এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ০২ অক্টোবর ২০১৩ ১২:৩২608962
  • গান্ধী ছড়ালি। কুয়েত তো রিজারভ বেঞ্চের খেলা দেখতে গিয়ে ২ গোল খেয়ে গেল। কুয়েত ফার্স্ট হাফে ৩-০ এর লিড নিয়ে যদি চুপচাপ খেলা দেখে যেত এবং ম্যাচের শেষে ৩-০ স্কোর থাকতো, তাহলে একরকম, কিন্তু ওরা দুটো গোল হজম করল। ইস্ট বেঙ্গল নিজের মত খেললও কিছুটা।
    এখানে দেখ। ২-০।
    আমি অন্য কথা বলতাম, যদি নাপোলি একটা গোল দিত। দেওয়া তো দুরের কথা, তেমন ভালো চান্স-ও বানাতে পারেনি। বোঝা গেল?

    লাস্ট প্যারাতে যা বলেছিস ঠিক বলেছিস। কথা হচ্ছে, ডরট্মুন্ড ঘরের মাঠে হারল সেদিন? না নাপোলি-র মাঠে? আর ৬ টা ম্যাচ থেকে মারসেই একটাও পয়েন্ট পাবে না, এটা কি ঠিক?
  • + | ০২ অক্টোবর ২০১৩ ১৩:০৪608963
  • নাপোলির মাঠে খেলা ছিল।

    এই মুহুর্তের নাপোলি-ডর্টমুন্ড-আর্সেনালের থেকে মার্সেই পয়েন্ট কাড়বে ভাবা যাচ্ছেনা
  • Arpan | ০২ অক্টোবর ২০১৩ ১৩:১৬608964
  • সেকন্ড হাফে গানার্স পার্সেন্টেজ ফুটবল খেলেছে। তাতেও রায়না পাঁচিল হয়ে না দাঁড়ালে গোটাদুয়েক গোল হত।

    আর নাপোলি কি একটাও সুযোগ তৈরি করতে পেরেছিল? নাঃ, মনে পড়ছে না!
  • Arpan | ০২ অক্টোবর ২০১৩ ১৩:২৪608965
  • এরম সোনার মাঝমাঠ আর কোন টিমের নেই। ফ্ল্যামিনি পুরো সেই ইনভিন্সিবল টিমের ভিয়েরার রোল প্লে করছে। দরকার একটা জিরুর বিকল্প সেন্টার ফরোয়ার্ড। দেখি জানুয়ারি উইন্ডোতে কী দাঁড়ায়। ইয়াইয়া সানোগো এখনো বাচ্চা ছেলে, ঠিকঠাক গ্রুম করলে চান্স আছে।

    এরম খেললে ডার্টমুন্ড বা নাপোলির মাঠেও পয়েন্ট নিয়ে ফিরব। কনভিকশন ব্যপারটা এই সিজনে ওজিলের সাথে সাথে ফিরে এসেছে।
  • রোবু | ০২ অক্টোবর ২০১৩ ১৩:২৯608966
  • মারসেই ও ওদের লিগে সেকেন্ড পজিশনে বোধ হয়। তবে হ্যাঁ, পয়েন্ট কাড়বে ভাবা যাচ্ছে না। আর্সেনাল এর চাপ আছে, সেটা কিন্তু অস্বীকার করছি না। স্টিল বলব, ভালো শুরু। কালকের মতো খেলতে পারলে অবশ্যই সম্ভব।
    আচ্ছা, চেঞ্জ করে দিলাম। কালকে ফার্স্ট হাফের মতো ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ এর মতো সেকেন্ড হাফ খেলতে পারলে অবশ্যই সম্ভব। কিন্তু সেকন্ড হাফে ওই খেলা খেলতে গিয়ে গোল খেয়ে গেলে কেস। কিন্তু তা বলে কালকে নাপোলি মোটেও গোলের চান্স পায়নি।
  • Arpan | ০২ অক্টোবর ২০১৩ ১৩:৩৫608967
  • যাক, অ্যাদ্দিন বলা হচ্ছিল গ্রুপ অফ ডেথে আর্সেনালের কোন চান্সই নেই।

    এখন একটু হলেও বলা হচ্ছে আমাদের চান্স আছে। মন্দ কী! যখন যেটুকু পাওয়া যায়। ঃ)
  • | ০২ অক্টোবর ২০১৩ ১৩:৪৪608970
  • ও হে অর্পন মাঝে মাঝে ভাটে ও এসো। ঃ)
  • + | ০২ অক্টোবর ২০১৩ ১৩:৪৪608969
  • আর্সেনালের এবারে ইউরোপা চ্যাম্পিয়নের হওয়ার ক্ষমতা আছে যখন তখন সেখানে কন্সেন্ট্রেট করলে ভালো। মানে ট্রফি খরাটা কাটবে আরকি।
  • Arpan | ০২ অক্টোবর ২০১৩ ১৪:৫৫608971
  • যাহ! ইউরোপা কাপ কি আর লীগ কাপের সমগোত্রীয় নাকি! : P
  • + | ০২ অক্টোবর ২০১৩ ১৫:০৮608972
  • এহেঃ ভালো বললেও আওয়াজ দেওয়া ধরে নেবেঃ( এজন্য কারো ভালো চাইতে নেই। আমি ইউরোপের ট্রফি খরা বলছি।

    যদিও এমন বললে যেন মনে হল এফে কাপ বা লীগটা পরশুই জিতেচে। তোমরা যেবার শেষ কাপ জিতেছিলে(এফে) তারপরো কত দল চ্যাম্পিয়ন্স লীগ, এফে জিতে গেল, লীগ কাপ নাহয় ছেড়েই দিলাম।
  • Arpan | ০২ অক্টোবর ২০১৩ ১৫:১৬608974
  • * ধার
  • Arpan | ০২ অক্টোবর ২০১৩ ১৫:১৬608973
  • মধ্যবিত্তের মত টিম বানালে আর সেরা প্লেয়ারদের বেচে দিয়ে ধস্র শোধ করলে কী আর ট্রফি জেতা যায়? তবু ওই ষোলবার পর পর চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করেছি - প্রিমিয়ার লিগে টপ ফোরে থেকে - যদি বলার মত কিছু থাকে তো সেটুকুই বলার।
  • ঊমেশ | ০২ অক্টোবর ২০১৩ ১৫:২৫608975
  • এমনিতেই গান্ধী মনমরা হয়ে আছে। ইবে ভালো কিছু করছে, আর্সেনাল জিতছে এটা কি গান্ধী'র হজম হবে?

    পড়শীদের চোখ টাঁটালে এরকম অনেক কিছু বলে, পাশ কাটিয়ে দেয়া ভালো। আমরা মাঠে জবাব দিতে ভালো বাসি।
  • Arpan | ০২ অক্টোবর ২০১৩ ১৫:২৭608976
  • সে তো বটেই। পড়শীদের কেউ টপ ফোরে ফিরে এলে আমরা কি আর অখুশী হব?!
  • + | ০২ অক্টোবর ২০১৩ ১৫:৩৩608977
  • মাইরি!! আমরা নাকি প্রফুল প্যাটেলকে পয়সা খাইয়েছি বলে। ইবে তো এককাঠি উপরে গিয়ে এ-এফ-সিতে পয়সা খাইয়েছে!!

    উপারা কার্ডের জন্য পরের ম্যাচে ব্যান ছিল, আজ এ-এফ-সি সেটা কাটিয়ে দিয়েছে। এদিকে কুয়েতের একজন ফরেনার কাল খেলতে পারেনি, কার্ডের জন্য, তার জন্য নাকি কুয়েত আগে আবেদন করেছিল, সেটা কাটায়নি বলে কাল খেলতে পারেনি!!!

    ভালো ভালো, জিতুক, জিতলে আর তো কেউ এসব মনে রাখবেনা?
  • ঊমেশ | ০২ অক্টোবর ২০১৩ ১৭:০৭608978
  • ব্যালোতেলি সিটি ছাড়ার পর আর ম্যানসিটি'র ম্যাচ দেখতে ইচ্ছে হয় না।

    আজ মনে হচ্ছে দারুন কিছু একটা ম্যাচ হতে পারে। সিটি চমক দিতে পারে।

    ম্যানুও চমক দিতে পারে (হেরে গিয়ে)
  • aranya | ০২ অক্টোবর ২০১৩ ২২:০৫608980
  • ইবে যদি আর একটা গোল কম খেত, জাস্ট একটা গোল..
    তাহলেই ফিরতি ম্যাচ-টা জমে যেত। আল কুয়েতের ডিফেন্স আহামরি কিছু নয়।
    দুঃখটা কিছুতেই যাচ্ছে না ..
  • রোবু | ০৩ অক্টোবর ২০১৩ ১০:৫৫608981
  • অর্পণদা খুশি নিশ্চই? বেয়ার্ন কী অবাক করা ফুটবল খেলছে মাইরি!! ক্লিনিকাল এফিসিয়েন্সি-র শেষ কথা।
  • Arpan | ০৩ অক্টোবর ২০১৩ ১১:১০608982
  • অবশ্যই।

    বার্সা যুগ সেশ হয়ে বায়ার্ন যুগ শুরু হয়ে গেছে। ঃ)
  • Arpan | ০৩ অক্টোবর ২০১৩ ১১:১৬608983
  • কালকের ম্যাচ নিয়ে আর একটি কথাই বলার আছে। ম্যান সিটি প্লেয়াররা নিজেরাই এখনো কনভিন্সড নয় দে বিলং টু দিস এলিট লিগ।
  • potke | ০৩ অক্টোবর ২০১৩ ১১:৩৯608984
  • একদম,টুরেখেলতে না পাল্লে আর ভিয়া না খেল্লে সিটি খুন সাধারন টিম।
  • রোবু | ০৩ অক্টোবর ২০১৩ ১২:০০608985
  • পটকেদা কি সিলভা বলছে?
  • Tim | ০৩ অক্টোবর ২০১৩ ১২:০৪608987
  • যেটুকু খেলা দেখলাম তাতে বেয়ার্নকে বেজায় ভালো লাগলো। বুন্দেশলিগায় ডর্টমুন্ডকেও ভালো লাগে। বলা উচিত জার্মানির যুগ ফিরে এসেছে বা আসতে চলেছে।
    ভাবছি বেয়ার্নকে সাপোর্ট করবো। ঃ-)
  • ঊমেশ | ০৩ অক্টোবর ২০১৩ ১২:০৪608986
  • এবারেও কি চ্যাঃ লিঃ বেয়ার্ন নিয়ে যাবে?

    সিটি'র ম্যানুর সাথে খেলা আর কালকের খেলা দেখলে মনে হয় না, একই টিমের খেলা দেখছি।
  • + | ০৩ অক্টোবর ২০১৩ ১২:২৪608988
  • বেয়ার্ণকে ভালো লাগতো একসময়, কিন্তু এখন ডর্টমুন্ডের ফ্যান হয়ে গেছি। বেয়ার্ণ সব জায়গা থেকে ভালো ভালো প্লেয়ার তুলে নিচ্ছে, অর ডর্টমুন্ড প্রতিবার ওদের বেস্ট প্লেয়ারকেও আটকাতে পারছেনা। তবু পরের বার ঠিক নতুন প্লেয়ার তুলে নিচ্ছে।

    ২০১১ - নুরি সাহিন
    ২০১২ - কগাওয়া
    ২০১৩ - গোটজে
    ২০১৪ - লিওন্দেস্কি হতে চলেছে
  • ঊমেশ | ০৩ অক্টোবর ২০১৩ ১২:৩৩608989
  • আমিও এই মুহুর্তে কনফিউসড।
    আর্সেনালের পাকাপোক্ত সাপোর্টার, কিন্তু ইউরোপে টিম বারে বারে বদলাতে হয়।
    সেই কলেজে থাকতে গুলিত, বাস্তেনের জন্যে মিলান কে সাপোর্ট করতাম। রোনাল্ডো, ফিগো'র জন্যে রিয়েল কে সাপোর্ট করেছি।
    পরে মেসি'র শুরু'র দিন গুলোতে বার্সা (পরে ওদের ম্যাচে বোরড হয়ে ছেড়ে দিলাম)।

    আমার প্রিয় খেলোয়াড় ব্যালোতেলি আর ইভ্রামোভিচ দের জন্যে PSG, আর মিলান দের খেলা মাঝে মাঝে দেখি।

    বেয়ার্ন এ আমার পছন্দের তেমন প্লেয়ার নেই, তাই সাপোর্টটা মন থেকে আসে না। রিবেরি আমার অপছন্দের লিস্টে অনেক উপরের দিকে।
  • potke | ০৩ অক্টোবর ২০১৩ ১২:৩৭608991
  • হ্যাঁ,সিলভা।
  • + | ০৩ অক্টোবর ২০১৩ ১২:৪৫608992
  • ইংল্যান্ডের বাইরে ইউরোপে লিস্টিটা এরকম

    ১। মিলান
    ২। ডর্টমুন্ড
    ৩। রিয়াল

    বেয়ার্ণ এককালে ভালো লাগত, রিসেন্টলি খুব বাজে লাগছে (খেলার জন্য নয়, অ্যাটিচিউডের জন্য), রবেন-পেপ এদের জন্য
  • + | ০৩ অক্টোবর ২০১৩ ১২:৪৬608993
  • টুরে ছাড়া এই মূহুর্তে ম্যান্সিটির মাঝমাঠ বাজে, সিলভার ফর্ম ভালো নয়, কাল যদিও খুব খারাপ খেলেনি।
  • ঊমেশ | ০৩ অক্টোবর ২০১৩ ১৩:৩৫608994
  • একবার ভেবেছিলাম, গান্ধী'র মতো আমিও ডর্টমুন্ড কে সাপোর্ট করা শুরু করবো, কিন্তু এবারের ওরা আমাদের গ্রুপে আছে। "কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট" না কি বলে যেন, তার ফাঁদে পড়ে যেতে পারি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন