এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৬৯৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৮ নভেম্বর ২০১৬ ২১:০০726285
  • আরে সেটা বুঝেছি। প্রশ্ন হলঃ

    আমার কাছে ১০,০০০ টাকা ছিল, রেখেছিলাম খরচ করব বলে, এখন ৫০০/১০০০ ব্যান হওয়াতে আমাকে সেই টাকা ব্যাংকে জমা দিতে হল, ব্যাংক আমাকে দিনে ২,৫০০ টাকা করে ফেরত দেবে। অতএব ব্যাংকের হাতে ৭,৫০০ এক্সট্রা। এবারে আমার মতন সবাইকে যোগ করলে অ্যামাউন্টটা অনেক। তাই ব্যাংক ডিপোসিট বেড়েছে, সাথে সাথে ইন্টারেস্ট রেটও কমেছে।

    এবারে যেই মানি অ্যাভেইলেবল হবে, অমনি তো আমি গিয়ে বাকি ৭,৫০০ তুলে নেব। কারণ সেটা আমার লাগবে খরচ করতে। এবারে আবারও আমার মতন সবাইকে যোগ করুন, ব্যাংকে যা জমা পড়েছিল এমার্জেন্সি ফাণ্ড হিসেবে সবই বেরিয়ে গেল। তাহলে যোগ আর বিয়োগে শূন্য হল না?

    ইন্টারেস্ট এখন কমল কিন্তু কদিন বাদেই আবার বাড়বে। এটা কেউ বোঝাতে পারছে না, কাল থেকে সবাইকে জিগ্যেস করে চলেছি।
  • PM | ১৮ নভেম্বর ২০১৬ ২১:০৫726286
  • আপনার কথা ঠিক---- তার সাথে আর একটা বেপার আছে।

    মোদি অনেকদিন থেকেই চেষ্টা করছিলো সুদের হার কমার জন্য--পারছিলো না। ইন্ফ্লেসন এমনিতেই চড়া ছিলো। আবার সুদের হার কমলে ইনফ্লেসন বাড়ে। যেটা সরকারের জনপ্রিয়তায় শক্তিশেল হয়ে আসে।

    এখন ব্যান্কে টাকার যোগান বাড়লেও খুচরো বাজারে টাকার যোগান সাংঘতিক কমে গেছে ডিমনিটাইসেসানের জন্য। তাতে খুচরো বাজারের ইনফ্লেসন লক্ষ্যনীয় ভাবে কমেছে। 4.5% এর আশেপাশে এখন।

    মোদীবাবু এটাকেই মোক্ষম সময় হিসেবে বেছেছেন সুদের হার কমাবার জন্য
  • একক | ১৮ নভেম্বর ২০১৬ ২১:০৬726287
  • ওই গ্যাপ টা কে নজরআন্দাজ করেই আমি সন্দেহ করছি যে সরকার ক্যাশ ত্রান্সাক্ষণের উপরেই একটা উর্ধসীমা আনবে। বিভিন্ন ফ্যাসাদ বাধাবে যাতে আপনি হুট করে পুরো ক্যাশ তুলে নিতে না পারেন। এইভাবে আউটবাউন্ড ক্যাশ ফ্লো কমানো যাবে। ত্রান্সাক্ষণ ট্র্যাক করতে সুবিধে হবে। আবার প্লাস্টিক মনির দিকেও ঠেলে দেওয়া হবে। এটা পুরোটাই আন্দাজ, ওই সুদের মডেলটা দাঁড় করানোর জন্যে। দেখা যাক।
  • একক | ১৮ নভেম্বর ২০১৬ ২১:১৫726288
  • ব্যান্ক গুলো সিরিয়াসলি ভালো কাজ করছে উইথ গুড স্পিরিট। রাজদীপ হাজার চেষ্টা করেও একজন আনহ্যাপী কাস্টমার আনতে পারলেন না ক্যামেরার সামনে। ক্রেডিট অবস্যই ব্যান্ককর্মীদের।

    https://www.facebook.com/Indiandemocracy/videos/699933280185061/
  • রোবু | ১৮ নভেম্বর ২০১৬ ২১:৩২726289
  • গ্রেটার কৈলাসের স্ট্যান্ডার্ড চাটারড ঃ-)
    একটু রাভিশ কুমারের থেকে শিখতে পারে এরা। সাইনাথকে তো ছুঁতে পারবেনা বুঝলাম।

    শহরের ব্যাংকগুলো ভাও কাজ করছে, সত্যি।
  • pi | ১৮ নভেম্বর ২০১৬ ২১:৫৩726290
  • একক এসব না দেখে নিজেই আজতক দেখলে পারে তো একটু। রাজদীপের একটা লাইভ আমিও দেখছি আর লাইনের লোকজন কী বলেছেন তাও শুনেছি।

    আজ গ্রামের হাটে গিয়ে নিজেও শুনে এলাম।
  • j | ১৮ নভেম্বর ২০১৬ ২২:০৪726291
  • ভোগান্তি আর তুঘলকীর প্রতিবাদ তো থাকবেই, এই অকারণ দুর্ভোগের পিতিকার তো চাই

    খালি ঐ সারদ-নারদা-রোজভ্যালি, আর তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার দলের কাঁড়িকাঁড়ি ৫০০, ১০০০ নোটজনিত দুর্ভোগের কথা ভাবলেই আবার একটা হালকা করে প্রশান্তি ছেয়ে যাচ্ছে

    দিল্লীতে কদিনযাবৎ হীরকরাণীমার ভয়ের চোটে নাফানাফিটাও উপরি পাওনা !
  • aka | ১৮ নভেম্বর ২০১৬ ২২:২৬726292
  • রাজদীপের ঐ ভিডিওটা যাস্ট অসহ্য। কয়েকটি লোকের ইন্টারভিউ দিয়ে বুঝিয়ে দিল কি ভালো কাজ হচ্ছে। ব্যাংকের লোক কি কাজ করছে না করছে সেটা এমন কিছু মাইনে রাখে না। তাও কি ৯-৭, একক নিজে ওর থেকে বেশি কাজ করে যখন প্রসব বেদনা জাগে। আমি টানা ৭ দিন আপিসে ছিলাম বয়সকালে, তো? পাব্লিক সার্ভিসে যদি এটাও না করে ক্যাল খাবার সময় হয়েছে।

    এসব বাজে খবর কেনই বা পাব্লিশ করে, কেনই বা দেখায় জানি না। দেশটাকে ওভারনাইট যুদ্ধ পরিস্থিতিতে নিয়ে গেল সেদিকে কোন নজরই নেই।

    গরীবদের জন্য নাকি এই মুভ, কেন? কেন? কেন?

    আর শালা কিছু বলতে গেলেই ইন্টেলেকচুয়াল বলে গালি পাড়ে। তার সাথে যুক্ত হয়েছে ইউএসএ ব্যাশিং। এ মাইরী অদ্ভূত এক ক্যাওস আর আহাম্মকি। এনিওয়ে এগুলো এককে বলা নয়। সেটা নিচয়ই একক বুঝল।
  • একক | ১৮ নভেম্বর ২০১৬ ২২:৩৩726293
  • আমি টিভি দেখিনা। রাজদীপকে সবাই মোদী বিরোধী বলে প্রজেক্ট করে তাই দেখলুম। তবে ব্যাঙ্গালোরেও এটাই চিত্র। গ্রামে অসুবিধে হচ্ছেনা কেও দাবি করেনি কিন্তু তাতে শহরের ব্রাঞ্চে বেশিরভাগ কাস্টমার হ্যাপী এটাও মিথ্যে হয়ে যায় না।
  • একক | ১৮ নভেম্বর ২০১৬ ২২:৩৮726295
  • আরে আমরা কাজ না করলে না খেয়ে মরব। সর্বক্ষণ পাশে কোড উইন্ড খোলা। প্রফেশনে এসে ইস্তক এভাবেই ভাবতে শিখেছি।

    কিন্তু ব্যান্ক কর্মচারীরা মোটামুটি আয়েশে কাটিয়ে অভ্যস্ত। তারা এই চাপটা সামলাচ্ছে এতে আমি প্রশংসা করবই। তাদের ম্যানেজার -টীম লীডার দের ও। অচল মেশিন সচল করা অনেক বেশি পরিশ্রমের সেটা যাঁরা টীম চালান, বুঝবেন।
  • ... | ১৮ নভেম্বর ২০১৬ ২২:৪২726296
  • কিছু লোক দুনিয়ার সব কিছু জেনে বসে অছে। "কিন্তু ব্যান্ক কর্মচারীরা মোটামুটি আয়েশে কাটিয়ে অভ্যস্ত " - যত্তো সব ফালতু কথাবার্তা।
  • একক | ১৮ নভেম্বর ২০১৬ ২২:৪৯726297
  • ওহ তারমানে এরকম সন্ধ্যে সাতটা অবধি কাজ করে অভ্যস্ত ? বেশ বেশ খুবই ভালো কথা। তাহলে তো রেগুলার প্রসেসেই আছেন।

    বাকিরা শুনছেন ? ডটেড ইয়ের কথায়, আমার আগের প্রশংসা সূচক সব কথা ফিরিয়ে নিলুম :) অকারণ ওভার এস্টিমেট করেছিলুম।

    "তবে ওটা ওখানেই থাক "।
  • aka | ১৮ নভেম্বর ২০১৬ ২২:৫১726298
  • আরে সেটাই তো মজা। যেন তেন প্রকারেণ দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই, কলকাতা এই হাতে গোণা কয়েকটা শহরে টাকা ভরে দাও। সেখানে যেন কিছু গন্ডোগোল না হয়। বাকি গ্রাম নিউজে নেই, টিভিতে নেই, ফুটেজে নেই। কদিন বাদে সব ঠাণ্ডা মেরে যাবে।

    ৮৬ শতাংশ টাকা মার্কেট থেকে গায়েব। কাল একটা রিপোর্ট দেখলাম শুধু এই পরিমাণ টাকা ছাপতে লজিকালি ৬ মাস বা আরও বেশি সময় লাগবে। ইনফরমাল সেক্টর পুরো হাতে হ্যারিকেন নিয়ে বসে থাকবে।

    শুধু মাঝে মাঝে শহরে কয়েকটা সার্ভে করে দেখিয়ে দাও সবাই কি খুশী, জনমত তৈরী। বাকি লোক শালা যেখানে খুশী যাক, মরুক বাঁচুক কিস্যু যায় আসে না। এদিক ওদিক করে জিডিপি গ্রোথ দেখালেই মধ্যবিত্ত খুশী।
  • একক | ১৮ নভেম্বর ২০১৬ ২৩:০২726300
  • ভারতের ভোট মধ্যবিত্ত দিয়েই হয় এটা পার্টিগুলো বুঝে গ্যাছে এবং সেভাবেই প্রচার করে।

    আর কিছু ব্যাপার আছে যেগুলো খুব এন্ড লেভেলেও সরকার সম্বন্ধে পজিটিভ ধারণা আনে। যেমন রোজগার যোজনার টাকা সরাসরি একাউন্টে যাওয়ার সিদ্ধান্ত। এবার যদি লেবার দের মাইনেও সরাসরি একাউন্টে দিতে হয় সর্বর্ত্র, প্রচন্ড অসুবিধে হবে কিন্তু আখেরে ভালো হবেনা তা নয়। ভারতে সরকারী যোজনার টাকা মাঝ রাস্তায় খেয়ে নেওয়ার লোক যেমন আছে, ঠিক তেমনি প্রাইভেট এও লেবার দের ওয়েজ কোনদিন সাদা খাতায় ঠিক করে দেখানো হয়না। এক রকম দিয়ে আরেক লিখিয়ে নেওয়া চলে। একাউন্ট হলে এগুলো কমবে। সেটা তাদের বেল্টে পসিটিভ প্রভাব।
  • একক | ১৮ নভেম্বর ২০১৬ ২৩:১৪726301
  • ডটেড ইয়ে যথারীতি উল্টো বুঝলেন :|

    এইসব মৃত্যু -টেনশন এর খবর দেখেই তো আন্দাজ করলুম যে ওয়ার্ক প্রেশার নিশয় কয়েকগুন বেড়ে গেছে তাই এরকম। তাহলে সেটাকে কয়েকগুন দিয়ে ভাগ করলে নরমাল ওয়ার্ক প্রেসার তো আয়েশ করে কাটানোই হয়। ঠিক কি বল্লে গুরুদের মনঃপুত হবে টাঙিয়ে দেবেন খন। ভালো -মন্দ যাই বলো মনঃপুত না হলেই ডটেড ইয়ে তেড়ে আসেন :(:(
  • lcm | ১৮ নভেম্বর ২০১৬ ২৩:২০726302
  • ও বাবা! ব্যাংক কর্মীদের খুব কাজের প্রেশার। সন্ধেবেলাতেও কাজ করে। গত কয়েকবার গিয়ে, চেনাজানা দুএকজন আছে - তাদের সঙ্গে দেখা করাই মুশকিল হয়ে ওঠে।
  • PT | ১৮ নভেম্বর ২০১৬ ২৩:৫৬726303
  • সাধারণ সময়ে রাত আটটার পরেও কাজ করে এমন কয়েকজনকে চিনি। বিশেষ্তঃ যারা বাড়ির বা পড়াশুনোর লোন দেখভাল করে তাদের বেশ প্রাণান্তকর অবস্থাই হয়।
    নিজের প্রফেশনের বাইরের অন্যদের সম্পর্কে সুইপিং রিমার্ক করাটা অব্বেশ হয়ে যাচ্ছে দেখছি!
  • একক | ১৯ নভেম্বর ২০১৬ ০০:০২726304
  • আরে আমিত নিজের গাধা নিজেই কিনে নিলুম। আর কত ক্যানভাস করবেন ? :( এবার তো মান্থলি রীলিসের আগে অন্তত তিন চার দিন রাত বারোটায় বেরোতে হয় এইসব জুড়তে হবে। লাভ কী। বেস্ট গাধা বিপুল খাটে দেড়শ পোয়া দুধ দেয় সব জেনে কিনে নিয়েছি। মাঝখানে আকা বাবুর কথায় কিঞ্চিত বেপথু হয়েছিলুম।
  • Atoz | ১৯ নভেম্বর ২০১৬ ০২:৫৩726306
  • গাধার দুধ খাওয়া যায় না মনে হয়। তবে বিউটি ট্রীটমেন্ট এ লাগতে পারে। ময়দা আর শশার রস মিশিয়ে মুখে হাতে পায়ে মাখা যেতে পারে। ঃ-)
  • amit | ১৯ নভেম্বর ২০১৬ ০৫:২৪726307
  • যাই হোক, এতো হল্লার পরে একটা জিনিস জানা গেলো। দিদির নিজের ছবি বিক্রির টাকা বা নারোদা সারদার টাকা, অথবা চ্যালা দের সিন্ডিকেটের জমানো গুচ্ছ গুচ্ছ টাকা গুলো ৫০০-এর নোট-এ আছে, ১০০০-এর নয়। তার বশংবদ বুদ্ধিজীবীরা কিসে রেখেছে, এখনো বোঝা যাচ্ছে না যদিও, তাদের একেবারে হিনী মোড।

    http://www.anandabazar.com/national/let-the-old-500-note-let-it-be-without-any-change-appeals-tmc-1.516854
  • Arpan | ১৯ নভেম্বর ২০১৬ ০৬:১৮726308
  • যে যা বলুন একবার সিয়াচেনে গিয়ে মান্থলি রিলিজ নামিয়ে দেখাবেন, সব সুইপিং স্টেটমেন্ট করা ছেড়ে দেব প্রমিস।
  • PT | ১৯ নভেম্বর ২০১৬ ০৭:৩৫726309
  • যাক, ৫০০ টাকার বেহিসেবী নোটগুলো কাজে লেগে গেল!!
    "`তৃণমূল সূত্রেই জানা গিয়েছে, ১০ লক্ষ টাকা খরচে ওই বিশাল প্যান্ডেল বানিয়ে দিয়েছে দুর্গাপুরের এক ডেকরেটর৷ আর লোক খাওয়ানোর জন্য বরাত দেওয়া হয়েছিল বোলপুর ছাড়াও ইলামবাজার, সাঁইথিয়া, নলহাটি ইত্যাদি এলাকার অন্তত ২০ জন ক্যাটারারকে ৷ তাঁদের জন্য বরাদ্দ টাকার পরিমাণ নিয়ে কেউ মুখ খোলেননি বটে ৷ কিন্ত্ত কর্মীরা জানিয়েছেন, মেনু যা ছিল, তাতে পাত প্রতি ৫০ টাকার কম খরচ হয়নি ৷ তৃণমূলের বীরভূম জেলা কমিটির কার্যকরী সভাপতি তথা মত্স্যমন্ত্রী চন্দ্রনাথ সিন্হার দেওয়া হিসেবেই লোক খেয়েছে ৪৫ হাজার ৷ নোট সঙ্কটে এত টাকার জোগান এল কোথা থেকে ৷ মত্স্যমন্ত্রী অবশ্য বলছেন, দীর্ঘদিন আগের এই পরিকল্পনায় টাকা জোগাড় কোনও সমস্যাই হয়নি৷ তিনি বলেন, ‘দু’ মাস আগে আমরা সভা করার সিদ্ধান্ত নিই ৷ অনেককেই প্রচুর টাকা আগাম দেওয়া হয়ে গিয়েছে ৷ বাকিটা ধারে চালিয়ে দিতে বলা হয়েছে৷ ’"
  • pi | ১৯ নভেম্বর ২০১৬ ০৮:১৭726310
  • ভক্তদের ছড়ানো একটাঅ ভিডিও না দেখে তিন চারটে চ্যানেল দ্যাখ। বা পথে ঘাটে নেমে যারা কথা বলছে, কী বলছে শোন। আসেস করার ইচ্ছে হলে।
  • pi | ১৯ নভেম্বর ২০১৬ ১৮:১৩726311
  • এখনে আজতক খুলতে পারিস।
  • কি আপদ | ১৯ নভেম্বর ২০১৬ ২০:০৪726312
  • Now read this and be surprised
    Conversation between a person and an auto driver, as it happened.

    Me : Sir, Bandra?
    Auto Driver : Sir, hope you have change?! #Smiling
    Me : Sure... and I hop in.

    Few minutes later, he strikes a conversation

    Auto Driver : This demonetization is a very good move, will flush out all fake currencies.
    Me : Hmmmm
    Auto Driver : But people like us who have 3-4 lakhs cash will have problem in exchanging it..... Need to figure out ways
    Me : #Awestuck... You have 3-4 lakh cash at home?! Why haven't you deposited in bank or keep in FD?
    Auto Driver : None of us deposit, we keep cash at home or invest in private chit funds. My friends have 10+ lakhs and are more worried as they have to pay tax. So they are now opening bank accounts in their daughter's name and have plans to deposit 2.5 lakh in each account.
    Me : You can chose not to answer this question but I've to ask, how much do you earn?
    Auto Driver : I make about 7-8 lakhs a year
    Me : And you don't pay tax?
    Auto Driver : Have not paid a single penny towards tax till date?! #FeelingProud
    Me : And you want good infrastructure, facilities, roads?! How can govt give us all these if we don't pay taxes?
    Auto Driver : #Silent... He kept staring at me through the rear view mirror.
    Me : Agree?!
    Auto Driver : We earn and get to keep it, why pay the government? And none of us do... They should catch big people like Vadra and others.
    Me : You have to pay tax because you are in this country and using everything given by the government. And you think black money is only with Vadra/Mallya and what you have at home is white?
    End of conversation.....
    The popular belief is that ONLY rich guys hoard black money and rest all are innocent. Black money is every penny that is not declared as income, every penny transacted in cash without receipt and everything that the government doesn't know you have. PERIOD.
    It's alarming to see that only 1% of us pay tax and think black money is stashed
    #Gaurav
  • PT | ১৯ নভেম্বর ২০১৬ ২০:৩২726313
  • আমার পাড়ার বাজারে দিনে বোধহয় কোটি টাকার ব্যবসা হয়। কম করে বললাম কিনা কে জানে, কেননা এখানে যারা কেনা-কেটা করে তাদের পার্চেসিং পাওয়ার অত্যন্ত উচ্চমানের। আর বাইরের দশ টাকার জিনিস এখানে কম করে বারো টাকায় বিক্কিরি হয়। অনেকেরই আবার এগুলো দ্বিতীয় রোজগারের উৎস। দোকানিরা কেউ আদৌ কোন ট্যাক্স দেয় কিনা সন্দেহ আছে।

    আমি তাই ভাবছি যে এই নিয়ে নেতা-নেত্রীদের প্রতিবাদ কেন দিল্লীর সব্জি-মান্ডি বা কলকাতার বড়বাজারে ইত্যাদিকে ঘিরে হচ্ছে। ওগুলো-ই তো ট্যাক্স ফাঁকি দেওয়ার আদর্শ জায়গা।
  • Ab | ১৯ নভেম্বর ২০১৬ ২১:৩৫726315
  • কেউ এলাহাবাদ ব্যাঙ্ক *৯৯# মোবাইল পেমেন্ট ইউজ করেছেন? বলছে works without internet over ussd !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন