এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৫৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কোয়ার্ক | ২২ মে ২০১২ ১৬:৪৪525372
  • আমার এক বন্ধু হীরকের রাণী সম্বন্ধে এই বাণী দিলেন ঃ

    যেমন দেশ এর লোকজন তাদের তেমন নেতা নেত্রী ..এতে আর অবাক হবার কি আছে? Indians deserve such shit

    প্রসঙ্গতঃ তিনি অনেকদিন হ'ল বিদেশে আছেন।
  • cb | ২২ মে ২০১২ ১৬:৫৪525383
  • আর ও অনেকদিন থাকুন তিনি :)
  • কোয়ার্ক | ২২ মে ২০১২ ১৭:০০525405
  • জন্মের মত থেকে গেলেই ভালো! তাঁরও আর এই নেটিভ Indiansদেরও।
  • Sibu | ২২ মে ২০১২ ১৭:০০525394
  • এই দীপক ঘোষ মালটা তো পুরো খোরাক। নিগ্ঘাৎ সিপিএমের চর। ;-)
  • rajdeep | ২২ মে ২০১২ ১৭:০৫525416
  • শিবুদা ঃ)

    দীপক ঘোষ তিনোমুলের সদ্য অপসারিত সহ-সভাপতি, প্রাক্তন আই এ এস

    তবে অনশন নিয়ে একটা তদন্ত হওয়া দরকার

    চকলেট আর স্যান্ডুউইচ সাঁটিয়ে .............
  • Sibu | ২২ মে ২০১২ ১৭:০৭525427
  • স্যান্ডুইচ সাঁটিয়ে অনশন হেব্বি জিনিষ। আম্মি তো রোজই করি।

    জ্যোতিদাই এ মালটাকে ঠিক চিনেছিল। বুদ্ধ বড্ড ভালমানুষ।
  • Toon Army | ২২ মে ২০১২ ১৭:১০525438
  • এখানে আবার স্ক্রিবডি চলে না, ধোর।
  • Toon Army | ২২ মে ২০১২ ১৭:১৩525449
  • Date:22 May 2012 -- 04:28 PM - এইটা কি জনৈক "ঘোষ"-এর সাথে বিয়ে সংক্রান্ত কিছু নিয়ে লেখা?

    মানে এই মর্মে একটা ভাসাভাসা গুজগুজ ফুসফুস জজকোর্ট চত্ত্বরে গেলে শোনা যায়। সেই ভদ্রলোক নাকি ওখানেই কাজ করতেন, এবং এখনো এসে বসে থাকেন - কিন্তু কথা বলেন না।
  • bb | ২২ মে ২০১২ ১৭:৩৮525461
  • প্রথম কিছু পাতা পড়লাম এই দীপক ঘোষের লেখা, পড়া দুষ্কর-১৩ বছর ঘর করার পর উনি লিখছেন 'Mamata is a born tyrant', "Mamata Banerjee is a born liar and continues to show that trait everyday"।
    একদিকে লিখেছেন ২০০৬ এর পর উনি নির্বাচনে লড়তে চাননি আবার দুঃখ করেছেন ২০০৯ এ ওনাকে যাদবপুর থেকে লড়তে দেওয়া হয়নি বলে।
    ওনার এই পরিবর্তন আসলে ক্ষমতার ভাগ না পাওয়ার জন্য।
  • Toon Army | ২২ মে ২০১২ ১৭:৪৬525472
  • শুধুশুধু ডেটাকার্ডের কিছুটা লিমিট নষ্ট, ধুর। বাজে স্টাইলে লেখা, একটা সেন্টেন্স শুরু ফার্স্ট পার্সনে, শেষ থার্ড পার্সনে। কে বলে সিপিএম ইংরিজীর গুষ্টির তুষ্টি করেছে? ইনি তো তার আগের যুগের।
  • kc | ২২ মে ২০১২ ২০:১৪525483
  • ধুরধুর্ধুর, দুত্তোর, যত্তসব ক্যারেকটার অ্যাসাসিনেশনের গল্প। এইটাইপের একটা লেখা পড়েছিলাম শেগ হাসিনা প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর, বইটার নাম ছিল 'আমার ফাঁসি চাই' জনৈক মতিয়ুর রহমানের লেখা। যতসব রাজ্যের চরিত্রহননের গপ্প। একটাও এমন কোনও কথা নেই যাতে করে ফৌজদারি মামলা হতে পারে।

    'ওনার এই পরিবর্তন আসলে ক্ষমতার ভাগ না পাওয়ার জন্য।' বিবিদার সঙ্গে একদম একমত।
  • | ২৩ মে ২০১২ ০৮:০১525505
  • আবার হাংগেরি কেন? :(
  • | ২৩ মে ২০১২ ০৮:১৪525516
  • বুদ্ধুকা দেশমে ধুর্তুকা রাজ।
  • S | ২৩ মে ২০১২ ০৮:৫৩525527
  • ভাই লন্ডনের রানী বলে কথা।
  • Toon Army | ২৩ মে ২০১২ ০৯:১৭525538
  • এগুলো নিয়ে লাইবেল স্যুট ফাইল করে না কেন কে জানে...
  • vc | ২৩ মে ২০১২ ১০:১০525549
  • এই সাইটটার সব পাল্টে গিয়ে কেমন হারিয়ে গেছি মনে হল।

    কাল বইখানা নামাইয়ে পড়তে গিয়ে মনে হল ফিল্মি কেচ্ছা। বোকা বোকা। তবে একটা প্রশ্ন হল এইটা নিয়ে হইচই নেই কেন? কোশ্চেন করলে দাগিয়ে দেয়, আর এতে যা আছে তাতে তো কেলেংকারি হবার কথা।
  • কোয়ার্ক | ২৩ মে ২০১২ ১০:৩০525560
  • আচ্ছা এই যে শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য সৃষ্টির জন্য আলিমুদ্দিনের বাছাই করা সুরঞ্জন দাসকে অ-রাজনৈতিক বিদগ্ধজনে পূর্ণ সার্চ কমিটি আরো চার বছরের জন্যে রেখে দিল, এইটে কি সেই সর্বব্যাপী সিপিয়েমের চক্রান্তেরই আরেকটি জলজ্যান্ত উদাহরণ?
  • vc | ২৩ মে ২০১২ ১০:৩২525572
  • এই থ্রেডে স্যারকে দেখ্ছি না কেন? স্যার নেই?
  • গান্ধী | ২৩ মে ২০১২ ১০:৩৩525594
  • এটা বোধোয় পাকা মাথার কাজ। সুরন্জন দাসকে রেখে দিয়ে দেখালো আমরা দলতন্ত্র করিনা, যোগ্যকে স্থান দিই। এরপরেরগুলোতে একের পর এক নিজের লোক বসাবে
  • Tim | ২৩ মে ২০১২ ১০:৩৩525583
  • দিস ইজ সিপিএম কোয়েস্চেন। দেয়ার সো মেনি ইউনিভার্সিটিজ...
  • পাই | ২৩ মে ২০১২ ১০:৫০525605
  • Name: প্পন

    IP Address : 132.252.231.9 (*) Date:22 May 2012 -- 10:21 AM

    বলেছিলেন না কলকাতাকে লংডন বানিয়ে দেবেন? এই দেখুন হাতে গরম প্রমাণ।

    http://epratidin.in/Details.aspx?id=8202&boxid=133550687

    মার্কেটে রিদ্ধি আছে দেখলুম। :P
  • KB | ২৩ মে ২০১২ ১৪:৪৭525616
  • চন্দ্রবিন্দু-র একটা পুরোনো গান মোনে পোরে গেলো - "মোঙ্গোল গ্রোহো" তাতে আবার কাকে জেনো "বিষ কন্যা" বোলেছিলো - তারাই আবার মামাটিমানুষ-এর গান বেধেছে - সোত্তি দেখালেন দাদা।পুরো জোমে খির-আগামি বছর বিভীষন বাধা।
  • Lama | ২৪ মে ২০১২ ০৮:২৬525627
  • http://www.anandabazar.com/24edit3.html : "একটা বিড়ম্বনার ঘটনায় মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিচ্ছেন, পুলিশ অফিসার তার উল্টো কথা বলতে পেরেছেন গণতন্ত্র তো এইখানেই। "

    কও ইবার কি কইবা
  • কল্লোল | ২৪ মে ২০১২ ০৮:৩৮525638
  • আবাপ/নিসিঙ্গিবাবুর দায় ছিলো মমতার ওয়াক আউটকে যুক্তিসিদ্ধ করার, তাই এতো ফুকো-টুকো। কিন্তু সিপিএম নিয়ে লিখেছেন ঠিকই। মমতা ক্রুড, সিপিএম শ্রুড।
  • Lama | ২৪ মে ২০১২ ০৯:১০525649
  • একদম!

    অন্য একটা সিচুয়েশন অনায়াসে ভাবতে পারছি- অধ্যাপকের বাড়িতে জনাতিনেক মাতব্বর দেখতে লোক এসে দেঁতো হেসে বলল "একটু কথা ছিল।" মিনিট পাঁচেক খুব আস্তে আস্তে কথাবার্তার পর লোকগুলো বিদায় নেবার পর অধ্যাপকমশাই থমথমে মুখে কম্পিউটার খুলে সেন্ট আইটেমস থেকে ইমেল ডিলিট করছেন। আর অধ্যাপকগিন্নি শুধোচ্ছেন "কি বলে গেল গো? হ্যাঁগো, কি বলে গেল?"

    কেউ পিটিয়ে ভয় পাওয়ায়, কেউ ঠান্ডা গলায় কথা বলে হাড় হিম করে দেয়। ক্ষমতার সুর এক, প্রকাশভঙ্গী আলাদা।

    ছোটবেলায় ত্রিপুরায় দেখেছি এরকম।
  • Sibu | ২৪ মে ২০১২ ০৯:৪০525660
  • আর সাবাং ঘসে কুলিয়ে উঠতে না পারলে কেউ হিয়ারসের আশ্রয় নেয়।
  • ঢ্যাঁড়স | ২৪ মে ২০১২ ১০:২৮525671
  • নৃসিংহোবাচ "যাতে চৌত্রিশ বছর ধরে শুধু মানুষ বাজারে গেছে, খেয়েছে, ঘুমিয়েছে, নীরবে মৈথুন করেছে, কিন্তু বাইরে কোনও কথা বলার সাহস করেনি।"

    পুরষ্কার চাই এমন লেখকের জন্য পুরষ্কার চাই নিদেন পক্ষে মাসে ১০,০০০।
  • কোয়ার্ক | ২৪ মে ২০১২ ১০:৪০525684
  • সুতরাং আজ যারা বাইরে কথা বলবে তারা হয় মাওয়িস্ট না হয় সিপিয়েম বা এসেফাই ক্যাডার!

    এই সহজ কেসটা বুঝতে পাতি পাবলিকের এত টাইম কেন লাগছে?
  • নেতাই | ২৪ মে ২০১২ ১০:৪৭525695
  • গনতন্ত্রের উদাহরণ বেশ ঘ্যামা হয়েছে। বাঁধিয়ে রাখার মত। ফুকোর কেরামতি। সব শেষে জয় মমতা জয় গনতন্ত্র লিখতে ভুলে গেছেন এই যা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন