এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৬৫৭২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ১৭ মে ২০১৯ ২২:৫৪379691
  • হ্যাঁ, পিটি,খুব বুঝেছি।বামেরা হলো রামায়ণে মন্থরা,বা মহাভারতে শকুনির মতো চরিত্র।ক্ষুদ্র হলে কি হবে,দাপটে দুটো মহাকাব্য ই কম্পমান।মানে, এঁরা ছাড়া তো আর রামায়ণ মহাভারত এগুতো না বা পানসে হয়ে যেতো।
  • রঞ্জন | ১৭ মে ২০১৯ ২৩:৩৫379693
  • ।১)
    টি,
    আপনার ১৫ তারিখের বড় পোস্ট মিস করেছিলাম। শেষ প্যারার বক্তব্যের সংগে অনেকখানিই একমত।
    "দেশের অন্যান্য অংশের মতন পশ্চিমবঙ্গেও অধিকাংশ মধ্যবিত্ত সুবিধাভোগী 'হিন্দু খঁতরে মে হৈ' তে বিশ্বাস করে, হিস্ট্রি তো খুব একটা সুবিধের নয়। টু সাম এক্সটেন্ট জাতিগত চরিত্তির নির্মাণে বা উদ্ভট কোনো অপোনেন্টের এগেন্সটে নিজেরা জীবনযুদ্ধ লড়ে চলেছি এইরকম কিশু চলছে। সাচার কমিশনের রিপোর্ট দেখলে মাইনরিটির অবস্থা বোঝা যায় (অবশ্যই বাম জমানার সময়কালীন ব্যাপারও), কিন্তু এই নতুন শুবারা 'সব এসে কাটুয়ারা দখল করে নিল' এই ভয়ে ভীত। -------"।

    ২্ডিসি,এলা, একক,
    ঠিক জায়গাটা ধরেছেন। ভোটে হারা, সরকার বদলানো কোন নতুন কথা নয়। কিন্তু তাতে কোন দল হাওয়া হয়ে যায় না । বিজেপিকে দেখুন, কং কে দেখুন। মায়াবতীকে দেখুন। বা কেরালায় কং ও সিপিএম।
    কিন্তু একটা দল ৩৪ বছর রাজত্ব করে দু'বার নির্বাচনে হারল। তারপর সংগঠন কোথায় গেল? জেলায় জেলায় আন্দোলন নেই কেন?
    প্রশ্ন করা যাবে না।
    করলেই পিটি বলবেন --আগে সিঙ্গুর-নন্দীগ্রামের সময় বামের বিরোধিতার করার জন্যে কান ধরে দশবার উঠবোস করুন, নিলডাউন হয়ে থাকুন। তবে আপনাদের এইসব প্রশ্ন করার অধিকার হবে।
    যেন দুটো ইলেকশনে জনগণ বামের থেকে মুখ ফেরায় নি। ক'টা বুজি ওদের সারা বংগে হারিয়েছে!!
    ৩) গত ১৫ তারিখে দি ওয়্যার এবং ১৬ তারিখের আউটলুক অনলাইন ম্যাগাজিনে প্রবীণ সাংবাদিক রজত রায়ের প্রবন্ধ দুটো পড়ুন।
    ওঁর মতে বর্ণ পরিচয় বহুদিন হল বঙ্গের প্রাইমার নয়। এবং দক্ষিণ কোলকাতা ছাড়া অন্য সিটগুলোতে আম গ্রামীণ জনতা বিদ্যাসাগর নিয়ে আবেগাপ্লুত নয়। ফলে মমতার বিশেষ লাভ হবে না। আর দক্ষিণ কলকাতা এমনিতেই দিদির এলাকা। ফলে ভক্তের ক্রোধ বাড়া ছাড়া ভোটে কিছু বৃদ্ধি হবে না।
    ওঁর আন্দাজ -- বিজেপির ভোট শতাংশ ২৫ ছুঁতে পারে। কিন্তু সিটে বর্তমান ২ থেকে বেড়ে ৮ এর বেশি হবে না। হিন্দি বলয়ের ঘাটতি মেক আপ হবে না। বীরভূমের ২৯ এপ্রিলের ভোটের হিসেবে উনি বলছেন মোদির ওখানে জনসভার পর দ্রুত মেরুকরণ হয়। একসপ্তাহ আগে যে মুসলিমরা বামের কড়া সমর্থক ছিলেন তাঁরা বললেন সেরেফ সুরক্ষার তাগিদে তাঁরা দিদিকে দেবেন যাতে বিজেপি হারে।
    অন্য দিকে জেলাস্তরের বাম নেতা জানালেন গ্রাসরুট শুধু নয় এরিয়া স্তরের কিছু বাম নেতার বিজেপির হয়ে কাজ করার কথা। আর অনুব্রত মন্ডলের চোখরাঙানিকে অগ্রাহ্য করে আদিবাসী ছেলেদের দলবেঁধে সংগঠিত ভাবে বিজেপিকে ভোট দেওয়া।
    আমি ওঁর বক্তব্যকে গুরুত্ব দিচ্ছি একটা কারণে। উনি ২০১১য় বামনেতাদের বলেছিলেন ধ্বস নামবে, ১০০র নিচে থাকবে।
    ওঁরা আশ্বস্ত করেছিলেন--- না, না। আম্মাদের কাছে ফিল্ড থেকে রিপোর্ট আছে, ভুল শুধরে নেওয়া হয়েছে। ২০০ হয়ে যাবে।
    রেজাল্ট বেরোলে সিপিয়াই থেকে সেটা একনলেজ করেছিল।
  • Ela | ১৮ মে ২০১৯ ০৫:৪৭379694
  • পিটি, আমি এ রকম কোনও ফারাক করছি না। কাউকে ভোট দেওয়াতে কোনও অপরাধও দেখছি না। আমি দেখার কে বলুন?

    আমি খুব সাধারণ একজন মানুষ। ইতিহাস পড়তে আর আমারি মত খুব সাধারণ মানুষদের সাথে মিশে থাকতে ভালবাসি।

    কাগজের কথা কাগজের লোকেদের প্রশ্ন করুন, আমি বহু বছর হল কোনও কাগজ বাড়িতে রাখিই না তো আপনার প্রশ্নের কী জবাব দেব বলুন।

    আমার খালি মনে হয় এত রক্ত কেন, আর সেই থেকেই এক-দু কথা লিখে ফেলি।

    যাক।

    সবাইকে ‘পেস্যান্ট্স অব দ্য রাজ’ বইটি পড়তে রেকমেণ্ড করে গেলাম, যদি না পড়া থাকে। বড় ভাল বই।
  • S | ১৮ মে ২০১৯ ০৯:১০379695
  • ভারতে বামেদের কিছু বড় ব্যর্থতা।

    ১) বাঙলা, ত্রিপুরা, কেরলে এতোদিন ক্ষমতায় থেকেও মানুষকে বামমনোভাবাপন্ন করে তুলতে পারেনি। নইলে এই লোকগুলো বিজেপিকে কিছুতেই ভোট দিতনা। বামেদের ক্ষমতায় থাকার সময়েও "ওরা যেদিন মেজরিটি হবে, সেদিন কিন্তু মুসলমান রাষ্ট্র করে ফেলবে, সেই জন্যই এতোগুলো করে বাচ্চা করছে" টাইপের মন্তব্য বহুবার শুনেছি। একেবারে কট্টর বাম সাপোর্টার, ভোটারদের মুখে। এগুলোকে তথ্য দিয়ে যুক্তি দিয়ে যে ভাঙার দরকার, তার প্রয়োজনীয়তা ছিলই না। ভোট তো পাচ্ছি, তাহলেই হলো।

    আগে বিজেপি ভোট পায়নি, এখন পাচ্ছে তার অনেক কারণ আছে। বাঙলায় বিজেপি টাকা ছড়াচ্ছে, অনেক হেবিওয়েট নেতা তৈরী করছে, দিদির আশির্বাদে বামেদের সংগঠন ভেঙে গেছে। কেন্দ্রে দুচারজন মাঝারি বাঙালী নেতা তৈরী হলেই দেখবেন ভোট আরো বাড়ছে। এখনো লোকে কিছুটা কনফিউজ্ড যে বিজেপিকে ভোট দিয়ে কোনো ট্যান্জিবল বেনিফিট দেখতে পাচ্ছেনা।

    ২) শেষ তিন দশকে সিপিএম অন্তত মুলতঃ বাঙালীদের পার্টি হয়ে গেছিলো। ফলে বাকি দেশে সুযোগ থাকতেও মাটি এবং পপুলারিটি হারিয়েছে। বাঙালী আঁতেলরা তখনও সোভিয়েত মডেল না চীন মডেল কোনটা বেশি ভালো আর ইন্ডিয়ায় প্রযোজ্য সেই নিয়ে তক্ক করে গেছে। ইন্ডিয়ার জন্য হোমগ্রোন মডেল দরকার ছিলো। সেটা কেউ কিছুতেই বেরই করলোনা। লোকে জানতেই পারলোনা যে বামেরা ক্ষমতায় এলে তারা ঠিক কি কি পাবে, তাদের কি কি সমস্যার সমাধান হবে। কাস্ট পলিটিক্স, জেন্ডার পলিটিক্স, ভাষা পলিটিক্সকে জায়গাই দিতে চায়নি; অথচ এগুলো ছাড়া ভারতে পলিটিক্স হয়্না। তিনটে রাজ্যে চুড়ান্ত ক্ষমতায় আছে, দারুন সেফ ব্যাপার, কোনো চ্যালেন্জই নেই। ফলে পুরোদস্তুর আঁতলামো করে গেছে। দেখুন দিল্লি কিন্তু পুরো রাইপ গ্রাউন্ড ছিলো সোশালিস্ট মুভমেন্টের জন্য, কেজরিওয়াল দেখিয়ে দিলো। কিন্তু ওরা সব বুর্জোয়া, ওরা কিছু বোঝেনা বলে ইগনোর করে গেছে।

    ৩) দিল্লি থেকে যতটা পেড়েছে নিজেদের দুরে রেখেছে। যে দেশে ক্ষমতার একটা বড় অংশ এখনো দিল্লিতে রয়ে গেছে, সেখানে কিছুতেই দিল্লিতে সরকার গঠন করতে চায়নি। ন্যাশনাল পলিটিক্স নিয়ে এতো অ্যালার্জির কি কারণ বুঝিনা। ইন্ডিয়া কোনোদিনও সোভিয়েত বা চীন হবেনা। ওরকম সব দারুন মুহুর্ত তৈরে হবে, তখন জনগণ নিজেরাই ভুল বুঝে ইনাদের দিল্লির মসনদে বসাবে টাইপের ফ্যান্টাসি ওয়ার্ল্ড থেকে বেড়িয়ে ইন্ডিয়ার নোংরা মেসি দেখনদারি ইলেকটোরাল পলিটিক্সে পার্টিসিপেট করেনি। দিল্লির থেকে দুরে বাংলা, ত্রিপুরা, কেরলে নিরাপদে বসে থেকেছে আর ফালতু আঁতলামো করে গেছে। কোরাপশান, কৃষিঋন, মহিলাদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্য নিয়ে লড়াই না করে একটা ফালতু বিলের আছিলা তুলে সরকার থেকে সড়ে গেলো। এদেরকে লোকে ভোট দেবে কেন?
  • PT | ১৮ মে ২০১৯ ০৯:৩৯379696
  • "করলেই পিটি বলবেন --আগে সিঙ্গুর-নন্দীগ্রামের সময় বামের বিরোধিতার করার জন্যে কান ধরে দশবার উঠবোস করুন, নিলডাউন হয়ে থাকুন। তবে আপনাদের এইসব প্রশ্ন করার অধিকার হবে।"

    আপনাদের কথপোকথন শকি থেকে এটা পরিষ্কার যে বামেরা এখনো পব-র নিয়ামক শক্তি। তাদের অঙ্গুলিহেলনের ওপরে যেন বিজেপির উত্থান নির্ভর করে আছে!! তারসঙ্গে অমুকদা, তমুক নেতা ইত্যাদিকে কোট করা চলছে।

    থাকতে না পেরে আবাপও জাগরীকে দিয়ে নিবন্ধ নামিয়ে দিয়েছে। মনে হয় দিদির ওপরে আর ভরসা নেই, তাই ফিরে এসেছে তসলিমা, আর ২০১০-এ কতগুলো দাঙ্গা হয়েছিল তার তথ্য। গত ৮ বছরে যত দাঙ্গা হয়েছে তবর কোন খর আবাপ ছেপেছে বলে মনে হয়না। খেয়াল করে দেখবেন যে গত প্রায় ১ মাস ধরে আবাপ আনন্দে বামেদের মিছিলের খবর প্রায় অনুপস্থিত। ব্রিগেডের সাফল্যকে ধামাচাপা দিয়ে যার শুরু। আমি টিভির পোকা-কিন্তু মনে করতে পারিনা কোন বাম নেতার সাক্ষাৎকারের প্রচার।

    এমতবস্থায় আমার প্রশ্ন যে সেই আগের মতই অতিকথন, অর্ধসত্য প্রচার, গুজব ছড়ানো ইত্যাদি হচ্ছে নাতো? ঐ সেই ৫০০ স্তনবৃন্ত, শিশু পুঁতে দেওয়া ইত্যাদি ইত্যাদি। তো আগের মিথ্যা গুলো ছাল ছাড়িয়ে, নুন মাখিয়ে আলাদা না করলে এবারেরটাকে আলাদা করবেন কি করে কমরেড?

    আমি মালদায় এক তিনো যুব নেতার (দাদা কাউন্সিলার) সঙ্গে দীর্ঘ সময় কাটিয়ে জেনেছি যে তারা নিজেরাই তাদের দলের "মুস্লিম তোষণে" বীতশ্রদ্ধ। সে জানিয়েছিল যে ঐসব জায়গায় বিজেপি প্রচুর ভোট টানবে। তো আমি ভাবছিলাম যে এইসব তিনোরা বিজেপিকে আর বিজেপিকে আটকানোর জন্য বামেরা তিনোকে ভোট দিচ্ছে নাতো?

    গল্পের গরু গাছে কেন চাঁদেও পাঠানো যায়। যেমনটি পাঠানো হয়েছিল ২০০৬ থেকে তিনোদের ক্ষমতারোহনের সময় পর্যন্ত।
  • PM | ১৮ মে ২০১৯ ১০:১১379697
  • "এই গুরুতে ছাড়া আর কোথাও এরকম নীতি শুনেছেন কি?" সর্বত্র পঃবঃ এ মিডিয়া সোজা সুজি বা প্রচ্ছ্ন্ন ভাবে এটাই প্রচার করেছিলো বিশেষ করে বুদ্ধিজীবী রা --- যারা তিনো র গ্রহম যোগ্যতা তৈরী করেছিলো।

    ব্যক্তিগত ভাবে ভাবে আমি মনে করি বাম সরকার ৩৪ বছর থাকার কথাই নয়। ৯৬ বা ২০০১ এই যাওয়া উচিত ছিলো। কিন্তু যে ভাবে, যে ইস্যু তে গেলো তার মধ্যেই আজকের সমস্যার বীজ।

    পঃ মেদিনীপুরে / পুরুলিয়ায় ৩০০+ বাম কর্মী খুন হয়েছেন ঐ ২-৩ বছরে। বুদ্ধিজীবী রা চুপ ছিলেন বা প্রচ্ছন্য সমর্থন দিয়েছিলেন। আজ কি ঐ মৃত বাম কর্মী দের প্রেতাত্মরা এসে আর এস এস কে আটকাবে ?
  • PM | ১৮ মে ২০১৯ ১০:২৫379698
  • " তবে আপনাদের এইসব প্রশ্ন করার অধিকার হবে।"--- আপনাদের রাজনৈতিক অবস্থান, বোধ বুদ্ধির ওপোর প্রশ্ন করার অধীকারও সকলের আছে তো ? প্রশ্ন কি আপনারাই করে যাবেন নাকি চিরকাল ? ঃ)
  • T | ১৮ মে ২০১৯ ১০:২৯379699
  • আমি তো বললামই রঞ্জনদা যে, গ্রাসরুট লেভেলে তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে লেফট লীডাররা বিজেপিকে সাপোর্ট করছে, এই থিয়োরীর সমস্যা হচ্চে যে তাহলে স্বীকার কত্তে হয় যে বিজেপি করলে তৃণমূল কিছু বলবে না। হেইডা কী মেনে নিচ্ছেন তাহলে? ঃ)))

    গ্রামীণ জনতার কাছে বিদ্যাসাগরের বর্ণপরিচয় প্রাইমার নয়!! হা হা হা হা। এইসব আর্টিকল যাঁরা লেখেন তাঁরা সাংবাদিক তো ছেড়েই দিন, প্রবীণ কি করে হলেন সেইই রহস্য। হা হা হা। শহরাঞ্চলে বরং সেইসব আবাল পাওয়া যায় যারা 'ভিদ্যাসাগর, ও এম জি!, মুর্টি ভেঙে দিয়েচে, হাউ শেম ইয়ার!' ইত্যাদি করিয়া থাকে।

    আপনি য্যামন বাম টু রাম আর্টিকল দেখাচ্চেন, আমিও তেমনি মুলো টু রাম আর্টিকল দেখাতে পারি। কিন্তু এই লিংকযুদ্ধ চললে আসল প্রবীণ মানে ডিডিদা বিরক্ত হয়ে পড়বেন ঃ)))

    তবে রঞ্জনদার এইসব ভবিষ্যবাণীতে একটা ভরসার জায়গা আচে। দুহাজার ষোলোতে ওঁর ভবিষ্যবাণী ধরে নিয়ে আমরা মানে বাম সমর্থকরা কেস খেয়েছিলাম। এইবারও উনি নানান বাণী দিচ্চেন। রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী ওঁর বাণীর উলটোই হচ্চে। দেখা যাক তেইশে,...হা হা।
  • sm | ১৮ মে ২০১৯ ১১:৩৫379701
  • গরমে মাকু গুলোর মাথা ঘুলিয়ে গেছে।যা, ইচ্ছে তাই বকে যাচ্ছে।
    সীতারাম তো বললো বামেরা মেসির মতন ম্যাজিক দেখাবে।
  • T | ১৮ মে ২০১৯ ১৯:২০379705
  • চব্বিশ ঘন্টার যাদবপুর কার শীর্ষক ভিডিওটাও দেখা হোক তাহলে। হাজার হোক টিপিক্যাল আবাপর ডেস্ক জব নয় :)
  • এলেবেলে | ১৮ মে ২০১৯ ১৯:৫৫379706
  • এলেবেলে টিভি দেখে না আর টিপিক্যাল আবাপর ডেস্ক জব-এর লিঙ্ক এখানে পিটি সাঁটিয়ে থাকেন। এই সময়-এরও।
  • T | ১৮ মে ২০১৯ ২০:১১379707
  • আর্ধুর, ইউটিউবেই পাওয়া যাচ্ছে। আর শুধুমাত্র আপনার জন্য দিইনি।

    পিটিদা এইফোরামে যত আবাপর লিঙ্ক পোস্টিয়েছেন, ওঁর প্রতিপক্ষরা পোস্টিয়েছেন তারচেয়েও বেশী। হেইডা কোনো এক দুপুরে পুরোনো টই তোলপাড় করে বার করা হয়েছিল। ডিডিদা জানেন। যাক গে। :)
  • এলেবেলে | ১৮ মে ২০১৯ ২০:১৫379708
  • আর্ধুর, শুধুমাত্র আপনার জন্য লিখিওনি।
  • রঞ্জন | ১৮ মে ২০১৯ ২২:৪৩379709
  • টি,
    না, এর মানে এই নয় যে বিজেপি করলে তিনো কিছু করবে না। তাহলে পুরুলিয়া, বীরভূমে তিনো-বিজেপি রক্তাক্ত সংঘর্ষ হত না।
    মানে টা বলি ঃ
    গত বছর সম্ভবতঃ অক্টোবরে যখন কমঃ মনসা হাঁসদা প্রতিবাদ মিছিলের ডাক দিলেন আর অনুব্রতর হুমকি এবং পুলিশের আপত্তির অজুহাতে একদিনের মধ্যে উপরের নির্দেশে সেই প্রতিবাদ মিছিলের ডাক ক্যানসেল করা হল, তখনই নিচের তলার কর্মীদের মনোবল ভেঙে গেছল। আর সেই প্রতিবাদ মিছিল বের করে বিজেপি--অনুব্রত ও পুলিশের হুমকির তোয়াক্কা না করে। সেইদিনই অনেক বাম ক্যাডার সেই মিছিলে যোগ দেয়।
    বিজেপিতে যারা যোগ দিচ্ছে -এই ভরসায় দিচ্ছে যে ওরা তিনোর সঙ্গঠিত হামলার মোকাবিলা করবে, বামেরা সরে যাচ্ছে, এইটয়ুকুই।
    ২) গুরুর পাতায় ২০১১ইয় আমার ফোরকাস্ট দেখুন--একমাত্র আমি বলেছিলাম সিপিএম এর সীট ১০০ পেরোবে না। তখন গুরুতে তিনোর সমর্থক ব্রতীন খোলাখুলি বলেছিল আমার ফোরকাস্ট মিললে আম্মাকে ইচ্ছেমত খানাপিনা ইত্যাদি।
    মিলে গেলে এই পাতাতেই লিখেছিলাম-- আমার ফোরকাস্ট মিলে যাওয়ায় খারাপ লাগছে, না মিললেই খুশি হতাম। তাই নিমন্ত্রণ নিচ্ছি না।
    ৩) ২০১৬য় আমি চেয়েছিলাম এবং বিশ্বাস করেছিলাম রুটি পালটে যাবে, হয় নি। কিন্তু ফোরকাস্ট? দেখবেন সেটা এঙ্ক্রিপ্টেড ছিল। রেজাল্ট বেরোনোর পর সেটা খুলে দেখা গেল আমি আগেই লিখে রেখেচি জে কিস্যু জানি না, ইয়ার্কি মারছি। খুলে মিলিয়ে নিন, যা তা বললে হবে?
    ৪) এবারের ফোরকাস্ট নিয়ে ২৩শের পর কোথা হবে। আমার কথা মিথ্যে হয়ে বামদল্গুলো সবাই মিলে যদি ১০টা সীটও পায় --খুশি হব। শুভেচ্ছা রইল।
  • S | ১৮ মে ২০১৯ ২২:৪৮379710
  • রাজীভ নিগমের নতুন ভিডিও। লোকটা এই ইলেকশন মরসুমে রেগুলার কন্টেন্ট দিয়ে গেলেন।

  • রঞ্জন | ১৮ মে ২০১৯ ২২:৪৯379712
  • পিটি,
    নিজের নেতাদের বক্ত্যব্য শুনেই খুশি থাকুন। যেমন ২০১১ সালে বিমানবাবুর প্রেসের কাছে করা দাবি শুনে খুশি হয়েছিলেন।
    যেমন ২০১৬ সালে ভোটের পর কমঃ সুর্যকান্ত মিশ্রের নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং আমরা ছক্কা হাঁকাচ্ছি শুনে খুশি হয়েছিলেন। তারপর কি হইল জানে শ্যামলাল!
  • রঞ্জন | ১৮ মে ২০১৯ ২২:৫১379713
  • এস,

    ১) আপনার বিশ্লেষণের সংগে ১০০% একমত। আপনি অনেক গুছিয়ে বলেছেন।

    ২) রাজীব নিগম অনেক খোলাখুলি বলছেন।ঃ))
  • S | ১৮ মে ২০১৯ ২২:৫৩379714
  • রন্জনদা, ২৩ তারিখ কি সংবাদ শুনবো সেই ভয়ে আছি।
  • PT | ১৮ মে ২০১৯ ২৩:১০379715
  • "নিজের নেতাদের বক্ত্যব্য শুনেই খুশি থাকুন।"

    সুর্যকান্ত আমার নেতা হলে মাণিক সরকার আর বুদ্ধ ভটচায তাহলে আপনার নেতা যাদের বক্তব্য আপনিই উল্লেখ করেছেন। এসব দেখিয়ে তিনো-বিজেপির সখ্যতাকে আড়াল করা যাবে না। বিজেপির ১৫-২০% ভোট তিনোকে জোগাড় করে দিতেই হবে। নইলে তিনোদের বাঁচা মুশকিল আছে। অন্যদিকে তিনোদের সরিয়ে কোনভাবে বামেরা এলে সেটা RSS-এর তাত্বিকতায় বিশাল ধাক্কা। তাই ধর্মীয় মেরুকরণ চলতেই থাকবে বা বলা যায় বাড়তেই থাকবে।

    এখন কি হচ্ছে ২৩ তারিখে বোঝা যাবে কিন্তু দিলীপ ঘোষকে যে তিনোরাই জিতিয়ে এনেছিল সে ব্যাপারে এখন আর কোন সন্দেহ নেই। সে সময়ে আপনার কোন আপ্তবাক্য শুনেছি বলে মনে পড়েনা।
  • রঞ্জন | ১৮ মে ২০১৯ ২৩:১৪379716
  • পিটি,
    আমাকে ছাড়ুন; আপ্তবাক্য দেওয়ার একচেটিয়া কারবার আপনার।
    আপনি এ ওকে আনছে, সে তাকে জেতাচ্ছে বলে এড়িয়ে যাচ্ছেন জে ৩৪ বছর ক্ষমতায় থাকা দলগুলি কি করিয়া সহসা ছু-মন্তর হইয়া গেল?
    সংগঠন কোথায় গেল? কোথায় প্রতিরোধ? কোথায় আন্দোলন? বছরে কলিকাতায় দুইটি সমাবেশ করিয়া ক্ষমতায় ফিরিবার স্বপ্ন দেখা?
  • স্তালিন | ১৮ মে ২০১৯ ২৩:১৫379717
  • অনেক্দিন পর এই সংশোধবাদী ভাগাড়ে এলাম। কমরেড পিটি এখনো চালিয়ে যাচ্ছেন দেখছি ! গুড।
    কি কমরেড, তেইশ তারিখ লাল ঝড় উঠবে তো?
  • T | ১৮ মে ২০১৯ ২৩:৪৫379718
  • আহাহা, রঞ্জনদা, বিজেপি সেই সংঘবদ্ধ প্রতিরোধ করচে কী করে? পদ্ধতিটা কী? মিছিল আর শ্লোগানের সুশীল ব্যাপার নাকি মুলোরা বোমাগুলি ছুঁড়লে এরাও ছুঁড়চে, এইরম? পুরোনো যুগ মনে পড়ে যাচ্চে বোদয় :)) আমি জানতে চাইছি যে অনুব্রতর গড়ে বিজেপি মিছিল করলে অনুব্রত কিশু বলচে না এ থেকে তো একটিই ব্যাপার প্রমাণিত হচ্চে :)) আবছা ভাসা ভাসা মনোবীণা মার্কা উত্তর না দিয়ে স্পেসিফিক্যালি যদি বলেন।

    বিজেপি লাস্ট পাঁচবছরে কোন বিষয়টা নিয়ে রাস্তায় নেমেছে? যে মহান 'রাস্তায় নামার' খোঁচা আপনারা প্রতিবার তুলে ধরেন? এদিকে লেফটই তো সারদা নারদা টেট ফেট ইত্যাদি নিয়ে চেঁচিয়ে গ্যালো। মিছিল মিটিং প্রচুর হ'ল...যদিও বিজেপি নাকি সংঘবদ্ধ হয়ে ফাইট দিচ্চে, হা হা, মাইরি।

    আর আমি তো তাইই বললাম যে আপনার প্রেডিকশন ধরে আমরা কেস খেয়েছিলাম। :)
  • T | ১৮ মে ২০১৯ ২৩:৫০379719
  • সংগঠনের বেনো জল গেছে মুলোতে। তারপর কিছুটা মিথ্যে মামলায় কেস খেয়ে বাইরে পালিয়েছে। এরপরেও যা বাকি আছে সেটা অ্যাতটাই যে লিবেরালদের রাদ্দিন তার পিছনে পড়ে থাকতে হয়। এবং বিচিপি বাড়তেই নন্দ ঘোষ খোঁজা শুরু হয়। এরজন্য প্রয়োজনে লেঁখক ও কলমচিদের উদয় ও অস্ত যেতে হয় ;)
  • PM | ১৯ মে ২০১৯ ০৭:৫৮379720
  • মিলে গেলে এই পাতাতেই লিখেছিলাম-- আমার ফোরকাস্ট মিলে যাওয়ায় খারাপ লাগছে, না মিললেই খুশি হতাম। তাই নিমন্ত্রণ নিচ্ছি না। " --- মৎস্যের প্রয়ানে মার্জারের শোকপলন
  • PT | ১৯ মে ২০১৯ ০৮:২৯379721
  • যে ১৩০০ বুথে বিজেপির হয়ে বাম কর্মিদের বুথ সামলানোর গপ্প ফেঁদেছেন এখানে কেউ কেউ, সেখানে সিপিএমের এজেন্টের মেরে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে। সিপিএম প্রার্থী রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছেন।

    দয়া করে "৫০০ কর্তিত স্তনবৃন্ত" জাতীয় গপ্প ছড়িয়ে নিজেদের বিখ্যাত করার চেষ্টা করবেন না।
  • aranya | ১৯ মে ২০১৯ ০৮:৩৭379724
  • 'বাম' শব্দটির সংজ্ঞা কি?
    সিপিআইএম বিরোধী মানেই কি বাম বিরোধী?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন