এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যাক্সিমিন | ০১ জুন ২০১২ ২২:৫৪9000
  • চিয়ার্স ব্যাং।
  • ব্যাং | ০১ জুন ২০১২ ২২:৫৩8999
  • মিঠু তোমাকেও অনেক অনেক থ্যাংকিউ। যে যে দোকানগুলো বলেছিলে, সবগুলোতেই গেছিলাম গত চারদিন ধরে। দারুণ দারুণ শাড়ি পেয়েছি। শাড়ির বাজার কমপ্লিট।
    আর কুমুদি তোমাকেও থ্যাংকিউ, তোমার বলা দোকানগুলোতেও গেছিলাম।
  • ম্যাক্সিমিন | ০১ জুন ২০১২ ২২:৫১8998
  • আমারও পোস্টটা এরকম হবে।

    সেবারে কী হল, যাচ্ছি কাছেই, রূপনারায়নপুর, ননদের বাড়িতে কিছুদিন থাকব। আসানসোল অবধি ট্রেনে যাব, সেখান থেকে মিনিবাস পাওয়া যাবে বাড়ির দোরগোড়ায় গিয়ে নামিয়ে দেবে। বাথরুমে গেছি, পার্স ট্রেন লাইনে পড়ে গেল। সঙ্গে এক পয়সাও নেই, এদিকে যাচ্ছি কিন্তু একা। আসানসোল থেকে মিনিবাসে যাব যে, টিকিট কাটব কী করে?

    মিনিবাসের কন্ডাক্টরকে বললাম বিনা টিকিটে নিয়ে গেল। নেমেই ননদের বাড়ি।
  • Binary | ০১ জুন ২০১২ ২২:৫০8995
  • কলিকাতায় চারবার ঠান্ডা পরেছে।
  • ব্যাং | ০১ জুন ২০১২ ২২:৫০8996
  • ম্যাক্সিমিনদি, বেজায় ভালো লাগছে। কোলকাতায় যখনি আসি, খুব ভালো লাগে, গরম-ঠান্ডা-বৃষ্টি কেউই আমাকে দাবিয়ে রাখতে পারে না।
  • | ০১ জুন ২০১২ ২২:৫০8997
  • একবারই বেশ বড় দলে বেড়াতে গিয়েছিলাম-পুরী। সেখানে জ্যাঠা, সবজান্তাদাদা, এবং কাঁদুনে সবই ছিলো। আমার তখন ক্লাশ সিক্স। সে ট্যুর আমি উপভোগ করি নি। এত বাধানিষেধ যাস্ট পোষায় নি।

    আমার হেমসেলাই করা পরিপাটি পরিবার না, যে চেন কি কাশ্মীরির ফোঁড় তুলে ফুলসেলাই করে পরিবেশন করতে হবেঃ)
  • ব্যাং | ০১ জুন ২০১২ ২২:৪৮8990
  • বাঃ, ভালো ভালো। আমার পোস্ট পড়ে কারুর বেজায় হাসি পায়, আবার সেই একই পোস্ট পড়ে আরেকজনের কত্তো অসুবিধে হয়! আর কারুর কারুর গাজ্বালা করে!!
    খিক খিক হাসির স্মাইলি।
  • ম্যাক্সিমিন | ০১ জুন ২০১২ ২২:৪৮8991
  • ব্যাং কেমন লাগছে ঠান্ডা ঠান্ডা কলকাতা?
  • ম্যাক্সিমিন | ০১ জুন ২০১২ ২২:৪৮8992
  • ব্যাং কেমন লাগছে ঠান্ডা ঠান্ডা কলকাতা?
  • ম্যাক্সিমিন | ০১ জুন ২০১২ ২২:৪৮8993
  • ব্যাং কেমন লাগছে ঠান্ডা ঠান্ডা কলকাতা?
  • ম্যাক্সিমিন | ০১ জুন ২০১২ ২২:৪৮8994
  • ব্যাং কেমন লাগছে ঠান্ডা ঠান্ডা কলকাতা?
  • Binary | ০১ জুন ২০১২ ২২:৪৭8989
  • শিবুদা ভয়ের্চোটে হাওয়া, কালকে-ও হাওয়া হয়ে গেছিলো।
  • ব্যাং | ০১ জুন ২০১২ ২২:৪৬8986
  • শিবুদাআআআআআআআআ
    কোথায় গেলে?
    আমাকে স্মরণ করলে, অম্নি আমি চলে এলুম। তারপর আর তোমার সাড়া নেই কেন? পর্দাপ্রথা নিয়ে কীসব বলছিলে একটু বুঝিয়ে বল না?
  • Binary | ০১ জুন ২০১২ ২২:৪৬8987
  • ব্যাঁ -এর পোস্ট আর- কারেক্শন পোস্টো পরে বেজায় হাসি পেল। পারফেকসনিস্ট।
  • ম্যাক্সিমিন | ০১ জুন ২০১২ ২২:৪৬8988
  • বাথরুমে গেছি, পার্স ট্রেন লাইনে পড়ে গেল। সঙ্গে এক পয়সাও নেই, এদিকে যাচ্ছি কিন্তু একা। আসানসোল থেকে মিনিবাসে যাব যে, টিকিট কাটব কী করে?
  • aka | ০১ জুন ২০১২ ২২:৪৪8984
  • এই টাইম দিয়ে পোস্টের রেফে এত অসুবিধা হয় যে কি বলব। ঘুরে গিয়ে সেই টাইম খুঁজে সেই পোস্টো দেখতে হয়। উফ।
  • ব্যাং | ০১ জুন ২০১২ ২২:৪৪8985
  • আমি ভি আই পি কেন হব, তোর স্মৃতিশক্তি কম হলে আমাকে ভিআইপি হতে হবে কেন?
  • ব্যাং | ০১ জুন ২০১২ ২২:৪৩8982
  • পোস্টটা এরকম হবে,
    অপু, আজ এবাড়ি এসেছি, দেখলাম অনেকগুলো মিসড কল তোর। ভেরি সরি। কিন্তু সরিই বা বলছি কেন? তুইই বা এটুকু কথা মনে রাখতে পারিস না কেন? তোকে তো বলেই ছিলাম আমি এক বাড়ি আর ফোন আরেক বাড়ি। ব্রেনোলিয়া খাবি আজ থেকে।
  • ব্যাং | ০১ জুন ২০১২ ২২:৪৩8983
  • দুচ্ছাই, অপুর বদলে অভ্যু লিখে ফেলল্লাম আমার ১০ঃ৪২ এর পোস্টটায়।
  • অপু | ০১ জুন ২০১২ ২২:৪২8979
  • তোকে অন্ততঃ ১৭ বার ফোন করেছি আর ১ টা SMS। তুই কি VIP। ?
  • ব্যাং | ০১ জুন ২০১২ ২২:৪২8980
  • অভ্যু, আজ এবাড়ি এসেছি, দেখলাম অনেকগুলো মিসড কল তোর। ভেরি সরি। কিন্তু সরিই বা বলছি কেন? তুইই বা এটুকু কথা মনে রাখতে পারিস না কেন? তোকে তো বলেই ছিলাম আমি এক বাড়ি আর ফোন আরেক বাড়ি। ব্রেনোলিয়া খাবি আজ থেকে।
  • Binary | ০১ জুন ২০১২ ২২:৪২8981
  • ঝাগড়ার কারণ লিখ বল্লে,

    পাইস হোটেলে না ভাল হোটেলে খাওয়া
    ৯টায় বেরোবো বল্লে, কারো কারো ১০টার আগে তৈরী- না হওয়া
    টাংগায় যাব না হেঁটে যাব
    'আরে আমার তো বাচ্চা আছে'
    'তো মেসো অত হাঁটতে পারবে না রে'
    'সবাই নিজের ক্যামেরায় নিজের আর বৌ-এর ছবি তুলছে, কি স্বার্থপর'
    'আগেই বলেছিলাম এই হোটেলে মশা হবে, কেউ শন্ল না'

    এইত্তো ?

    হ্যাঁ এই গুলো বন্ধুদের সঙ্গে-ও হয়, তবে সেটা ইয়ার্কির থেকে বেশী ওঠে না। কাকা-মামা-মাসি হলে ঐ, তিন মাস মুখদেখাদেখি বন্ধ'। এই তো পার্থক্য ....

    তাতে কি ?
  • ম্যাক্সিমিন | ০১ জুন ২০১২ ২২:৪১8977
  • সেবারে কী হল, যাচ্ছি কাছেই, রূপনারায়নপুর, ননদের বাড়িতে কিছুদিন থাকব। আসানসোল অবধি ট্রেনে যাব, সেখান থেকে মিনিবাস পাওয়া যাবে বাড়ির দোরগোড়ায় গিয়ে নামিয়ে দেবে।
  • পাই | ০১ জুন ২০১২ ২২:৪১8978
  • হ্যাঁ, যেকোন কারুর সাথেই যা কিছু হতে পারে। ছোট পরিবার সুখী পরিবার গিয়েও বর বৌ মিলে ঝগড়া করছে, এমনিও শুনেছি ঃ)
    ওভাবে জেনেরালাইজ করা যায়না।
  • অপু | ০১ জুন ২০১২ ২২:৪০8976
  • শিবু দা, কুমু দি কীসব বলে?
  • ব্যাং | ০১ জুন ২০১২ ২২:৩৯8975
  • অভ্যু, পেন পেয়ে গেছি, এর মধ্যে আর এখানে লেখার সময় হয় নি তাই তোকে জানানো হয় নি। পার্কার ভেক্টর এফ নিব, কার্ট্রিজও আছে, সিরিঞ্জ তো আছেই। আড়াইশো টাকা করে দাম, ডিস্কাউন্ট দিয়ে দুশো কুড়ি করে নিল। একটা নীল আর আরেকটা লাল। পার্কারের এম নিব যে কটা দোকানে গেলাম, কেউই দিতে পারল না। যাই হোক, ওনার পছন্দ হয়েছে, যদিও লেখার স্পিড কমে আদ্ধেক হয়ে গেছে আগের থেকেও। যাই হোক, তোকে অনেক থ্যাংকস।
  • aka | ০১ জুন ২০১২ ২২:৩৮8974
  • সবটাই ডিপেন্স। আমার একবার বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে ঝামেলা হয়েছিল। মানে আমার নয়, কিন্তু একটু ঝামেলা ঝামেলা ভাব।
  • ম্যাক্সিমিন | ০১ জুন ২০১২ ২২:৩৭8973
  • শাড়ী কেনা বোরিং গল্প।
  • পাই | ০১ জুন ২০১২ ২২:৩৫8971
  • ফুল ব্যাটেলিয়ন মানে এক ডজন প্লাস।
  • পাই | ০১ জুন ২০১২ ২২:৩৫8972
  • শ্বশুরবাড়ির ফুল ব্যাটেলিয়ন বেশ কয়েকবার, আর এক দুবার দুবাড়ি মিলিয়ে সাথে বেরিয়েছি। মুম্বইতে সব দল বেঁধে চলে আসতো সেখান থেকে এদিক সেদিক, দু তিনদিনের ছুটকো ট্যুর। দলে আশি ছুঁই ছুঁই দিম্ম্মাও থাকতো।
    প্রচুর মজা হয়েছে। না, ঝগড়ার কোন স্মৃতি নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত