এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Agar firdaus bar roo-e zameen ast, Hameen ast-o hameen ast-o hameen ast.

    intellidiot
    অন্যান্য | ২৩ এপ্রিল ২০০৯ | ১০৪৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | ২৪ এপ্রিল ২০০৯ ১৭:৪৪411628
  • শ্রাবণী এক লাইনে লিখে দিয়েছে।
  • stoic | ২৪ এপ্রিল ২০০৯ ১৭:৪৬411629
  • শ্রাবণীর সঙ্গে একমত। প্রথম দেশ ছেড়ে খুব নস্টালজিয়া, দেশপ্রেম ইত্যাদি হত। তারপর দেখলাম বিদেশেও বন্ধু-বান্ধব হয়, তাদের সাথেও ইয়ার্কি-ঠাট্টা, হাসি, আড্ডা, বিপদে আপদে সাহয্য সব ই হয়। ইনফ্যাক্ট দেশে ফিরেই অবাক হতাম যে লোকজন যাদের অন্য ভাবে চিনতাম, কিরম যেন হয়ে গেছে। তাই ঐ আত্মীয় স্বজন, ফ্যামিলি, পুরনো বন্ধুরা, ইত্যাদি যতক্ষণ ওয়েভ-লেংথে মেলে ভাল, না হলে যে জায়গায় যাদের সাথে মেলে তাদের সাথেই থাকি।
  • kallol | ২৪ এপ্রিল ২০০৯ ১৭:৪৭411630
  • জানি না কেন, আমার কলকাতায় ফিরতে ইচ্ছে করে না।
    কলকাতায় না ফিরতে চাওয়ার একটা বড় কারন আমাদের কেওড়াতলার আড্ডাটা একদম হেজে যাওয়া, সিপিএম নয় মমতা এরকম একটা বাজে বাধ্যতায় আটকে যাওয়া, বইমেলা ক্রমশ: ক্ষমতার খবরদারীতে ডুবে যাওয়া (এর সাথে বইমেলার জয়গা বদলের কোন সম্পর্ক নাই) - এরকম আরও অনেক কিছু।
    ব্যাঙ্গালোরে থেকে যাওয়ার কারন :
    দারুন সব বন্ধু জুটে যাওয়া (বাঙ্গালী-অবাঙ্গালী নির্বিশেষে), দারুন মজা করে নানান সৃজনশীল কাজের মধ্যে থাকতে পারা, ফাটাফাটি সব খাবার জায়গা, বিন্দাস আড্ডা মারা.....
  • san | ২৪ এপ্রিল ২০০৯ ১৭:৪৭411631
  • থিওরি আসল কোত্থেকে? পার্সনাল প্রেফারেন্সের কথা হচ্ছিল তো। তার আবার সাদা-কালো কি? আমি কি কিছু মিস করলাম ?
  • Samik | ২৪ এপ্রিল ২০০৯ ১৭:৫৪411632
  • স্থানমাহাত্ম্যও আছে বৈকি। কোনওদিন এক জায়গায় বেশিদিন থাকি নি। তাই নস্ট্যালজিয়াই গড়ে ওঠে নি সেইভাবে। জীবনে এই প্রথম একটা জায়গায় একটানা ছ-সাত বছর আছি।

    সুমনের গানের লাইন ধরে বলতে গেলে, এই শহর জানে আমার প্রথম সবকিছু ... বলতে গেলে সে দিল্লিই। প্রথম সংসার পাতা, প্রথম বিদেশ যাওয়া, গাড়ি কেনা বাড়ি কেনা, বাচ্চার বাপ হওয়া, সবই দিল্লিতে। আর কোনও শহরের সাথে তেমন অ্যাটাচমেন্ট নেই।

    (আমি দিল্লির আগে কোনও "শহরে'ই থাকি নি)।
  • rabaahuta | ২৪ এপ্রিল ২০০৯ ১৭:৫৫411633
  • বিস্কুট খেতে আসা নেড়ি কুকুরটা মরে যায়, ছোট্ট সিগরেটের দোকানটা বড় ঝলমলে হয়ে যায়, ভাঙাচোরা চায়ের দোকানটা উঠে যায়, আতঙ্কিত বাচ্চাগুলো বড় ও লায়েক হয়ে যায়, মেঠোপথ পাকা সড়ক হয়ে নবাবগঞ্জ চলে যায়, মামজোয়ান ফিরিতে গিয়া দেখতে পাই নতুন জায়গায় চলে এলাম... ফেরা হয়না
  • intellidiot | ২৪ এপ্রিল ২০০৯ ১৭:৫৫411634
  • শ্রাবণীর মত পুরোটা মানতে পারছি না যে। অনেকটাই সত্যি যদিও। তবুও মনে একট খটকা থাকে, তাহলে কি "চেনা বাড়ি চেনা মাঠ, চেনা ভাঙ্গা পথঘাট, চেনা নাগরিক দঙ্গল' -এসবের কোন পিছুটান থকে না? নাকি থাকলেও সেটা সহজেই কাটিয়ে দেওয়া যায়?

    আলচনা চলুক, আমি একটু টিটি পেঁদিয়ে আসি :-)
  • Blank | ২৪ এপ্রিল ২০০৯ ১৭:৫৬411635
  • আর ঠিক এই জন্য আমার কোলকাতা ছেরে কোথাও থাকতে ইচ্ছে করে না। আমার বন্ধু গুলোর সাথে দুপুরে কফি নিয়ে আড্ডা, আবোল তাবোল অকারন বকবক, চায়না টাউনে বসে আন্দামানে হরিণ চাষ করা সম্ভব কিনা, তাই নিয়ে অ্যানালিসিস। চেনা বাড়ি, ঘরের কোন, চেনা ঠান্ডা দেওয়াল, লাল মেঝেতে চিৎ হয়ে শুয়ে থাকা। এসব ছেরে বেশীদিন কোত্থাও থাকা যায় না।
    তবে একটা ঐ সুপ্ত ইচ্ছে আছে, পাহারের ওপর কাঠের বাড়ি তে থাকার, একদম একটা নির্জন পাহাড় হবে, বরফ ঘেরা। অনেক দুরে কোনো গুম্ফা থেকে পুজোর আওয়াজ হবে রাত্তির বেলা ...
  • stoic | ২৪ এপ্রিল ২০০৯ ১৮:০১411638
  • ওটা সুদীপ্তর পোস্ট টার রেফারেন্সে বলা। অরিজিত বল্ল থিওরেটিক্যালি সবই ঠিক, তাই সেখান থেকে ঐ থিওরি টা ধার নিয়ে আমি বল্লাম যে এই ধরণের থিওরি দুনিয়া কে সাদা-কালো হিসেবে দেখা থেকে আসে। তাই সাদা-কালো টা দৃষ্টিভঙ্গীর কোয়ালিফায়ার। এখানে কারুর পার্সোনাল প্রেফারেন্স নিয়ে কিছু বলিনি।

    যে বা যাঁরা তাদের বা তাঁদের পার্সোনাল প্রেফারেন্সে খুশি থাকেন, থাকুন। আমার বিন্দুমাত্র প্রবলেম নাই। :)
  • dipu | ২৪ এপ্রিল ২০০৯ ১৮:০১411636
  • শুধু চিকেন খাওয়ার সময় মনে পড়ে যায় খড়প্পুর গোলবাজারের সেই পাঞ্জাবি ধাবা। বুকটা হুহু করে ওঠে। বাকিসময় আপাতত ব্যাঙ্গালোর ই ভালো।
  • r | ২৪ এপ্রিল ২০০৯ ১৮:০২411640
  • আমি তো আমার একমাত্র চেনা জায়গা রিখটার্সভেল্ড পর্বতমালায় ফিরতে চেয়েছিলাম। ফেরা হল না। সেই বাওবাব গাছ, খোলা মাঠে ছুটতে থাকা ব্ল্যাক মাম্বা, উত্তুঙ্গ পর্বতশ্রেণীর নীচে গভীর জঙ্গলের মধ্যে বেবুনের দাপনাভাজা, থেকে থেকে ডিঙ্গোনেকের গর্জন- ফেরা হল না। ওখানেই তো জীবনের পঞ্চাশ বছর কাটিয়েছি!
  • Arijit | ২৪ এপ্রিল ২০০৯ ১৮:০২411639
  • ওই চেনাগুলো সবই অচেনা হয়ে যায়/গেছে। সেটা অনেক বেশি যন্ত্রনার।
  • san | ২৪ এপ্রিল ২০০৯ ১৮:০৬411641
  • স্টৈক ডেল্টা করে একটু খচে যাচ্ছেন কি ? :-)

    কিন্তু থিওরিটা কি ছিল? সেটাও বুঝলাম না তো।
  • stoic | ২৪ এপ্রিল ২০০৯ ১৮:১০411642
  • আর ফেরাও হবে না। সেই রিখটার্সভেল্ড, ভিরুঙ্গা পর্বত আর আগের মত নেই। বেবুন, বাওবাব আস্তে আস্তে এক্সটিংশানের পথে। জঙ্গলে গৃহযুদ্ধ চলছে। হুটু আর তুত্‌সি রা একে অন্যকে ঝাড়ে-বংশে নির্মূল করছে।

    তাচ্চেয়ে এসো:
    'বসি গেলাসে গেলাসে ঠান্ডা রক্ত ঢেলে
    ওপরে ছড়ানো সম্পর্কের কুচি।'

    :)
  • kallol | ২৪ এপ্রিল ২০০৯ ১৮:১৩411643
  • দিপুকে - গোলবাজারের পাঞ্জাবী ধাবার মতো হয়তো নয়। কিন্তু ভালো... বেশ ভালো পাঞ্জাবী খাবার (আমিষ ও নিরামিষ) পাওয়া যায় আলসুর লেকের ধারে গুরুদ্বারের পাশে - ""নরম-গরম"" আর ""ববি'স ধাবা""য়। পরীক্ষা প্রার্থনীয় (স্পনসর করতে পারলে ধন্য হবো)।
  • Arijit | ২৪ এপ্রিল ২০০৯ ১৮:১৭411644
  • ওই ফেরা আর ফিরিয়ে দেওয়া ইত্যাদি।

    এখন আর এই টপিকটা নিয়ে কথা বলতে ভাল্লাগে না।
  • r | ২৪ এপ্রিল ২০০৯ ১৮:১৭411645
  • নন্দকুমার রায় মশায়ও আমাকে তাই বলেছিলেন, ওনার ফাঁসির আগে। যখন ওনার সাথে হরিণবাড়ি গারদখানায় দেখা করতে যাই। বলেছিলেন- এই যে ইম্পে সায়েব আর হেস্টিং সায়েবদের দেখছিস, কেউ থাকবে না। আমার গপ্পোটাই শুধু থেকে যাবে। ঐ যে মিত্তিরদের ছোঁড়াকে গাড়ি টানার জন্য জেব্রা এনে দিয়েছিস, ওটাও থাকবে না। থেকে যাবে শুধু গপ্পোটা। সেদিন ফ্যান্সি লেনে গিয়ে দেখি গপ্পোটাও নেই, শুধু বিলবোর্ড পড়ে আছে। সত্যি!
  • stoic | ২৪ এপ্রিল ২০০৯ ১৮:২০411646
  • থিওরি হল আপনি আপনার পোস্টে যে ডিটো ডিটো ডিটো তিনবার বল্লেন, সেই সমর্থনের পেছনে যে আন্ডারলায়িং সেন্টিমেন্ট, সেইটারই আমার কষ্টকল্পিত থিওরাইজেশান।

    ক্লিয়ার হল ? :))
    (তবে এটা ঠিকই ধরেছিলেন যে খচে যাচ্ছিলাম।)
  • dipu | ২৪ এপ্রিল ২০০৯ ১৮:২৩411647
  • কল্লোলদা, ব্যাঙ্গালোরে আমার বাড়ির কাছে যে কটি পাঞ্জাবী দোকানে আমিষ টেস্ট করেছি, অতি জঘন্য। একদিন চাখতে হবে আলসুর লেকের পাশের ঐ ধাবায়।
  • dipu | ২৪ এপ্রিল ২০০৯ ১৮:২৩411649
  • র য়ের জবাব নেই।
  • Samik | ২৪ এপ্রিল ২০০৯ ১৮:২৩411650
  • রঙ্গন, সেই বুড়োদের কতা কিন্তু শেষ হয়েও হয়নাই শেষ। একবার তুলে দোবো নাকি?
  • san | ২৪ এপ্রিল ২০০৯ ১৮:২৭411651
  • খচে যাবেন না প্লিজ। আমি একান্তই নিজের কথা বলছিলাম। কিছু অসহায়তা আছে। কিছু গিল্ট ফিলিংস আছে। কিছু ডেসপারেটনেসও আছে। ব্যস। কোনো থিওরি নেই। মানে আমার কাছে নেই।
  • r | ২৪ এপ্রিল ২০০৯ ১৮:২৯411652
  • নাহ, আবার কখনও ইচ্ছে হলে নিজেই লিখব। এখন না।
  • stoic | ২৪ এপ্রিল ২০০৯ ১৮:৩৩411653
  • না:, খচি নি। বাইরে থেকে অন্যান্যদের সেন্টিমেন্ট, ফিলিং ইত্যাদি বোঝা এমনিতেই বেশ টাফ, আর আমার পক্ষে আরো ই টাফ। যে কোন রকম সেন্টিমেন্ট কেই তুচ্ছ-তাচ্ছিল্য করার বদভ্যেস আমার বহুদিনের। সরি।
  • san | ২৪ এপ্রিল ২০০৯ ১৮:৫৭411654
  • হ্যাঁ। সরি। মাঝখান থেকে এত পোস্ট পড়ছিল থেমে গেল। কোনো মানেই হয়না। বাকিরাও বলুক। শুনি।
  • r | ২৪ এপ্রিল ২০০৯ ১৯:০৩411655
  • এই থ্রেড ঠিক ঘরে ফেরার থ্রেড নয়। অন্য থ্রেড খুলে দিচ্ছি।
  • d | ২৮ এপ্রিল ২০০৯ ০৭:৫৫411656
  • দেখি তো টেস্ট করে
  • d | ২৮ এপ্রিল ২০০৯ ০৭:৫৮411657
  • টেস্ট ------ টেস্ট
  • Riju | ২৮ এপ্রিল ২০০৯ ১৭:০৬411658
  • ফিরবো বল্লে ফেরা যায় কিন্তু ফিরে পাওয়া যায় না। সেটা কলকাতা হোক বা বিদেশ।কোন জায়গা ছেড়ে এলে আমার ফাঁকা স্থান কেউ না কেউ তো নিয়ে নেবেই। ফিরে গিয়ে নিজের সেই জায়গায় সেখান থেকে নিজেকে খুঁজে পাওয়া খুব একরকম অসম্ভব। তাচ্চেয়ে যেমন আছি সেটাকেই উপভোগ করি। আর আমার মনমত জায়গা?
    ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কালো রাত্রি শেষ
    মন যতদূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ

    তবে হ্যাঁ। কলকাতার বাইরে থাকলে খুব খুব নস্টালজিয়ায় ভুগি -শিকড়ের টান তো !
  • ranjan roy | ২৮ এপ্রিল ২০০৯ ২২:৩৭411660
  • "" ফিরতে চাই, পাবো কি সেই পথ?
    তরমুজের ক্ষেতের পাশে ঘর।
    লজ্জাহীনা ফাজিল ছুঁড়ি এক,
    ভীষণ কালো হাসতো থরথর।''
    (বাংলাদেশের কবিতা, ১৯৬৯)।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন