এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ০২ জুন ২০১২ ০০:৪২9210
  • মোটেই ঘুম ভাঙায় না। প্রথমবার যখন প্লেনে চড়েছিলাম তখন ঘুমোনোর জন্য খেতে পাই নি। তারপর থেকে টেনশনে আর ঘুমোই না।
  • hu | ০২ জুন ২০১২ ০০:৪০9209
  • ওহ! আমি ভাবলাম আম্রিকার আকাশগাড়িতে পাওয়া যাচ্ছে বুঝি।
  • ব্যাং | ০২ জুন ২০১২ ০০:৩৯9205
  • আমি একবার ভাদ্র মাসের দুপুরে কটকটে রোদ্দুরে ডেকার্স লেন থেকে লাঞ্চ খেয়ে ফেরার সময়ে চৌরঙ্গীর ট্র্যাফিক সিগন্যালের ট্রাফিক পুলিশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুইদিকে দুই হাত মেলে পাখির ডানার মত নদীর ঢেউয়ের মত আমার দুই হাত নাড়াতে নাড়াতে বলেছিলাম, "ইশ এরম ঝকঝকে রোদ্দুর দেখলেই আমার পাখির মতন উড়ে যেতে ইচ্ছে করে।"
    তাতে ট্রাফিক পুলিশমশাই খুব ঘাবড়ে গিয়ে, বড় বড় চোখ করে আমাকে দেখতে দেখতে ঘামতে ঘামতে শুধিয়েছিলেন, "বোন, শরীর খারাপ লাগছে? জল খাবে? "

    ওড়ার কথায় মনে পড়ল।
  • Tim | ০২ জুন ২০১২ ০০:৩৯9206
  • আমার আজ পজ্জন্ত সব ইঃ ফ্লাইটের খাবারই ভালো লেগেছে। কিসুন্দর লোকজনকে ঘুম থেকে তুলে টুলে একটা কোলাহল করে পিকনিক হয়! পাশের লোক পোচোন্ডো ঘুমোচ্ছে আর আমি ড্যাবডেবিয়ে চে বসে আছির থেকে মুক্তি দ্যায়।
  • xi | ০২ জুন ২০১২ ০০:৩৯9207
  • আমাকে একবার জেট এয়ারওয়েজে ভারী চমৎকার কড়াইশুটির পুর দেওয়া চপ দিয়েছিলো। ঃ-)
  • hu | ০২ জুন ২০১২ ০০:৩৯9208
  • ট্রেনে আমার ফেভারিট ছিল মিষ্টি বাদাম। আর সরু প্যাকেটে চিঁড়ে ভাজা।
  • | ০২ জুন ২০১২ ০০:৩৮9203
  • জেটে র ফ্লাইটে।
  • ম্যাক্সিমিন | ০২ জুন ২০১২ ০০:৩৮9204
  • আইপি অ্যাড্রেস পাল্টেছে তো। অ্যাদ্দিন খেয়াল করি নাই।
  • m | ০২ জুন ২০১২ ০০:৩৭9201
  • আমার ছেলে আর তার বাপ স্যান্ডুইচ খেয়ে ভালো ই বলেছে। বাপের স্বাদকোরকে আস্থা না থাকলেও ছেলের ওপর খুব ভরসা আছে।
  • hu | ০২ জুন ২০১২ ০০:৩৭9202
  • সামোসা? কোথায়?
  • xi | ০২ জুন ২০১২ ০০:৩৬9200
  • আরে ট্রেনে তো বাদাম লজেন্স ঝালমুড়ি পেন মাটির মালা মোবাইলরাখার প্যাকেট ফোল্ডিং পাখা পেয়ারা শশা লেবু লেসফিতা কত কী পাওয়া যায়! তার সঙ্গে তুলনা হয় না কোনোকিছুর।
  • | ০২ জুন ২০১২ ০০:৩৫9198
  • স্যান্ডুইচ আর সামোসাও পাওয়া যায়। অথচ কটা বছর আগেই কি সুন্দর তাজবেঙ্গল ছাপ্পা বিটকেল স্বাদের খাবার দিত।
  • Tim | ০২ জুন ২০১২ ০০:৩৫9199
  • গজায়েছে, সে অনেকদিন হলো। ;-)

    ডোমেস্টিকে পচা এক্ষপায়ার্ড বাদাম দেয়। কোকগুনো বাদে সব বাসিপচা।
  • xi | ০২ জুন ২০১২ ০০:৩৪9196
  • আরে শিবুদা, সেই ডাম ডাইরি আর লিখবেন না? রোজই উঁকি মারি সেই ইসাবেলা ভিনচেল্লার কী হোলো জানার জন্যে।
  • Abhyu | ০২ জুন ২০১২ ০০:৩৪9197
  • সরু প্যাকেটে বাদাম তো ট্রেনে কিনতে হয়
  • xi | ০২ জুন ২০১২ ০০:৩২9195
  • দেশের ভিতরে উড়লে কিছু খেতে দেয় না, সরু প্যাকেটে বাদাম পাওয়া যায়, আলাদা করে কিনতে হয়। ছি ছি, এই কি হওয়া উচিত?
  • Abhyu | ০২ জুন ২০১২ ০০:৩১9193
  • টিম উড়তে পারিস? আচ্ছা
  • | ০২ জুন ২০১২ ০০:৩১9194
  • বাইনারি, চিন্তা করবেন না, আমি রেডবুল খেয়ে গাড়ি চালিয়ে আপনাকে রিপোর্ট দেবোখন।
  • | ০২ জুন ২০১২ ০০:৩০9192
  • সব এয়ারলাইন্স ই ভালো!!! বাব্বা!
  • পাই | ০২ জুন ২০১২ ০০:২৯9190
  • টিম, পাখা কবে গজালো ?;)
  • xi | ০২ জুন ২০১২ ০০:২৯9191
  • আরে আমাদের আগের ভট্টাচাজ্জোবাবু প্রশাসন ফেলে ট্রাফিক বন্ধো করে দুপুরে বাড়ি যেতেন ভাত খেতে সেই শুনে, একজন বলেছিলো মানে লিখে ই দিয়েছিলো আরে আপিসের পেছনেই একটা খাটওলা ঘর রাখলেই হবে, এককোণে মাইক্রো থাগবে, তাতে পুঁটি ট্যাংরা ঝোল গরম করে ভাত দিয়ে খেয়ে নেবেন, তারপরে খাটে ঘুমাবেন বা কবিতার বই পড়বেন। এক ঘন্টা ঘুমের ছুটি তে।
  • পাই | ০২ জুন ২০১২ ০০:২৮9186
  • তবে সুর কখনোই রিয়েল ব্যাপার নয়। পু-উ-রো মায়াবী।
  • Tim | ০২ জুন ২০১২ ০০:২৮9187
  • আমিও যখন তখন উঠতে পারি। উঠিনা সে আলাদা কথা।
  • ম্যাক্সিমিন | ০২ জুন ২০১২ ০০:২৮9188
  • নতুন গুরু হওয়ার সময় কি আইপি অ্যাড্রেস পাল্টে গেছে?
  • Binary | ০২ জুন ২০১২ ০০:২৮9189
  • আমার রেডবুলেরে ক্ষেউ পাত্তা দিল নি গো !!!
  • Binary | ০২ জুন ২০১২ ০০:২৭9183
  • রোবোট গাড়ী তো তৈরি হয়ে-ই গ্যাচে। অলরেডি, অবস্ট্রাক্শন সেন্সার, অটো পার্কিং ওয়ালা গাড়ি পওয়া-ই যায়
  • Tim | ০২ জুন ২০১২ ০০:২৭9184
  • দীর্ঘদিন উড়েটুড়ে আমার এরম একটা ধারনা হয়েছে যে ক্র্যাশ না করলে সব এয়ারলাইন্সই ভালো।
  • পাই | ০২ জুন ২০১২ ০০:২৭9185
  • ননদিনী দত্তব্যাঙিনী কে ভাইয়ের পোস্ট দেওয়াই যেতে পারে, কিন্তু আমিও ভাই ?

    তাছাড়া, আমার নাম শুধু চিনি ছিলনা। দু চামচ চিনি ছিল, অন অ্যাভারেজ।
  • | ০২ জুন ২০১২ ০০:২৬9181
  • ইচ্ছে হলেই তড়াক করে লাফ দিয়ে উঠে পড়াটা আমার বাঁ হাতের খেলঃ)
  • Sibu | ০২ জুন ২০১২ ০০:২৬9182
  • রোবট চালিত গাড়ী আছে তো। আর দু-চার বছরের মধ্যেই বাজারে এসে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত