এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৬৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১২:৩৪582236
  • সোভিয়েট রাশিয়া ভেঙ্গে যাওয়ার পর, সেখানে কেউ বাইরে থেকে গেলে শুনেছি পাঁউরুটির বিনিময়েও কেউ একরাতের শয্যা সঙ্গিনী হতেন, এতটাই আর্থিক দুরবস্থা হয়েছিল মানুষের। এদের মর‍্যালিটি দিয়ে মাপবেন?

    মূল আলোচনা থেকে অনেক দূরে সব্বাই - শান্তিতে ফিরে আসুন - আবার বলি রেপ করলে এবং তা প্রমাণিত হলে শুধু তার অস্ত্র কেড়ে নিন - মানে ওটা কেটে দিন - আর তার সাথে কপালে, গালে, চোখের নিচে হিন্দী আর ইংরেজীতে লিখে দিন ধর্ষক - এমন ভাবে লিখতে হবে যা প্ল্যাস্টিক সার্জারী ছাড়া অন্য কোনোভাবেই তোলা যাবে না। এরপর সে যদি ধর্ষণের সময় জিনিস্পত্র কেড়ে নিয়ে থাকে, খুন করে থাকে তাহলে সেই জন্যে তার প্রাপ্য শাস্তি ভারতীয় দন্ডবিধি অনুযায়ী যাহওয়া উচিত তাই হোক। সহজ কথা সে শুধু রেপ করলে - তাকে জেলে বেশিদিন রেখে কোনো লাভ নেই - তাকে এমন জায়গায় নিয়ে যান - যাতে সে সোস্যাল আউটকাস্ট হিসেবে টিকতে না পেরে নিজেই আত্মহননের পথ বেঁচে নেইয়। একজনের জীবন নষ্টের মূল্য সে নিজের জীবন দিয়ে বুঝবে।
    ফাঁসি দিয়ে কি হবে।
  • রোবু | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১২:৩৮582238
  • আর রেপড হলে জীবন নষ্ট, এই কনসেপ্টটা বদলাবার দরকার নেই? সচদা?
  • কল্লোল | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১২:৩৮582237
  • স্যানকে কয়ে ক্ক।
  • lcm | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১২:৩৯582239
  • দ্য গার্ল উইথ দ্য ড্রাগন টাট্টু --
  • sch | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১২:৪৭582240
  • ভীষণ দরকার রোবু - কিন্তু যেখানে সিনামায় দেখায় একটা মেয়ে রেপড হবার পরের সিনই হলো সিলিংয়ে পাখায় ঝুলছে বা পেটে ভাঙ্গা কাঁচের বোতল বসিয়ে দিচ্ছে - সেখানে কি একদিনে এই ধারণা বদলাবে? যদ্দিন না বদলাচ্ছে তদ্দিন এটা চলুক না। শাস্তির যে ইম্প্যাক্ট ফ্যাক্টর নিয়ে আপনারা বলেন - সেটা কিন্তু হবে যখন প্রস্পেক্তিভ অপরাধীরা দেখবে কিছু আধপাগল লোক ওই দাগী চেহারা নিয়ে ঘুরছে
  • AP | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১২:৪৯582241
  • @ স্মাইলি,
    পকেটমারকে 'মোবাইল চোর' স্টেটাস দেওয়া নেহাতই ওভাররেটিং। সে পকেটে / হাতব্যাগে যা থাকে তাই চুরি করে, মোবাইল থাকলে মোবাইল। কিন্তু টাকার ব্যাগ যত্ন করে সরিয়ে রেখে শুধু মোবাইল টুকু চুরি করেছে এমন চোরের সন্ধান আছে নাকি ! আর মোবাইলের ব্যবহারই তো গত এক দশকের গল্প, তার আগে নেহাত পকেটমার হওয়া ছাড়া বেচারাদের কেরিয়ারের উন্নতির কোনো রাস্তাই ছিল না।
    যাকগে খামোখা 'মেয়েদের' আলাদা করে সম্মান বা ঘৃণা করার কথাই বা উঠছে কেনো (সব মেয়ে তো আর তেমন নয়) তাও তো বুঝলাম না ! যে মেয়েটিকে ঘৃণা কোরেন তাকে এড়িয়ে চল্লেই তো হয়, তার সঙ্গে নিজের বা ছেলের বিয়ে দেবেন না, কিন্তু তাকে বা তাকে বাগে না পেলে অন্য মেয়েকে রেপ ও নির্যাতন করার অধিকার আছে এইটা কি করে ভাবা যায় ?

    ক্লীন শেভ্ড লুই ফিলিপের কনুই... পড়ে হাসব কি না বুঝতে পারছি না। একে তো ব্যাপারটাই ভিসুয়ালাইজ করা যাচ্ছে না, তার ওপর যুক্তিটা তো পাড়ার মোড়ে টিটকিরি মারা ব্যর্থ প্রেমিকদের মত শোনচ্ছে !
  • sch | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১২:৫৮582242
  • @ :) - আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি - তক্কের খাতিরে ধরা যাক আপনার ওই কুনুইবাজীর গল্পটা সত্যি। তাহলে কি হল ? ভদ্রমহিলা যদি নিজের পছন্দের ছোঁইয়া এনজয় করে তাহলে ক্ষতি কি ?
    ধরুন যদি আজ ওই লুই ফিলিপ ছেলেটি দাঁড়িয়ে আছে, পাশে খুব ময়লা কাপড় পরা একটি মহিলা তার গায়ে পড়ছে আর ছেলেটি তাকে সরে যেতে বলছে কিন্তু সিটে বসা এক মহিলার কাঁধে নিজের শরীর চেপে ধরছে - তাহলে কি ছেলেটিকে নিন্দা করতেন না কি সেই বসে থাকা মহিলাটিকে ইমমর‍্যাল বলতেন ?
    দিনের পর দিন কোটি কোটি ছেলে বাসে ট্রামে সু্যোগ নেয় - কিন্তু যদি কোনো মহিলা এর উল্টোটা করে তাহলে সে ইমমর‍্যাল - রেপের যোগ্য?
    বাই দ্য ওয়ে আপনি কি মহিলাকে জিগেস করেছেন যে তিনি ওই স্পর্শে আনন্দিত হয়ে চোখ বুজেছিলেন নাকি অসহ্য অসহায় ঘৃণায় চোখ বুঝেছিলেন
  • রোবু | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৩:০১582243
  • সচ, বুঝলাম। তার মানে যে খুন করেছে, তার অস্ত্র, অর্থাত হাত কেড়ে নিন। কেটে দিন। গায়ে খুনি লিখে ছেড়ে দিন। কত ডিগ্রির অপরাধে এই ধরনের শাস্তি হবে? ডাকাতি? পকেটমারি? চুরি?

    সিনেমায় ভুলভাল প্রজেক্ট করে বলে আমরা, তথাকথিত শিক্ষিতরা ধর্ষণকে খুনের সমান অপরাধ হিসেবে গন্য করব, বিচার ব্যবস্থাও তাই করবে, এটা ভাবতে পারছি না। ধর্ষণ জঘন্য অপরাধ, কিন্তু খুন নয়। কাজেই জীবন নষ্ট করাটা মেনে নেওয়া যাচ্ছে না। ধর্ষিতার জীবন নষ্টের জন্য সমাজও ধর্ষকের মতই দায়ী। যার বাড়ি চুরি হয় কই, তাকে তো পেতে বোতল ঢোকাতে হয় না।
  • sch | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৩:০৮582244
  • রোবু - আমি কিন্তু অন্য অপরাধ সম্বন্ধে বলেছি "ভারতীয় দন্ডবিধি অনুযায়ী" - শাস্তি দিন।
  • lcm | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১০582246
  • আজকে মোবাইল আছে তাই লোকে মোবাইল চুরি করে।
    শ্রীচৈতন্যর আমলে মোবাইল ছিল না, পেতলের পঞ্চপ্রদীপ ছিল, চোর তাই চুরি করত।

    চোরকে ছেড়ে মোবাইল বা পঞ্চপ্রদীপ-কে দোষ দেওয়া কি ধম্মে সইবে।
  • রোবু | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১২582247
  • সচ, সেটাই তো প্রশ্ন। অন্য অপরাধে ভারতীয় দন্ডবিধি ঠিক আর রেপ এর ব্যাপারে স্পেশাল শাস্তি দরকার - এটা কেন?
  • b | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১৪582248
  • এমন তো নয় আমরা হঠাৎ করে মিসোজিনিস্ট হয়ে উঠলাম নব্বুই-এর দশক থেকে। নারী নরকের দ্বার এই কথাটাতো উদারনীতি বাজার এসবের অনেক আগে থেকেই প্রচলিত। যতজনের লেখা পত্তর পড়েছি (সেট বেশি নয়), প্রতিটি ধর্মগুরু, এমনকি বুদ্ধদেব শুদ্ধু, কমবেশি মিসোজিনিস্ট।
  • sch | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১৬582249
  • আপনার বাড়ি চুরি হলে কি লোকজন মোমবাতি মিছিল বের করেন ? কাগজের পাতায় হেডলাইন হয়? লোকে আপনার চরিত্র বা পোশাক নিয়ে প্রশ্ন তোলে?
  • রোবু | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১৯582250
  • 'আপনার বাড়ি চুরি হলে কি লোকজন মোমবাতি মিছিল বের করেন ? কাগজের পাতায় হেডলাইন হয়? লোকে আপনার চরিত্র বা পোশাক নিয়ে প্রশ্ন তোলে?' - এটা কেন হয় ধর্ষণের ক্ষেত্রে?
  • api | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৯582251
  • লুই ফিলিপের কেসটা প্রায় পাড়ার টিটকিরি মারা মস্তানদের যুক্তির মত শোনালো ! মানে ঐ 'আমরা একটু ওড়না ধরে টানলে গায়ে ফোস্কা পড়ে আর ওদিকে লুই ফিলিপের সঙ্গে গায়ে লেপ্টে বাইকে চড়ে এই পথ যদি না শেষ হয়...
    সে যাক, আমি বুঝতে পারলাম না মেয়েদের আলাদা করে সম্মান করা বা ঘৃণা করারই বা দরকার কিসের ? যে মেয়েটাকে ঘৃণা করেন তাকে এড়িয়ে চল্লেই তো হয়, তার সঙ্গে নিজের বিয়ে বা ছেলের বিয়ে দেবেন না। কিন্তু তাকে বা তাকে বাগে না পেলে অন্য মেয়েকে রেপ করার পেছনে যুক্তি খোঁজা ব্যাপারটাই হজম হচ্ছে না।
    এ যেন মদন মিত্র কে ঘৃণা করি বলে কদম গুপ্তকে কেলিয়ে দেবার মত !
  • lcm | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪০582252
  • সোজাসুজিই হোক ---

    আজকাল লোকে সিনেমা দেখে, আর নারী নিগ্রহ করে।
    শ্রীচৈতন্যর আমলে সিনেমা ছিল না, যাত্রাপালা হত, মেয়েরা নিগৃহীতও হত।

    নিগ্রহকারীকে ছেড়ে সিনেমা বা যাত্রাপালাকে দোষ দিলে কি ধম্মে সইবে।
  • sch | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪২582253
  • lcm দা চৈতন্যের আমলের রেপের কোনো স্ট্যাটিস্টিক্স আছে?
  • lcm | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৮582254
  • হত না বলছ! কম হত বলছ? মেয়েরা বেপাড়ায় নির্ভয়ে যাতায়াত করত - বলছ? পাড়ার পুকুরে অচেনা মহিলা নাইতে এলে ভয় হত না বলছ।
    নারী নিগ্রহ আধুনিক যুগের ব্যাপার স্যাপার বলছ? কেব্‌ল টিভির ফসল।
    স্ট্যাট নাই। হিসাব কষা মুশকিল।
  • PT | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫৭582255
  • যারা ধর্ষণ, মোলেস্টেশন ইত্যাদি করে তাদের মরালিটিকে প্রশ্ন করা হবেনা বা যাবেনা সেটা কি কেউ বলেছে এই আলোচনাতে?

    আর কেউ-ই মাধুরির নাভির দৃশ্য দেখবেন না সেকথাও বলা হয়নি। বলা হয়েছে যে কুচো নাতি বা ভাইপোকে সঙ্গে নিয়ে দেখবেন না। এই একই বক্তব্য রান্নায় বেশী ঝাল কিংবা শিশুদের হাতে বন্দুক তুলে মিলিশিয়া বানানোর ক্ষেত্রেও প্রযোজ্য।
  • lcm | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০২582257
  • অফ কোর্স। অ্যাডাল্ট লেবেল (বিদেশে R - রেস্ট্রিক্টেড) এর কাজই তো তাই। শুধু সিনেমা নয় টিভি চ্যানেল, মিডিয়া...। সেন্সর বোর্ডের কাজই তো তাই।
  • :-) | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০৮582258
  • ওঃ ভুল বুঝেছিলাম। তা যাক, এইফাঁকে গোরুর রচনাটা লিখে ফেলা গেল।

    যারা স্বেচ্ছায় বহু টাকায় আসবেন তাদের মরালিটি তাদেরই বুঝতে দিন। মেয়েদের মরালিটি মেয়েদের বুঝতে দিন। তারা স্বেচ্ছায় এলেও। - এইখানে একটু জেনে নেব, হয়তো অপ্রাসঙ্গিকভাবেই, "নষ্ট মেয়ে", "বাজে মেয়ে"র কনসেপ্টটায়, প্রোটোটাইপটায় স্যান সাবস্ক্রাইব করছে কিনা। নিশ্চয়ই করছে না। নিশ্চয়ই মেয়ে মাত্রেই ভালো স্বাধীন ও সম্মানযোগ্য। মানুষমাত্রেই তাই। মেয়েরা কোনো অসম্মান-উদ্রেককর কাজ করতেই পারেননা। মানুষ নিশ্চিতভাবেই তার কৃতকর্মের উপর দাঁড়িয়ে সম্মানলাভের দাবি করতে পারেনা। প্রত্যেককে তার কৃত্কর্ম, ব্যবহার, আচরণ, ইন্টেনশন নির্বিচারে সম্মান করাই শ্রেয় ও সম্ভব। শুধু কদিন আগে গুরুতেই এক প্রবীণকে তার কনজারভেটিভ দৃষ্টিভঙ্গির অবাধ প্রকাশ করতে গিয়ে গুচ্ছ অসম্মান সইতে দেখলাম। তো, রেপিস্ট খুনি, চোর ডাকাত সবার প্রতিই এই অবিমিশ্র সম্মান সর্বদা জাগরুক থাকবে এই আশা রাখি। আমিও আশা করব ডিপার্টমেন্টের যে মেয়েটির বসের ঘরে ফাইল খুঁজতে উবু হতে গেলে প্যান্ট আদ্দেক পাছু ছাড়িয়ে নেমে যায়, লীড প্রজেক্ট বোঝাতে বসলে লীডের উল্টোদিকের চেয়ারে যে ক্রমশ ঝুঁকে কুঁজো হতে থাকে যাতে প্রায় নাভি পর্যন্ত লীডের চোখে পড়ে, বাজে পরীক্ষা দিয়ে স্যরের ঘরে রিকোয়েস্ট করতে যাওয়ার আগে যে ওড়নাটি খুলে রেখে যায়, দুপুরে খেয়ে উঠে পান চিবোতে চিবোতে দেওর ও তার বন্ধুদের সাথ তাস খেলতে ও শেষ দুপুরের ভাতঘুমের জন্য নেমে আসে যে বৌদি সম্পূর্ণ খালি গায়ে এক পলতা পাতলা শাড়ি গায়ে, যে মাতৃবন্ধু কিশোরের যৌবন জিজ্ঞাসা সমাধান ও পারঙ্গমতার শিক্ষয়িত্রি (সিনেমা বি এ পাস), যে গৃহবধু মধুচক্র চালান, বিভিন্ন দিন বিভিন্ন বন্ধুর সাথে যে সেন্ট্রাল পার্ক যাচ্ছে, যে মাসি সদ্যযুবতী অ্যাডাল্টদের শরীরব্যবসা তদারক করেন। সম্মান ও শ্রদ্ধা তো সব্বাইকে সক্কলকে করা উচিত, করা সম্ভব। বিশেষতঃ মেয়েদের, অন্ততঃ।

    sch, অন্তত সিনেমার ভূমিকা মাস মনোভাব গঠনের সহায়ক এটুকু মেনে নিচ্ছেন। কোনো মহিলা এর উল্টোটা করে তাহলে সে ইমমরাল - রেপের যোগ্য - এটাও আমি বলিনি। কেউই বলেনি। তিনি নিজের সম্মান খোয়াচ্ছেন এটাই বলার। যে ছেলেরা দিনের পর দিন ট্রেনে বাসে এটা করে তারাও খুইয়েছে। নিত্যযাত্রিনীরা তাদের খুব সম্মান করে বলে মনে করেন কি? বাইদ্যওয়ের প্রশ্নটা তো প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতা কে। নাহয় মেনেই নিলেন। অতখানি চেপে দাঁড়ানোর মতো ভিড় ও ছিলনা। যাকগে,ছবি তো আর তুলে রাখিনি।

    AP,
    না। ইদানিং মোবাইল চুরি যে হারে বেড়েছে, পকেটমারি সে হারে নয়। কারণ অবশ্যই একমাত্র মোবাইলের অত্যাবশ্যকীয়তা প্রচারকারী বিজ্ঞাপন ছাড়া ও অন্য অনেক কিছু, তবু এই প্রচারটারও দায় অস্বীকার করা যায় না। সত্যই এখন আর মানিব্যাগের দিকে বিশেষ বোরে তাকায় না। যে মেয়েটিকে ঘৃণা তাকে বা তাকে বাগে না পেলে অন্য মেয়েকে রেপ ও নির্যাতন করার অধিকার আছে - এমন কথ অকিন্তু কোত্থাও বলা হয় নি। পাড়ার মোড়ে টিটকিরি মারা ব্যর্থ প্রেমিকদের সেট, টিজারদের সেট, মোলেস্টারদের সেট আর রেপিস্টদের সেট খুব খুব আলাদা মানসিকতার বলতে চান?

    lcm, মোবাইলকে দোষ দিইনি। যে প্রচার ও বিজ্ঞাপণ মোবাইলকে অসম্ভব প্রয়োজনীয় বলে প্রোজেক্ট করে তার দায় রয়েছে বলেছি। পঞ্চপ্রদীপ এখনো আছে, শুধু ফোকাসটা শিফট করে গেছে। মোবাইল হাতানোর জন্য পার্টিকুলারলি দাগি চোর হওয়ারও দরকার পড়ছে না, প্রভূত জনতা জাস্ট মালটা ঝেড়ে দিচ্ছে।

    b, আমরা ক্রমশই বেশি মিসোজিনিস্ট হয়ে উঠলাম বিশ্বায়নের পর থেকেই। এটই তো থিয়োরি। বুদ্ধদেবের সময়ের স্ক্রিপ্টে আজকের নিরিখে মিসোজিনিস্ট কিছু উক্তি পাওয়া যায় - এ থেকে সেকালের সমাজের আজকের চেয়ে বেশি মিসোজিনিস্ট ছিল এটা প্রমাণ করা যাবে? নিন্দুকেরা বলেন অর্থনীতির প্রয়োজনে মেয়েদের আরো বেশি বেশি পুরুষের সমকক্ষ কাজ করতে মাঠে নেমে আসার প্রতিযোগীতাই মূল দায়ি। অন্যেরা অন্য কিছু বলেন। পিটিদা বলেন যৌনতার ট্যাবুমুক্ত হওয়ার মরিয়া প্রয়াসও দায়ি, ধরুন, সামাজিক অন্য প্যারামিটার তথা শিক্ষা, সচেতনতা ইত্যাদি বাড়ানোর দিকে অতটা নজর না দিয়েই।
  • sch | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১১582259
  • হয়তো একটা সমস্যা হচ্ছে - মোবাইল নেটের দোউলতে অনেক বিদেশী জিনিস এখন সহজে প্রাপ্য যার ভালো মন্দ বোঝার দায় কিন্তু অশিক্ষিত মানুষের থাকা কঠিন। আমার কিন্তু সাম্প্রতিক ধর্ষ্ণের ঘটনার সাথে তার একটা কো রিলেশান খুঁজে পাচ্ছি - হতেও পারে সব ভুল দিদাকসান আমার
  • b | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১৫582260
  • "আমরা ক্রমশই বেশি মিসোজিনিস্ট হয়ে উঠলাম বিশ্বায়নের পর থেকেই"
    সিওর নই। আমরা ঝাড়েবংশে, মোটের ওপর, মিসোজিনিস্ট ছিলাম, আছি। থাকবো কিনা অব্শ্য জানি না।

    (মিসোজিনিসিটি-মিটার অবশ্য আমার কাছে নেই।)
  • lcm | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৮582261
  • মোবাইল দরকারি হয়ে উঠেছে বিপণনের জন্যে নয়।
    বরং, মোবাইলের বিপণন বেড়েছে কারণ মানুষের ব্যবহারিক জীবনে মোবাইল প্রয়োজন অনস্বীকার্য হয়ে উঠেছে।
    ঠিক যেমন, বাই-সাইকেল - বিজ্ঞাপণ, বিপণন আর পিয়ার প্রেসারে লক্ষ লক্ষ মানুষ সাইকেল কেনে না। অথচ, একটা সময় মানুষের সাইকেল ছাড়াই চলত।
  • lcm | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৯582262
  • ব্যস, ব কইয়া দিসে। আর কিছু কওনের নাই।
  • AP | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩০582263
  • @স্মাইলি,
    ধুর বাবা খামোখা খারাপ কাজ করা লোকগুলোকে (মানে মেয়েগুলোকে) সম্মান করতে যাবেন কেন ? কিন্তু একজনের কাজের দায় অন্যজনের ঘাড়ে চাপাবেন কেন আর তাকে সম্মান না করলেও তাকে রেপ করাটা জাস্টিফাই (সাপোর্ট বলিনি কিন্তু) করবেন কেন সেইটা বুঝলাম না। আর সর্বোপরি এই সব কাজের আবার একটা করে পুরুষ কাউন্টারপার্ট আছে জেনেও শুধুমত্র মেয়েদের সাইডটা তুলে ধরছেন কেন ? মানে যে বস ঐ পাছু ছাড়ানোর 'সিন' উপভোগ করেছেন, যে স্যার ওড়্না মূল্যে নম্বর বাড়িয়ে দিচ্ছেন ইত্যাদি...তাঁদের বিষয়েও কিছু ভাবুন, তাঁদের যদি সম্মান করতে অসুবিধে না হয়...তার জন্য যদি ইন জেনারাল 'পুরুষ'-রা সম্মান-অযোগ্য না হয়ে থাকেন তাহলে 'মেয়ে'দের ক্ষেত্র আলাদা হচ্ছে কেন ?
    টিটকিরি মারা জনতা আর রেপ করা জনতা আলাদা নয় বলেই তো অবাক হলাম, ঐ টিটকিরি মারা জনতার যুক্তি (লুঙ্গি বনাম লুই ফিলিপ) আপনার লেখায় দেখছি কেন !
    আর হ্যাঁ, মাধুরীর নাভি ইত্যাদি নাতি বা ভাইপোকে নিয়ে দেখলাম না, কিন্তু তারা তো আলাদা ভাবে দেখতেই পারে, তাই একসঙ্গে না দেখাই কিছু সুরাহা হবে বলে মনে হয় ?
  • sch | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩১582264
  • মোবাইল খুব জরুরি - কিন্তু ইন্টারনেট মোবাইল ? যাক গে আটকে কোনো কিছু হয় না। দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায় শেষ অব্দি
  • PT | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৩582265
  • ভারতে স্যানিটারি টয়্লেটের থেকেও মোবাইল বেশী জরুরী? টয়্লেটের বদলে মোবাইল বেশী জরুরী এই তত্বটা যে লোকটা মাঠে হাগে আর সারা বছর আমাশায় ভোগে তার মাথায় কে ঢোকাল?
  • san | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৭582266
  • যাক, পণ্যায়ন থেকে অন্তত স্ত্রীয়াশ্চরিত্রং এ নেমেছে। শিগ্গিরি নারী নরকের দ্বারে চলে আসবে। খালি এটাই বোঝা গেলনা, অনুরূপ কারণে সমগ্র নারীজাতির মনে ছেলেদের সম্পর্কে এই বিধ্বংসী ঘৃণা জন্মে নেই কেন, আফটার অল মোলেস্ট, রেপ, ডোমেস্টিক ভায়োলেন্স, ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্ট ইত্যাদি কারণে সমগ্র পুং জাতিই তো অবিমিশ্র অসম্মানের জায়গায় দাঁড়িয়ে থাকার কথা !
  • san | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৮582268
  • মোলেস্টেশন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন