এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাকাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    d
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০০৯ | ৩৪১০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ০৭ জানুয়ারি ২০১০ ১০:৪৫426379
  • ঘটি হোক কি বাঙাল -- ভালো রান্না সবসময়েই ভালো রান্না -- একটু আধটু প্যারামিটারের এদিক-ওদিক হতে পারে --- কিন্তু তাতে ভালোত্ব-র (?) বিশেষ হেরফের হয় না! আমি দু'তরফের লোকের বাড়িতেই অখাদ্য এবং অমৃত খেয়েছি -- :))
  • kk | ০৭ জানুয়ারি ২০১০ ২০:৪১426390
  • দে, থ্যাংকু থ্যাংকু। আপনার লেখার স্টাইল, অটো কেনার পরিকল্পনা, মহারাষ্ট্রের আই পি সবই ভীষণ ভাবে দমু দি'র মতো লাগছে। তাহলে কি আমি শুধু মুধুই আপনি আজ্ঞে করছি?! :(
  • de | ০৭ জানুয়ারি ২০১০ ২০:৫৭426401
  • কলি, আমি মহারাষ্ট্রেই, সেটা ঠিক, কিন্তু দময়ন্তী নই----
    কিন্তু আপনি বোলো না প্লিজ, ঠিক আছে?
  • kk | ০৭ জানুয়ারি ২০১০ ২১:৪০426412
  • বেশ দে জী, তাই হবে :)।
  • dd | ১০ জানুয়ারি ২০১০ ২০:৫০426423
  • আইজ রাঁদলাম শামি কাবাব। ফাস ক্লাস হোলো খেতে।

    এ আর রেসিপি কি দিবো? ও তো সবাই জানে।
  • de | ১১ জানুয়ারি ২০১০ ১১:১৪426434
  • আমি জানি না!! বলুন না! মানে সেই ছোটবেলা থেকে দেখে আসছি যা সব্বাই জানে -- তাও আমি জানিনা!
  • dd | ১১ জানুয়ারি ২০১০ ২১:০৪426445
  • এতো সোজা হিসেব। আদ কিলো কিমাতে তিন বড় চামচ ছোলাড্ডাল। গ্যাদড়া গ্যাদড়া করে কাটা প্যাঁজ, বেশী করে আদাবাটা, অল্প রসুন,জিরা বাটা।
    ছোটো আর বড় এলাচ,লবংগ,দাচ্চিনি,গোল মরিচ। লাল লংকা। নুন।
    আমার আবার কি মনে হোলো,এক খাবলা বার বি কিউ সসও ঢেলে দিলাম।

    পুরোটা একসাথে দিয়ে সেদ্দ করুন। আমি পেসার কুকারে চাট্টে সিটি বাজিয়ে ডালা খুলের দেখি তখনো জল আছে তাই বেশী আঁচে ডপাডপ খুন্তী নেড়ে জলটা পুরো শুকিয়ে নিলাম।
    তাপ্পরে একটা পাত্রে ঢেলে ঘন্টা খানেক জিরিয়ে নিন। জলটা একেবারে শুকিয়ে ফ্যালা উচিৎ,তবে সাহেবদের মতন কিচেন টাওয়েলের উপর রাইখেন্না। আমি একবার রেখেছিলাম - তাতে কিমার কাগুজে কাবাব হয়ে গেছিলো।

    শুকোলো? এইবরে মিক্সিতে ফেলে মিহিন করে বেটে নিন। বেশ। একটা ডিম ফেটিয়ে মেখে নিন। পুদিনা পাতা ও ধনেপাতার দেওয়ার শাস্ত্রীয় বিধান আছে। আমি আবার টপাস করে গ্রেন চিলি সস ঢেলে দিলাম।

    লেচি বানিয়ে (এট্টু চ্যাপটা মতন) কম তেলে ভেজে নিন।
    হয়ে গ্যালো।
  • de | ১২ জানুয়ারি ২০১০ ১১:৩৬426456
  • dd-দা,
    থ্যাঙ্কু!! :)))
  • dd | ১৫ জানুয়ারি ২০১০ ১০:২৫426467
  • একটা অন্যরকম ডিমের কারিকথা

    দুইটা পেস্ট কত্তে হবে।

    এক নং : প্যাঁজ+ রসুন+ লবংগ+মৌরী+ দাচ্চিনি+ টমাটম+ লাল লংকা+ কারি পাতা

    দুই নং : নার্কেল + পোস্তো

    তেলে ভাজুন ১ নম্বর পেস্ট,তার সাথে দ্যান মটরশুঁটি। ভালো করে ভেজে দ্যান জল আর হলুদ আর লুন। মটরশুঁটি রান্না হোলো? এবার দ্যান ডিম। রান্না যখন প্রায় হয়ে আসবে তখন পেস্ট নম্বর দুই দ্যান। ভালো করে ঘেঁটে খেয়ে নিন।
  • pi | ১৫ জানুয়ারি ২০১০ ১০:২৮426479
  • সেকি ! আলু থাকবে না ?
  • de | ১৫ জানুয়ারি ২০১০ ১০:৪৪426490
  • গোটা দুই ভেজে দিয়ে দাও না, কে দেখতে যাচ্ছে!

    কিন্তু গোল্মরিচ নাই, ও dd দা? এই পেত্থোম, খরেন ক্ষী:!
  • SS | ১৫ জানুয়ারি ২০১০ ২১:০৪426501
  • বা:! বানানোর ইচ্ছে রইল। dd, পরিমাণগুলো দেননি যে! যাকগে আমি নিজেই এক্সপেরিমেন্ট করে নেবো।

    কেউ যেকোনো রকমের ভেজ কোপ্তার রেসিপি দিতে পারবেন?
  • dd | ১৬ জানুয়ারি ২০১০ ১০:৫২426512
  • যদি ছটা ডিম হয় তো মৌরী লাগবে এক চিমটে মানে আধ চামচ। নার্কেল লাগবে এক বড় থাবা মানে অন্তত: হাফ কাপ।

    পোস্তো ? তো দিন্না এক বড় চামচ। বাঁকড়ো পুরুলিয়ার হলে দেড় চামচ।

    টমাটমের পিউরী দি আমি। আন্দাজে চাট্টে টমাটম। মটর শুঁটি এক খাবলা। গালিক চার পাঁচটে কোয়া। (আমি কিন্তু বেশী দি')। কারী পাতা গোটা চার পাঁচ।(আমি দি না)।

    হোলো ?

    আর গোলমরিচের কথা আর ক্ষি: কমু।
    আমার তিন মে' খাবার টেবিলে বসে হুংকার দেয় "কে?কে? কে? অ্যাতো গোলমরিচ কে দিয়েছে?" আর তার সাথে ভয়ংকর মুখভংগী আর ক্রুঢ় দৃষ্টিপাত।

    এদানী আমি তইই সুইট ডিশ থেকে গোলমরিচ একদম বাদ দিয়ে দিয়েছি আর অন্য ডিশেও কম সম ইউজ করি। অভিমানে বুক ফেটে যায়। তাও ও।
  • samran | ১৮ জানুয়ারি ২০১০ ১০:৫৫426523
  • ডিডিদাদা,
    শামি কাবাবে পুর দ্যান না? আমি মাঝে মাঝে দেই, ডিমের ঝুরিভাজা, পেঁয়াজ-ধনেপাতা-কাঁচা লংকার পুর। তবে বেশির ভাগ সময়েই আপনার দেওয়া রেসিপির মতন। শুঢু মশলাগুলো সব গোটা। জিরে, শুকনো লংকা, আদার টুকরো, গোটা পেয়াঁজ। মিক্সিতে বাটা হয় এটা? চাকা ঘুরবে না ধরে নিয়ে ঘটর ঘটর শিলে বাটি, এবার দেখব তো!
  • aka | ১৮ জানুয়ারি ২০১০ ১১:১২426534
  • আজগে একখান রান্না করছি। বাড়িতে বেশ কয়েকখান ইলিশের মাথা ছিল আর ছিল কিছু পালং। জানি জানি, পালং শাকে কেউ ইলিশের মাথা দেয় না। কিন্তু তাইলে ইলিশের মাথা ফেলে দিতে হয়। তাই ঠিক করলাম দিয়েই দেখি না।

    প্রথমে ভেজে নিলাম ইলিশের মাথা। কড়া করে।

    তারপর পেঁয়াজ, রসুন আর আদা মানের যথাক্রমে ভেজে নিলাম। তারপরে দিলুম হলুদ, জিরের গুঁড়ো, আর গুঁড়ো লংকা। দিলাম খানিক নুন, আর চিনি। এবারে পালং শাক দিয়ে ভাজতেই থাকলাম, ভাজতেই থাকলাম। বেশ অনেকক্ষণ হলে ইলিশের মাথা দিয়ে দিলাম। তারপর আবার ভাজতেই থাকলাম, ভাজতেই থাকলাম। ক্রমে যখন প্রায় তলা ধরে যাবার উপক্রম হল তখন বাঙাল মতে গুচ্ছের গুঁড়ো লংকা দিয়ে নামিয়ে নিয়েছি। এখনো খেয়ে দেখি নি। বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি এই রান্না একমাত্র আমিই রেঁধেছি, ভরসার কথা একটাই রান্নাটা বাঙালমতে।
  • Arpan | ১৮ জানুয়ারি ২০১০ ১১:১৫426545
  • সেইটা কে সার্টিফাই করল! : O

    গুচ্ছ গুঁড়ো লংকা অন্ধ্রা কুইজিনে দেয়। আলফাল কইলেই অইবো?
  • Arpan | ১৮ জানুয়ারি ২০১০ ১১:২০426567
  • কচুর শাক না হয় ছিল না। মুগ ডাল ছিল না? মাছের মাথা দিয়ে মুগের ডাল?

    না, অপাত্রে দান করছি বোধহয়! :-)
  • a x | ১৮ জানুয়ারি ২০১০ ১১:২০426556
  • সামরানের কাছে হকিন্সের বই আছে? ঐ অরিজিতের বাইবেল যেটা? সেটাতে শামিকাবাব প্রায় এইরকম মাইনাস ডিম, আর কেবাব গড়ার পর একটু বেসন গায়ে মাখিয়ে ভাজতে হবে। বাড়িতে এইভাবেই বানায়। বহুত ভালো খেতে হয়।
  • SS | ১৮ জানুয়ারি ২০১০ ১১:২১426575
  • যা বুঝলাম, রান্নাটা ভালো হলে আকার ক্রেডিট আর খারাপ হলে বাঙালদের দোষ।
  • a x | ১৮ জানুয়ারি ২০১০ ১১:২৪426577
  • সবচেয়ে বড় কথা, ঐ ইলিশের মুড়োটা কবছর ধরে প্রস্তরীভূত? ওটা কি খাওয়া আদৌ উচিৎকর্ম হইবে?

    এটা বলেই এও বলে দিই যে গতকল্য প্রচুর পরিমাণ ইলিশের ডিম নিয়ে এসেছি, পরের হপ্তায় অম্বল বানাব। আর এনেছি চিতল পেস্ট, মানে মুইঠ্যা বানানো সহজ হবে। এছাড়া কই, পাবদা, রুইও এসেছে।
  • samran | ১৮ জানুয়ারি ২০১০ ১২:১০426578
  • না অক্ষ, হকিন্সের বইটা আছে কোথাও,তবে খুঁজতে গেলে পাব বলে মনে হয় না। ওই বই দেখে একবার রান্না করতে গেছিলাম, সে আমি নিজেই খেতে পারিনি:-((
    শামি কাবাবে বেসন মাখিয়ে ভাজলে সে তেলেভাজার দোকানের আলুচপের মত দেখতে হবে না? কাবাব বলে তো বোঝাই যাবে না!:-((
    মা কুলোভর্তি বিস্কুটের গুড়ো নিয়ে তাতে গড়াগড়ি খাওয়ায় কাবাবকে, বাড়ি গেলে সেটাই খাই বটে তবে আমি সোজা তেলে ভেজে নিই।
  • a x | ১৮ জানুয়ারি ২০১০ ১২:২১426579
  • বেসন মানে বেসনের গোলা না, শুকনো বেসন। ডাস্ট করতে যতটুকু লাগে।
  • de | ১৯ জানুয়ারি ২০১০ ১১:০৮426580
  • শপিং মলে দেখি হাঁসের ডিম বিক্রি হচ্ছে, কিনে এনে সোজা dd দার রেসিপিতে রান্না করেছি, ব্যাপক খেতে হয়েছিলো!
    থ্যাংকু dd দা!
    আর গোলমরিচ নিয়া সমব্যাদনা জানাইলাম!
    আমারো বাড়িতে আমি ক্রাশার পাশে রেখে খেতে বসি :)

    সামরান,
    এট্টা অনুরোধ! রিয়াল ভাটের ভুনা খিচুড়ি, চিংড়ির বড়া আর মাটনের রেসিপি দেবে? দেখতে এতো ভালো হয়েছিলো, দেখে ইস্তক ঢোঁক গিলছি মাঝে মাঝেই!
  • de | ১৯ জানুয়ারি ২০১০ ১১:১১426581
  • আর হ্যাঁ, কিমাও এনে রেখেছি কাবাব বানাবো বলে, সময় পেলেই!
  • shrabani | ১৯ জানুয়ারি ২০১০ ১২:৪৪426582
  • হ্যাঁ ভাটের রেসিপী চাই। এসপ. ঐ চিংড়ীর পকোড়ার গোলায় কি কি ছিল। ওটা দেখতে দুধর্ষ লাগছে।

    আমি অনেককাল আগে একবার ভুনি খিচুড়ী খেয়েছিলাম কিমা দিয়ে। যদ্দুর মনে পড়ে দারুন লেগেছিল। কিন্তু যে বানিয়েছিল সেও আর বলতে পারেনা কি করে বানিয়েছিল (ফ্লুক হয়ত!)। ইন ফ্যাক্ট তার নাকি মনেই নেই।
    খিচুড়ী কিন্তু পোলাওর মত ছাড়া ছাড়া, জল জলে নয়!
  • dd | ১৯ জানুয়ারি ২০১০ ২১:৫৯426583
  • তো এইটা ট্রাই কত্তে পারেন, বহু পরিচিত ডিশ, তা ও।
    চিকেন চেট্টিনাদ।

    ১ চিকেন = এক কেজি

    ২ চাটুতে সেঁকেন : নার্কেল(হাব কাপ)+ লাল লংকা(চাট্টে থেকে সাতটা)+পোস্তো(দুই বড় চামোচ)+ধনে +জিরা+দাচ্চিনি+স্টার অ্যানাইজ+মৌরী+ছোটো ঈলাচ।

    ৩ প্লীজ,প্লীজ, এট্টু গোল মরিচ ও দ্যান। প্লীজ।

    ৪ পেস্টটা + আদা+ রসুন, তেল দিয়ে মিক্সিতে ভালো করে বাটুন।

    ৫ ভাজুন প্যাঁজ। শুনুন, তেল অল্প দিয়েন কেনোনা বাটা মশল্লায় অলরেডী ত্যাল আছে।

    ৬ ভাজা প্যাঁজে দ্যান কারি পাত্তা(১৫-২০), টমাটমের পিউরী আর চাইলে আরেট্টু লাল লংকা গুঁড়া

    ৭ চিকেন দ্যান,লুন দ্যান, মিনিট পাঁচেক ভাজেন

    ৮ গরম জল দিয়া সিটি মারুন

    হিঁ,হিঁ, আমার পাকামীটা শোনেন, কেউ কোথ্‌থাও ল্যাখে নাই, তাও আমি চিকেনেরে ম্যারীনেড করে দিলাম কালো রাম দিয়ে। ক্ষি: করে জানি না, বাড়ীতে এট্টু কালো রাম ছ্যালো, ভাবলাম ফেলে দেবো? তাথে্‌থকে চিকেনেরেই মাখাইয়া দেই। দ্যালাম ও।

    ফলাফল সন্তোষজনক।
  • dd | ১৯ জানুয়ারি ২০১০ ২২:০৫426584
  • সামরান
    শামি কাবাবে বেসন দিয়া ভাজলে খেতে তো চমৎকার হবে, ডিম ভাজার পুর দিলে তো সাক্ষাত স্বর্গ।

    তবে সেটা কাবাব হবে না, কিমার সামরান বড়া হবে। তাতে কোনো ক্ষেতি নাই, ব্যাকরন ছাড়া।

    করে দেখতে হচ্ছে।
    জানামু 'খনে।
  • SS | ২০ জানুয়ারি ২০১০ ১০:২৮426585
  • ফিডব্যাক নম্বর - ২

    আমিও রান্না করে ফেল্লাম ডিমের কারি। দারুণ হয়েছিল খেতে। dd'রে থ্যাঙ্কু। গতকাল আর আজ ভাত, পরোটা, নান সবকিছু দিয়েই খাওয়া হয়েছে।
  • de | ২০ জানুয়ারি ২০১০ ২০:৪৩426586
  • আচ্ছা, dd দা, কলি আর আরো যাঁরা যাঁরা দারুণ দারুন রান্না করেন/করে, কয়েকটা কোশ্চেন আছে আমার তাঁদেরকে --
    ১) রান্নায় রাম/ওয়াইন ইউজ করা রান্না কি ছোটদেরও দেওয়া যায়? কতটা সেফ সেটা দেওয়া?
    ২) নারকোলে অনেকের অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে নারকোলের কোন বিকল্প ইউজ করা যায় কি?

    উত্তর পেলে খুব ভালো লাগবে :)
  • aka | ২০ জানুয়ারি ২০১০ ২১:২৭426588
  • সেলিব্রিটি রাঁধুনীদের রান্না ট্রাই সবাই করতে পারে। ট্রাই করে দেখান দিকি ইলিশের মাথা দিয়ে পালং শাক। এইসব পাথব্রেকিং আইডিয়ারা শুধু ট্রায়ালের অভাবে দিনের আলো পাবে না তাই কি চান।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন