এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২১৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | ২৪ নভেম্বর ২০১২ ১০:৫৪557169
  • মেনজেস কে আমার পছন্দ হচ্ছিল।
    প্পনদা, হান্টলার কি কনফার্ম? সেলিব্রেশন টাইম তো। আর ওয়ালকটকে না ছাড়লেই ভালো। আমরা গোল ডিফেন্স এর দোষে বেশি খাচ্ছি, যত না গোলকিপারের।
  • প্পন | ২৪ নভেম্বর ২০১২ ১১:১১557170
  • একটা ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার চাই। চাই। চাই। এম'ভিলাকে কেন আনল না কে জানে?

    হান্টলার নিয়ে গোর গুজব জার্মান আর বৃটিশ মিডিয়ায়। তবে খেয়ে মুখ না আঁচালে বিশ্বাস নেই।
  • গান্ধী | ২৪ নভেম্বর ২০১২ ১১:৫১557173
  • সবাই কাউকে না কাউকে নিচ্ছেঃ(
  • গান্ধী | ২৪ নভেম্বর ২০১২ ১৫:৩৫557174
  • ৭০ মিনিট

    ইবে ৩টে মেরে দিল
  • গান্ধী | ২৪ নভেম্বর ২০১২ ১৬:০৪557175
  • ৫ টা বাড়াবাড়ি হয়ে গেলনা??? ভাল, ৯ তারিখ অব্দি এরকম জিতে কনফি বাড়াক।
  • ঊমেশ | ২৪ নভেম্বর ২০১২ ১৭:১৩557176
  • মর্গ্যান প্রথম দিকে একটু ওভার-কনফি নিয়ে খেলালেও আজকাল ওভার-কনফি দেখায় না।
    তাই গান্ধী, তুমি ও লাইনে ৯ তারিখের ম্যাচ নিয়ে ভেবে লাভ হবে না।
    এই ফাকে আমরা গোল ডিফারেন্স টা ভালো করে নিলাম।
    ৭ ম্যাচে মাত্র একটা খেয়েছি।

    এদিকে গানার্সদের আগামী দেড় মাস বড়ো ম্যাচ নেই। তবে এভার্টন আর সোয়ানসি টা একটু বাধা হবে।
    অরিজিৎ রেগে যেতে পারে, কিন্তু এবারের নিউ-কাসেল তেমন কিছু মনে হচ্ছে না। ওদের থেকে সোয়ানসি ভালো খেলছে।

    জানুয়ারী তে পরপর সিটি, চেলসী আর লিভারপুল।
  • গান্ধী | ২৪ নভেম্বর ২০১২ ১৭:৩৫557177
  • স্পার্সও কেমন একটা হয়ে গেছে। লিভারপুলের ভালো চান্স আছে, খালি একটা স্টপার আর একটা স্ট্রাইকার রাখবে (মাঝেসাঝে গোল করলেই হবে, রোজ গোল করার জন্য সুয়ারেজ আছেই)

    দেখা যাক কি হয় ৯ তারিখ। কিন্তু ইবে একটা জিনিস ভালো করেনি। এমনি গ্যালারীর টিকিটের দাম করেছে ১০০ টাকা। ২০১০-এও ২০ ছিল, আগেরবছর ক্লাবগুলো নিজেরা অর্গানাইস করতে শুরু করে ৫০ করেছিল। সেটা একধাক্কায় ১০০ করলে সাধারণ দর্শক কজন যাবে? ফুটবলের দর্শক বেশীরভাগ কিন্তু স্টুডেন্ট, অনেকের কাছে ২০টাকাটাও বেশী ছিল। এটা খুব বাজে করল
  • ঊমেশ | ২৪ নভেম্বর ২০১২ ২২:০২557179
  • কলকাতা'ত টিম গুলোর ভাগ্য ভালো হতে হতে খারাপ হয়ে গেল।
    দুটো গোয়া টিমই ইন্জুরি টাইমে গোল করে জিতে গেল।

    লিনেকার এর টুইটঃ "Awful decision by Howard Webb. No not at Old Trafford, but at Wigan........" বিবিসিতে
  • ঊমেশ | ২৪ নভেম্বর ২০১২ ২২:০৫557180
  • ওটা ভাগ্য বলতে চাইনি, ভাগ্য টা "দিনটা" দিয়ে বদলে পড়তে হবে।
  • প্পন | ২৪ নভেম্বর ২০১২ ২২:১১557181
  • চরম খারাপ খেলেও (একটা সময় মনে হচ্ছিল দুটো দল জার্সি বদলে খেলতে নেমেছে) কী করে জিততে হয় আজকের ম্যাচটা তার উদাহরণ।

    হ্যাঁ, ম্যানিউর কথাই বলছি।
  • গান্ধী | ২৪ নভেম্বর ২০১২ ২২:৪৪557183
  • সীসে হেব্বি বাজে খেলেছে।
  • গান্ধী | ২৪ নভেম্বর ২০১২ ২২:৪৪557182
  • প্রথম গোল শোধ দেওয়ার পর আর ৩র্ড গোল দেওয়া অব্দি ম্যানু ভালো খেলেছে, বাকি সময় খুব বোরিং।

    কিউপিয়ার ভালো টিম নিয়ে ছড়াচ্ছে। সীজার ভালো খেলছে, কিন্তু কি করবে? যা ডিফেন্স? মনে হচ্ছে গড়ের মাঠে হাওয়া খেতে বেড়িয়েছে। গ্রানেরো ভালো খেলেছে আগে, তাকে নামালো এত পরে, পার্ক, রাইট ফিলিপকে নামালে অনেক বেটার হয় মাঝমাঠ। ওদিকে বোসিঙ্গা আর ফ্যাবিও দুটো সাইড ব্যাকে খেলালে ডিফেন্স এত ছড়াত না।
  • গান্ধী | ২৫ নভেম্বর ২০১২ ০৯:৫৬557184
  • প্পনদা, উমেশদা, কৃশানুদা কই?

    কাল ভাগ্যের জোরে ড্র করলে। ২ন্ড হাফে অ্যাস্টন ভিলা তো নাচালো পুরো। আর্শাভিনকে খেলায় না কেন? ও নামার পর তাও কয়েকতা অ্যাটাক হল, চেম্বারলিনকে বসিয়ে বসিয়ে কনফি কমিয়ে দিয়েছে, কাল যা-তা ছড়ালো, হুইলচেয়ারকে নামায়নি দেখে ভালো লাগল। আজ ৩খানা খেলা দেখতে হবেঃ)
  • কৃশানু | ২৫ নভেম্বর ২০১২ ১১:০৩557185
  • কালকে খেলা দেখার সুযোগ ছিল না, বাড়িতেই ছিলাম না। অনেক রাতে ফিরেছি, আর কি বলব? এই খেলা গুলো জিততে না পেরেই তো চাপ হয়ে যাচ্ছে।
    আর্শাভিন এর ফর্ম প্রচন্ড ডিপ করেছিল। আর উইলশায়ার খারাপ কি, এখন তো ভালই উন্নতি করছে।
  • প্পন | ২৫ নভেম্বর ২০১২ ২১:০৩557186
  • করিমের টিম তো ডিম্ব প্রসব করিল।
  • গান্ধী | ২৫ নভেম্বর ২০১২ ২৩:৩৯557187
  • ডিম্ব খাওয়ার জন্য আপনেরা ৯তারিখ অব্দি অপেক্ষা করুন।

    ম্যান সিটি - চেলসী ম্যাচ দেখে মনে হল ইবে-মোবা ম্যাচ দেখছি খালি প্লেয়ারগুলোকে এনার্জি ট্যাবলেট খাইয়েছে বলে প্রচুর ছুটছে।
  • গান্ধী | ২৬ নভেম্বর ২০১২ ০০:০৬557188
  • জনসনকে আজ গুছিয়ে কেলাতে ইচ্ছা করছিল,, বলটা নিজের সম্পত্তি ভেবেছিল
  • Treebeard | ২৬ নভেম্বর ২০১২ ০৯:৩৮557190
  • ভাবছি ওয়েস্ট ব্রমকে সাপোট করা শুরু করবো - তারাও তো সাদা-কালো বারকোড। শালা ইউরোপা লীগের দোহাই দিয়ে কি এরকম ইনেপ্ট ডিসপ্লে জাস্টিফাই হয়? টপ সিক্সের কথা বলবো, অথচ তিনটে ফার্স্ট টিমের প্লেয়ার না থাকলেই ছোটখাটো টিমের কাছে পর পর তিনটে ম্যাচ হারবো...

    পুরো কনফিডেন্সের গল্প, আর ফর্মেশন। আগের বছর ৪-৩-৩ এ খেলেছিলো, অ্যাটাকিং গেম। সামনে সিসে, তার একটু পিছনে ডেম্বা বা আর বেন আর্ফা ওয়াইডে। তো বা নাকি গাঁইগুঁই করে আরো সেন্ট্রাল রোলের জন্যে - তাই ঘুরে ফিরে ৪-৪-২ - যেটা এ বছর একেবারে খাটছে না।
  • গান্ধী | ২৬ নভেম্বর ২০১২ ১০:৩২557191
  • বা গাঁইগুঁই করবেই সীসে আসার পর নিজের পজিশন ছেড়ে এসে জানুয়ারী-এপ্রিল বা'র গোল মাত্র ১টা। অন্যদিকে সীসে ফাটিয়ে যাচ্ছে। ও গাঁইগুঁই করবেই। ওয়েস্টব্রম বেশ খেলছে ও। লং প্লেয়ারটাকে বেশ ভালো লাগছে আর ঐ ওডেনউইঙ্গি না কি একটা বলে ফরোয়ার্ডটা।
  • Treebeard | ২৬ নভেম্বর ২০১২ ১০:৩৬557192
  • ওদেমউইঙ্গি। নাইজেরিয়ার প্লেয়ার। ব্যাপক ড্রিবল করে। শুধু গোল সেলিব্রেশনটা বাদ্দিলে বেশ ভাল্লাগে।

    বা আর সিসে আইডিয়াল সেন্টার ফরোয়ার্ড জুটি নয় - সেইটা তো আগের বছরই বোঝা গেছিলো। ট্রান্সফার উইন্ডোতে সেই ভাবে প্ল্যান করতে হত। অত্যদিক কিপটেমো করে কি আর বড় ক্লাব হওয়া যায়?
  • গান্ধী | ২৬ নভেম্বর ২০১২ ১০:৪০557193
  • বেন আর্ফাও আগেরবারের ফর্ম দেখাতে পারছেনা। এটাও একটা ফ্যাক্টর। আগেরবার একা অনেক ম্যাচ পাল্টে দিয়েছিল।

    এদিকে লিভারপুল খেলছে বেশ। খালি উপরদিকটা খাঁখাঁ করছে। কোনো ২ন্ড স্ট্রাইকার নেই। একখানা মাঝারি মানের কেউ থাকলেও জিতত কালকের ম্যাচটা
  • Treebeard | ২৬ নভেম্বর ২০১২ ১০:৫০557194
  • সবাই নাকি ক্লান্ত - বেস্পতিবার আর রোব্বারের শিডিউলের ধকল নিতে পারছে না। জিপিএস দিয়ে কে কতটা দৌড়চ্ছে সেসব মেপে স্ট্যাটস দিয়ে দেখেছে। হপ্তায় মোটে দুটো ম্যাচও খেলতে পারবে না?
  • stoic | ২৬ নভেম্বর ২০১২ ১৪:০৪557195
  • কাল রাফা যা তা আওয়াজ খেয়েছে নিজেদের সাপোর্টারদের থেকে।
    তবে ম্যান সিটি এখনও আনডিফিটেড এই সীজনে।
    কিন্তু ম্যাগপাই রা এরম ছড়াতে শুরু করল ?
  • ঊমেশ | ২৬ নভেম্বর ২০১২ ১৫:৫১557196
  • ভালো-মন্দ মিশিয়ে সপ্তাহ্টা গেল।
    ইবে জিতলো, কিন্তু গানার্স ড্র।

    স্বীকার করে নিই, গত শনিবার গানার্স জঘন্য খেলেছে, এতো বোরিং খেলতে আমি অনেক দিন দেখিনি। ৮-২ এ হারার দিনও এতো বোরিং খেলেনি।
    এখন একটা জনশ্রুতি শোনা যাচ্ছে "র‌্যামজে প্রথম ১১ তে থাকলে গানার্সরা জিতছে না"।
  • ঊমেশ | ২৭ নভেম্বর ২০১২ ১৩:৩৫557197
  • আই-লীগে ৮ রাউন্ড (২৭-২৮ Nov) টা বেশ মজার।
    বাংলার টপ তিন টিমের সাথে গোয়ার টপ তিন।
  • গান্ধী | ২৭ নভেম্বর ২০১২ ১৩:৪০557198
  • হুম্ম

    আজ-কাল খুব ভাইটাল। কাল ডেম্পোর সাথে ড্র করলে বুঝব আমাদের প্রথম ৪-এ থাকার সম্ভাবনা আছে
  • ঊমেশ | ২৭ নভেম্বর ২০১২ ১৩:৫৫557199
  • এটা আমি মনে মনে চাইছিলাম, কিন্তু বলতে সাহস হয়নি।
    আমাদের টা বাংলা টিমের জয়, আর বাকি দুটোতে বাংলা-গোয়া ড্র হলে বেশ ভালো হয়। বেশ কিছু এগিয়ে যাবো।
  • গান্ধী | ২৭ নভেম্বর ২০১২ ১৬:১৭557201
  • আজকের খেলার রিপোর্টিং দেখে যদি কাল আমি এবিপিতে কাউকে কেলিয়ে আসি আমার দোষ হবেনা

    কি জঘন্য খেলা। মোবা হাজার চেষ্টা করলেও এত বাজে খেলবেনা। একটা গোল হল, সেটাও গোলের থেকে প্রায় ১০হাত বাইরে দিয়ে যেত যদিনা সালগাওকারের ডিফেন্ডারটা গোল না দিত।।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন