এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাবাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    Abhyuday Mandal
    অন্যান্য | ০১ ফেব্রুয়ারি ২০১০ | ১১২৩৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SS | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫২434060
  • অভ্যুর ব্র্যাকেটের মধ্যের প্রথম কমেন্টটা আর টিপ্‌স এর টইয়ে Lama র চিড়িয়াখানা, বোটানিকাল গার্ডেন এর লিস্টটা দেখে আজ ব্যাপক হাসলাম।
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৮434071
  • মাছের সুক্তো খাও নাই তোমরা?

    কিন্তু ধনেপাতাটা মনে হচ্ছে নিতে পারবনা, সারেন্ডার করে দেব।
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:০০434082
  • তরমুজের খোসার শুক্তো টা কেমন? সেতো ভারী শক্ত।
  • A | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৪434093
  • সু - ধনেপাতা খুবই পছন্দ। ঠিক তোমার ঐ "আমার মত আমি"'র ঐ সরেস লেখা গুলো'র মতন (এই কথাটা বলা হয়ে ওঠেনা আমার খুব একটা, শুধু ভালো লেখা গুলো নীরবে পড়েই চলি)।

    ঐ আর কি সব কিছুতে পছন্দ নয়\। :)

    অক্ষদা। এক্কেরে সহজ রেসিপি। খোসাও তো নরম। শক্ত মোট্টেই না। আজ রাত আড়াইটা এখন। পরে নাহয় রেসিপি দিমু। এইবার ঘুমাতে যাওনের দরকার:(
  • pipi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১৭:২৩434104
  • ইয়ে সু, নামবে না কেন, নিশ্চয়ই নেমে যাবে, আমি খালি "সুক্তো' নামকরণ নিয়ে একটু কনফ্যুজড হয়ে গিছিলাম কারণ আরেকটু বেশি মাত্রায় তেল এবং বেগুন ইত্যাদি আরো কিঞ্চিৎ সব্জী সহযোগে এই এক জিনিস নিরিমিষ চচ্চড়ি বলে চিরটাকাল খেয়ে এলাম। সে অবশ্য রান্না হত মাটির উনুনের স্বল্প আঁচে, কেলেকুল্টি লোহার কড়াইয়ে, জলের ছিটে আর ঢাকা চাপা দিয়ে ঘন্টাখানেক ধরে নেড়ে নেড়ে। সবশেষে মাখোমাখো যে জিনিসটি নামত মাছমাংস ফেলে তাই দিয়ে একথালা ভাত উড়ে যেত। মাটির উনুন গ্যাস সিলিণ্ডার আর লোহার কড়াই ননস্টিক প্যান দিয়ে রিপ্লেসড হবার পরে তরতম তে কিঞ্চিদধিক পরিবর্তন হয়েছিল ঠিকই তবে হাফ থালা ভাত উড়ানোর পক্ষে যথেষ্ট।
    আর ধনেপাতা খুউবই ভালবাসি (ইনফ্যাক্ট কারিপাতা থেকে থানকুনি পাতা - সবার প্রেমেই গদগদ) কিন্তু বাঙালী হেঁসেলে দরাজ হাতে ধনেপাতার ব্যবহারে আমি একটু পিউরিটান।
    * ভেবে দেখলাম কেবলমাত্র গ্যাঁদালের সাথেই আমার অহি নকুল সম্পক্ক। ওটি কোন পাতাই নয়:-)

    এবার প্রশ্ন - সুক্তো মানে কি? এই শব্দটির উৎপত্তি ও বূৎপত্তি সম্পক্কে কেউ কিছু জানেন? ব্যাদেও কি লেখা আছে?
  • pipi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৪২434115
  • অম্মিতে, ঠিকঠিক। গেলবারে বাড়ি গিয়ে তেতো ছাড়া সুক্তো খেয়েছি মনে হচ্ছে যদিও বাড়ির রীতি অনুযায়ী সামান্যতম উচ্ছে/করলা/নিমপাতা না থাকলে সেটা সুক্তোই নয়। এবং তাতে কাঁচকলা, সজনে ডাঁটা মাস্ট। দুধ ছাড়া দুধ সহ দুইই চলে এবং খেতে তো ভালই লাগে। তরমুজের খোসার ইয়ে কালেভদ্রে হয় বটে তবে তাকে সুক্তো বলে না। কিছুই বোধহয় বলে না। রান্না করে পাতে দিয়ে দেয়।
    শশার "সুক্তো' বোলপুর-রামপুরহাটে কয়েকবার খেয়েছি বটে তবে তাকেও সুক্তো বলে পরিচয় দেওয়া হয়েছিল কিনা কিছুতেই মনে কত্তে পারছি না:-(

    অক্ষদা, মাছই খাই না তো মাছের সুক্তো:-)
  • su | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০০434126
  • "গোটা সেদ্ধ " নাকি খুব স্বাদ খেতে।কিন্তু জানিনা কিভাবে বানায় ! :( হেল্প হেল্প...
  • Abhyu | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪২434137
  • জাহাঙ্গীর:
    ------------
    খোসাসুদ্ধ মুগডাল - এক বাটি
    গোটা ছোলা - এক বাটি
    গোটা মুসুর ডাল - এক বাটি
    গোটা বেগুন (ছোটো, ২"" - বিটি বেগুন নয়) ৫টা - এক বাটি
    গোটা আলু (ছোটো, ১"") ৫টা - এক বাটি
    শীম - এক বাটি
    বরবটি/বীন (৩'' টুকরো) - এক বাটি
    মটরশুঁটি - এক বাটি
    গাজর (৩'' টুকরো)
    ছোটো বীট - ৩টে
    ছোটো টম্যাটো - ২টো
    রাঙা আলু - ৩টে
    পালং শাক (আমি দিই না)
    কাঁচা পেঁয়াজ - কুচি করে কাটা
    সর্ষের তেল - ২চামচ
    নুন

    খোসাসুদ্ধ মুগডাল শুকনো খোলায় ভেজে নিন। আগের রাত্রি থেকে ছোলা ভিজিয়ে রাখুন। গোটা মুসুর ডাল ভালো করে ধুয়ে নিন।
    বকি সব কিছু (নুন আর সর্ষের তেল বাদে) ভালো করে ধুয়ে নিন।
    এবার প্রেশার কুকারে সর্ষের তেল দিয়ে একটু গরম করে নিন। এবার সব কিছু এক সঙ্গে দিয়ে একটু নেড়ে দিন। ২ বাটি জল আর দেড় চামচ নুন দিন। ঢাকা দিন। ২-৩টে স্টীমের পর নামিয়ে নিন।
    পরিবেশনের আগে দু ফোঁটা সর্ষের তেল ছড়িয়ে দিন। কাঁচা পেঁয়াজ সহযোগে মুড়ি দিয়ে খান।
  • Du | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৪434148
  • বাবর:

    ---------

    ঘোড়ায় উঠে শিকারে যান। হরিণ মেরে আনুন,। খেয়াল করবেন তীরটা যেন পিত্ততে না লাগে।
    এবার ছাল ছাড়িয়ে নুন তেল লংকা দিয়ে মেখে নিন।
    বড় আগুন জ্বালিয়ে হরিণের চার পা বেঁধে উল্টো করে ঝোলান ওর ওপরে। গল্প গুজব করুন।
    মাঝে মাঝে খোঁচা দিন। একটু পরে আগুন নিভে এলে নামিয়ে সবাই মিলে চারদিকে বসে খান।

    (ইয়ার্কি নয় - ফুড নেটওয়ার্কে বন্যশুয়োর দিয়ে সাউথ টেক্ষাসে এই রান্নাটাই দেখলাম টিভিতে। আর ব্রেকফাস্টের জন্য সারারাত ধরে মাটির তলায় আগুন দিয়ে তার ভেতর গরুর মাথা রান্না হল সারারাত। নামটা অবশ্য একটু অনুপ্রাণিত :))
  • k | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৯434160
  • নূরজাহান জাহাঙ্গীর বাবর হয়ে গেছে, এরপরে তৈমুর এলে না জানি কী রেসিপি আসবে!!!!! :-)
  • a x | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৪434171
  • আরে বাবরটা কিন্তু ভালো দিয়েছে কেমন বর্বরের ওপর একটু ছোঁয়া রেখে।
  • Jhiki | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৪১434182
  • 'A', সুক্তো আর ধনেপাতা এক্সাথে!!!! may be ওটা ধনেপাতার সুক্তো!
    আমাকে মা এইভাবে সুক্তো রন্ন সিখিয়েছে।

    সজনে দাঁতা, কাঁচকলা, আলু, কাঁচা পেঁপে এবং উচ্চে/করলা সোব মোতমুতি এক মাপের কাটে্‌ত হবে। মানে যদি দাঁতার 2" লম্বা টুক্রো করা হয় তো বাকি সব্জি গুলো ও লম্বা লম্বা করে ঐ একই মাপের কাটতে হবে (এটা অবস্য সব পাঁচমিশালি সব্জি রান্নার কে্‌ক্ষতেরি প্রযোজ্য)। প্যান এ সর্ষের তেল গরম করে তাতে রাঁধুনি ফোড়ন দিয়ে সব সব্জি দিয়ে দিতে হবে। খানিক্ষন নড়াচাড়া করে নুন হলুদ দিয়ে আর এক্তু নাড়িয়ে ধাকা দিয়ে দিতে হবে। অন্য একটা পাত্রে চার/পাঁচটা ছোত এলাচ, ১ চা চামচ করে গোতা সর্ষে আর গোতা ধনে এই অনুপাতে এক্সাথে সুকনো ভেজে নিতে হবে, থান্দ হলে গুঁড়ো করে নিতে হবে। সব্জি মাঝে মাঝে নড়েচাড়ে দেখে্‌ত হবে সেদ্ধ হলো কিনা। সব্জি সেদ্দ হয়ে গেলে তাতে অন্দাজ মত ঐ গুঁধূ মশ্লা ছড়িয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিতে হবে। এতে চিনি, মুলো, বড়ি etc. optional. মুলো দিলে আগে একটু ভাপিয়ে নিতে হবে, বড়ি আগে ভলো করে ভেজে নিতে হবে।
  • A | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ০৯:০৩434193
  • হ্যাঁ, আমিও তো তাই বলেছি ঝিকি - ধনেপাতা আর সুক্তো- ইয়েহ বাত/খানা কুছ হZaম নেহি হুয়ি:(
  • de | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৭434204
  • বাকি মুঘলরা কি দোষ করলেন? হয়ে যাক -- আকবর, শাহজহান ইত্যাদী, ইত্যাদী। Du আর অভ্যুর রেসিপি দারুণ :))।

    অভ্যু, মুঘলরা মুড়ি খেতেন???
  • Abhyu | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৬434215
  • না, মুড়িটা এই সময়ের লোকেদের জন্যে। মুঘলরা মুড়ির বদলে গোটা গোলমরিচ খেতেন। বিশ্বাস না হয় তো ডিডিকে জিগান।
  • Jhiki | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪৮434237
  • আমি একবার 'মাশরুম মুমতাজ' নামের একটা পদ খেয়েছিলাম।
  • Jhiki | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪৮434226
  • আমি একবার 'মাশ্রুম মুমতাজ' নামের একটা পদ খেয়েছিলাম।
  • de | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৩৩434248
  • অভ্যু, :))
  • . | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১৭:০৫434259
  • তৈমুর
    ____

    এটা মোটামুটি সহজ রান্না, কাঁকড়াবিছে ধোয়ার জায়গাটা ছাড়া।

    কড়াইতে তেল ঢেলে গরম করুন। একটু গরম হলে তিরিশ থেকে চল্লিশটি জ্যান্ত কাঁকড়াবিছে ধুয়ে কড়াইতে ফেলে দিন। আধ মিনিট নাড়াচাড়া করে ভাজুন। এবার এর মধ্যে নুন, গোলমরিচ, রসুন আর শুয়োরের মাংস ঢেলে দিন। আবার নাড়িয়ে চাড়িয়ে ভাজুন। এবার আস্তে আস্তে জল ঢালুন। এবার কুচোনো আদা, কুচোনো গাজর, বাসিল পাতা ইত্যাদি দিয়ে দিন। ঢিমে আঁচে চল্লিশ মিনিট চাপা দিয়ে রাখুন। ব্যাস, তৈরি। বীয়র সহযোগে খেয়ে নিন।

    তবে কাঁকড়াবিছে কড়াইতে ঢালার আগে ওদের ন্যাজের হুলগুলো ছাড়িয়ে নেবেন। কি থেকে কি হয়ে যায়!
  • dipu | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১৭:১০434271
  • :-)))))))))
  • de | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১৭:১৫434282
  • কি ভয়াবহ!! জ্যান্ত কাঁকড়াবিছেদের কড়াইয়ে ভেজে খায়!! প্রাণে এট্টুও মায়া-দয়া নেই গা!!
  • de | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১৭:১৭434304
  • এরপরে হয়তো আসবে তেঁতুল-বিছের চাটনি, নাম দেবে মহম্মদ ঘুরী কি আলাউদ্দিন খিলজী :)) তবে আলাউদ্দিনের মধ্যে কেমন একটা লাউ-লাউ ভাব :))
  • . | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১৭:১৭434293
  • এই রান্নাটার মধ্যে একটু সাউথ ইন্ডিয়ান টাচ আছে বলে এটার নাম দিয়েছি হাম্পি মসালা।

    হাম্পি মসালা
    _____

    ছটা ছোটো ছোটো পেঁয়াজ নিন। কুচোনো আদা, রসুন আর এই ছোটো পেঁয়াজ ভাজুন। পেঁয়াজের রং বাদামী হয়ে গেলে ওতে কুচোনো কাঁচা লঙ্কা আর ডানা ছড়ানো ফড়িং (৩৩০ গ্রাম) দিন। ফড়িং বাদামী হয়ে গেলে ওর মধ্যে নারকেলের দুধ আর কারি পাতা ঢেলে পাঁচ মিনিট ফুটান। তৈরি হয়ে গেলে বীয়ার না, ভাত দিয়ে মেখে খান।
  • stoic | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০১:১০434315
  • আমি মানসচক্ষে দেখতে পাচ্ছি ডিডি দা একখান পাতিনেবু বেসড রেসিপি লিখচেন। নাম দিয়েছেন নেবু-চাট-নেজার।
    :-)
  • su | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪৭434326
  • . কে ধন্যবাদ এই দারুণ "হাম্পি মসালা" শেয়ার করার জন্য। কিন্তু কয়েকটা প্রশ্ন :

    ছোটো পেঁয়াজ লেখা হয়েছে, কিন্তু কোনো ওজন, আয়তন লেখা হয় নি!!

    আদা, রসুন, নারকেল দুধ, কারি পাতা আর কাঁচা লঙ্কা'র বেলায় ও কোনো নির্দিষ্ট পরিমাপ লেখা হয় নি।

    যেখানে ফড়িং এর ওজন টা (৩৩০ গ্রাম) এত্তো গুরুত্বপূর্ণ, বাকী মাপগুলো ঠিক না হলে স্বাদ এর কি তফাৎ হবে !

    অনেক কষ্টে নির্দিষ্ট ওজনের ফড়িং পাওয়া গেছে, বেঁধে রেখেছি! তাড়াতাড়ি জানাতে হবে, তা না হলে বাঁধন ছেড়ে ওরা উড়ে যায় যদি! :(
  • nv | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১১434337
  • তৈমুর নামনোর সময়ে একটু বাল্বের গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করলে আরো সুস্বাদু হয়। গ্রান্টি।
  • su | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১৭434348
  • একদম ঠিক, তবে, প্রেজেন্টেশন টা সুন্দর করার জন্য CFL ও ক্রাশ কেরে দেখা যেতে পারে। লুক টা আরো attractive হবে!
  • . | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩৯434359
  • এইটা সাজেশনের মইদ্যে আইসে। ছোটো পিঁয়াজ মানে ইংরাজিতে যারে shallot কয়। ছয়খান। দুই কোয়া রসুন। পঁচাত্তর গ্রাম আদা। একখান নাগা লঙ্কা, ভালো কইরা কুচাইয়া। আধা লিটার নারিকেলদুগ্‌ধ।

    ও। কইত ভুইলা গেছি। রান্নাটা নারিকেলতৈলে হইব। বেশি নয়। এক টেবিলিস্পুন।
  • Jhiki | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৪৭434370
  • আর সাজানোর জন্য চাট্টি কচি কচি ঘাস।
  • Jhiki | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫৪434382
  • একটু ভেবে দেখুন..... একটা ডিম্বাক্রিতি প্লেট, তার ঠিক মাজখানে একটা বাদামী ফড়িং, সেই ফড়িংট ভাজা পেঁয়াজ দিয়ে ঘেরা আর সবচেয়ে বাইরের layer এ সবুজ ঘাস! জিভে জল আসছে না আসচীনা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন