এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ২৮ এপ্রিল ২০০৬ | ১২৫৪৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Guruchandali | ০২ নভেম্বর ২০০৮ ১২:৩৮562578
  • --------------------------------------
    নতুন বুলবুলভাজা: লা জওয়াব দিল্লী - ৩
    ---------------------------------------
  • shyamal | ০২ নভেম্বর ২০০৮ ১৫:৩৫562579
  • দিল্লি আর বম্বের বাস কন্ডাকটাররা কলকাতার চেয়ে অনেক ছোটলোক। কিন্তু কলকাতায় হাত দেখালেই বাস দাঁড়িয়ে পড়ে বা দুই স্টপের মাঝখানে, দাদা এখানে নামব, একটু থামান, বলে লোক নেমে পড়ে, সেটা কিন্তু বেআইনী। মিনিবাসেরা তো দুপুরের দিকে অনেক সময়ে দুমাইল যেতে আধ ঘন্টা লাগায়। কি কারণ না যথেষ্ট লোক ওঠেনি। ধীরে চালাচ্ছে যাতে লোক তুলতে তুলতে যেতে পারে।
    আর অটোর ব্যাপারটা চেন্নাইয়ে একই। বাইরের লোকেরা তামিল বলতে পারেনা। তাদের ডবল চার্জ করে। ওখানে নাকি অটোঅলা ৫০ চাইলে বলতে হয় ২৫। তারপর দরাদরি।
    কলকাতার মত চীপ আর মোটামুটি ভাল পাবলিক ট্র্যান্সপোর্টেশন ভারতে আর আছে কি?
    প্রসঙ্গত: দিল্লি বা চেন্নাইয়ে ট্যাক্সি হাতে গোনা।
  • Soma | ০৩ নভেম্বর ২০০৮ ১৫:৫৫562580
  • সদ্য দিল্লী তে পুজো কাটিয়ে ফিরলাম, অটো ছাড়া আর কোনো পাবলিক ট্রান্সপোর্ট চাপিনি-১৯৯৮-২০০২ আমি সি আর পার্ক এ থাকতাম, তখন ও সি আর পার্ক থেকে নেহরু প্লেস ২০ টাকাই যেতাম, এখন ও গেলাম, কেউ তো ঠকানোর চেষ্টা করল না!! আর নিউ দিল্লী স্টেশন এ বুথ থেকে অটো নিলে কখনো ঠকতে হয় না। চাপিনি তবে দেখে দিল্লীর নতুন ডিটিসি আর এসি বাস গুলো তো ভালো ই লাগলো। সব শহরের ই কিছু ভালো, কিছু মন্দ থাকে, কিন্তু শমীক এর লেখা পড়ে মনে হচ্চে দিল্লী একটা বসবাস অযোগ্য শহর, সত্যি কি তাই? আমি ঘোরতর দিল্লী প্রেমী, তাই আমি আমার মতামত লিখলাম না, সেটা পক্ষপাতদুষ্ট হবে, বাকি যারা দিল্লী তে থেকেছেন কখনো বা থাকেন তারা কি বলেন?
  • Arijit | ০৩ নভেম্বর ২০০৮ ১৬:২০562581
  • দিল্লীর অটোওয়ালাদের সাথে ঢাকাই গাড়োয়ানের মিল আছে এটা ঘটনা। হয় রাস্তা চেনো, নয় আগে থেকে রেট জেনে রাখো। এবং চট করে ওরা চার্ট বের করবে না। পুলিশ থেকে কাগজে ছাপিয়ে দিত - টাইমস অব ইন্ডিয়া বা হিন্দুস্তান টাইমসে - আমি পকেটে নিয়ে ঘুরতুম - একবার এক অটোওয়ালার সাথে সেই নিয়েও ঝামেলা হয়েছিলো।

    তবে বাসযোগ্য নয় এটা মনে হয়নি। বেথেও মনে হয় সেটা বলবে না। বরং অনেক দিক থেকে দিল্লী বেশ ভালো - সবচেয়ে ওপরে আসবে খাওয়াদাওয়া;-)
  • Blank | ০৩ নভেম্বর ২০০৮ ১৬:৩৩562582
  • আমার আজ অব্দি করিমসে খাওয়া হলো না
  • Soma | ০৩ নভেম্বর ২০০৮ ১৬:৩৮562583
  • আমি বার দুয়েক নেহরু প্লেস থেকে সোজা গিয়ে মুলচান্দ এর আগে যে করিম'স এর দোকান ত আছে তাতে খেয়েছি, চলেবল, তবে চাঁদনি চক এ খাইনি।
    দিল্লী র, বিষেশত: সাউথ দিল্লীর রাস্তার খাওয়া নিয়ে টই হলে আমার অনেককিছু লেখার থাকবে।
  • Arijit | ০৩ নভেম্বর ২০০৮ ১৬:৪০562584
  • পেটরোগা বেথে কি আর এই ভালো ভালো জিনিসগুলো নে লিকবে? জিকের করিমসটা ঢপের।
  • Soma | ০৩ নভেম্বর ২০০৮ ১৬:৪৬562585
  • কিন্তু ওখানে 'মাশরুম মুমতাজ' নামের একটা প্রেপ খেয়েছিলম, অত ভালো ভেজ ডিশ আমি কম ই খেয়েছি। আমি ভীষণ আমিষাসি, নিরামিষ সহযে মুখে রোচে না!
  • shrabani | ০৩ নভেম্বর ২০০৮ ১৭:৩০562586
  • সব জায়গারই ভাল মন্দ মিশিয়ে একটা ব্যাপার আছে, দিল্লীরও তাই। অরিজিত ঠিকই বলেছে, শমীক নিজেও অনেক ব্যাপারে অনেক কিছু নিয়ে দিল্লী / এন সি আরের দুমুখে প্রশংসা করে থাকে। আর ট্রান্সপোর্ট নিয়ে ঠিকই লিখেছে, দিল্লীতে পাবলিক ট্রান্সপোর্টের হাল বেশ খারাপ। ইদানীং কমনওয়েলথকে মাথায় রেখে বেশ কিছু ঝিনচ্যাক বাস দেখা যাচ্ছে তবে পাবলিক তো সেই একই রয়ে গেছে!

    যখন কলকাতা যাই স্টেশনে বা এয়ারপোর্টে নামার সময়েই একটা ভাললাগায় মন ভরে ওঠে। আবার অন্য কোথাও থেকে দিল্লী ফেরার সময়ও সেই একই রকম অনুভুতি হয়, কম কিছু হয়না।
  • siki | ০৩ নভেম্বর ২০০৮ ১৭:৪৭562588
  • খাওয়া নিয়ে আলাদা এপিসোড আসবে। পরে। দিল্লির অনেক অনেক কিছু নিয়ে লেখা যায়। লিখব একে একে।

    প্রথমে সোমা। সি আর পার্ক থেকে নেহরু প্লেস তো হেঁটেই আসা যায়। অটোয় চাপলে কুড়ি টাকা নেবে এ আর বেশি কি! তুমি সরোজিনী নগর থেকে দিল্লি হাটে আসার জন্য অটো ধরো না, কক্ষনো তোমার থেকে ভুল ভাড়া চাইবে না, কারণ অটোওলা জানে তুমি দিল্লিতেই থাকো। ফ্লাইং পাব্লিক সি আর পার্কেও অটো ধরে না, সরোজিনী নগর মার্কেটেও ধরে না। অটোর দৌরাত্ম্য পাবে নিউ দিল্লি, পুরনো দিল্লি রেল স্টেশনে, কাশ্মীরি গেট, আনন্দ বিহার, সরাই কালে খাঁ আইএসবিটিতে। যেখানে প্রতি সেকেন্ডে বাইরে থেকে লোক আসছে এদের হাতে মুরগী হতে। কিংবা এঁড়িগেঁড়ি ট্যাক্সিওলার দল এয়ারপোর্টের বাইরে।

    প্রিপেড বুথ? হা:, হাসাইলে বালিকা, চলো, অন্তত আরেকটা বুলবুলভাজা লেখার টপিক তুমি জুগিয়ে দিলে। প্রিপেড বুথ নিয়ে একটা এপিসোড লিখব বরং।

    দিল্লি বাসের অযোগ্য শহর নয়। বেশ ব্যাপক জায়গা, যদি দিল্লিকে রক্তের মধ্যে মিশিয়ে নিতে পারো। আর হ্যাঁ, সেই সুপ্রাচীন কালে প্রোবৈচ যা বলেছিলেন, পুরুষ হতে হবে। কিন্তু দিল্লির নামে কমপ্লেন করার বেশ কয়েকটা পয়েন্ট আছে। তার মধ্যে এক নম্বরে হল দিল্লিওয়ালা। দিল্লির লোক। অতি অমায়িক খচ্চরের জাত। সফো হোক বা সরকারি বাবু হোক বা অটোওলা হোক বা দিল্লি পুলিশ। বেসিক্যালি অসৎ। বদমাশ। মিথ্যেবাদী। লিখেওছি।

    তবে সবাই নয়। অন্তত ৫ পার্সেন্ট আছে যাদের জন্য দিল্লিতে আজও থাকা যায়। সত্যিকারের জান দিয়ে দেওয়া পরোপকারী দিল্লিওয়ালা কী হয়, সে-ও দেখেছি। তবে, এদের সংখ্যা অতি লিমিটেড।

    বেথে পেটরোগা, এ ইনফো তোমায় কে দিল বটেক, অজ্জিত? আমি রোগা, কিন্তু রুগ্ন নই। খাওয়া দাওয়া নিয়ে একটা বুবুভা তো আসবেই। দিল্লি বাস করলে কি খাবার জায়গাগুলোকে ইগনোর করা যায়? দিল্লি তা হলে এসেছি কেন?
  • Soma | ০৪ নভেম্বর ২০০৮ ১০:২৫562589
  • কিন্তু এবারেও যে আমরা প্রিপেড ট্যাক্সি নিয়ে আজমেরি গেট থেকে সি আর পার্ক গেলাম ৩০০ টাকা তে?? তার ওপর ট্যাক্সি ড্রাইভার ই লাগেজ গুলো বেশ সুন্দর ভাবে আমাদের বাড়ীর ভিতর ঢুকিয়ে দিলো!! আমার ও একদিন প্রথমবার দিল্লী তে পা দেওয়া ছিলো ১৯৯৮ এ, আমি একাই ছিলাম, কিন্তু মুর্গী হয় নি কারণ ভাড়া আগে থেকে জেনে নিয়েছিলাম। আর সিঙ্গাপুর এয়ারপোর্ট এও আমাকে মুর্গী করে চায়না টাউন যেতে ৩৫ ডলার চেয়েছিলো, যেখানে নর্মাল ভাড়া হয় ১৭-১৮ ডলার! এ ক্ষেত্রেও আমি ভাড়া আগে থেকে জেনে নিয়েছিলাম।
  • Guruchandali | ০৯ নভেম্বর ২০০৮ ১৭:৩৮562590
  • ---------------------------------------------------
    নতুন বুলবুলভাজা: পহ্‌চান কৌন্‌: আইডেন্টিটির সঙ্কট
    -----------------------------------------------------
  • ar | ০৯ নভেম্বর ২০০৮ ১৮:৪৬562591
  • d | ০৯ নভেম্বর ২০০৮ ১৯:৪৭562592
  • ar এর ভিডিওতে দেখছি, শোয়েব প্রথমে সমস্ত পাকিস্তানবাসী এবং তারপর বিশ্বের তাবৎ মুসলিমকে ধন্যবাদ জানিয়েছেন। মানে দেশবাসীকে একদম বাদ দেন নি।

    আর র?ণ্‌জনদা যখন লিখছেন "এ তো আমাদের পুরীর মন্দিরকেও ছাড়িয়ে গেল' তখন বোধহয় শবরীমালা'র কথা ভুলে গেছিলেন। কিম্বা আরও যে সমস্ত মন্দিরে দলিত কাউকে ঢুকতে দেওয়া হয় না।
  • J | ১০ নভেম্বর ২০০৮ ১৭:২০562593
  • রঞ্জনবাবুর লেখাটিতে বিশেষত শেষের দিকটায় একজন ভীতু মানুষকে দেখতে পেলাম।
  • ranjan roy | ১২ নভেম্বর ২০০৮ ০৫:৪৬562594
  • arকে ধন্যবাদ।
    স্পষ্টত: ক্রিকেটে হারের সঙ্গে বিশ্বের সমস্ত মুসলমান সমাজের প্রতি ধন্যবাদ জ্ঞাপনের যোগসূত্র খুঁজতে গিয়ে হতভম্ব হয়ে প্রথম লাইনটা মিস করেছি।
    D কে,
    শবরীমালাতে হিন্দু মেয়েদেরও ঢুকতে দেয়া হয় না। আর ছত্তিশগড়ে একগাদা মন্দিরে, বিশেষ করে গাঁয়ের দিকে, সৎনামীদের প্রবেশ নিষিদ্ধ। এনিয়ে রায়পুরের একজন একসময় গান্ধীবাদী প্রাক্তন সাংসদ কেয়ূরভুষণ আন্দোলন করেছিলেন। পান্ডাতরাই মন্দিরে গুলি চলেছিলো।
    তবে এ লেখার টার্গেট পাঠকেরা বাঙালী এবং নি:সন্দেহে তাঁদের সবচেয়ে পরিচিত এবং প্রিয় মন্দির হল পুরী।
    আর ইন্দিরা গান্ধীকে প্রবেশ করতে না দেয়ার ঘটনার এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতার সুবাদে পুরীর উল্লেখ।

    J,
    হ্যাঁ, ভীতু এবং কন্‌ফিউজড্‌।
  • Guruchandali | ১৬ নভেম্বর ২০০৮ ১২:২৪562595
  • -----------------------------------------------------
    নতুন বুলবুলভাজা: আদিবাসী বিদ্রোহ - কিছু প্রাসঙ্গিক কথা
    ------------------------------------------------------
  • shyamal | ১৬ নভেম্বর ২০০৮ ১৩:২১562596
  • লেখাটি খুবই প্রাসঙ্গিক। লেখক শেষে এই আশংকা করেছেন যে ইন্ডিয়া বনাম ভারতের এক গৃহযুদ্ধ হবে কিনা।
    আমার মত হল যে সিপিএম ইত্যাদি রাজনৈতিক দল বদমাশ নি:সন্দেহে। কিন্তু নকশাল, জনযুদ্ধ, মাওবাদীরা evil কারণ এরা সবাই সম্পুর্ণ অগণতান্ত্রিক আর রাষ্ট্রের প্রতি যুদ্ধঘোষণা করে। এদের উদ্দেশ্য হল ভারতকে একটি অগণতান্ত্রিক, মাওয়ের চীনে পরিণত করা। আদিবাসী বা অন্য গরীবদের অসহায়তাকে এরা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে। এরা প্রচন্ড আদর্শবাদী, তাই নির্বোধ ডিকটেটর হওয়ার পক্ষে আদর্শ। প্র্যাগমাটিজম বা প্রুডেন্স এদের অভিধানে নেই।
    বুদ্ধদেব, মনমোহন সবাই বলেছেন এরা দেশের উন্নতির সবচেয়ে বড় অন্তরায়। এরা বোঝেনা যে উন্নতি একটি অংক নয় যে সবার ক্ষেত্রে সমান ভাবে হবে। এক জায়গায় কারখানা এলে চাষীরা ক্ষতিপূরণের বিনিময়ে জমি হারাতেই পারেন। যাঁরা বংশানুক্রমে বিড়ি বাঁধেন বা দড়ি তৈরী করে জীবিকা নির্বাহ করেন, তাঁরা হঠাৎ দেখতেই পারেন যে তাঁদের ঐ জীবিকা অর্জনের পদ্ধতি পুরো বন্ধ। অন্য কিছু শিখতে বা করতে হবে। তাতে আয় কমে যেতে পারে।
    তা বলে গোঁয়ার্তুমি করে আমি ঐটা জানি ঐটাই করব বললে সেটা গরিব-ধনী নির্বিশেষে অবাস্তব হবে।
    তা ছাড়া প্রতিবাদ সব সময়ে দারিদ্রের জন্য আসেনা। খালিস্তানীরা ছিলেন প্রধানত: ক্যানাডা, আমেরিকা আর ইউকের ধনী শিখ। আলাদা দেশ চেয়েছিলেন যাতে নিজের ক্ষমতা জাহির করা যায়।
    আশা করব নকশাল বা খালিস্তানীদের মত মাওবাদীরাও অবলুপ্ত হবে। আর ৭-৯% জিডিপির বৃদ্ধির ফলে গরিবের সংখ্যা ক্রমশ: কমে আসবে। না ভুল বললাম। গরিবের সংখ্যা কমবেনা। কারণ গরিব একটি রিলেটিভ টার্ম। কিন্তু আশা করব ষাটের দশকে মধ্যবিত্তের জীবনের মান যা ছিল, ২০২০ তে হতদরিদ্রের জীবনের মান হবে তার থেকে ভাল।
  • a x | ১৬ নভেম্বর ২০০৮ ১৩:২৯562597
  • ঝলকানি লাগা লেখা। অনেকদিন বাদে। এত বড় লেখা এক নি:শ্বাসে পড়ে ফেললাম। কিন্তু মাওবাদীদের বা জনযুদ্ধের ওপর আলাদা লেখা এবং এইখানে আদিবাসীদের নিয়ে আরেকটু বেশি লেখা চাইছিলাম। শুধু শালবনী বা জিন্দাল প্রসঙ্গে নয় বহু বছরের অত্যাচারও পটভূমি হিসেবে।

    সাল তারিখের প্রসঙ্গে, ১১ পয়েন্ট যে দাবীটি রাখা হয়েছে, তাতে আছে -১৯৯৮- সাল থেকে "মাওবাদী সন্দেহে" গ্রেপ্তার হওয়া মানুষদের মুক্তির দাবী - কাজেই ছোট আঙ্গারিয়ারও বেশ আগে থেকেই।
  • bitoshok | ১৬ নভেম্বর ২০০৮ ১৩:৪২562599
  • অনবদ্য।
  • sinfaut | ১৬ নভেম্বর ২০০৮ ১৩:৫৮562600
  • দারুন লেখা।
  • ranjan roy | ১৬ নভেম্বর ২০০৮ ১৬:০২562601
  • লেখাটি তুলে ধরেছে দুটো পরিপ্রেক্ষিত।
    এক,উন্নয়নের নিও-লিবের‌্যাল মডেল, দুই, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি গণতান্ত্রিক রাজনৈতিক দল ও ""গণতান্ত্রিক রাষ্ট্র''এর দমনমূলক ব্যবহার।
    প্রথমে, উন্নয়নের নিও-লিবের‌্যাল মডেল, যার ভিত্তিতে রয়েছে কেকের সাইজ বাড়িয়ে( যার মাপকাঠি জিডিপি বৃদ্ধির শতকিয়া) সমাজের প্রান্তিক মানুষজনের জন্যে "চুঁইয়ে পড়া'' সুবিধের তঙ্কÄ--- এ'নিয়ে প্রশ্ন তোলা।
    এই তঙ্কেÄর সবচেয়ে সুভদ্র প্রকাশ সুবন্ধু শ্যামলের পোস্টটিতে।
    যার থেকে বেরিয়ে আসে ক) গরীবি একটি রিলেটিভ ধারণা--- কোন বিতর্ক নেই।
    খ) বিকাশের মডেলের স্বরূপ নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর কোন বিপ্রতীপ বক্তব্য রাখার অধিকার নেই। কথিত উন্নয়নের রথের চাকায় পিষ্ট হলেও না। অর্থাৎ এদের সচেতন সক্রিয় ভাগীদারী অনাবশ্যক।
    এই জায়গাটাই খতরনাক। এর পেছনে আছে, হয়তো শ্যামলের মতন সুভদ্র মানুষের ক্ষেত্রে অচেতনভাবে, এক ফিউদাল-হায়ারার্কিক্যাল-পিতৃতান্ত্রিক কাঠামোর দর্শন।
    এর ফলে আমরা বিশ্বাস করি পরিবারের কর্তা বা বাবা জানে ছেলে বা অন্যদের কি খাওয়া উচিৎ, কি পড়া উচিৎ, কাকে বিয়ে করা উচিৎ; পাত্ররা নয়।
    কোম্পানীর ক্ষেত্রে বোর্ড বা টপ ম্যানেজমেন্ট কর্মচারীর চেয়ে কোম্পানীর লং-টার্ম স্বার্থ ভাল বোঝে।
    স্ত্রীর কিসে কল্যাণ স্বামী ভাল বোঝে। প্রান্তিক মানুষের কিসে ভাল হবে তা ওরা নয়, রাষ্ট্রের হর্তাকর্তাবিধাতারা ভাল বোঝে।
    অর্থাৎ, এক হিসেবে এইলোকগুলোকে আমরা ধর্তব্যের মধ্যেই আনছি না। ফলে তারা ""দে ডোন্ট কাউন্ট'' থেকে হয়ে যায় "" দে ডোন্ট এক্সিস্ট''।
    ক্ষোভ এইখানেই। এখান থেকেই জমে।
    গ) আমরা একাধারে কাউকে বেশি খারাপ, কাউকে কম খারাপ ও নানাবিধ বিশেষণে ভূষিত করে দায়মুক্ত হতে পারি এবং আশা করতে পারিএকদিন এইদুনিয়াতে স্বর্গরাজ্য আসবে, শয়তানেরা মুছে যাবে।
    কিন্তু তা হয় না। যেমন শ্যামল খেয়াল করেছেন গরীব থাকবে, নাম ও স্তর পালটে যাবে। তেমনি খেয়াল করুন---- সত্তরের নকশালরা মুছে যায়নি। দুহাজার আটে নাম ও কাজকম্মের স্তর পালটে ওরাই আজকের মাওবাদী।
  • siki | ১৬ নভেম্বর ২০০৮ ১৬:১৯562602
  • অত্যন্ত ভালো লেখা।

    কিন্তু তবু আমি ক্যাওড়ামি ছাড়ব না। ছাব্বিশে জানুয়ারির প্যারেডে ট্যাঙ্ক চলে লালকেল্লার সামনে নয়, ইন্ডিয়া গেটের সামনে, রাজপথে। :-)) লালকেল্লার অনুষ্ঠান হয় পোঁয়োরোই আগস্ট।
  • ranjan roy | ১৬ নভেম্বর ২০০৮ ১৬:২৩562603
  • ঘ) ব্যাপারটা আসছে আগের বক্তব্য থেকেই।
    গত দুই দশকের নিও লিবের‌্যাল পলিসিতে আদৌ টোটাল কর্মসংস্থান বেড়েছে কি না এ'নিয়ে বিভিন্ন মহলে মতভেদ রয়েছে। বিতর্ক চলছে।
    অমর্ত্য সেনের প্রতিনিধি হয়ে শান্তিমিকেতনে কুমার রাণা যে সংস্থাটি চালাচ্ছেন তাদের স্টাডি অনুযায়ী তিরিশ বছরের বাম শাসনের পরও বঙ্গে প্রায় দেড় কোটি লোক একবেলা খেতে পায়। এই প্রান্তিক লোকজন যেখানে ছড়িয়ে আছে তাতে পশ্চিম মেদিনীপুর(লালগড়)ও আছে।
    এ'নিয়ে EPW -April'2007তে রজত রায়ের বিস্তৃত রিপোর্ট আছে।
    এর কারণ এই নয় যে সিপিএম খুব খারাপ। কারণ নিও লিবের‌্যাল অর্থনীতিতে প্রান্তিক লোকজনের রাজনৈতিক অস্তিত্বই নেই। অন্য যে কোন দল ক্ষমতায় থাকলেও এর কোন হেরফের হত না।
    ঙ)
    একে তো প্রান্তিক লোকজনে্‌ক আমরা ঠিক মানুষ বলে গুণি নে। ফলে তাদের সঙ্গে গণতান্ত্রিক ব্যবহার হল কি না, তা নিয়ে কিসের মাথাব্যথা? তাই যে ট্রিট্‌মেন্ট একজন অধ্যাপকের সাথে হলে মিডিয়া/ সুশীলেরা হৈ-চৈ করে, তার দশগুণ অত্যাচার প্রান্তিক জনের সঙ্গে হলে কেউ বিচলিত হয় না।
    এই অনস্তিত্বের ব্যথা একদিন অনাস্থায় ফেটে পড়ে। অনাস্থা রাষ্ট্রের প্রতি, সুশীল সমাজের প্রতি, আপনার-আমার প্রতি।
    যারে তুমি নীচে ফেল, সে তোমারে ফেলিছে যে নীচে,
    পশ্চাতে ফেলিছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে।।
    উন্নয়নের সমস্যা আদৌ বিনিয়োগের লিনিয়ার ফাংশন নয়।
  • shyamal | ১৬ নভেম্বর ২০০৮ ১৮:১৪562604
  • রঞ্জনদা কিন্তু খ পয়েন্টে আমাকে ভুল বুঝেছেন। আমি মোটেই জোর করে চাপানোর পক্ষে নই, বরং তার বিপক্ষে। আমর মত হল বড় শিল্প, ছোট শিল্প সবাই সমান ভাবে প্রতিযোগীতা করুক। তাতে যদি কেউ ডুবে যায়, তার মানে তার ঐ কাজ ছেড়ে অন্য কিছু করার সময় এসেছে।
    কেউ হয়তো শুধু দড়ি বানাতে জানেন বাজারে যার দাম অতি কম। তিনি যদি গরীব থাকেন কি করা যাবে? যদি মানুষ রাস্তার তরকারীওয়ালার থেকে না কিনে স্পেনসার থেকে কিনতে চায় তবে কি আপনি চাইবেন তার স্বাধীনতা খর্ব করে বলা, যে স্পেনসার পাঁচ কেজির কম আলু বিক্রি করতে পারবেনা কারণ নয়তো আলু ওয়ালার পেটে লাথি পড়বে।
    আমি এটাই বলতে চেয়েছি যে সবার যদি কেনার ও বেচার স্বাধীনতা থাকে তবে যাঁরা বেশী দামে বেচছেন তাঁরা ধনী বা গরীব যাই হোন না কেন তাঁদের আয় কমতে বাধ্য।
    দেশ যখন উন্নত হচ্ছে তার মানে কিছু মানুষ উৎপাদনশীলতা বাড়াচ্ছেন। তার করোলারী হল যিনি গত একশো বছর ধরে একই জিনিষ অনেক কম উৎপাদনশীলতায় তৈরী করছিলেন, তাঁকে হয় সরে যেতে হবে বা উৎপাদনশীলতা বাড়াতে হবে।

    আপনি যদি চান প্রান্তিক মানুষেরা তাদের ট্র্যাডিশনাল জীবিকা পদ্ধতি নিয়ে চলবে, আধুনিক হবেনা, আপনার আমার ছেলেমেয়ের সঙ্গে কম্পীট করবেনা, তবে তাদের সেই মিউজিয়ামে রাখার বন্দোবস্ত করুন। লোকে দেখে যাবে পঞ্চাশ বছর আগে গ্রামের মানুষ কি ভাবে বাঁচত। কিন্তু আমি এই মিউজিয়ামে রাখার পক্ষপাতি নই।

    তার মানে কি সরকার একেবারেই দায়ী নয়? তা নয়। আমি আগেও বলেছি, আমি মনে করি প্রান্তিক হোক আর না হোক, সরকারের দায়ীত্ব হল সোশ্যাল ওয়ার্কার দিয়ে মানুষকে পথ দেখানো যে আপনার পুরোনো জীবন থেকে বেরিয়ে আসার এই এই উপায় আছে।
  • arjo | ১৬ নভেম্বর ২০০৮ ২০:১১562605
  • ভালো লেখা।
  • Blank | ১৬ নভেম্বর ২০০৮ ২১:২৯562606
  • বেশ ভাল লেখা। মামু অনেক দিন পরে সময় নিয়ে বুবু ভা লিখলো।
  • Tim | ১৭ নভেম্বর ২০০৮ ০২:২৮562607
  • ভালো হয়েছে বুবুভা। অনেকদিন পর চেনা মামুকে পাওয়া গেল।
  • Pinaki | ১৮ নভেম্বর ২০০৮ ০৪:১৮562608
  • শ্যামলবাবু, pragmatism আর prudence কি সমার্থক?
  • shyamal | ১৮ নভেম্বর ২০০৮ ১০:২৭562610
  • পিনাকিবাবু, এটা কি রেটোরিকাল প্রশ্ন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন