এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রহসন

    পিনাকী
    অন্যান্য | ০৯ এপ্রিল ২০১৮ | ২০৮৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১০ এপ্রিল ২০১৮ ১৩:০৫374717
  • না না, গ্রামে ইনফ্লুয়েনশিয়াল লোক হচ্ছে শিক্ষক, চালকলের মালিক, সারের ব্যবসা আছে যার, ফড়েদের লিয়াঁজ অফিসার, কংগ্রেস আমলের উত্তরাধিকারী অবস্থাপন্ন বাড়ীর সামান্য লেখাপড়া করা ছোটো ছেলে, বাইরে বেশ কিছুদিন কাজ করে পয়সা জমিয়ে যারা দেশে ফিরেছে, ব্লক অফিসে যারা সরকারী চাকরী করে এইরকম। বুজী মানে যেরম কোলকাতার রাস্তায় দেখা যায় ওরম কিছুর এফেক্ট গ্রামে কিছু নেই।
    গ্রামীণ বুজিরা এই ওপরের গ্রুপের লোকজন যাদের হাল্কা সোশ্যাল প্রোগ্যাম অর্গানাইজ করার কেপেবিলিটি আছে। গ্রামীণ বইমেলা গুলো, গ্রামীণ পাঠাগারে নেতাজীর জন্মদিবসে ভাষণ, গ্রামীণ পুজোগুলোয় সাম্প্রদায়িক সম্প্রীতির উপর পাঁচ মিনিট ক্লাস সেভেনের রচনা বলার মতো লোকজন। এঁরা সযত্নে তথাকথিত শহুরে বুদ্ধিজীবীদের এড়িয়ে চলতেন, বা এখনো চলেন। এঁদের আলাদা গোষ্টী, আলাদা চরিত্র। এর চূড়ান্ত উদাহরণ হচ্ছেন লক্ষণ শেঠ ;)
  • T | ১০ এপ্রিল ২০১৮ ১৩:০৭374728
  • না, এসিউসিয়াই এর প্রণব নন্দর মেয়ে।
  • Ekak | ১০ এপ্রিল ২০১৮ ১৩:১৩374739
  • শহরের ভোট ক্ষমতায় আসতে কাজে লাগে। আসার পর নয়। শিক্ষিত আরবান মধ্যবিত্ত মানেই বেদোর বাচ্চা তার "এত খাঁই মুখে মাই দিলেও মেটেনা"। মমতা যদি অতি দ্রুত গ্রামের লোককে কিছুটা পঞ্চায়েতে টাকা বেঁটে কিছুটা ভয় দেখিয়ে বাগে আনতে পারেন তাহলে আশা আছে নইলে নেই। পঞ্চায়েতি ব্যবস্থা হলো পার্টির সবচে শক্তিশালী টুলস। সে বাম ডান যেই হোক, ওটাকে দখল নিতে হবে এবং দখলে রাখতে হবে।

    ইতিমধ্যে, অবাঙালি শ্রমিক অধ্যুষিত অঞ্চলে বিজেপি ভালোরকম শেকড় গেরেচে। একদিক দিয়ে ভাবলে মোমতার খুব এগ্রেসিভ কিছু করার নেই কারণ বাড়াবাড়ি করলেই নারদ সারদা। কিন্তু সমঝোতা করে করে কদ্দিন ?? আমলা আর মন্ত্রীদের চোরাই হীরে না দিলে হীরক রাজাকে ওল্টানো সহজ হত ? হতনা । অতএব আর পেছনে না তাকিয়ে প্রধানমন্ত্রিত্বের কথা ভেবে ফুল ফোর্সে গ্রামে গঞ্জে ঝাঁপিয়ে পরুক মুলোরা। এই পঞ্চায়েতকে অস্ত্র করেই কীভাবে বীজ বন্টন থেকে পুকুর কাটা সবেতেই লাল ডাকাতি চলেছে তা তো লালেদের ঘরের লোকরা ছাড়া সবাই জানে। কাজেই সেই পথেই জয় আসবে। তিনোরা ল্যাদ কাটিয়ে ঝাঁপিয়ে পড়ুক। জয় মোমতা।
  • PT | ১০ এপ্রিল ২০১৮ ১৩:১৬374750
  • একদা যে সংবাদ মাধ্যমের সাহায্য নিয়ে তক্ক হত গুরুতে সেই সংহতি জানাচ্ছেঃ "We oppose the murderous politics of the state government of West Bengal"
    কিন্তু তাদের সাইটে গিয়ে পব-র দাঙ্গা কিংবা সাম্প্রতিক মারপিট নিয়ে কোন খপরই পেলাম না। সংহতি-প্রেমীরা জানাবেন কেন এমনটা? নাকি আমি ভুল সংহতি দেখছি!!
  • dc | ১০ এপ্রিল ২০১৮ ১৩:৩০374761
  • শুধু অবাঙালি শ্রমিক অধ্যুষিত অঞ্চল না, কলকাতাতেও বিজেপি প্রচুর সাপোর্ট পাচ্ছে। আমি এবার কলকাতা ঘুরতে গিয়ে যেসব কথা শুনেছি তাতে তাজ্জব বনে গেছি।
  • T | ১০ এপ্রিল ২০১৮ ১৩:৩৮374772
  • অ্যাই দ্যাখেন, ঘুরে ফিরে সেই চৌত্রিশ বছর আর সেই পুকুর চুরির গল্প। এই সেই তত্ত্ব যা লালের সময় কামিয়েনিস বলে ছিছিক্কার অবতারে এবং সবুজের সময় নিওকমিউনিস অবতারে মার্কেটে চলতাহি রহতা হৈ। আশীর্ব্বাদ রইল, পোর্ঢানমন্ত্রীত্বের পেছনে হেগো পোঁদে ছোটার। ;)
  • T | ১০ এপ্রিল ২০১৮ ১৩:৩৯374783
  • মশাই, কোলকাতায় ৩৭% শতাংশের আশেপাশে বাঙালী থাকেন, বহু আগের স্ট্যাট। আর এখন মেনল্যান্ডের প্রতি হুড়মুড়িয়ে টান এসেছে। বাইক এবং চল ইয়ার জাতীয়। বিজেপির ভোট তো বাড়বেই।
  • cm | ১০ এপ্রিল ২০১৮ ১৪:২৭374794
  • কবীর সুমন ফেসবুকে লিখেছেন, “বাধ্য হচ্ছি বলতে।

    ভোট? গণতন্ত্র? ভারত? গণতান্ত্রিক মূল্যবোধ এই দেশে? আজ? নোট বাতিলের সৌখীনতায় ব্যাংকের লাইনে দাঁড়িয়ে কজন নিরপরাধ মানুষ বেমক্কা মারা গিয়েছিলেন?

    ভারতের বর্তমান সরকার ও শাসকদল যুদ্ধ ঘোষণা করেছেন দেশবাসীর ওপর।
    আমরা সকলে যুদ্ধে আছি। প্রেমে ও রণে কোনও অন্যায় নেই। ঠেরে ইস নো ব্রোঙ্গ ইন ওভে অন্দ অর। প্রেমে ও রণে কোনও অন্যায় নেই। যুদ্ধে জিততে হবে। ন্যায় অন্যায় জানি নে। ইমাম রশিদির ছেলের বেলা, মালদার ছেলেটির বেলা, বাড়িতে গরুর মাংস রাখার অভিযগে যাঁকে পিটিয়ে মারা হলো, ইশরাত জাহান ও তাঁর বন্ধুদের খুনের বেলা, বিজেপি বিরোধী সাংবাদিক ও লেখকদের খুনের বেলা, নিয়মিত দলিত নিগ্রহ ও খুনের বেলা গণতন্ত্র যেখানে ছিল এ রাজ্যের ভোটে গণতন্ত্র সেখানেই আছে।

    ওরা যুদ্ধ ঘোষণা করেছে।

    সবার হঠাৎ হল কী?

    হঠাৎ সবকিছু সুষ্ঠু হওয়া চাই - আহা!

    সুষ্ঠুভাবে হোক যেভাবে হোক ওদের আটকানো চাই।

    জয় বাংলা।

    জয় বাংলা ভাষা।

    প্রেমে ও রণে কোনও অন্যায় নেই।”

    স্বীকার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
  • amit | ১০ এপ্রিল ২০১৮ ১৪:৩৪374805
  • এই কবির সুমন নামক মাল টিকে কে দেয় আজকাল ?
  • T | ১০ এপ্রিল ২০১৮ ১৫:০০374817
  • আহা, ভদ্রলোকের মাথার ঠিক নেই। এই কিছুদিন আগে বুদ্ধবাবুকে মিস কচ্চিলেন, আজ আবার নাৎসি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য রাণীমাকে স্তেঁহ কচ্চেন। মুলো ভাইবোনেদের আত্মার শক্তি, প্রাণের আরাম, হেলমেটের স্ট্র‍্যাপ।
  • সিকি | ১০ এপ্রিল ২০১৮ ১৫:০৩374828
  • কবীর সুমনের আরেকটি রত্ন - এটা পরিচয় পাত্রকে উল্লেখ করেঃ

    "I regret having supported the cause of a man unknowingly. This same man had maligned me by joining the ranks of the Patra termite quite some time ago. In addition to that he made insulting comments on me on several other occasions though I never had anything to do with him. Great bong revolutionary indeed. They hate me mostly because I had defeated the CPIM candidate Sujan Chakraborty here at Jadavpur and that too on a TMC ticket. Trusting ppl has always been my major problem. I had trusted a bloke with the name Arka something and had replied to a filthy anti-Moslem gutter bigot Patra. They all belong to a huge battery of West Bengali anti-Moslem group which operates from different places. I fell into the trap which that Arka mole had laid for me and I made the blunder of engaging in exchanges with bongs who are not worth the fart of a household gecko.

    I have just been enlightened on this guy whose cause I supported on a request sent to me by an old friend. May be he doesn't know this guy well.

    Anyway, I shouldn't have trusted him and put in my
    signature in support.

    One more thing - any one who wants to take me on in some way is most welcome. I should appreciate if they came up to me in person.

    I believe opposing Mamata Banerjee at this moment will be another way of supporting the Hinduttwa fascists.

    Down with the Indian Nazis.

    Joy Bangla

    Joy Bangla Bhasha.

    Khoda hafez..."
  • j | ১০ এপ্রিল ২০১৮ ১৫:০৪374839
  • কে আবার ? তেনো রা

    প্রত্যেকটা ২১শে জুলাইয়ের সমাবেশে নিয়ম করে জয় মোমতা বলা, উঠতে বসতে তেনোমুলের তাঁবেদারি করাকে ই বা দেবে এই বাজারে
  • de | ১০ এপ্রিল ২০১৮ ১৫:৩৪374850
  • বাব্বা! ক্ষী ক্রিয়েটিভ সব গালি -

    পব বলে নয়, সারা ভারতেই গ্রামের লোকজন পলিটিক্সটাকে খুবই লোক্যালাইজড ফাংশান হিসেবে দেখেন - পঞ্চায়েতে আরো বেশী করে লোক্যাল পলিটিক্স কাজ করে। এবার পবতে রাজনৈতিক দলগুলো লোক্যাল গুন্ডা পোষার যে হ্যাবিটটা বহুদিন ধরে চালিয়ে আসছে, তার বিরূদ্ধে দাঁড়িয়ে সাধারণ, ছাপোষা মানুষজনের খুব কিছু করারও নেই, এমনিতেই তাঁরা বহু সমস্যায় জেরবার।

    আর বুজীগণ (বেশীর ভাগ, সবাই নয় অবশ্যই) বরাবরই ক্ষীরপ্রেমী - মমতা এই বুজীস্পেসে ক্ষীরটাকে গুঁড়ো গুঁড়ো করে ছড়িয়ে দিয়েচেন, বুজীরা ভেবে পাচ্চে না কোনদিকে গেলে ক্ষীরের ভাগ বেশী - তাই দিশাহারার মতো হাবভাব!
  • S | ১০ এপ্রিল ২০১৮ ১৫:৩৮374861
  • তা উনার সেই রোজ ৯৯ জন সিপিএম মারার প্রকল্পের কি হলো? সেটার জন্য বাজেটে দিদি কিছু পাশ করিয়ে দেন নি?
  • T | ১০ এপ্রিল ২০১৮ ১৫:৪৫374872
  • না না, পাঁচটা করে। এখন পোঁ ধরেচেন মুলোরা যা করছে ঠিকই করছে কারণ বিজেপি-কংগ্রেস-সিপিয়েম এর নাৎসী বাহিনীকে ঠেকাতে হবে। যেভাবেই হোক।
  • T | ১০ এপ্রিল ২০১৮ ১৫:৪৭374883
  • আচ্ছা আপডেট দিয়ে যাই। কংগ্রেস বিধায়ক ফিরোজা বেগমকে গাড়ী থেকে টেনে হিঁচড়ে বার করে প্রতিভাবানরা মারধর করে হাসপাতালে পাঠিয়েচেন। শনৈঃ শনৈঃ উন্নতি।
  • একক | ১০ এপ্রিল ২০১৮ ১৬:১৩374894
  • দেখেন হাপুনেরা জতই লাপান আর কবীরজি কে গালি কোরেন ফিরভি জানবেন উনি এগদম টাইম বুঝে খেলিয়েছেন। ওয়াইসির পোলিটিক্স বেঙ্গলমে ঘুষবে শুধু না বেঙ্গলকে খেয়ে লিবে। বামরা যতোই সেকুলারকি ভেক ধরুক না কেনো শক্কলে জানে কি শিকসিত বামরা সেকুলার না আছে। ওরা না হিন্দুর গাই না মুসলমান কী শোর। সারা বরষ শালারা সান্নি লিওনকে কালি মাতার সাথে কাম্পিয়ার করে মোজা লিবে, মুহাম্মদ কী কার্টুন আঁকবে আখুন এসেছে সেকুলার সেজে।

    ঠিক এই বাত এগদিন জিন্না জেএ বলিয়াছিলেন যে হিন্দুস্তানমে মুসলমান কী ঈমান মুসলমান পার্টি না শোচলে কে সচবে ? আজ ওয়াইসি বলিয়েছেন। কাল কবিরজী ভি বোলবেন। ইনশাল্লাহ ফির ইক মুসলিম লীগ উটে আসবে বাংলার বুকে কবিরজী কে সামনে রেখে।

    আপ্নেরা, সেকুলারকী এক্টিং পেরেকটিস করিয়ে যান করিয়েযান, বাদমে দেখে লিবেন।
  • T | ১০ এপ্রিল ২০১৮ ১৬:২৭374905
  • প্রভু চন্দ্র সূর্য অয়েলিং কচ্চেন তো ঠিকঠাক।
  • T | ১০ এপ্রিল ২০১৮ ১৬:৫০374916
  • এই কলার তোলা গা জোয়ারি রেটোরিকটা বেশ ভালো। ইন থিং। বাম আর সেকুলারিজমকে গাল দাও। এবং ঢাল হিসেবে 'সবাই জানে'। ফলে আমি তো জানিই।
    এইবার যদি জিজ্ঞাসা করা হয় 'সবাই জানে' বা ধ্রুব সত্যের এই পতাকা কিভাবে আপনার কাঁধে তার উত্তরে মোস্ট প্রবাবলি পাওয়া যাবে এলোমেলো সি পয়েন্টার নির্ঝরিত গারবেজ ভ্যালু। কল্পনাবিলাসের এক বিচিত্র লুতেশিয়ায় জাস্ট কিছু ঢেঁড়া কাটতে ইচ্ছে হচ্ছে তো একটু মোটা দাগ টানি এইবার। সিলেক্টিভলি এই কিছু সানি লিওন সম্বলিত মা কালী পোস্ট। তাই নিয়ে বাজার গরম। যেন উল্টোদিকে অসম্ভব তুখোড় পবিত্র পোস্টে জগত চোকে হারাচ্ছে।
    যে রাজ্যের সত্তর শতাংশ মুসলিম পলিথিন ত্রিপল ঢাকা আস্তানার মধ্যে থাকেন, যাদের অক্ষরপরিচয়ের হার কহতব্য নয়, যাদের জন্মহার সংক্রান্ত গল্পকথা হোয়াটসঅ্যাপেই একমাত্র প্রতিষ্টা পায় তারা নাকি ওয়েইসির হাত ধরে বাংলাকে গ্রাস করবে। অ্যাদ্দিন ধরে তারা ওয়েট করে আছে স্বাধীনতা উত্তর সাচ্চা নিখাদ আসলি ওয়েইসির জন্য। ভালো ভালো। কই গো, সেকুলারিজমকে গাল দিই চলো।

    শুধু জানতে ইচ্ছে করে যে, এই নোতুন ঢংয়ের মানে সাব অল্টার্ন সাজা মাস্তানরা কী বালটা ছিঁড়েছে পৃথিবীর?
  • PT | ১০ এপ্রিল ২০১৮ ১৭:৫০374928
  • "জোর ধাক্কা খেল রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েও মঙ্গলবার সকালে তা কমিশন বাতিল করে দিয়েছিল। কমিশনের সেই নির্দেশকে কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ জানায় বিজেপি। সেই আবেদনের প্রেক্ষিতে কমিশনের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল হাইকোর্ট। হিংসার কারণে যাঁরা মনোনয়ন জমা দিতে পারেননি, তাঁদের মনোনয়ন জমা নেওয়ার ব্যবস্থা কমিশনকে করতে হবে। জানিয়ে দিল আদালত।"
    http://www.anandabazar.com/state/bengal-panchayat-elections-2018-kolkata-hc-stays-sec-s-order-dgtl-1.784790?ref=hm-ft-stry-1
  • S | ১০ এপ্রিল ২০১৮ ১৮:৩৬374950
  • বুঝলাম না।
  • cm | ১০ এপ্রিল ২০১৮ ১৮:৪৯374961
  • না বোঝার কি আছে, এ গুল্পের জোরেই তো পোরিবত্তোন এলো।
  • dc | ১০ এপ্রিল ২০১৮ ১৮:৫১374972
  • গুল্প তো না, ভোট ঘিরে গন্ডোগোল আগেও হতো। সেই স্বপ্নরাজ্যেও হতো। এখন সেটা আরও বেড়েছে, তবে আগেকার ভায়োলেন্সকে গুল্প বলার মতোও কিছু হয়নি।
  • T | ১০ এপ্রিল ২০১৮ ১৯:১৫374983
  • না মানে যে সিপিয়েম নয় সেও যদি এই একই প্রশ্ন তোলে তো তাকে কি বলা হবে সেই সংক্রান্ত মিম গুলো যদি এই নামনাজানাস রত্নেরা জানিয়ে দ্যান। :)
  • dc | ১০ এপ্রিল ২০১৮ ১৯:২৩374994
  • এ প্রশ্নের উত্তর অন্তত আমার কাছে নেই। আমি নিজেকে প্রো বা অ্যান্টি সিপিএম কিছুই মনে করিনা। যদি কখনো ভোট দিতে হয় তো তিনোদের আর বিজেপিকে ভোট দেবনা, এটুকু বলতে পারি। তিনোরা মা সারদার আশীর্বাদ ধন্য এটাও বলতে পারি, আবার সিপিএমের সময়ে প্রোমোটারবাজি, ভোটের সময়ে ভায়োলেন্স হতো এটাও বলতে পারি। আর সেসব এখনো হয় - এগুলোর কোনটাকেই গুল্প বললে মিথ্যে কথা বলা হয় (আমার মতে), তবে কোন দলেরই সাপোর্টার নই, এর বেশী কিছু না।
  • cm | ১০ এপ্রিল ২০১৮ ২০:০৮375005
  • এই আগেও গন্ডগোল হত ইত্যাদি শুনলেই আমার সেই তাদের কথা মনে পড়ে যারা দুইএর বেশি গুণতে পারতনা অথচ ৫ আর ৪৫ এর ফারাক করতে গেছিল তাদের কথা মনে পড়ে।
  • PT | ১০ এপ্রিল ২০১৮ ২০:১৯375016
  • ১৯৪৭-এর আগেও গন্ডগোল হত এমনটাই শুনেছিলাম বাপ-ঠাকুর্দার মুখে। আরো পেছোলে "অজাতশত্রু রাজা হল যবে পিতার আসনে আসি/পিতার ধর্ম শোণিতের স্রোতে......" ইত্যাদি। কোথায় থামি? তবে একটা সময়ের পরে বামেরা ৭০ দশকের অত্যাচারের সত্যি ঘটনাও আর পাবলিককে খাওয়াতে পারেনি।
  • dc | ১০ এপ্রিল ২০১৮ ২০:২৭375027
  • যাক তাহলে পিটিদার মতে আগেরগুলো গুল্প না।
  • PT | ১০ এপ্রিল ২০১৮ ২০:৩৬375035
  • এই রেঃ তখন তো চ্যনেলের ক্যামেরা ছিল না। আর ২০০৬ থেকে খবরের সোর্স বলতে শুধু সংহতি। কাজেই আদৌ কি হয়েছিল বা হয়নি তাই বা কে জানে? এখনো তো তাপসী মালিকের হত্যাকারী কে জানা গেল না কিংবা নন্দীগ্রামের ১৪ নম্বর মানুষটির সঠিক পরিচয় অথবা ৬ জনের পেছন থেকে গুলি লেগেছিল কিনা তাও তো জানা গেল না।
    এখন অবিশ্যি ক্যামেরার সামনে টাকা নিলে কিংবা তুলে আছাড় মারলেও সেটা সত্যি বলে মানা হয় না। যতদিন ভিক্ষের চাল, মাগনা সাইকেল আর ক্লাবে ক্লাবে মদ-মাংসের জোগান আছে ততদিন কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা একমাত্র গোয়েবেল-ঠাকুরই জানে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন