এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tan | ৩০ মার্চ ২০০৭ ২২:২১387450
  • আপনারা সবাই দেখি দারুণ সব ধাঁধারু! খুব অংকে মাথা ভালো! আপনাদের সকলের উত্তরই নি:সন্দেহে ঠিক হচ্ছে আর তারচেয়েও অনেক বেশী চমকপ্রদ হলো অ্যাপ্রোচ!অসাধারণ! সিরিয়াসলি বলছি।
    ঐ ল্যাম্পের ধাঁধাটার উভাবে উত্তর হয়,যদিও আরো অনেক ভালো উত্তর আপনারা বের করতে পারবেন,কিন্তু প্রচলিত উত্তর হলো:
    ধরা যাক থট এক্সপেরিমেন্টটি করা যাবে,ল্যাম্প নষ্ট হবে না,ক্রমশ অর্ধেক অর্ধেক হয়ে যাওয়া সময় নিয়ে জ্বালানো নেভানো যাবে।
    এখন,ম্যাথামেটিশিয়ানের পয়েন্ট অব ভিউ থেকে:: ইনফিনিটির পরে বলে কোনো কথা হয় না,ওটি ডিফাইনড নয়,তাই এক মিনিট পরে ল্যাম্পের অবস্থা কি,জ্বলা স্টেট না নেভা স্টেট বলা যাবে না।
    পদার্থবিদের পয়েন্ট অব ভিউ থেকে::ল্যামি্‌প্‌ট জ্বলা নেভা জ্বলা নেভা ক্রমশ বেশী বেশী ফ্রিকোয়েন্সিতে হচ্ছে,সময়খন্ড ছোটো হতে হতে একদম মিলিসেকেন্ড মাইক্রোসেকেন্ড হয়ে চলে যাচ্ছে আরো আরো ক্ষুদ্র সময়ে(অসীম শ্রেণী কিনা!)তো,একসময়ে এই ক্রমবর্ধমান ফ্রিকোয়েন্সি আলোর(ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের )ফ্রিকোয়েসির চেয়ে বেশী হয়ে যাবে, তখন ব্যাপারটা কেঁচে যাবে।

    তবে এসব উত্তর হলো পাতি পুরানো ব্যাপার।ভাবতে ভাবতে আপনারা আরো চমকপ্রদ কিছু বের করে ফেলুন তো!
  • tan | ৩০ মার্চ ২০০৭ ২২:২৭387461
  • এবারে ঐ নাড়ুর ধাঁধাটা গোল থালা নিয়ে করুন তো।একই ক্ষেত্রফলের একটি থালা নিয়ে নাড়ু ঠেসে ঠেসে সাজান,একটা আরেকটার উপরে দেবেন না,থালা কানা উঁচু,একটু বের করে করেও রাখা যাবে না।
    সর্বাধিক কতগুলি নাড়ু রাখা যাবে? প্যাটার্ণটিই বা কেমন হবে?
    নাড়ুতে আপত্তি থাকলে দুইঞ্চি ব্যসের মার্বেলগুলি নিয়েও করতে পারেন।
  • Abhyu | ০৯ এপ্রিল ২০০৭ ০৭:১৪387472
  • গল্পটা ওভারডিউ। বলি এবার।
  • Abhyu | ০৯ এপ্রিল ২০০৭ ০৭:২৬387483
  • প্রথমে অঙ্কটা। দুটো ট্রেন মুখোমুখি (একই সরলরেখায়) ছুটছে প্রত্যেকে ঘন্টায় ৪০ কিমি বেগে অর্থাৎ রিলেটিভ ভেলোসিটি ৮০ কিমি। এবার যখন ট্রেনদুটোর মধ্যে দুরত্ব থিক ৮০ কিমি, তখন একটা মাছি ঐ সরলরেখা বরাবর উড়তে আরম্ভ করল। শুরু করেছিল ঠিক মিডপয়েন্ট থেকে। একটা ট্রেন পর্যন্ত পৌঁছে গেলে সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন করে অন্য ট্রেনটার দিকে উড়তে থাকে। এমনি করে যখন ট্রেনদুটো মুখোমুখি হল তখন মাছিটা পুট করে হার্টফেল করে মারা গেল।

    মাছিটা যদি ৬০কিমি/ঘণ্টা বেগে উড়ে থাকে তাহলে মোট কতোটা দুরত্ব উড়েছিল?
  • Abhyu | ০৯ এপ্রিল ২০০৭ ০৭:৩৫387494
  • দুভাবে করা যায় অঙ্কটা।

    ১। শুরুর সময় থেকে প্রথম ট্রেনের কাছে যাওয়ার পর্যন্ত দুরত্ব
    + প্রথম ট্রেন থেকে দ্বিতীয় ট্রেনের কাছে যাওয়ার পর্যন্ত দুরত্ব
    + দ্বিতীয় ট্রেন থেকে প্রথম ট্রেনের কাছে যাওয়ার পর্যন্ত দুরত্ব
    + প্রথম ট্রেন থেকে দ্বিতীয় ট্রেনের কাছে যাওয়ার পর্যন্ত দুরত্ব
    ...

    একটা ইনফাইনাইট জিপি-র সাম করতে হবে।

    ২। ট্রেন দুটো ৮০ কিমি দুরে ছিল আর ওদের রিলেটিভ স্পীড ৮০কিমি/ঘন্টা। সুতরাং ওদের মুখোমুখি হতে সময় লাগবে এক ঘন্টা। মাছিটা ঐ এক ঘণ্টা ধরে ৬০কিমি বেগে উড়েছিল।

    তাই মাছিটা মোট ৬০ কিমিই উড়েছিল।
  • Abhyu | ০৯ এপ্রিল ২০০৭ ০৭:৪০387505
  • প্রথমভাবে করে ম্যাথেমেটিশিয়ানরা। দ্বিতীয়ভাবে করে ফিজিসিস্টরা। অবশ্যই ম্যাথেমেটিশিয়ানদের বেশি সময় লাগে। গাউসকে অঙ্কটা দেওয়া হলে উনি মুহুর্তের মধ্যে করে দিলেন।

    সবাই নিশ্চিত হল যে উনি আসলে ফিজিক্সের লোক।

    "So, how did you do it?"

    "Why? Just a simple summation of an infinite GP."
  • Abhyu | ০৯ এপ্রিল ২০০৭ ২২:৫৩387516
  • ও একটা কথা বলতে ভুলে গেছিলাম। জয়রামবাটি কামারপুকুরে মাছি ছিল অনেক। কিছু কিছু মাছি mathematician ছিলো, বড় হয়ে সংখ্যাতঙ্কÄ এর দিকে ঝোঁক বেড়েছে।
  • newbie | ১০ এপ্রিল ২০০৭ ০১:২১387527
  • ক্লাস ৯-এ প-ব-ম-শি-প-এর পাঠ্যক্রমে সময় ও দুরত্ব বলে একটা অধ্যায় আছে,সেখানে যদ্দুর মনে হচ্ছে কেশব নাগের বই-তে এইটা প্রথম দেখি।সেখানে ফিজিসিস্ট-দের মতন করে করা ছিল। তখন মনে হয়েছিল ইসস কি সোজা পারলাম না। :-(
  • dri | ১০ এপ্রিল ২০০৭ ০৩:১২387538
  • হ্যাঁ, এই অঙ্কটা তো ছোটোবেলায় দেখেছি। কিন্তু এই অ্যাসোশিয়েটেড জোকটা জানতাম না। দারুন।
  • Abhyu | ১০ এপ্রিল ২০০৭ ০৩:২৮387550
  • আচ্ছা, এই 141.211.197.161 IP addressএর জনতাটি কে হে? আমার নামে পোস্ট করেছে...
  • tan | ০৪ মে ২০০৭ ০১:৪১387561
  • একটা অদ্ভুত ধাঁধা শুনেছিলাম যার সমাধান আজো পাইনি।
    এক শহর থেকে ১০০০০ আপেল ট্রাকে বোঝাই হয়ে কলকাতা আসছে।সেই শহর থেকে কলকাতা পর্যন্ত ১০টা চেকপোস্ট পড়ে।প্রতিটা চেকপোস্টে পারিতোষিকের ব্যাপার আছে,১০ টা করে আপেল দিতে হচ্ছে প্রত্যেকটায়।নিয়মমতো তো তাইলে কলকাতা পৌঁছবার পর ১০০টা আপেল কম থাকার কথা,৯৯০০ টা আসবে ১০০০০ এর বদলে।কিন্তু নাকি দেখা গেছিলো ১০০০০ আপেলই পৌঁছেছে।১০০ টা আপেল কোত্থেকে এলো?
    কেউ সমাধান করতে পারেনি,একজন রেগে গিয়ে বলেছিলো ড্রাইভারের চারটে পকেটে ২৫টা করে আপেল ছিলো।:-))))
    এখানে কেউ সমাধান করতে পারেন?
  • Blank | ০৪ মে ২০০৭ ০২:১৯387572
  • নিশ্চয় গুনতে ভুল করেছে সবাই।
  • dri | ০৪ মে ২০০৭ ০৩:৪৬387583
  • এটা খুব সহজ।

    চেকপোস্টে ১০০ টি আপেল দিয়ে আসার পর কোলকাতায় যখন গাড়ী এসে পৌঁছল, মাল রিসিভ করার জন্য যিনি ছিলেন তার হাতে ড্রাইভার আরো ১০০ টি আপেল গুঁজে দিল। তখন তিনি লিখে দিলেন, 'রিসিভ্‌ড ১০০০০ আপেলস্‌'।
  • sks | ০৪ মে ২০০৭ ২৩:১১387594
  • ব্যাপারটা একেবারে সোজা। ট্রাকের ১০০০০ আপেল প্যাক হয়ে এসেছিলো। ঘুসের জন্য ১০০ টা আপেল ড্রাইভার আলাদা করে ঝোলায় রেখেছিলো।
  • tan | ০৬ মে ২০০৭ ০২:২৭387605
  • ধাঁধায় বলে দেওয়া ছিলো যে সেরকম কোনো বাড়তি জায়গা ছিলো না।
  • Abhyu | ০৩ ফেব্রুয়ারি ২০০৮ ০২:৩২387616
  • এই টইটাই বা অনেকদিন ধরে বন্ধ কেন?
  • arjo | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ০১:৪৫387627
  • ন্যাড়া দা আর র এর গানের ক্যুইজ দেখে আমার একটা পুরনো ধাঁধা মনে পড়ল।

    যখন প্রথম শুনেছিলাম তখন ঐ গানের ক্যুইজ এর মতন ই মনে হয়েছিল।

    দুই বন্ধু অনেকদিন পর দেখা হয়েছে।

    প্রথম:- ছেলেমেয়ে কটি?

    দ্বিতীয়:- তিনটি।

    প্রথম:- বয়স কত হল ওদের?

    দ্বিতীয়:- ওদের বয়স গুন করলে হয় ৩৬। আর যোগ করলে হয় আমাদের হোস্টেলের রুম নাম্বার (ওরা আবার রুম মেট ছিল)।

    প্রথম:- বড়টি কি করছে না বললে তো বুঝতে পারছি না।

    দ্বিতীয়:- আরে বড়টি পড়াশুনো করে আর গানের ক্যুইজ করে বেড়ায়।

    প্রথম:- হুম বুঝলাম। বড়টি কে বল যেন পড়াশুনায় মন দেয়।

    এবার বলুন এর থেকে বয়স বের করা ন্যাড়াদা আর র গানের ক্লু থেকে গান বের করার থেকে সহজ কিনা।
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ০৩:২৬387633
  • চলো উঠলোই যখন তখন একটা জিগাই।

    ২৫টা ঘোড়া আছে, রেসে দৌড়য়। এক একটার স্পীড এক এক রকম, এবং সেটা কনস্ট্যান্ট - মানে যতবারই দৌড়ক, ওই একই স্পীড থাকবে। মিনিমাম কটা রেস করিয়ে প্রথম তিনটে ঘোড়া বের করবে?
  • RATssss | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ০৩:৩২387634
  • কেন? একবারে ২৫টা ঘোড়াকে একসঙ্গে ছুটিয়ে দেওয়া যাবে না? তাহলে একবারেই ১-২-৩
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ০৩:৩৩387636
  • সরি - পাঁচটা লেন আছে। আসল জিনিসটাই বলি নি।
  • arjo | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ০৩:৩৪387637
  • মানে কি প্রথম বার রেস করিয়ে ১, দ্বিতীয় বার ২ আর তৃতীয় বার ৩ বের করতে হবে?
  • arjo | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ০৩:৩৫387638
  • ইগনোর....
  • RATssss | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ০৩:৩৮387639
  • আরো একটা জিনিষ বলেনি অরিজিত, কারো কাছে স্টপওয়াচ নেই, প্রথমে পৌছলে পুরোনো পন্থায় জাপটে ধরে ১-২-৩ করা হয়।
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ০৩:৩৯387640
  • ঠিক। টাইম নেওয়া যাবে না।

    আর গুগুল দেখে উত্তর দেওয়া যাবে না;-) নিজে নিজে লজিক্যালি করো।
  • RATssss | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ০৩:৪৮387641
  • ১১টা রেস করতে হলে কোন চিন্তা ভাবনা থাকে না। এর কমে উত্তর দিন।
  • RATssss | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ০৩:৫৫387642
  • আমি ৯টা রেসে ১-২-৩ করে ফেলব, এর কমে কেউ পারলে বলুন :)
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ০৩:৫৭387643
  • আরো কমে হয়।
  • tan | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ০৪:২০387644
  • ৭ টা রেসে।
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ০৪:২৪387645
  • হুঁ - সাতই - আরো কমে হয় বলে মনে হয় না। এবার করে দেখাও।
  • arjo | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ০৪:৪২387647
  • আচ্ছা ৫ লেন কথাটার মানে কি এক একটা রেসে ৫ টা করে ঘোড়া দৌড়তে পারে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন