এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বেড়ানোর ছবি

    RATssss
    অন্যান্য | ২২ এপ্রিল ২০০৮ | ৩৯৯৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.*.*.* | ২৪ এপ্রিল ২০০৯ ১১:০০396912
  • ৩০০ মিমি ফোকাল লেংথে তোলা মানে বেশ দূর থেকে। অত দূর থেকে আগে খালি চোখে দেখলো কি করে সেটাই ভাবছি - মানে খালি চোখে দেখে না থাকলে ফটো তুলবে কি করে?

    ছবিগুলো ব্যাপক।
  • Blank | 59.*.*.* | ২৪ এপ্রিল ২০০৯ ১৩:০৩396923
  • পৌড়ী তে যেতে হবে, আমার লিস্টি তে জুড়লো জায়গাটা।

    সিঁফো, তোর দাদার কি এক্সটারনাল ফ্ল্যাশ? ছবি গুলো দারুন
  • r | 125.*.*.* | ২৪ এপ্রিল ২০০৯ ১৩:০৮396934
  • পৌড়ী ইটসেল্ফ খুব ইন্টারেস্টিং নয়। এক্সসেপ্ট শহরে মাঝে মাঝে লেপার্ড ঢুকে বাচ্চা ধরে নিয়ে যায়। আর উপরে উঠে মন্দির থেকে ভিউটাও ভালো। খিরসু অনেক সুন্দর।
  • shrabani | 124.*.*.* | ২৪ এপ্রিল ২০০৯ ১৫:১৬396945
  • ব্ল্যাঙ্ক, সে তো আমি ভাটেই লিখে দিয়েছি। আমরা খিরসুর বুকিং পাইনি বলে পৌড়ীতে একরাত থেকেছি। খিরসুতে থেকে পৌড়ীতে ঘুরতে যাস।

    আর পারলে একবার ছোটোকরে ল্যান্সডাউনটাতেও একদিন কাটাস। পাইনের জঙ্গলে বসে হাওয়ায় পাতার গান শুনতে শুনতে ফেয়ারি ডেলের রান্নাঘরের দেশী চিকেন কারি আর ফুলকা!
  • shrabani | 122.*.*.* | ২৭ এপ্রিল ২০০৯ ২১:২২396956
  • শমীক,
    যখনই যাবে তার বেশ কিছুদিন আগে GMVN সাইটে গিয়ে খিরসু ট্যুরিস্ট বাংলো বুক করে নিও। অনলাইন হয়ে যায়, কোনো ঝামেলা নেই। আমরা পুরোটা খিরসুতে পাইনি বলে পৌড়ীতে ছিলাম। কিন্তু পৌড়ী ডিস্ট্রিক্ট টাউন, স্বভাবতই একটু ঘিঞ্জি মত। পৌড়ী খিরসু তে ভাল থাকার জায়গা বলতে ঐ GMVN বাংলো। পৌড়ীতে দু চারটে প্রাইভেট থাকলেও খিরসুতে আর কিছুই নেই। তবে বাংলোর লনে বসে সামনে হিমালয়ের বর্ফিলা চোটি। আর পিছনে নেচার পার্ক জঙ্গল (ছবিতে দেখুন)।

    থাকার জায়গা ঠিক হয়ে গেলে এবার যাবে কি করে। নয়ডা থেকে পৌড়ী শহরের দুরত্ব ৩১০ কিমির মত হবে যদি সীধা রুটে যাও।
    সোজা রুট হল (আমরা যাতে গেছি):

    মীরাট রোড ( NH58 ) ধরে যাও মোদীনগর ইত্যাদি পেরিয়ে ইউজুয়্যাল হরিদ্বার দেরাদুন রুটে। মীরাটে ঢোকবার মুখে বাইপাস না ধরে শহরের ভেতরের রাস্তা ধরে ক্যান্টের দিকে যাও। ওখান থেকে পৌড়ী যাবার রাস্তা পাবে ( SH47 যা এখন NH119 হয়েছে)।
    এই রাস্তা ধরে বিজনৌর, নাজিবাবাদ হয়ে কোটদ্বার যাও। কোটদ্বার থেকে চড়াই শুরু হবে।অকোটদ্বার থেকে পৌড়ী প্রায় ১০০ কিমি।
    একটু গেলেই ল্যান্সডাউনের রাস্তা পাবে, ওদিকে যাবেনা (আমরা ফেরার পথে ল্যান্সডাউনে ঢুকেছিলাম)। সোজা NH119 ধরে যাবে সতপুলী। সতপুলী থেকে হাইওয়ে চওড়া করার কাজ হচ্ছে, গাড়ি নিয়ে যাওয়া খুব ঝামেলার।
    একটা অলটারনেট রুট আছে জঙ্গলের মধ্যে দিয়ে, রাস্তা সরু কিন্তু মোটামুটি ঠিক। সতপুলী থেকে পৌড়ী ৫৪-৫৫ কিমি।
    পৌড়ী শহরে ঢোকার ৫ কিমি আগেই বুয়াখাল থেকে খিরসুর রাস্তা বেঁকে গেছে।

    পাহাড়ে রাস্তায় অনেক জায়গায় বোর্ডটোর্ড পাবেনা, একটু জিজ্ঞাসাবাদ করে নিও। খিরসু আর পৌড়ী দু জায়গাতেই অবশ্য FRH আছে, তবে লোকেশন GMVN এর বেস্ট দু জায়গাতেই।

    খিরসু তে থেকে পৌড়ী ঘুরে টুরে নিও, কিছু মন্দির টন্দির আছে তবে শপিং লায়েক কিছু নেই।

    অন্য রুট:
    এছাড়া হরিদ্বার হয়ে যাওয়া যায়। হরিদ্বার থেকে কোটদ্বার লাগে ৫০-৫৫ কিমি। কোটদ্বার থেকে আগের রুট। তবে রাস্তা বেশী পড়ে কিন্তু হরিদ্বারে স্টে করে ব্রেক জার্নি করা যায়।

    এছাড়া হষিকেশ থেকে লছমনঝুলা হয়ে একটা রুট আছে, যেটা গিয়ে সতপুলীর আগে NH119 ধরে।
  • Samik | 122.*.*.* | ২৭ এপ্রিল ২০০৯ ২১:২৩396967
  • ভাটে হারিয়ে যেত, তাই এখানে কপি পেস্ট করে দিলাম।
  • Blank | 59.*.*.* | ২৮ জানুয়ারি ২০১০ ০০:০০396989
  • অরিজিত দা
    পিকাসায় যে ছবি গুলো দেখছি তার সাথে তোমার তোলা ছবি গুলোর কোয়ালিটির বেশ অনেক তফাৎ আছে, তাই তো?
    রঙ, শার্পনেস সব দিক দিয়ে ..
    পিকাসার গুলো অকারন অনেক শার্প হচ্ছে। আর কেমন যেন হয়ে যাচ্ছে। আমি ডোভার লেনের কয়েকটা ছবি দিতে গিয়ে বিরক্ত হয়ে অ্যালবাম ডিলিট করলাম।
    তুমি একবার কনফার্ম করো যে তোমার ছবির সাথে পিকাসার কোয়ালিটির বেশ মিসম্যাচ হচ্ছে
  • Arijit | 61.*.*.* | ২৮ জানুয়ারি ২০১০ ০৯:২৯397000
  • হুঁ - হচ্ছে। পিকাসা বেশি কমপ্রেস করে দিচ্ছে কি? একই ছবি পিকাসা আর ওক্কুটেও আলাদা লাগছে। ল্যাপিতে তো বটেই।
  • de | 59.*.*.* | ২৮ জানুয়ারি ২০১০ ১০:৪৯397012
  • অরিজিত, পিকাসার ছবি দেখলাম, রেজো যাই থাক, ছবিগুলো খুব সুন্দর! এই জায়গাটা এতো সুন্দর জানতাম না আগে, কদিন লাগলো সব কভার করতে?
  • Arijit | 61.*.*.* | ২৮ জানুয়ারি ২০১০ ১০:৫৭397023
  • হাম্পি - মিনিমাম দু দিন লাগে
    বেলুর-হ্যালিবিড - পুরো এক দিন। আরো বেশি দিতে পারলে আরো ভালো।
    মাইসোর - একদিন ম্যাক্স।

    যাওয়া-আসা - হাম্পি যাওয়ার বেস্ট অপশন হল ব্যাঙ্গালোর থেকে রাতের হাম্পি এক্সপ্রেস - সকালে পৌঁছয়। সারাদিন হাতে রইলো, পরের দিনও রইলো। সেদিন রাতের ট্রেনে ফের ব্যাঙ্গালোর ফেরা যায়। গাড়ি বা বাস এই রুটে না নেওয়াই ভালো - রাস্তা ভীষণ খারাপ।

    বেলুর-হ্যালিবিড - মাইসোর বা লুরু থেকে ট্যুরিজমের বাস যায় - সেগুলো ভালো অপশন। বা ভাড়া গাড়ি। এম্নি বাসে হাসান অবধি গিয়ে আবার বাস পাল্টে যাওয়া যায়, কিন্তু ঝকমারি বেশি।
  • de | 59.*.*.* | ২৮ জানুয়ারি ২০১০ ১০:৫৯397034
  • থ্যাঙ্কু অরিজিত! আমি নেক্সট ছুটি যবে পাবো একটা ট্রাই করবো :)
  • Arijit | 61.*.*.* | ২৮ জানুয়ারি ২০১০ ১১:০৬397045
  • গরমে কদাপি নয়। ডিসেম্বর-জানুয়ারি ভালো সময় - তাতেও দুপুরে বেশ গরম। বর্ষাও খুব সুবিধের নয় - ম্যাঙ্গো ট্রী-র সিঁড়ি অবধি তুঙ্গভদ্রা চলে আসে:-)
  • de | 59.*.*.* | ২৮ জানুয়ারি ২০১০ ১১:২৭397055
  • যা: তাহলে তো আরেক বছর পর :(, আবারো থ্যাঙ্কু :)
  • Arpan | 122.*.*.* | ২৮ জানুয়ারি ২০১০ ১২:০৪397056
  • ম্যাঙ্গো ট্রি গেসিলা?
  • Arpan | 112.*.*.* | ২৮ জানুয়ারি ২০১০ ১২:০৬397057
  • হাম্পি থেকে বাদামি আর আইহোল গেলে আরো একদিন অ্যাড হবে।

    দেখি পরের শীতে যদি হয় আবার!
  • Arijit | 61.*.*.* | ২৮ জানুয়ারি ২০১০ ১২:১১397058
  • হ্যাঁ - আমার ব্যাপক লেগেছে - কনসেপ্ট (কেমং সুন্দর তুঙ্গভদ্রা দেখতে দেখতে পা ছড়িয়ে বসে খাওয়া যায়) এবং খাবার (থালি) দুটোই। আর ঋক - যে কিনা অচেনা খাবার দেখলে আগে নাক সিঁটকোয়, সেও হুমহাম করে "নিউটেলা প্যানকেক' (সরুচাকলির ওপর নিউটেলা মাখানো) খেয়ে খুব খুশি।
  • Arpan | 122.*.*.* | ২৮ জানুয়ারি ২০১০ ১২:১৪397059
  • আমরা যখন গেছিলাম তখন থালি শেষ। শেষে অগতির গতি পাস্তা আর বউ নিল নুডলস।
  • Arijit | 61.*.*.* | ২৮ জানুয়ারি ২০১০ ১২:২৩397060
  • আমরা তো সর্বত্র থালিই খেলুম। হাম্পিতে দুদিন দুপুরে ম্যাঙ্গো ট্রী। মাইসোরে হোটেল আরআরআর। বেলুরের রাস্তায় একটা ধাবাতেও থালি। ফেরার দিন মাইসোরে হোটেল ওম শান্তি। অত কমে অত খাবার কি করে দেয় কে জানে...
  • Shuchismita | 71.*.*.* | ২৯ জানুয়ারি ২০১০ ০৭:৩৭397062
  • অরিজিতদার হাম্পির ছবি দারুন লাগলো। কবে যে এই জায়গাগুলোতে যেতে পারবো!

    আমার ইয়েলোস্টোনের ছবি অবশেষে আপলোড করা হল। এই যে লিঙ্ক:

    http://s752.photobucket.com/albums/xx170/smitashuchi/Bryce-Yellowstone%20%20August%202009/
  • Samik | 122.*.*.* | ২৪ অক্টোবর ২০১০ ২১:৩৩397064
  • হাল্কা করে গুছিয়ে লেখো না !!
  • de | 134.*.*.* | ২৫ অক্টোবর ২০১০ ০১:২৩397065
  • অরিজিত,
    ছবিগুলো খুউউব সুন্দর হয়েছে! খুব ভালো ছবি তোলার হাত আপনার, এর আগে বেলুড়-হাম্পির ছবিতেও দেখেছি!

    একদম ছোট্ট করে একটা আইটিনারি দিয়ে রাখুন না, খুব কাজে লাগবে সবার।
  • Arijit | 61.*.*.* | ২৫ অক্টোবর ২০১০ ১০:২৩397066
  • সর্ষেটা দমু লিখবে, আমি কমেন্ট করবো। তবে কয়েকটা পয়েন্ট বলে দিই - ওয়ার্নিং হিসেবে:

    (১) নর্থ সিকিম যেতে হলে উইল বানিয়ে যাওয়া উচিত। অন্তত: পশ্চাতদেশের ইনস্যুরেন্স তো অবশ্যই করানো উচিত;-)
    (২) পাঁচ বছরের কম বয়সী বাচ্চা নিয়ে যেও না, মিলিটারি গুরুদংমার যেতে দেবে না।
    (৩) ফরচুনা লাচেন/লাচুং নামক ট্যুর অপারেটরের ধারে কাছে যেও না।
    (৪) পেলিং একটি অত্যন্ত ওভারহাইপড জায়গা। কাঞ্চনজঙ্ঘা না দেখতে পেলে পুরো বোর। এবং খেচিপেড়ি লেকটা একটি ডোবা বৈ কিছুই নয়।
  • lcm | 69.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩৩397070
  • *প্যালেসের
  • lcm | 69.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩৩397069
  • বাহ! ডেম্বার কয়েকটা ছবি খাসা হয়েছে। যেমন, রূপমতী প্যালেসীর সাদাকালো ছবি, সানরাইসের ছবিটা (নিউ ডে, রেড ডে....)। ২৯ নং সানরাইজ ছবিটাও আমার ভালো লাগছে হালকা ক্লাউডের ফরেমেশনএর জন্য।

    hu-র অ্যালবামের ৮নং ছবি (যশোমতী-র, এখানে মেঘ গাভীর মতন চরে) ভারী সুন্দর - কারণ আবার সেই মেঘ।
  • aishik | 122.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৩397071
  • দিল্লি-সিমলা-মানালী র ছবি:
    http://photobucket.com/aishik1
    Password:shimla2012
  • demba ba | 121.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৬397073
  • পার্সোনাল স্টোরেজ ক্যাটেগরিতে ব্লকড। পিকাসা বা ফ্লিকারে তোলো না কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন