এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ruchira | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৪৩728457
  • অনেকদিন আগে মা-ঐ-মা বলে কি একটা হত - বোধহয় বোনের শাশুড়ি - তো একবার ব্যাকরণ পরীক্ষায় তার লিঙ্গ পরিবর্তন (তালুইমশায়) দিয়েছিল - এক্জন লিখে এসছিল বাবা-ঐ-বাবা
  • dipu | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১২:১৩728458
  • মানসবাবু, সাহিত্যে নোবেলের ব্যাপারটা এই ফোরামে জিজ্ঞেস করুন। এখানে অনেক বাঘা বাঘা পাবলিক আছে, বলে দেবে।
  • dipu | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১২:১৯728459
  • ইনি মৃণাল মজুমদারের এককাঠি ওপরে। বাঘদার MJAL ছিল, ইনি ব্লগ খুলে ফেলেছেন, কিসব সিডিও বানিয়েছেন।
  • lcm | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৫৭728460
  • মানস কাঁপাকাঁপি। ৪২ নং-এ কন্‌স্টিপেশনের রেমেডি দিয়েছে - প্রতিদিন (n+1) গ্লাস জল খেয়ে যেতে হবে যদ্দিন না পর্যন্ত ক্লিয়ার হাগু হচ্ছে।
  • অ্যাক্রোম্যান টুলা | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:০৩728461
  • আমি সবে ১২ নম্বরে পৌঁছেছি। এক নং কোশ্চেন হল "উপস্থ" কী? এবং দুই নং কোশ্চেন হল চান কত্তে গেলেও কি জিমন্যাসটিক্স জানতে হবে?
  • dipu | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:৩৬728462
  • প্রথমে নাভি ঠাণ্ডা করতে বলেছেন, তারপর বলেছেন উপস্থ ধুয়ে ফেলতে, তারপর বলেছেন উপস্থর ঠিক বিপরীতে কোমরে জল দিতে। এতেও কি বোঝা যাচ্ছে না উপস্থ কী?
  • শঙ্খ | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:১১728463
  • অসামান্য। আপনি লিখে চলুন মশাই। অবিশ্বাসীদের কথায় কান দেবেন না। জাতি জানতে চায়।
  • k | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৩০728464
  • হুঁঃ আপনাদের কৌপীনের অভাব?? কৌপীন আমার ঢের রয়েছে, (#কৌপীনগরিমা)।
    আমি অভাব বোধ করছি একটি শৌচমঞ্জুষার (রেফ: ৩৪ এর চ)। কোথায় পাই বলতে পারেন? আমাজন আর আলিবাবায় নেই দেখলাম।
    শৌচমঞ্জুষা যদি বা একটি যোগাড়ও করলে পারি তবে তার কি নাম রাখা যায় বলুন তো!
  • অ্যাক্রোম্যান টুলা | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৫৩728465
  • গাড়ুনাথ?
  • de | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৫৪728467
  • অবৈধ্য মানে কি?
  • dc | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:০৯728468
  • k কে কৌপিনীয় অভিনন্দন। তবে সাবধান, কৌপিন আলগা হলেই শক্ত করে এঁটে ফেলবেন, না হলে রানার কেস হয়ে যাবে।
  • dc | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:২২728469
  • আচ্ছা আপনারা ৮০ নং পড়েছেন তো? এখানে আমার একটা প্রশ্ন আছে।

    "বলাবাহুল্য, বিবাহের পরে স্বামী-স্ত্রী আলাদা আলাদা ঘরে বা কক্ষে থাকবে বা সহবাস করবে না। বাকি সংসারের সমস্ত প্রয়োজনীয় কাজ করবে। এক সাথে রান্না-খাওয়া ইত্যাদি সমস্ত কাজ করবে"

    মানে ইয়ে, আমি শুনেছি কারা যেন ঐসব রান্নাঘরটরেও কিসব করেটরে আরকি। এমনকি খাবার টেবিল, চেয়ার, সবেতেই... কিছুই বাদ যায়না। এইসব পাপীদের জন্য মহান দার্শনিক শ্রী মানস নন্দী (ধ্যানমগ্ন) কি বিধান দিয়েছেন জানতে পারলে ভালো হতো।
  • d | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:২৪728470
  • শৌচমঞ্জুষা তো বদনা তাই না?
    কেলোদাদা আপুনি ওটাকে আহ্লাদ করে 'ঘটস' বলে ডাকতে পারেন। বেশে সায়েবী টাইপের হবে। আর দেশী চাইলে ঘটু, ঘটা এমনকি ঘটসুন্দর বলেও ডাকতে পারেন
  • জনৈক ডিম্বপ্রেমী | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:২৮728471
  • মাননীয় মহান দার্শনিক শ্রী মানস নন্দী মহাশয়,
    আপনি আপনার দর্শনে ডিমকে 'মাছ-মাংস-ডিম' বলে বারে বারে মাছ ও মাংসের সঙ্গে এক পংক্তিভুক্ত করেছেন দেখে ভাবাবেগে বড়ই আঘাত লাগল। (রেফ: পয়েন্ট নং ২০,৪৭ এবং ৯৬)

    অথচ আপনিই আবার "মাংস খাওয়া কেন ছাড়ব" তে জানিয়েছেন -
    "পশু-পক্ষী হল আমার বন্ধু; আমি আমার বন্ধুদের ভোজন করিনা। সেটাকেই আহার্য্য হিসাবে গ্রহণ করা উচিত যেটা হল ন্যূনতম বিকশিত। অর্থাৎ কোনো জায়গায় ন্যূনতম বিকশিত যা খাদ্য পাওয়া যাবে, সেটাকেই আহার্য্য হিসাবে গ্রহণ করা উচিত।" (রেফ: পয়েন্ট নং ২১)

    মাছ-মাংস-ডিম এর মধ্যে ন্যূনতম বিকশিত হিসেবে ডিমকে যদি আপনি আমিষের তালিকা থেকে বাদ দেন তো বাধিত হই। ভেবে দেখুন মত্স ও পক্ষী মানুষের পরমবন্ধু হলেও ডিমের সঙ্গে কেউ কখনো গভীর বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছে বলে শোনা যায় না। এমনকি সব ডিম, বিশেষত পচা এবং অনিষিক্ত ডিম ক্রমে ক্রমে বিকশিত হয়ে মাছ পাখি (কিংবা পক্ষীরাজ) হবে এমন কল্পনাও বাতুলতা মাত্র। মানুষের সবচেয়ে নিকটাত্মীয় হল স্তন্যপায়ী প্রাণীরা, তাঁরা কেউ ডিম্ব প্রসব করেন বলে এখনো জানা যায় নি। সুতরাং দিনে গোটাকুড়ি অন্ডভক্ষনে ব্রহ্মান্ডের এমন কিছু ক্ষতিবৃদ্ধি হবে না বলেই বিশ্বাস রাখি।
    সুতরাং এই সমস্ত যুক্তি গ্রহন করে আপনি যদি ডিমকে আপনার বর্জনীয় খাদ্যতালিকা থেকে বাদ দেন তো আমি এবং আমার মত সহস্রকোটী ডিম্বসেবী চিরকৃতজ্ঞ থাকব এবং আপনার প্রবর্তিত দর্শনের অনুগামী হব।

    ইতি-
    জনৈক ডিম্বপ্রেমী।
  • d | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৫০728472
  • এছাড়াও গুরগাঁওতে আমার তৃণভোজী সহকর্মী বলেছিল ডিম হল গিয়ে চিকেন গাছের ফল। ডিম ঠিক ননভেজ আইটেম নয়।
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৫৩728473
  • আমার সিরিয়াসলি ভালো লেগেছে এনার চিন্তার এপ্রোচ। এইযে "ন্যূনতম বিকশিত " মানে বেসিক সাইন অফ লাইফ এটা নিয়ে বিস্তর তর্ক আছে ক্লাসিকাল স্কুলে। ইনিও সেই পথেই ভেবেছেন।

    এখন, ভারতীয়রা দার্শনিক হলে একটু খিচুড়ি পাকানো হয়, মানে স্ট্রাকচারাল দর্শন এবং সামাজিক সংস্কার মিশে যায়, সেই দোষ ও আছে। সে কোন ভারতীয় দার্শনিকের নেই ?
  • k | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৫৬728474
  • আরে! আমারও এক তামিল সহকর্মী বলেছিল যে বাঙ্গালীরা নাকি মাছকে "জলপুষ্পম্" মনে করে এবং ভেজ জ্ঞানে খায়।
    সে জানতই না আমি বাঙ্গাল। ( মতান্তরে বাঙ্গালী)
  • k | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:০২728475
  • এককদার সঙ্গে একমত। আমারো সিরিয়াসলি ভালো লেগেছে ওনার দর্শন।
    শৌচমঞ্জুষা কথাটা পরমকল্যাণবরেষুর চাইতেও মিষ্টি লেগেছে আর ডিমের জায়গাটায় একটু আঘাত পেয়েছি সেটা খোলা মনেই জানিয়ে গেলাম, মজা করছি এমন ভাববেন না।
  • k | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:০৬728476
  • তবে এককদার দ্বিচারীতা দেখে বলিহারি যাই, যে মানুষটা অশ্টুমির দিন সকালে নিজের হাতে শিকার করা পায়রার রোস্ট না খেয়ে জলস্পর্শ করে না সে কিনা বলছে ন্যূনতম বিকশিত এলগি, ফাঙ্গি আর এমিবা খেতে ভাল!!
  • b | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:১১728478
  • শুনেছি কোঙ্কনস্থ গৌড়ীয় ব্রাহ্মণরা (গোয়ার) মাছকে বলেন সমুদ্রফলম ও নিরামিষজ্ঞানে খান। কি আশ্চর্য্য, ফরাসীরাও সী ফুডকে বলেন fruits de mer, অর্থ ঐ একই।

    আর সেন যুগে বাঙালী পন্ডিত ভবদেব ভট্ট বিধান দিয়েছিলেনঃ

    ইলিশঃ খলিনশ্চৈব ভেটকি মদ্গুর এব চ
    রোহিতাদি মৎস্যরাজেন্দ্রাঃ পঞ্চমৎস্যাঃ নিরামিষাঃ।
  • dc | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:১৪728479
  • কষে বাঁধো একক, কষে বাঁধো। একদম ঢিলে দেওয়া চলবে না।
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:১৮728480
  • আমি অন্যদের মডেল কে রেকগনাইজ করি মানেই সেগুলো আমার মডেল হতে যাবে কেন :(
  • k | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:১৯728481
  • বি দা ঠিকই বললেন, ঐ পাঁচঘর কোঙ্কনস্থ গৌড়ীয় ব্রাহ্মনই হলেন যত নষ্টের গোড়া। কোঙ্গন থেকেই মালয়ালীদের মুখ ঘুরে তামিলদের কাছে ঐ সমুদ্রফলম্ই জলপুষ্পম হয়ে দাঁড়িয়েছে।

    ফরাসীরা বলবেই, ওরা জ্যঁ কস্ত্যুর বংশধর। ওদের মুখে জলম্ফলম শোভা পায়।

    আচ্ছা পন্ডিত ভবদেব ভট্ট মহাশয় ডিম সম্পক্কে কোন শোলোক লেখেন নি?
  • k | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২০728482
  • ঠিক ঠিক, তাইতো তাইতো, সরি এককদা
    হতে হবে তার তো কোন মানে নেই।
  • de | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২২728483
  • আচ্ছা ইনি দার্শনিক্কেন? কিছু ইন্স্ট্রাকশন দিয়েচেন সেই রানারার মোতোই -

    আর মহান দার্শনিক বোধহয় সাধারণ জীবেদের সঙ্গে কোনরকম বাৎচিৎএ যান্না - শুধুই জ্ঞানদান করে থাকেন!
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৩৩728484
  • না না স্যরি র কিস্যু নেই :) আমার এই হত্যার অংশ হয়ে থাকতে ভালো লাগে। হত্যা নয় এটা বলে যুক্তি ভাবিনা। একটা ক্রমাগত গিল্ট অফ সারভাইভাল না থাকলে, ভালোত্বের চাপে চারপাশের পক্ষে ক্ষতিকর হয়ে উঠবো। পুরো ব্যাপারটাই ফার্স জেনেও, ইমপ্লিমেন্টেশন লেভেলে এটুকু দরকার :)
  • k | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৪৩728485
  • ঠিক বলেছেন, পুরো ব্যাপারটা ফার্স জেনেও আমার যেমন হত্যার অংশ হতে মোটে ভাল লাগে না। আমাকে আপনাকে মিলিয়েই তো দুনিয়া। :)
  • k | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৪৭728486
  • দেদি, ইনি একজন পাক্কা দার্শনিক। কারন একটি আদিম দার্শনিক দ্বন্দের গোড়া ধরে মহান দার্শনিক শ্রী মানস নন্দী মহাশয় টান দিয়েছেন, সেটা হল -
    'ডিম আগে না মুর্গী আগে'
    বিকাশের চূড়ান্ত রূপ হিসাবে যদি ডিমকেই ধরা হয় তাহলে মুর্গী অবশ্যই ন্যূনতম বিকশিত এবং (গৌড়ীয়-কোঙ্কনী-মদামান মতে) নিরামিষ জ্ঞানে ভক্ষ্য। কিন্তু তা না হলে....
  • de | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৫৫728487
  • কেলোদাদা - এই লজিকে মোটামুটি সব আমিষকেই ন্যূনতম বিকশিত ফরম্যাটে ধরা যাবে ! ঃ))
  • k | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:০১728489
  • যাবেই তো!! নয়তো মানুষ কি শুধু নুনতম নুন, মানে মিনেরেল খেয়ে বাঁচবে নাকি??
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন