এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭৩০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৮666802
  • হেডলাইনগুলো পড়ে আবার সেদিনের ফরিদার লেখাটা মনে পড়ে গেল। সবার এক কথা, ওই ব্যাটা বদমাস, ওকে ভোট দেবেন না। আমাকে ভোট দিন, আমি কাজ করে দেখাব, এটুকু বলার জোর কারুর নেই। এইজন্য লেখাটা অতো ভাল্লেগেছিল।
  • কল্লোল | 125.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১২666803
  • যা বাবা। বিজেপিটি কয় কি? জিগাইলাম ভারতের জাতীয় পক্ষী কি? উত্তর আইলো সেকেন্ডে ১ লক্ষ ৮৬ হাজার মাইল।

    আরে ভাই কওনা না কেডা কার নক্ষী?
    ১) সিদ্ধার্থনাথ সিংহ বলেছেন - ভোট ভাগাভাগির ফলে তৃণমূল জিতেছে। মানুষ এবার বুঝতে পারবে সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া।
    মানে সিপুয়েম তিনোর নক্ষী।

    ২) বিমান বোস বলেছেন - বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। আমাদের যারা বিজেপিকে ভোট দিয়েছেন তারা ভুল করেছেন।
    মানে তিনো বিজেপির নক্ষী।

    ৩) সূর্যবাবু বলেছেন - তৃণমূলের রাজনীতি কিছু মানুষকে বিজেপির দিকে ঠেলে দিচ্ছে।
    মানে তিনো বিজেপির নক্ষী।

    এহন আবার বিজেপিটির উত্তর আইবো - প্লুটো।

    খুব খুশীতেও লোকে ভুল বকে। এসএম সেইডা জানেন না!!
  • PT | 213.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩৯666804
  • কল্লোলদা
    হাসি-ঠাট্টার দিন শেষ।
    অন্যদের লেগ পুল করার আগে ফ্রাংকেন্সটাইনের যে দৈত্যকে কঁধে করে পব-তে পাট্টা দিয়েছ, সেটার দায়্ভাগ অন্ততঃ স্বীকার কর।
  • রুদ্র | 125.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫০666805
  • ঠিক কি ভেবে ছিলেন উপনির্বাচনে বনগাঁ আর কৃষ্ণগঞ্জে সি পি আই এম জিতবে? যদি ভেবে থাকেন থাকেন তাহলে আপনাদের নিয়েই ভাবা দরকার।

    ১)বরং ভাবুন সর্বগ্রাসী মিডিয়া অষ্টপ্রহর প্রচার করেছে লড়াই মূলত জোরা ফুল আর পদ্মফুলের সেখানে বামপন্থীরা বনগাঁতে দ্বিতীয় স্থানে,প্রায় তিন লক্ষ তিরিশ হাজার ভোটার বামেদের ভোট দিয়েছে।

    ২) রাজ্যে বামপন্থীদের ক্ষমতায় আসার পেছনে দীর্ঘদিনের প্রস্তুতি আর লড়াই ছিল, এমনি এমনি হয়নি, এখনো এমনি এমনি হবে না। চাই আরো লড়াই আরো সংগ্রাম, আমি সেই লড়াইয়ে আছেন তো?

    ৩) কেউ ভোট দিচ্ছে মতুয়া মতাদর্শে, কেউ সংখ্যালঘু নিরাপত্তার তাগিদে শাসক দলকে, আপনি ভাবুন মতাদর্শগত ভাবে কারা বামপন্থীদের ভোট দিল? আগামী দিনে ওরাই সম্পদ।

    ৪) আজকের দুনিয়াতে সততা কোন গুন নয়, সারদা কেউ খায়ও না মাথাতেও দেয় না, সৃঞ্জয় বসু, রজত মজুমদার জামিন পেলেন, বাকিরাও পাবেন।

    ৫) সাধারণ জনগণ চায় চট জলদি লাভ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কোনো স্তরেই আপনি নেই, মানুষ অপনার কাছে কিছুই পাবে না, কেন আপনাকে ভোট দেবে?

    ৬) যেখানে চাকরির বিনিময়ে মৃত মানুষের সাথে বেসাতি হয়, সেখানে আপনি লড়ছেন যাদবপুরের আধ্যাপক কে সাথে নিয়ে, কঠিন লড়াই, এই অসম লড়াইয়ে আমি বামপন্থার সাথে আছি, আপনি আছেন তো?

    ৭) খুব সহজ কাজ নেতৃত্বকে আক্রমন করা, নিজে কি করেছেন, অন্তত ফেসবুকেও বলেছেন কাউকে বামপন্থীদের ভোট দিতে? নেতিবাচক সমালোচনা না করে ধৈর্য্য রাখুন ২৬% একদিন ৫৬% হবে।

    ৮) এটুকু বিশ্বাস রাখুন এত বিপর্যয়ের পরেও আপনি রামজাদাদের সাথে সমানে সমানে লড়ছেন।

    ৯) ৮ই মার্চ ব্রিগেডে আসুন। প্রত্যয় বাড়বে। ব্রিগেডের পরেও হয়ত ভোট কমবে, তবুও আসুন, বিশ্বাস রাখুন ওরা পারলে আমরাও পারব।
  • PT | 213.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:০৫666806
  • "রাজ্যে বামপন্থীদের ক্ষমতায় আসার পেছনে দীর্ঘদিনের প্রস্তুতি আর লড়াই ছিল, এমনি এমনি হয়নি, এখনো এমনি এমনি হবে না।"
    একমত।
    সেইজন্যেই বামেদের ক্ষমতায় দেখার জন্য আমার কোন তাড়া নেই।
  • biswas | 125.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৫৯666807
  • "নেতিবাচক সমালোচনা না করে ধৈর্য্য রাখুন ২৬% একদিন ৫৬% হবে" - বনগা তে পদ্মফুলেও প্রায় তিন লক্ষ ১৫ হাজার ভোট পড়েছে প্রায় ২৬%, আর কৃষ্ণগঞ্জ তো ২৯%। পাঁচিলে বসে পা নাচান আচার খান
  • cm | 116.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:০৯666808
  • রুদ্রবাবুর পোস্ট দারুণ লাগল। এখানে মূলত নেতিবাচক সমালোচনাই হয়। আর তার উদ্দেশ্যও সদর্থক নয় বলেই মনে করি। মাঝে মাঝে লিখবেন।
  • PT | 213.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:১৩666809
  • "পাঁচিলে বসে পা নাচান আচার খান"
    সিঙ্গুরের চাষীরা জমি ফেরতের আশায় পাঁচিলে বসে পা নাচাতে নাচাতে কত কিলো আচার শেষ করে ফেলল কে জানে!!
  • de | 24.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:২২666810
  • ভোট ভাগাভাগিটাই আসল ফ্যাক্টর। সেই ফ্যাক্টর কাজে লাগিয়েই ৩৪ বছর হয়েছিলো - এবার মমোর ১০ বছর অন্ততঃ হবেই! প্রায় সবসময়েই দুটো প্রধান বিরোধী দলের প্রাপ্ত ভোটের যোগফল জয়ী দলের থেকে বেশী হয়। এবারও তার অন্যথা হয় নি।

    আগামী বেশ কিছু বছরে বাম-বিজেপির ভোট ভাগাভাগিতেই মমো জিতে যাবেন! আনলেস তিনোর মুকুল বেরিয়ে আলাদা দল গঠন করে। কংরেস এরকম ধুয়ে মুছে যাবে সেটা একটু আশ্চর্য্য!
  • একক | 24.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৪৬666812
  • চোখের মাথা খেয়ে গণশক্তি থেকে কারাত এর প্রতিবেদন এর কিছু লাইন উদ্ধার করলুম। একেবারে ঠিক লিখেছেন। কিন্তু এই গণশক্তিতে লিখে হোম ম্যাচ খেলা আর কতদিন ? গৌতম বাবু ছাড়া কেও মাস মিডিয়ায় মুখ দেখান না। গুজ্জু ব্যবসায়ী সম্প্রদায় এর ক্রনি ঘেটোর উত্থান বিজেপির শক্তি এটা বাচ্চা ছেলেও জানে। পুরনো মারোয়ারী রা, আগারয়াল সম্প্রদায় এর বিপক্ষে। যাঁরা বিজেপির বিরুদ্ধে দাঁড়াবার বড় শক্তি হতে পারে। শিক্ষিত ব্যবসায়ী শ্রেনীর উত্থান নিয়ে সিপিআইএম এর দৃষ্টি ঘোলাটে। খেয়াল করে দেখুন দীর্ঘকাল ধরে আগারয়াল রা সর্বভারতীয় পরীক্ষায় প্রথমদিকে উঠে আসছেন। চ্যাটারড ফার্ম খুলছেন। বেটার বিসনেস এনভায়রনমেন্ট তৈরীর চেষ্টা করছেন। মমতা এমনিতেই কম সময়ে বেশি লোভ করতে গিয়ে ব্যবসায়ী দের খেপিয়ে বসে আছেন। বাঙালি ব্যবসায়ী রা দ্বিধাবিভক্ত, গুজ্জু ভাই দের হাত ধরবে না নর্থি দের। এই সময়ে এন্টি করাপশন, স্বচ্ছ সিস্টেমের কথা বলে সামনে আসা জরুরি ছিল। কিন্তু কোথায় ? সারদা দিয়ে ভোট আসবেনা সেটা মোদী নিজেই সবচে ভালো জানেন। ধানের সীসনে কে দশ-বিশ হাজার মেরে দিলো তা দিয়ে মানুষ খানিক ঘ্যানঘ্যান করে আবার ভুলে যাবে। আম্মা মডেলে একেবারে জেইলে ঢুকিয়ে না দিলে, সারদা সত্ত্বেও তৃণমূল হুলিয়ে ভোট পাবে। অথচ সিপিআইএম এর ফোকাস সারদা। প্রবন্ধ লিখছেন গণশক্তি তে কিন্তু বিরুদ্ধ শিবিরের ব্যবসায়ী দের জোট তৈরী করে প্রাইভেট চ্যানেল এর টক শো তে আসা উচিত ছিলো।

    আর একটা কথা। ওপরের কথাগুলো একটাও "সিপিআইএম এর ভালো " চেয়ে বলা নয়। প্ল্যানারস শুড শো দেয়ার প্ল্যান। মানুষের টেবল এ বিজেপি-তৃণ-সিপিআইএম সবাই প্রজেক্ট প্ল্যান শো করছে। প্ল্যান বালের মনে হলে ডাস্টবিনে চালান যাবে। ভালো মনে হলে এক্সেপ্টেড। কাজেই "নেতিবাচক সমালোচনা " করার একশো ভাগ অধিকার খদ্দেরের আছে। খদ্দের কে বারংবার মাঠে আসুন -ঘাটে আসুন বলে লাভ নেই। যে আপিসে পাওয়ারপয়েন্ট দেখানো দস্তুর সেখানে খাতা-পেন্সিল নিয়ে হাজির হওয়া বোকামি। দেশ-সময় পাল্টাচ্ছে। কাম আপ উইথ বেটার প্ল্যানস। জুজু দেখিয়ে খেলা জমবে না।
  • PM | 53.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪৫666813
  • এককের বক্তব্য বেশ প্রাকটিকাল লাগলো।
  • কল্লোল | 125.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫২666814
  • বিজেপিটি উবাচ। "হাসি-ঠাট্টার দিন শেষ।
    অন্যদের লেগ পুল করার আগে ফ্রাংকেন্সটাইনের যে দৈত্যকে কঁধে করে পব-তে পাট্টা দিয়েছ, সেটার দায়্ভাগ অন্ততঃ স্বীকার কর।"

    কি স্বীকার করতে বলছো? ৩৪ বছর রাজত্ব করে পর্টি ও অন্যান্য গণসংগঠনগুলোর সাড়ে তেরটা বাজিয়ে, আজ সেই সব "কমরেড"রা বিজেপিতে ভিড়ছে। লড়াই বলে কোন বস্তু অবশিষ্ট আছে সিপিএম-এ? তিনোদের প্রতিদিনের জঘন্য কর্মকান্ডের প্রতিবাদ শুধু কাগজে কাগজে আর চ্যানেলে চ্যানেলে!! রাস্তায় নামার ধক আছে? রাস্তায় নামা মানে থানায় গিয়ে পুলিশকে চড় মারা বা বিডিওর কলার ধরে টানা নয়। অবশ্য সিপিএম আর তোমাদের মত ছদ্ম সমর্থকেরা ওভাবেই ভাবাতে চায়। রাস্তায় নামা মানে কি সেটা হোক কলরব দেখিয়ে দিয়েছে। দেখিয়ে দিচ্ছে চাকরী না পাওয়া শিক্ষকেরা।
    লজ্জা অবশিষ্ট থাকলে ২০১৬র নির্বাচনের জন্য বাঁচিয়ে রেখো। অবশ্য তোমার তাতে কি? বিজেপির বাড়বাড়ন্তে তুমি খুশীই হবে।
    হাসি ঠাট্টা ছেড়ে এতোটা লিখলাম। এবার এট্টু ঠাট্টা করি?
    তাইলে? কে কার নক্ষী?
    ১) সিদ্ধার্থনাথ সিংহ বলেছেন - ভোট ভাগাভাগির ফলে তৃণমূল জিতেছে। মানুষ এবার বুঝতে পারবে সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া।
    মানে সিপুয়েম তিনোর নক্ষী।

    ২) বিমান বোস বলেছেন - বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। আমাদের যারা বিজেপিকে ভোট দিয়েছেন তারা ভুল করেছেন।
    মানে তিনো বিজেপির নক্ষী।

    ৩) সূর্যবাবু বলেছেন - তৃণমূলের রাজনীতি কিছু মানুষকে বিজেপির দিকে ঠেলে দিচ্ছে।
    মানে তিনো বিজেপির নক্ষী।

    উত্তরটা না পাওয়া অবধি ঠট্টাই চলবে। বামেরা নিজেদের আর কিছুর যোগ্য রাখে নি।
  • PT | 213.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৪৫666815
  • "আজ সেই সব "কমরেড"রা বিজেপিতে ভিড়ছে।"
    কেমন টপকে টপকে ইতিহাসের চর্চা!!
    নিজেরা যে তিনো-অতিবাম-বিজেপির গলা জড়িয়ে সিঙ্গুরের চাষীর সব্বোনাশ করলে সেই খপরটা চেপে গেলে বেমালুম?

    আর এইসব করে কেমন লুম্পেনদের সরকার ক্ষমতায় বসিয়েছ দেখ। ভোটে জিতে উজ্জীবিত হয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তিনো কর্মচারী ইউনিয়ন ক্যাম্পাসের মধ্যে কেমন দল বল এনে লোকেদের পেটাচ্ছে দেখ। সিকিউরিটি গার্ড, মহিলা প্রক্টোর কেউ বাদ নেই।

    সকালে উঠে আয়্নায় এখনো মুখ দেখ?
  • potke | 126.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৫৩666816
  • এবার এই টই ডুবিয়ে দেওয়ার একটা উপায় না বার কল্লেই নয়!!
  • ranjan roy | 113.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২০666817
  • ২০১১তে অতিবদ অতিবাম ও বুজিরা মিলে মিথ্যে গালগল্প শুনিয়ে বাম সরকারকে হঠিয়ে তিনোকে ক্ষমতায় আনলো।
    কিন্তু তখনো বামের ভোট ছিল ৪০% +।
    ২০১২ থেকে ২০১৫ অব্দি বুজি-অতিবামের কোন গল্প নেই। কিষেণজী পঞ্চভূতে মিশে গেছেন।
    এদিকে সারদার কান্ডে একের পর এক তিনো নেতারা জেলে ঢুকছে। দলটা নাকি ভেঙে যাচ্ছে-পিটি কাল বললেন।
    কিন্তু এই সময় (যখন বুজির কোন গল্প নাই আর সারদার গল্পে সবাই মাতোয়ারা) কেন প্রতিটি নির্বাচনে বাম ভোট কমতে কমতে আদ্দেকে দাঁড়িয়েছে? শুধু ২০১১ এর গল্প শোনালে হবে? সিপিএম এর দাপট শুধু গদিতে বসলে?

    কবির কাছে নাই কোন উত্তর,
    ,জিগাইলে পরে কহেন--'ধুত্তোর!'
  • ranjan roy | 113.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩৩666819
  • কল্লোল যদি এখানে কান ধরে ওঠবোস করে তাহলে কি সিপিএম এর ভোট বাড়বে?
    এই টইটা এখন সত্যিই বন্ধ করার সময় এসেছে।
  • ranjan roy | 113.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩৩666818
  • কল্লোল যদি এখানে কান ধরে ওঠবোস করে তাহলে কি সিপিএম এর ভোট বাড়বে?
    এই টইটা এখন সত্যিই বন্ধ করার সময় এসেছে।
  • PT | 213.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩৮666820
  • "সিপিএম এর দাপট শুধু গদিতে বসলে?"

    পিথিবির সিস্টির আদি থেকেই কি সিপিএম ক্ষমতায় ছেল?
    "বাম ভোট কমতে কমতে আদ্দেকে" কেন শুন্যে গেলেও বুজীদের নির্বুদ্ধিতা ও বিজেপিকে পব-তে পথ করে দেওয়ার গপ্প শেষ হবেনা।
    নালন্দায় বৌদ্ধ ধর্ম ধ্বংস করার জন্য নাকি ব্রাহ্মণেরা "যবন"-দের পথ দেখিয়ে নিয়ে এসেছিল? সে নিয়ে তো এখনো চর্চা হয়।

    কিন্তু RR, সিঙ্গুরের চাষীর কোন উপগারে লেগেছেন আপনেরা সেতা কিন্তু এখনো জানা গেলনা।
  • PT | 213.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪০666821
  • উত্তর আর যুক্তির অভাব হলে সকলেই জরুরী অবস্থা পছন্দ করে দেখছি।
  • sm | 233.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪২666823
  • কল্লোল বাবু কে দিয়ে আর কত কাজ করানো হবে। পনিটেল বেঁধে পালং চাষ, সকালে উঠেই হেমামালিনীর মত নিজের মুখ আইনায় দেখা; তারপরেই কানধরে ওঠবস !
    মা, মাগো!
  • ranjan roy | 24.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৬666824
  • আপনের উপরের উক্তিগুলি যদি 'উত্তর' আর 'যুক্তির' পর্যায়বাচী হয় তাইলে আর কওয়ার কিস্যু নাই।
    খালি একটা কতাঃ
    যখনি সিপিএম এর আন্দোলনের অভাব নিয়ে প্রশ্ন তোলা হয় তখনেই কন- র‌্যাবল রাউজিং!
    আরে সিপিএম এর আন্দোলন অনেক কঠিন অবস্থাতেও হইছে, প্রথম দিকে। কাজেই সিপিএম ঠিকই জানে আন্দোলন কারে কয়! কেরলের দিকে তাকাইলেই বোঝা যায়।
    কিন্তু বঙ্গদেশে ক্ষমতায় থাইক্যা শরীরে জং ধরছে।
    তাই সাধারণ বাই ইলেক্শনেও অত লক্ষ লোকে ভোট দিছে গোছের ঝুমঝুমি লইয়া খুশি থাকতে হয়। আগের সন্ত্রাসের নির্বাচনেও এর বেশি ভোট দিছিল, এইডা কেন কমল সেই না কোন চিন্তা নাই।
  • !!! | 134.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৪৪666825
  • আচ্ছা রজ্ঞন আর কল্লোল এই দুইজনেরই সিপিএম কে নিয়ে এত মাথাব্যথা কেন? ওদের তো কেঊ ঠিকা দেয় নি, সিপিএমের ভাবনা তাদেরই করতে দিন না!!!
  • ranjan roy | 24.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৫২666826
  • @!!!
    আপনাকে কে বলল যে ঠিকে দিয়েছে কি দেয় নি?
    আর ওদের ভাবনা ওরা ভাবছে না কি? আমার-কল্লোলের -পিটির জন্যে অপেক্ষা করে আছে কি?

    আমরা কি ভাবব তা নিয়ে আপনারই বা মাথাব্যথা কেন? কে কি ভাববে তাও কি আপনি ঠিক করে দেবেন?
    আপনাকে কে ঠিকে দিয়েছে?
    সিপিএম কি ঘরের বৌমা?
    একটা রাজনৈতিক দল-সবার ভোট চায়, সবার সমর্থন চায়। তাঅ নিয়ে আলোচনা করা যাবে না?
    তাহলে বিজেপি-কং-আপ-তিনো নিয়েই বা কথা কেন হবে? ওদের ভাবনা ওদের ভাবতে দিলে হয় না?
  • কল্লোল | 125.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৬:০৯666827
  • বিজেপিটি।
    তাইলে? কে কার নক্ষী?
    ১) সিদ্ধার্থনাথ সিংহ বলেছেন - ভোট ভাগাভাগির ফলে তৃণমূল জিতেছে। মানুষ এবার বুঝতে পারবে সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া।
    মানে সিপুয়েম তিনোর নক্ষী।

    ২) বিমান বোস বলেছেন - বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। আমাদের যারা বিজেপিকে ভোট দিয়েছেন তারা ভুল করেছেন।
    মানে তিনো বিজেপির নক্ষী।

    ৩) সূর্যবাবু বলেছেন - তৃণমূলের রাজনীতি কিছু মানুষকে বিজেপির দিকে ঠেলে দিচ্ছে।
    মানে তিনো বিজেপির নক্ষী।

    উত্তরটা না পাওয়া অবধি ঠট্টাই চলবে। বামেরা নিজেদের আর কিছুর যোগ্য রাখে নি।
  • SC | 34.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:০১666828
  • বামেরা এলেও পিটির পছন্দ হবে বলে মনেহয় না। পিটি তো বুদ্ধপন্থী কলকাতা লাইন। কলকাতাতে সে লাইন বেলাইন হওয়ার পরে বামেরা আর সে লাইনে হাঁটবে বলে মনেহয় না। অবশ্য প:ব: তে একটা গোষ্ঠী থাকবে।
    প্রকাশ কারাতের একটা সিদ্ধান্তও পিটি ডিফেন্ড করতে পারেননা। আমি তো সমর্থক নই করে পালিয়ে যায়। বামেরা আসতে পারে একমাত্র সাধারণ মানুষের পপুলার দিস্কন্তেন্ট এর উপরে ভর করে, অনেকটা যেভাবে আপ এসেছে। কিন্তু সেই ধরনের আন্দোলন রাস্তায় দ্নারিয়ে করার লোক নেই। বিমান, শ্যামল দের বয়স হয়েছে, আর পরের জেনারেশনের নেতা কই? র্রিতব্রত রাজ্যসভাতে ভাতঘুমে বেটার মানায়।
  • PT | 213.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৫৪666829
  • কল্লোলদা

    সিদ্ধার্থ, বিমান আর সূর্য-এদের মধ্যে যার উত্তর তোমাকে স্বাচ্ছ্ন্দ দেয় সেটা তুমি বেছে নিও। তুমি যে ২০০৯/২০১১-তে তিনো-বিজেপি-অতিবামের গলা জড়ানোর আর এখন নোটায় ভোট দেওয়ার জাস্টিফিকেশন খুঁজে বেড়াচ্ছ সেটা বোঝা যাচ্ছে।

    বামেদের দিকে আঙুল তোলার আগে নিজের (নিজেদের) মুখ আয়নায় দেখ। তুমি আর তোমার একই ধর্মাবলম্বীরা কিভাবে বিজেপিকে পথ দেখিয়ে পব-তে নিয়ে এসেছে তার হিসেবটা আগে করে অন্যদের অবস্থানের বিচার করো।

    ওহ যদিও ভুলে জাওয়ার চেষ্টা করে জাচ্ছ, সিঙ্গুরের চাষীরা কোন উপগার তোমরা করেছ সেই উত্তর এখনো দাওনি।

    বামেরা ধুয়ে মুছে গেলেও এই প্রশ্নটা রয়েই যাবে।

    "প্রকাশ কারাতের একটা সিদ্ধান্তও পিটি ডিফেন্ড করতে পারেননা। "
    পিটি কেন এই কাজটি করবে? আপনি কার সিদ্ধান্ত ডিফেন্ড করেন?
  • PT | 213.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৫৫666830
  • **ওহ যদিও ভুলে যাওয়ার চেষ্টা করে যাচ্ছ, সিঙ্গুরের চাষীর কোন উপগার তোমরা করেছ সেই উত্তর এখনো দাওনি।
  • sm | 53.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৫৩666831
  • ।সি পি এম / বাম দল গুলো কেন বি জে পি কে ঠেকাতে তিনো দের সঙ্গে, জোট বাঁধার কথা বলছে না। সি পি এম ভোট এখন কেন এত কমে যাচ্ছে? এখন কোন বুজি/মিডিয়া কে দোষী বলবেন? সি পি এম এর সংখ্যা লঘু ভোট এই বাজারেও কেন তিনোর দিকে সরে যাচ্ছে?

    --- এই প্রশ্নগুলো অনেক আগে করেছিলাম। পিটি বাবু দয়া করে যদি সরাসরি উত্তর দেন ভালো হয়। আপনার করা প্রশ্নের আমি যথাসম্ভব উত্তর দিয়েছি।আসা করব আপনি উত্তর দিয়ে বাধিত করবেন।
  • PT | 213.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১০:০৬666832
  • আপনি বিজেপি-পন্থী জানার পর থেকে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি না। কেননা বিজেপি-তে যারা বিপদ দেখেনা তাদেরকে বোঝানোর ক্ষমতা আমার নেই।
  • d | 144.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১২666835
  • আর এটাও

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন