এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ২৮ এপ্রিল ২০০৬ | ১২৫৩৩৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • c | ২২ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৫৪562544
  • রিমি,
    এরকম যে হবেই তাতো জানাই ছিলো, প্রশ্নটা ছিলো কবে।
  • rimi | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ০১:৩৩562545
  • সি, না, এরকম হবে এটা আমি ভাবি নি।

    আর তুমি ১৬/১৭ জুন, ২০০৪ এ দেখ, শুরুটা পেয়ে যাবে।
  • aja | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ০৩:৪৯562546
  • এই মায়ের কাছে ফেরা নিয়ে কত কথা মনে পড়ে গেল। যদি মায়ের কাছে থাকার এত দাম তো এসেছিলুম কেন? নাকি এসে তবে বুঝতে পারলুম যে মায়ের কাছে থাকার বড্ড দাম। ফিরে গেলে কি বুঝতে পারব বিলেতে থাকাই আসলে দামী? এই সব পোশ্নো বড্ড জ্বালাতন করছে।
  • Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ০৯:২৩562547
  • কিছু উত্তর -

    (১) এই নানা রকম সমস্যার কথা জেনেই ফেরা, সমস্যাগুলো নতুনও নয়। লেখাটার উদ্দেশ্য কিভাবে নানারকম সমস্যা বেড়েছে, উন্নয়ন নিয়ে গলা ফাটানো হলেও, সেটুকু তুলে ধরা। এটুকুই বলার যে বেসিক ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি না হলে উন্নয়ন হয় না।

    (২) রিমি যে কথাটা বলেছেন সেটা এক্সপেক্টেড - তারিখ দিয়ে - কিছু লোকের কাছে তো বটেই। আরো কয়েকজন যে লেখেননি সেটাতেই আশ্চর্য হচ্ছি। তবে সেটার শুরু ছিলো এই এই কারণে কলকাতায় ফিরবো না বলে। কলকাতায় ফিরে সমস্যাগুলো তোলা আর বাইরে দাঁড়িয়ে অ্যাকিউজ করায় তফাতটা শিক্ষিত লোকেদের বোঝানোর কথা নয়।

    (৩) এখনও গলা ফাটিয়ে বলবো কোথায় কি সমস্যা। কিন্তু এখানে দাঁড়িয়েই বলবো। ফেলে আসা শহরটার কথা, ফুটবল ক্লাবটার কথা মনে করেই বলবো। কাজেই সেই নিয়ে দ্বিমত থাকলে আমার কিস্যুটি আসে যায় না। আকারে ইঙ্গিতে না করে স্পষ্টভাবে তর্ক করতে পারলে করুন, নয়তো চুপ থাকাই ভালো। কারণ এই সব খোঁচায় আসল কথা পাল্টাবে না।
  • Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৫২562548
  • এবং জাস্ট ফালতো বাওয়াল দিতে চাইলে আলাদা কথা। তবে ২০০৪ সালে নন্দীগ্রাম বা সিঙ্গুর হয়নি। বিসু-সিসুদের দলও তৈরী হয়নি।

    অবশ্য কেনই বা উত্তর দিচ্ছি - এই কথাগুলো কেন লেখা সেটা তো অজানা নয়।
  • dd | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৩৭562549
  • ভাল্লাগলো। অজ্জিতের ল্যাখাটা।
    ঠাট্টা এয়ার্কির মাঝে একটু দু:খু দু:খু ভাব আছে। বেশ।
  • rimi | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ২০:০৩562550
  • না, এটা তর্ক করার মতন সিরিয়াস ব্যপার নয় বলেই মনে হয়েছে আমার। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গী আর অভিজ্ঞতা নিয়ে তর্ক কিসের? কিন্তু নতুন আর পুরোনো দৃষ্টিভঙ্গী মিলিয়ে দেখে এমন মজা লাগল যে লোভটা আর সামলাতে পারলাম না। সে জন্যে দু:খিত।

    ২০০৪ এ নন্দিগ্রাম সিসু বিসু ইত্যাদি ছিল না। কিন্তু সেইসব ইস্যুর কথা বুলবুলভাজার লেখাটিতে কোথাও নেই তো? আর তখন নন্দিগ্রাম না থাকলেও আমলাশোল ছিল। পাড়ায় পাড়ায় সিপিএম মস্তানদের মস্তানি ছিল, খুন খারাপি ইভ টিসিং ছিল।

    সমস্যাগুলো কোথায় দাঁড়িয়ে বলা হচ্ছে, তার উপর নির্ভর করে কি সমস্যা বদলে যায়? নাকি সমাধান আসে? নাকি কেউ বাইরে থাকলে তার কলকাতার সমস্যা নিয়ে কথা বলার এবং সেই সমস্যাগুলোর কারণে কলকাতায় ফিরবে কি না সেই সিদ্ধান্ত নেবার অধিকার থাকে না? অথচ কলকাতায় ফিরলেই তার হাজারটা সমস্যা নিয়ে বিদ্রুপ করার অধিকার জন্মে যায়? কলকাতার কি এসে যায় ডামিজেরা দেশে ফিরল কি ফিরল না তাতে? ডামিজেরা না ফিরলেও কলকাতা দিব্বি আছে, থাকবে।

    শুধুই এই লেখাটা পড়লে লেখাটা অবশ্যই ভালো লাগত। কিন্তু আগের লেখাটা পড়েছি বলেই এটা উপভোগ করতে পারলাম না।
  • ranjan roy | ২৪ সেপ্টেম্বর ২০০৮ ০১:৩৯562551
  • রিমির বক্তব্য নিয়ে।
    সমস্যা গুরুচন্ডালিতে লিখে পাল্টানোর প্রশ্ন নয়। কলিকাতা আছে কলিকাতাতেই।
    কিন্তু সেইসমস্যা তো একজন ব্যক্তি মানুষের কাছে ধরা পড়বে তার অনুভূতির মধ্য দিয়ে। তাহলে তার নিজের কোথায় অবস্থান( ভেতরে-বাইরে) দিয়ে একই জিনিসের ছবি কি বদলাবে না? আর দ্রুত পরিবর্তনশীল সময় নামক চতুর্থ ডাইমেনশন?
    একই বাড়িকে কেউ যদি ছাতে দাঁড়িয়ে দেখে আবার সিঁড়ির নীচে দাঁড়িয়ে দেখে, তাহলে তার দেখার রূপ-রস-গন্ধ পাল্টাবে না? একই হতে হবে ?
  • Arijit | ২৪ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৩০562552
  • রঞ্জনদা - এই তর্কটার ইতিহাস আছে। সে খুঁজে বের না করলে আগাপাশতলা বোঝা সম্ভব নয়।

    রিমিকে - আছে। বেশ স্পষ্টভাবে আছে। এবং দুই - বিদ্রুপ নেই, ইনটেনশনও ছিলো না। এবং তিন, আমেরিকার মতন মসৃণ জীবনযাপনের চাহিদাও নেই।
  • Suvajit | ২৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫৫562554
  • অরিজিতের লেখাটা ভালো বা খারাপ এক কথায় বলা যাবে না। অজ্জিত ভালো লেখক, লেখাটাও পড়তে ভালো লেগেছে। কৌতুক রচনার মধ্য দিয়ে কিছু প্রশ্ন অজ্জিত তুলেছে ওর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। এবং পুরোটার মধ্যে বিশেষত শেষ প্যারায় একটা অন্তর্নিহিত স্বপ্নভঙ্গের সুর।
    তো এ নিয়ে পাতার পর পাতা আলোচনা হতে পারে। কিন্তু এই লেখাটায় একটা জিনিস মিস করেছি। সেটা অজ্জিত যদি একটা প্রিক্যুয়েল হিসাবে লেখে মন্দ হবে না। সেটা হল এই দেশে ফেরার ডিসিশন প্রসেসটা। এমন তো নয়, কিছু না ভেবে টেবে হুট করে দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। নিশ্চয় প্রোস কন্স, ব্যক্তিগত প্রায়োরিটি, ইমোশন্যাল অ্যাটাচমেন্ট সব কিছু চিন্তা ভাবনা করেই (এবং এর মধ্যে অজ্জিত, ওর স্ত্রী, বাচ্চারা সবার প্রায়োরিটি জড়িত আছে) দেশে ফেরার ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। সেটা নিয়ে একটু বললে ভালো লাগত।
    হয়ত এটা নিয়ে ভাট বা টইতে অজ্জিত লেখালেখি করেছে, কিন্তু এখানে হলে একজায়গায় থাকত।
    কেননা জানা দরকার অজ্জিতের কি এক্সপেক্টেশন ছিলো আর তা কতটা পুরণ বা অপুরণ হয়েছে।
    নয়ত লেখাটা পড়ে মনে হচ্ছে লেখক বলতে চাইছেন, যারা দেশে ফিরতে চাইছেন দাদা, সাধু সাবধান।
    এত কথা বল্লাম কেননা আমি নিজেই সামনের বছর দেশে ফেরার প্লান করছি (কলকাতা বা দিল্লি)।
  • siki | ২৪ সেপ্টেম্বর ২০০৮ ১২:৫২562555
  • অ্যাকচুয়েলি তক্কোটার যখন শুরু হয়, তখনও গুরুচন্ডা৯ জন্ম নেয় নি। যাই হোক, রিমির প্রতিবাদটা এবং সেন্টিটা (কলকাতা আমাদের মা ইত্যাদি) পড়ে আমার অতি রিসেন্ট আরেকটা তক্কো মনে পড়ে গেল, জনতা মাফ করবে বেফালতু অন্যপাড়ার রেফারেন্স টানছি ... কেউ বলেছিল আমার দেশ কোনও দোষ করতে পারে না, কারণ সেটা "আমার' দেশ, করে থাকলেও সেটা ঢাক পিটিয়ে বলা আমার উচিৎ নয় কারণ দেশ আমাদের মাতৃভূমি, মায়ের মত, এই সব।

    তো, তখন যে সব যুক্তিজাল বিচার করা হয়েছিল, সেগুলো আমার মনে হয় এখানেও খাটে। টান একটা আছে অবশ্যই, আছে বলেই কলকাতায় ফিরে আসার কথা অরিজিৎ ভেবেছিল, কিন্তু তাই বলে কোথাও এগ্রিমেন্টে সই করা ছিল না যে কলকাতার নিন্দেমন্দ করা যাবে না। নিন্দে করার কারণ থাকলে হাজারবার করবে।

    এবং সর্বোপরি, লেখাটা আদপেই নিন্দেমন্দ-করা টাইপ হয় নি, নিপাট একটা স্যাটায়ার ঘেঁষা জিনিস হয়েছে। এই লইয়া অতো প্যাচাল পাড়ার কী আছে, অ্যাঁ?
  • rimi | ২৪ সেপ্টেম্বর ২০০৮ ২০:৪৪562556
  • আরে ধুর! নিন্দে করার অধিকার সব্বার আছে! কিন্তু অন্য কেউ নিন্দে করলে তখন কলকাতাকে 'ছেঁড়া কাঁথা জড়ানো মা' আর নিন্দুককে তার 'কুসন্তান' ইত্যাদি বলা কেন বাপু? বলেইছি পুরো ব্যপারটা নিছকই মজার - "দেখ কেমন লাগে?" টাইপ। তো, মজার ব্যপারে মজা পেয়েছি, ব্যস। :-)))
  • Arijit | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ০৯:২৮562557
  • দুটো ঘটনার মধ্যে তফাত আছে বলে আমার মনে হয়। তবে সকলের মনে নাও হতে পারে, জবরদস্তির কিছু নেই। মজা পাবার ধরণ দেখে আমিও মজা পেলাম।
  • Guruchandali | ২৮ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৩562558
  • ----------------------------------------
    নতুন বুলবুলভাজা: লা জওয়াব দিল্লী - ১
    ----------------------------------------
  • arjo | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৮562559
  • ভালো শুরু হয়েছে, চালিয়ে যাও। দিল্লীতে দুইবছর কাটিয়েছি, একটা ইসে আছে। সেই ২০০০ এর পর আর যাওয়া হয় নি। অপেক্ষা করলাম দৌড়নর জন্য।
  • Guruchandali | ০৫ অক্টোবর ২০০৮ ১৪:২৫562560
  • ---------------------------------------------
    নতুন বুলবুলভাজা: স্বপ্ন প্রয়াণ: ঘুমে আধোঘুমে
    ---------------------------------------------
  • Guruchandali | ১২ অক্টোবর ২০০৮ ০৯:৪৯562561
  • --------------------------------------
    নতুন বুলবুলভাজা: লা জওয়াব দিল্লী - ২
    --------------------------------------
  • Guruchandali | ১৯ অক্টোবর ২০০৮ ২০:৫১562562
  • ------------------------------------------------
    অনিবার্য কারণবশত: এই সপ্তাহে বুলবুলভাজা বিভাগে কোন লেখা প্রকাশিত হচ্ছে না।
    ------------------------------------------------
  • Guruchandali | ২৬ অক্টোবর ২০০৮ ১৫:১৩562563
  • ----------------------------------------------------------
    নতুন বুলবুলভাজা: সুরক্ষাচক্র, এবং / অথবা মুঠোয় পেষার গল্প
    -----------------------------------------------------------
  • Shuchismita | ২৬ অক্টোবর ২০০৮ ১৮:৫২562565
  • খুব ভালো হয়েছে এবারের বুলবুলভাজা।
  • pipi | ২৬ অক্টোবর ২০০৮ ১৯:১৯562566
  • বেড়ে লাগল।
  • Blank | ২৬ অক্টোবর ২০০৮ ২৩:৩৩562567
  • দারুন হয়েছে। শুধু তাই নয়, ভয়ানক সত্যি হয়েছে ...
  • Du | ২৭ অক্টোবর ২০০৮ ০৫:৩০562568
  • কি অবস্থা!!
  • Suvajit | ২৭ অক্টোবর ২০০৮ ১৯:৫৬562569
  • দমদি লেখাটা দারুন হয়েছে। এই সিকিউরিটি নিয়ে একটা দারুন সিনেমা দেখলাম কয়েকদিন আগে - হল্লা।
  • Sayantan | ২৭ অক্টোবর ২০০৮ ২০:১৩562570
  • আচ্ছা এই লেখাটা "সুরক্ষাচক্র' (security) না "ব্যবধান', কি নিয়ে?

    আরও কয়েকটা প্রশ্ন -

    ১) সুবৃহৎ জনগোষ্ঠী'র একটা সুবিশাল অংশ ঝুপড়িবাসীদের জন্য বেশ কিছুকাল আগে যে পুনর্বাসন যোজনা নেওয়া হয়েছিল তার শেষমেষ কি হয়?

    ২) গ্রাসরুট লেভেলে যাঁরা নিজের নিজের পরিবেশে সার্বিক উন্নয়নের চেষ্টা করেন তাঁদের প্রতি সরকারি স্বীকৃতির দায়বদ্ধতা কতটা?

    ৩) দুই নং প্রশ্নের প্রেক্ষিতে "উন্নত' পরিষেবা নেওয়াটা শুধু সুরক্ষাবেষ্টনীর খামখেয়ালিপনায় "ইংরাজ ঘেটো'র সমতুল?

    ৪) বিপুল ভোটব্যাঙ্কের স্বার্থে এইসব ঝুপড়িগুলো আগামী পঞ্চাশ বছরেও ব্যবধান কমে ঘেটোতুল্য উন্নত পরিষেবার আওতায় আসবে না।
    উত্তর: ---- হ্যাঁ / না / জানি না
  • shyamal | ২৭ অক্টোবর ২০০৮ ২০:৩৮562571
  • এই সুরক্ষাচক্রের গল্পটা একেবারে ঠিক। কলকাতাতেও এখন অনেক এরকম 'গেটেড কমিউনিটি' হয়েছে। এটা ঠিক যে উচ্চমধ্যবিত্ত আর গরিবের একটা ফারাক হয়ে যাচ্ছে, যেটা আমেরিকাতে ভীষণভাবে বর্তমান।
    কিন্তু এর একটা ভাল দিকও আছে। যেখানেই এধরনের কমপ্লেক্স হয়, সেই এলাকার গরিব মানুষ অনেক কাজ পান। কাজের লোক, ড্রাইভার, সিকিউরিটি গার্ড, মালি, গারবেজ নেওয়ার লোক, কেবল, ইন্টারকম ইত্যাদির মেইন্টেন্যান্স, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, অফিস ম্যানেজার ইত্যাদি। এটা কি খারাপ?
  • bb | ২৭ অক্টোবর ২০০৮ ২৩:২৩562572
  • shyamal কে ধন্যবাদ এই প্রশ্নটা তোলার জন্য। আমার কিন্তু লেখাটি বড্ড একপেশে এবং cynical লেগেছে।
    Ghttoisation এ একটুকুও সমর্থন না করেও বলা যায় যে বহুলোকের জীবনে কিন্তু অনেক ভালো পরিবর্তন হয়েছে। আমি একটি ছোট complex থাকি যেখানে কিন্তু আমরা সিকিউরিটি, ইলেকট্রিসিয়ান ইত্যাদি নিয়ে অনন্ত: ২০টি আরো পরিবারের জন্যে অন্ন:সংস্থান করে থাকি।
    এদের অনেকেই গত ৭-৮ বৎসরে আমাদের পরিবারের লোক হয়ে গেছে, তাদের ছেলে মেয়েরা অনেকেই এই সময়ে এই রোজগারেই পড়াশুনা করে বড় হয়েছ।
    অবশ্য লেখকরা অনেক সময় তাদের অন্ত:দৃষ্টি দিয়ে অনেক কিছু দেখতে পান যা আমাদের সাধারণ চোখে ধরা পড়েনা।
  • rimi | ২৭ অক্টোবর ২০০৮ ২৩:৪৫562573
  • অনেক লোকের কর্ম সংস্থান হচ্ছে এটা তো লেখক অস্বীকার করেন নি? সম্পূর্ণ অন্য একটা দিক তুলে ধরতে চেয়েছেন - "নিজস্ব শহর বা মফস্বলের সামগ্রিক পরিবেশের উন্নয়নের চেষ্টা না করে আমরা নিজেদের ঢুকিয়ে নিচ্ছি একটা ঝকঝকে বুদ্বুদের ভিতরে" - একেবারেই সঠিক পর্যবেক্ষণ।
  • Du | ২৮ অক্টোবর ২০০৮ ০০:১৯562574
  • এই বুদ্বুদের খোঁজ রয়েছে নর্মাল পাড়ায় থাকলে পাড়ার স্কুলে না দেওয়ার মধ্যেও। যেখানে মধ্যবিত্ত শিক্ষিত গার্জিয়ানদের উপস্থিতি সহজেই স্কুলের মান উন্নত করতে পারত ( শহরের জল, বিদ্যুৎ, পরিসেবা উন্নত করার চেয়ে ঢের সহজ) সেখানে আমরা সেদিকে যাবার কথা ভাবতেই পারিনা। আমি নিজেই কি ভাববো? অজুহাত দিতে পারি, সময় নেই ইত্যাদি, কিন্তু ঐ বুদ্বুদের খোঁজ তো আছেই।
  • ranjan roy | ২৮ অক্টোবর ২০০৮ ১৭:০৫562577
  • দু এবং রিমিকে সমর্থন জানিয়ে শ্যামল এবং বিবিকে বলতে চাইছি যে--
    লেখক উন্নয়ন/ আয়বৃদ্ধি/ অনেকের রোজগার বৃদ্ধি/ উন্নত পরিষেবা -- এগুলোর কোনটাই অস্বীকার করেন নি। বরং একটি অবহেলিত মানবিক দিকের প্রতি আঙুল তুলেছেন।
    আসলে উন্নয়নের আর্থিক কস্ট্‌ ছাড়াও কিছু সামাজিক ও মূল্যবোধের ক্ষয়ক্ষতি আছে। প্রশ্ন--- কতটা বা কোনগুলো আন্‌ অ্যাভয়েডেবল্‌? কি মূল্যে এই উন্নয়ন?
    বিবি নিজেই বলছেন এক ছোট কমপ্লেক্সের
    কথা। আমিও একদম ছোট কমপ্লেক্সে থাকি। সেখানে বিভিন্ন পেশায় কাজ পাওয়া লোকেদের পরিবারের ব্যাপারে খোঁজ-খবর রাখা সম্ভব।
    কিন্তু লেখক বলছেন আজাকালকার মুম্বাই-দিল্লি-পুণে- ভোপাল-বেঙ্গালুরুতে বিশাল কমপ্লেক্স গুলোর কথা। যেখানে অনেকগুলো ব্লক, অনেকগুলো গেট,কমপ্লেক্সের গায়ে লাগা শপ, অটো বা ট্যাক্সি স্ট্যান্ড ইত্যাদি। যেখানে রেসিডেন্টরাই একে অন্যকে ঠিক করে জানে না, সিকিউরিটির লোকদের ব্যক্তিগত ভাবে চিনবে কি করে! ওদের পরিবার কাছাকাছি কোথাও থাকে। পরিসরের মধ্যে জায়গা হয় না। ফলে অধিবাসীরা ওদের কি করে চিনবে?
    আর মানবিক ব্যবহার ছোঁয়া থেকে বঞ্চিত এরা রোবোটের মত ডিউটি করে যায়।
    ফলটা আমার কবি-নাট্যকার বন্ধু সঞ্জয়রঞ্জন সিংয়ের ভাষায়----
    "" হর তরফ উজিয়ালি হ্যায়, সির্ফ আঁখে সবকী খালি হ্যায়''।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন