এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৮৮৩ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | 111.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২১:২৯510986
  • ছেলেরা শিবরাত্রি করে, তবে সে বেশ ধর্মপরায়ণ ছেলেপুলেরা। মেয়েরা আবার নির্বিশেষে ওই বরপ্রাপ্তির জন্য করে।

    কিন্তু তা ছাড়া বিবাহিত মেয়েরাও করেন। তাই বরের ব্যাপার টা লোকায়ত আরকি। এক্সক্লুসিভ নয়।
    নীলষষ্ঠী শুধু কেন, সব ষষ্ঠীই মেয়েদেরই করার কথা। নীলের পুজোয় কেন শিবের মাথায় জল দেয়, সেটা পড়েছি, কিন্তু মনে আসছে না এখুনি। পরে নিশ্চয়ই মনে পর্বে।
  • Ishan | 60.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২১:৩২510988
  • পয়েন পয়েন। ওটা কক্ষনো শিবের মাথা নয়, লিঙ্গ।

    এইটুকু ফান্ডা দিয়ে আপাতত, চলো যাই কাজে মানবসমাজে।
  • কখনও নীপা কখনো সপা | 132.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২১:৩২510987
  • আমাদের আবার হেব্বি পুজোআচ্চাওয়ালা বাড়ি। জয়্মঙ্গলবার থেকে আরম্ভ করে সন্তোষীমা সবাই হইহই করে প্রসাদ পান, ছোটরাও প্রসাদের বৈচিত্র্যে ষোলকলায় মহানন্দে বাড়তে থাকে।
  • কল্লোল | 125.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২১:৩৩510989
  • যাগ্গে। হুশ। মানে এ রোব্বারটাও গেলো। ১৬/১৭ কোন গল্প আছে? মানে শিবরাত্তি, কাত্তিকদিন, মঙ্গলচন্ডী, ওলাইষষ্ঠী.................
    তাইলে ওসময় লুরুভাট হব্বে কি? অমি তো গাদাখানেক গুরু আর চটি নে এসেচি।
  • | 24.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২১:৩৬510990
  • শৈব যারা তারা তো ছেলে মেয়ে নির্বিশেষেই শিবরাত্রি করে। আর নীলষষ্ঠী সন্তানের মঙ্গলকামনায়, স্পেসিফিক্যালি পুত্রসন্তানের মঙ্গলকামনায়। যেমন অরণ্যষষ্ঠী হল গিয়ে জামিয়ের জন্য তাই জামাইষষ্ঠী নামে খ্যাত।

    কিন্তু শুধু বাড়ীতে পুজো দিয়ে জানার কি আছে! চ্ঝোটবেলায় দেব সাহিত্য কুটীরের পুজাবার্ষিকীগুলোতেই তো এইসব নিয়ে গল্প টল্প থাকত।
  • siki | 132.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২১:৪০510991
  • হ্যাঁ, আমার মা তো নীলষষ্ঠী করত আমার মঙ্গল কামনায়। তাইতেই না আমার এত মঙ্গল হল! আরও করত, জয়মঙ্গলবার, ইতুপুজো। এখনও করে বোধ হয়।

    ও, বাড়ি গিয়ে দেখলাম মায়ের ঠাকুরঘরে হনুমান, শ্রীশ্রীরভিশংকর আর সাঁইবাবা শোভা পাচ্ছেন। পরের বার গিয়ে হয় তো দেখব রাজমা খেতে খেতে হিন্দিতে কথা বলছে। তখন আমি ব্যান্ডেল যাওয়া ছেড়ে দেব।
  • | 126.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২১:৪১510992
  • আমি ২২ সে কাটছি। ১৬/১৭ তে আছি।
  • hu | 12.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২১:৪২510994
  • সিকি, ঃ-))))))))))))))
  • Tim | 12.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২১:৪২510993
  • সিকিকে ক এবং ঃ-))))
  • | 24.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২১:৪৩510996
  • *ছোটবেলায়

    আমাকে একবারই শিবরাত্রি করানোর চেষ্টা হয়েছিল, আমিও ঐ বেলের শরবৎ, ক্ষীর দিয়ে কলা দিয়ে সাবুমাখা ইত্যাদির লোভে লোভে রাজী হয়ে গেছিলাম। তো, কোন্নগরে বারোমন্দির খুব বিখ্যাত, শিবরাত্রির দিন হেব্বি লাইন পড়ে। সে সারাদিন তো খিদের চোটে উসখুস, সন্ধ্যের আগে গঙ্গায় চান টান সেরে দিদা আমার হাতে একটা পাকা বেল ধরিয়ে দিয়ে বলল 'শিবকে নিবেদন করে নে আমিও সেরে নি'। আমি দেখলাম সবাই ফলগুলো নিয়ে শিবলিঙ্গর উপরে ঠেকাচ্ছে, প্রণাম করে সরে যাচ্ছে। আমি ভাবলাম বেলটা তো ফাটাতেও হবে, অতএব গায়ে যতজোর আছে তাই দিয়ে দিলাম ধাঁই করে এক বাড়ি।

    উফ! তারপর সে ক্ষি কেলো ক্ষি কেলো! পুরুতঠাকুর নাকি দিদাকে খুব বকেছিল আমাকে শিক্ষা ফিক্ষা নাদেওয়ায়। শিবঠাকুরের নাকি 'নরম জায়গায় খুব ব্যথা লেগেছে'!!
  • Tim | 12.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২১:৪৫510997
  • ঃ-)))))
  • pi | 78.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২১:৪৬510998
  • ঠাকুরমশায় তো যাতা দিয়েছিলেন !! ঃD
  • | 126.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২১:৪৭510999
  • ঃ))))))
  • san | 24.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২১:৪৮511000
  • হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা

    কিন্তু এসব গল্পটল্পে থাকত? অরণ্যষষ্ঠী নামটাও প্রথম শুনলাম। ইতুপুজো জানি, ওটা পথের পাঁচালিতে পড়েছি ঃ-) কমন পড়ে গেছে ঃ-)
  • siki | 132.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২১:৪৯511001
  • হেহেহেহেহেহেহে ... এইটা আলটি হয়েছে।
  • hu | 12.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২১:৫০511002
  • যা তা ঃ-)))))))))))))))
  • san | 24.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২১:৫১511004
  • আর আমাকে ছোটোবেলায় শেখানো হয়েছিল, (মানে আমার সরল জিজ্ঞাসার উত্তরে) - উপোস দুরকমের হয়, খেয়ে না আর খেয়ে। কারো কারো বাড়ির লোকে না খেয়ে করে বটে, কিন্তু আমাদের বাড়িতে খেয়ে উপোস করা হয় ঃ-) আমি বিশ্বাসও করেছিলাম।
  • শ্রী সদা | 127.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২১:৫১511003
  • চরম !
  • Tim | 12.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২১:৫২511005
  • সেই থেকে তুই কোরাপ্টেড হয়ে গেছিস। কুনো ভক্তিশ্রদ্ধা নেই।
  • a x | 138.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২১:৫৫511008
  • দ ঃ-))

    উটি কেবল শিবের লিঙ্গও না। লিঙ্গটি যোনির ওপর স্থিত। উহা ফার্টিলিটির প্রতীক। ছোট্ট বাচ্চাদের birds and beesএর গল্প না বলে শিবপুজো করালেই সব শিখে যেত।
  • san | 24.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২১:৫৫511007
  • আমি কেন কোরাপ্ট হতে যাবো, আমি তো তাও কথামৃত মন দিয়ে পড়ে দেখেছি। আমার বাড়ির লোকেরা তো এসব বিষবৎ দেখত। তারা তো রৌরবে পচবে। বেচারিরা।
  • Tim | 12.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:০০511010
  • তাও তো আমার ভার্সনটা বলিনি। আমাকে বোঝানো হয়েছিলো নৃত্যরত নটরাজ (ঐ একদিকে দুটো হাত বাড়িয়ে কেয়ং একটা করে না, ঐরকম) থেকে ঐ শেপটা এসেছে।
  • | 126.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:০০511009
  • আমাদের বাড়ি তে কালী পুজো। উপোসের প্রকার ভেদ

    ১। নিঢাল ( কিচ্ছু না খেয়ে)
    ২। চাঢাল( শুধু চা। জল ও নয়)
    ৩। লুচিঢাল। ( লুচি এবং অন্যসব কিন্তু ভাত নয়)
  • aka | 80.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:০১511011
  • ওটা আসলে ইন্সাইড আউট ভিউ অফ শিব অ্যান্ড পার্বতি ডুইঙ্গ সেক্ষ।
  • Tim | 12.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:০২511012
  • চা ঢালা হতো? নরম জায়গা পুড়ে যাবে তো!
  • a x | 138.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:০৩511013
  • হু'স ইনসাইড ভিউ অফ হু'স আউটসাইড?
  • a x | 138.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:০৩511015
  • এদিকে আমাদের বাড়িতে সন্ধ্যেও হতনা।
  • aka | 80.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:০৩511014
  • আর বলে রাখি শুধুমাত্র তথ্যের জন্য ইহা আমি নিজেই আবিষ্কার করেছিলাম অনেক ভুল তথ্যাদির মধ্যে থেকে।হুহুবা।
  • Ishan | 60.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:০৪511018
  • উফ এটাও কতদূর এগিয়ে গেছে। আর কতদিক দেখব?
  • Tim | 12.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:০৪511016
  • ইনসাইড আউট মানে কি, ভেতর থেকে ব্যবস্থা করেছে? ব্যাকডোর? অনিলায়ন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন