এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ২৮ এপ্রিল ২০০৬ | ১২৫৪৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Suvajit | ১৮ নভেম্বর ২০০৮ ১৮:২৯562611
  • মামুর লেখাটা খুব ভালো লাগলো। কিছুদিন বাদে গুরুতে এসে এরকম একটা লেখা পড়ে, চিন্তার খোরাক পেলাম।
    এই সমস্ত ব্যাপারটা নিয়ে আরও আলোচনা প্রয়োজন। কেনানা আদিবাসী ও প্রান্তিক গোষ্ঠীর উন্নয়নের কাজ শুধু ভারত নয়, অন্যান্য উন্নত দেশেও পিছনের সারিতে থাকে, যেমন অস্ট্রেলিয়া। প্রধান সমস্যা কম্যুনিকেশনের। এদের জীবনধারা অন্যরকম, সমাজ সংস্কৃতি মূলধারার জনজীবনের থেকে অনেক আলাদা, উন্নয়নের কোন মডেল এদের জন্য আদর্শ সেটা বের করাই কঠিন কাজ।
    কিন্তু এসবের মধ্যে জনযুদ্ধ পার্টির কি ভুমিকা সেটা আমার কাছে পরিষ্কার নয়। এরা কি আদিবাসীদের উন্নয়নের ব্যাপারে কোনো প্রত্যক্ষ ভুমিকা নিয়েছে? নাকি শুধু প্রশাসনের বিরুদ্ধে লড়াই করাই এদের কর্মসূচি? লড়াই-ই যদি করতে হয়, তাহলে এরা গনতান্ত্রিক পথে ভোটে কেন দাড়ায় না? বরঞ্চ ভোট বয়কটের ডাক কেন দেয়। এরা যদি খুন জখম করাকেই প্রধান অ্যাক্টিভিটি হিসাবে নেয়, তাহলে সরকারের পক্ষে এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা ছাড়া অন্য কি পথ আছে? যদি এই খুন জখম ইত্যাদি করা সত্বেও এরা গ্রামবাসীর সাহায্যে আত্মগোপন করে থাকতে পারে তাহলে পুলিশ গ্রামে গিয়ে 'তল্লাশি' করলে পুলিশের এত সমালোচনা প্রাপ্ত কি? পুলিশের জন্যে কোড ওব কন্ডাক্ট থাকবে অথচ এরা খুন জখম, অস্ত্র, মাইন সব কিছু অবাধে ব্যবহার করবে, এদের যারা সাহায্য করবে তাদের কিছু বলা যাবে না, এই দৃষ্টিভঙ্গিটাই বা কিরকম। তারপর বামেদের অপারেশন বর্গার কোনো সুফল কি এরা পেয়েছে? না পেলে কেন? কেননা ঐ বেল্ট তো বামেদের একচেটিয়া রাজত্ব ছিলো।
    এদের কোন ওয়েবসাইট আছে কি যাতে এদের বক্তব্য জানা যাবে।
    প্রসঙ্গত এই সাইটটাতে বাংলাদেশের কিছু গোষ্ঠীর বিবরণ আছে http://www.satp.org/satporgtp/countries/bangladesh/terroristoutfits/PBCP.htm
  • pragati | ১৯ নভেম্বর ২০০৮ ০৯:১০562612
  • প্রশ্ন রয়েছে; উত্তরের দিকে যাবার একটি সুন্দর চেষ্টা ও আছে।

    ঈশান, ভালো লাগালো।
  • Guruchandali | ২৩ নভেম্বর ২০০৮ ১০:১৬562613
  • ------------------------------------
    নতুন বুলবুলভাজা: ফেথ, দাই নেম
    ------------------------------------

    * সম্পাদকীয় নিবেদন:
    "লা জওয়াব দিল্লী' ধারাবাহিকভাবে প্রকাশ করার সময়ে ভাবা হয়েছিল প্রতি ১৫ দিনে একটি করে পর্ব প্রকাশ পাবে। কিন্তু নানাবিধ অনিবার্য্য কারণে ৩য় পর্বের পর চতুর্থ পর্ব প্রকাশে সেই ধারাবাহিকতা বজায় রাখা যায় নি। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহ থেকে আবার ছন্দে ফিরবে "লা জওয়াব দিল্লী'
  • arjo | ২৩ নভেম্বর ২০০৮ ২০:০৮562614
  • বাইনারি দার লেখার হাতটি বেশ ঝরঝরে।
  • nyara | ২৩ নভেম্বর ২০০৮ ২৩:২৩562615
  • বা রে! বাইনারিদা, আরও হোক। এই ফর্মটাও আমার বেশ পছন্দের।
  • ranjan roy | ২৫ নভেম্বর ২০০৮ ০১:৫৩562616
  • "" রতনে রতন চেনে''!
    D কেমন "" দেশের ও দশের উপকার হয়!'' বলে বাইনারিকে দিয়ে লেখাল। চালিয়ে যান, ভাই। ভালো লেগেছে।
  • kS | ২৫ নভেম্বর ২০০৮ ০২:১৫562617
  • বাইনারির লেখা বেশ ভালো লাগলো। সাবলীল।
    আপনি আরো বুলবুলভাজা লিখুন, আমরা খুশীমনে পড়ব।
  • Guruchandali | ৩০ নভেম্বর ২০০৮ ০৯:৪৩562618
  • -------------------------------------------
    নতুন বুলবুলভাজা: লা জওয়াব দিল্লী - ৪
    -------------------------------------------
  • shyamal | ৩০ নভেম্বর ২০০৮ ১১:১৮562619
  • শমীকের দারুন ঝরঝরে লেখা পড়ে খুব ভাল লাগল। সেই সঙ্গে একটি ঐরকম ঘটনা মনে পড়ে গেল।
    ১৯৮৫ তে সবে ড্রাইভিং লাইসেন্স পেয়েছি আর মাসখানেক বাদেই স্কুল পাশ করব। তা পেলাম একটা ইন্টারভিউ ৪০ মাইল দূরে। শিরে সংক্রান্তি কারণ হাইওয়েতে ড্রাইভ করতে হাত কাঁপে। তা এক রুমমেট ইমতিয়াজ (বম্বের) বলল, আমি তোকে নিয়ে যাব। কেন ? না সে আমার তিন মাস আগে লাইসেন্স পেয়েছে। তা চল বাবা, তাই চল। বাসে করে কার রেন্টালে গিয়ে গাড়ি ভাড়া করলাম। ইমতিয়াজ ভালই চালাল। ইন্টারভিউ দিলাম প্রায় ছয় ঘন্টা। বেরোতে বেরোতে বিকেল। ইমতিয়াজকে বললাম, চল। কিন্তু গাড়ি স্টার্ট হয়না। বহু চেষ্টাতেও স্টার্ট নিলনা।
    রেন্টাল কোম্পানিতে ফোন করলাম। তারা বলল, আমাদের আরেকটা অফিস আছে ওখান থেকে চার মাইল দূরে। তোমরা ক্যাবে চলে যাও। ওখানে আরেকটা গাড়ি পেয়ে যাবে। আমরা ক্যাবের ভাড়া দিয়ে দেব।
    ভাল কথা। গেলাম ঐ দোকানে। তাদের বলাই ছিল। কিন্তু তখন সন্ধে প্রায় ছটা আর লোকটা বলছে আমার একটিই গাড়ি আছে এখন। শেভি ক্যামারো। আমরা মুখ চাওয়াচাওয়ি করলাম। ঠিক আছে, দাও।
    তোমরা তো থাকো নুআর্কে। তোমাদের দিলে তো আমার গাড়ি চুরি হয়ে যাবে। এখানে বলে রাখি, নুআর্ক আমেরিকায় সব সময়ে প্রথম পাঁচটা শহরের মধ্যে থাকে। সবচেয়ে বেশি ক্রাইমের দিক দিয়ে।
    আমরা সমস্বরে বললাম, আরে না না। আমরা কি ডাউনটাউনে থাকি নাকি? আমাদের জায়গাটা সেফ।
    দিয়ে দিল লাল টুকটুকে স্পোরটস কার। ইমতিয়াজও চালিয়ে নিয়ে এল। বাড়ির সামনে রাখা হল।
    পরের দিন সকালে উঠে বেরোব। গাড়িটা ফেরৎ দিতে হবে। বাইরে গিয়ে দেখি গাড়ি নেই। চুরি।
    দুই রুমমেটই বলতে লাগল, অব তেরেকো জেল ভেজেঙ্গে ও লোগ। অত্যন্ত উৎসাহ দান আর কি!
    ভয়ে ভয়ে রেন্টাল কোম্পানিকে কল করলাম। তারা বলল, চিন্তার কিছু নেই। তুমি তো থেফ্‌ট ইন্সিওরেন্স নিয়েছিলে। আমরা টাকা পেয়ে যাব। তুমি পুলিশে খবর দাও। পুলিশ রিপোর্ট আমাদের চাই।
    তা ৯১১ কল করলাম। সারা আমেরিকায় এটা লোক্যাল পুলিশের নম্বর। বলল, একজন অফিসার যাবে তোমার অ্যাপার্টমেন্টে। রাধার মত কৃষ্ণের অপেক্ষায় রইলাম। রুমমেটরা স্কুলে চলে গেল।
    বেলা এগারোটায় অফিসার এল। তার ডায়েরীতে সব ডিটেল লিখল। দেখলাম কি স্মার্ট! কোমরে রিভলভার। পকেটে ওয়াকি-টকি। ইউনিফর্ম পরা। বুঝলাম এরা ঠিক ধরে ফেলবে। যদিও আমার গাড়ি নয়, জিজ্ঞেস করলাম, গাড়িটা পেতে কতদিন লাগবে?
    সে অবাক হয়ে আমার দিকে তাকাল যেন আমি মঙ্গল গ্রহ থেকে এসেছি। শোন, যদি গাড়িটা তোমার রাস্তায় চোখে পড়ে, কিচ্ছু করবেনা। আমাদের কল করে জানাবে কোথায় দেখেছ। তবে দেখার চান্স কম।
    কেন?
    তার কারণ আমাদের অভিজ্ঞতা বলে, গাড়ীটা এতক্ষনে স্ট্রিপ হয়ে গেছে। মানে ওরা, ইঞ্জিন, কারবুরেটর, রেডিয়েটর, দরজা, ওয়াটার পাম্প, সব কিছু খুলে ফেলেছে। আলাদা করে বিক্রি করবে।
    তার মানে তোমরা ওদের ধরবেনা?
    আমাদের অনেক বেশি দরকারি কাজ আছে। বলে আমাকে রিপোর্টের কপি দিয়ে চলে গেল।

    তারপরেই দেখি স্মার্ট মার্কিনি অফিসার তার ডায়েরী ফেলে গেছে। যাতে তার যাবতীয় রিপোর্ট রয়েছে।
    আবার ৯১১ ফোন। অফিসার ডায়েরী ফেলে গেছে। ও ঠিক আছে। থ্যাঙ্ক ইউ ফর দা ইনফো। অফিসার যাবে।
    সেই অফিসার আবার এল আর ডায়েরী নিয়ে গেল। বুঝলাম, অত কিছু থাকলে কি হবে, আসলে কেষ্টো মুখার্জি।

    সেই গাড়িও পাওয়া যায়নি। রেন্টাল কোম্পানিও আমাকে কোন ঝামেলায় ফেলেনি।
  • arjo | ৩০ নভেম্বর ২০০৮ ১২:০২562621
  • শমীকের লেখা বেশ ভালো হচ্ছে। মানে বেশ ভালো হচ্ছে।
  • sayan | ৩০ নভেম্বর ২০০৮ ১২:১০562622
  • হ্যাঁ সিক্‌স এবার একটা ফর ডামিজ লিখতেই পারে। আমার সাধের পুরনো বাইকটারও আয়না, সীট কভার মায় হ্যান্ডেল গ্রিপ বারকতক চুরি হয়েছে। ব্যাঙ্গালোরে যা চোর ওয়ান অফ দিজ ডেজ আম্মো হয়ত ডাইরি লিখতে শুরু কল্লাম।
  • sinfaut | ৩০ নভেম্বর ২০০৮ ১২:১৭562623
  • চমৎকার লাগছে পড়তে। খুব ভালো।
  • ranjan roy | ৩০ নভেম্বর ২০০৮ ১৭:০৫562624
  • লা জবাব, শমীক! উম্‌দা চীজ্‌।
    আমিও হোম মিনিস্ট্রিতে তোমার ""পহুঁচ্‌'' দেখে ভয় পেয়েছি। আর এটা দিল্লির আয়নায় পুরো গো-বলয়ের থানা-পুলিশের বর্ণনা হয়েছে।
    এই ফাঁকে একটা কথা বলি।
    ওই মাসুম সিনেমাটার গানে আমারও শোনার ভুল, যদিও আমার গ্রামারের লজিকটা ঠিক।
    সঠিক লাইনটা হচ্ছে--""লকড়ী কী কাঠি, কাঠি পে ঘোড়া।''
    এখানে কাঠি মানে কাঠ নয়। খেলনা ঘোড়ার নীচে কাঠ দিয়ে তৈরি যে অর্ধচন্দ্র গোছের রকারটা থাকে তাকে চালু হিন্দিতে ""কাঠি'' বলা হছে। তাই ""কাঠি পে ঘোড়া'', এটা আমি জানতাম না।
  • siki | ৩০ নভেম্বর ২০০৮ ২০:১৩562625
  • আসুন রঞ্জনদা, আমরা একে অপরের পিঠ চুলকে নিই একবার। আম্মো ওটা জানতাম কাঠি পে ঘোড়া, কিন্তু আপনি কাঠি 'কা' বলাতে ভাবলাম এতদিন নিশ্চয়ই ভুল জানতাম, ভুল শুনেছি, ওটা "পে' নয় "কে' হবে। মানে, এ-কারান্ত একটা জিনিস তো ছিলই, বাচ্চাদের মুখে যেটা দিল্লির উচ্চারণে হয়ে গেছিল কাঠি প্যা ঘোড়া ... :-)
  • ranjan roy | ৩০ নভেম্বর ২০০৮ ২২:৫০562626
  • :)))))))।।
  • aja | ০১ ডিসেম্বর ২০০৮ ০০:২৫562627
  • শমীকের লেখাটি ভারী ভাল। পুলিসকে আমিও খুব ভয় পাই। তাই কেউ পুলিসকে ভয় দেখাতে পেরেছে দেখলে খুব আনন্দ হয়।
  • Guruchandali | ০৭ ডিসেম্বর ২০০৮ ০৯:০১562628
  • ------------------------------------------
    নতুন বুলবুলভাজা: ম্যানেজারের দিন কি শেষ?
    ------------------------------------------
  • Suvajit | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৬:১৩562629
  • শ্যামলদার লেখাটা ভালো লাগলো। তবে অ্যাজাইল মেথডলজির সাফল্যের জন্য নানারকম পূর্বশর্ত রয়েছে। সেগুলো ঠিকঠাক না হলে অ্যাজাইল প্রোজেক্টগুলো কি রকম লেজেগোবরে হয় তার বহু উদাহরণ আছে। একটা পূর্বশর্ত তো শ্যামলদা নিজেই বলেছেন। যে এমন সিনিয়র ডেভলপার যে রিকোয়ারমেন্ট ঠিকঠাক বুঝে মোটামুটি নির্ভূল এস্টিমেট দিতে পারবে, ওন দা ফ্লাই ডিসাইন বা আর্কিটেকচার বদলাতে পারবে, সময়মত ডেলিভারি দিতে পারবে (রিকোয়ারমেন্টের বারবার পরিবর্তন সত্বেও) আর এমন টেস্টিং টিম যারা এই পরিবর্তনশীল আবহাওয়ায় খাপ খাইয়ে নিখুঁত টেস্টিং করতে পারবে। এত সব চাহিদা যদি পুরণ হয় তাহলে অ্যাজাইল বা কনভেনশনল যে কোনো মেথডেই প্রজেক্ট সফল হতে বাধ্য।
  • siki | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৩০562630
  • স্ক্রাম-অ্যাজাইল মেথডোলজিতে একটা প্রজেক্ট করছিলাম গত সাত মাস। ডেনমার্কের ব্যাঙ্কের প্রজেক্ট। লাস্টে বিরক্ত হয়ে ছেড়ে দিলাম কোম্পানি।

    ডিটেল্‌সে যেতে পারব না, তবে অতি ভাটের মেথডোলজি, আমার পছন্দ হয় নি।
  • Blank | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৯:৩৯562632
  • আমি ঠিক বুঝিনি মেথড টা। বরং এখানেও একটা পাক্কা টীম লীডার আছে মনে হচ্ছে যে সব কিছু দেখবে। এমনি খান কয়েক টিম পাশা পাশি তৈরী হলে তাদেরকে দেখার জন্য আবার আর একজন লীডার লাগবে .. and so on ..
  • siki | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৯:৫০562634
  • খানকয়েক টিম পাশাপাশি তৈরি হবে না। একটাই টিম পুরো টাস্ককে ভেঙে ভেঙে ছোট ছোট টাস্কে পরিণত করবে। তারপরে তাদের এফর্ট এস্টিমেশন করবে। যদি কোনও টাস্কের এস্টিমেশন, ফর এগ্‌জাম্পল, ১০ ঘন্টার ওপরে হয়ে যায়, তা হলে সেই টাস্ককে ভাঙতে হবে সাবটাস্কে, যতক্ষণ না তা ১০ ঘন্টার কম হচ্ছে।

    ছোট ছোট স্প্রিন্টে (যেমন দুই সপ্তাহ) কাজ হয়। দৈনিক স্টেটাস মিটিং হয়, কে কোন টাস্কে কাজ করেছে আর কত ঘন্টা পুড়িয়েছে, কত ঘন্টা বাকি আছে তার হিসেব দেয়, তাই দিয়ে দৈনিক প্রজেক্ট বোর্ড আপডেট হয়। স্প্রিন্টের শেষে নতুন স্ক্রাম মিটিং হয়, টাস্ক ডিফাইন হয়, কোথায় লীড করছে কোথায় ল্যাগ করছে দেখা হয়, নতুন টাস্কের এস্টিমেশন করা হয়, অ্যান্ড সো অন ...
  • Riju | ০৮ ডিসেম্বর ২০০৮ ২০:১৬562635
  • স্ক্রাম ফলো জেনারেলি করা হয় প্রোডাক্ট ডেভ -এ যেমন ইন্টেল,মাইক্রোসফ্‌ট ইত্যাদি জায়গায়। লীন অ্যাজাইল মেথোডলজি তে এটা বেশ এফেক্টিভ উপায়।ফালতু ডকুমেন্টেশন করা হয় না কারণ গামা কোডার রা বাজে ডকু করতে পছন্দ করে না। ডেলি মিটিং গুলো খুব সংক্ষিপ্ত হয়( স্ট্যান্ড আপ মিটিং ) আর ছোট ছোট ডেলিভারেবল দেওয়ার পিরিওড গুলো কে স্প্রিন্ট বলে। ইনক্রিমেন্টালি অ্যান্ড ইটারেটিভলি প্ল্যান বানানো হয় ইত্যাদি প্রভৃতি
  • Riju | ১০ ডিসেম্বর ২০০৮ ১৩:৪৪562636
  • সাত ই নভেম্বরের খবর্নয়ে জামাত উল দাওয়ার ইস্কুল পড়ে একটা কথাই মনে পড়ল - আর এস এস ও নিছক 'আদিবাসী কল্যাণের' জন্যে এরকম অনেক গুলো 'ইস্কুল' চালায়।সমীক্ষা তাদের নিতন্ত নিরামিষ বল্লেও
    আমরা জানি সেগুলো দারা সিং দের ঘাঁটি।
    কিন্তু জামাত উল দাওয়া নিছক ইস্কুল সে যতই জাকিউর রহমান লাখবি লুকিয়ে থাক না কেন।
    ধন্য
  • Guruchandali | ১৪ ডিসেম্বর ২০০৮ ০৯:৩৭562637
  • -------------------------------------
    নতুন বুলবুলভাজা: লা জওয়াব দিল্লী - ৫
    --------------------------------------
  • bb | ১৪ ডিসেম্বর ২০০৮ ১৪:১৩562638
  • শমীক, চমৎকার হচ্ছে আপনার লেখা। খুব সাবলীল আর কৌতুকরস ভরা।চালিয়ে যান ভাই।
  • Guruchandali | ২১ ডিসেম্বর ২০০৮ ১২:৪৭562639
  • -------------------------------------------
    নতুন বুলবুলভাজা: মুখোমুখি: আমি ও আমি নয়
    --------------------------------------------
  • shyamal | ২১ ডিসেম্বর ২০০৮ ১৬:৫৬562640
  • কিছু লোক জন্মসুত্রে কিছু জ্ঞান অর্জন করে অন্যেকে তা জানতে দেয়না। সেটা জন্মসুত্রে সৌন্দর্য অর্জনের চেয়ে অনেক খারাপ। সুন্দরীরা নিজেদের মধ্যে একটা ক্লিক তৈরী করেনা। এই দল করে। নিজেদের অতিশয় বুদ্ধিমান মনে করে আর ভাবে পৃথিবীটা চালানোর দায়িত্ব আমাদের। এর চেয়ে গর্দভ আর হয়না। পৃথিবীটা সৃষ্টিকর্তা ভালোই চালাচ্ছে, তোদের সাহায্য ছাড়াই।
    এই বুদ্ধিমান গর্দভদের কাজ কর্ম দেখে সে হাসে আর বলে আর কত দিন নিজেদের এই অহং নিয়ে ঘুরবি?

    রবীন্দ্রনাথ থেকে আইনস্টাইন সকলকেই তৈরী করেছে সে। সবসময়ে কাছে থেকেছে সে। রবি ঠাকুর বলেছেন, আমি আগে যে আলাদা, আলাদা কবিতা লিখেছি দীর্ঘদিন ধরে, এখন সেগুলো পড়লে মনে হয় তাদের মধ্যে কোথায় যেন একটা যোগ আছে। যেন কেউ আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে আমার অজান্তে।

    তার অপার করুণা না থাকলে কারো পক্ষে কিছু করা সম্ভব নয়।
    একি করুণা, করুণাময়।
  • arindam | ২১ ডিসেম্বর ২০০৮ ১৮:৩৫562641
  • খাসা লেখা। বাৎসল্য রস আর ভক্তি রস কাদের মধ্যে বেশী?
  • san | ২১ ডিসেম্বর ২০০৮ ২০:৫২562643
  • বা:, খাসা :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন