এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৮৬৫৬৩ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ১৬ মে ২০১৪ ২২:৫২638545
  • শ্যামাপ্রসাদের দেশে বিজেপির একেবারেই ভোট থাকবে না সেটা প্রত্যাশা করাটা একটু বেশী বাড়াবাড়ি নয় কি? কথা হচ্ছে যে ঐ শতাংশটাকে ক্রিটিকাল শতাংশে পরিণত হতে দেওয়া না দেওয়া নিয়ে। সেটা বামেরা প্রায় আড়াই দশক ধরে হতে দেয়নি। তিনোদের স্নেহচ্ছায়ায় সেটা আড়াই বছরের মধ্যেই হয়ে দাঁড়ালো। ২০১৬-তে ওটা ২৫% ছাড়ালে আশ্চর্য হবনা।

    আসলে সংখ্যালঘুদের নিয়ে সাম্পদায়িকতা প্যাকটিশ করলে অন্যরা সংখ্যাগুরুদের নিয়ে সম্পদায়িকতা প্যাকটিশ শুরু করতে পারে। বামেরা সেই লক্ষণ রেখাটা কখনো ছাড়ায়নি। এটাই তফৎ।
  • π | ১৬ মে ২০১৪ ২২:৫৪638546
  • ফল-পরবর্তী মারামারি, খুনোখুনু শুরু। তৃণমূল, বিক্ষুব্ধ তৃণমূল খুন, সিপিএম সমর্থক আহত।
  • | 60.*.*.* | ১৬ মে ২০১৪ ২২:৫৫638547
  • ধ্যাৎ। পিটি নতুন করে টেন কম্যান্ডমেন্টস রচনা করছেন।
    আপনারা বাগড়া দেবেন না।
  • PT | 213.*.*.* | ১৬ মে ২০১৪ ২২:৫৭638548
  • কেউ বাগড়া দেয়নি তো!!
  • ঃ(সিদ্ধার্থ | 116.*.*.* | ১৬ মে ২০১৪ ২২:৫৯638549
  • আমার অফিসে কি আনন্দ! মিষ্টি খাওয়াচ্ছে চাড্ডীগুলো। আমায় খাওয়াতে এসেছিল, বলল 'গুড ফ্রাইডের মিষ্টি খাও"। বললাম, 'মারাও'।

    পাঁচ বছর পর দেখে নেব। বামেরা ফিরবে আবার। পাক্কা :(
  • Arpan | 125.*.*.* | ১৬ মে ২০১৪ ২৩:০৫638550
  • ও তখন আসন পায়নি বলে সাড়ে এগারো শতাংশ ক্রিটিকাল হল না?

    সাড়ে এগারো শতাংশ ক্রিটিকাল হয়নি তার কারণ সিপিয়েম আর কংগ্রেস কেউই তখন ক্ষয়িষ্ণু পার্টিতে পরিণত হয়নি আর কেন্দ্রেও তখন বিজেপি ক্ষমতায় আসেনি। তাতে সমর্থন বেসের ফ্যাক্টটা মিথ্যে হয়ে যায় না।

    যাগ্গে!
  • SC | 160.*.*.* | ১৬ মে ২০১৪ ২৩:১০638551
  • এই যে মোদী এসে বাক্স প্যাটরা গোটাতে বললেন, এর প্রতিবাদে বামেরা কি বললেন কোথায়?
    কোথায় প্রতিবাদ। সারদা নিয়ে গৌ দেবের সাংবাদিক সম্মেলন দেখেছি (এবং সমর্থন করেছি),
    কই তখন তো গলায় খুব জোর শোনা যাচ্ছিল।
    তার মানে সব সময় মিউ মিউ করে না এই দলটা।
    শুধু মোদীর বিরুদ্ধে কথা বলতে গেলেই মিউ মিউ করে দু লাইন বলে ছেড়ে দিলাম। মানুষ মনেহয় অতটা বোকা নয়। ই ভি এম এর বাক্সে মানুষ সেটা জানিয়ে দিল।
  • cm | 233.*.*.* | ১৬ মে ২০১৪ ২৩:১১638553
  • বিহারীগুলি সেকালে লোকসভায় কংগ্রেসকে ভোট দিত। তারাই বিজেপিকে দিয়েছিল। এখনো তারাই দিয়েছে।
  • Arpan | 125.*.*.* | ১৬ মে ২০১৪ ২৩:১১638552
  • আর সেই হিসেবে বামেরা ৩০% ভোট শেয়ার পেয়েও ক্রিটিকাল শক্তি নয়, তাই তো দাঁড়ায় বক্তব্য?
  • π | ১৬ মে ২০১৪ ২৩:১৪638555
  • আম আদমীর জন্যঃ

    মুজ্জাফরনগরের দাঙ্গায় মুসলিমরা মারা যাননি বলতে চান। তাঁদের সংখ্যাই তো বেশি বলে জানতাম। তাঁরা যেন কী কারণে মরলেন ? পিছনে যেন কারা ছিলেন ?

    ..After resigning from the Gujarat state cabinet following his arrest, Shah kept a low profile until being named to lead the Uttar Pradesh campaign. But critics accuse him of adding to religious tensions in the state.

    Soon after arriving there last year, Shah visited the site of an ancient mosque razed by Hindu fanatics in 1992, and said a Hindu temple should be built there...

    এসব তো কিচ্ছু না। বিজেপি র যেসব বিধায়ক দাঙ্গার ব্যাপারে অভিযুক্ত হলেন, তাঁদেরই সম্বর্ধনা ও দেওয়া হল। এসবে ঐ এলাকায় সাম্প্রদায়িক টেনশন বাড়েনি ?

    আর দাঙ্গাটাকে কে এনক্যাশ করলেন ? সাম্প্রদায়িক কার্ড কে খেললেন ?

    Modi wave notwithstanding, C2 formula thus became the need of the hour for Modi-Shah combine. While Shah played communal card in West UP, it was Modi's caste card that did wonders for the BJP. ...
    he 10 seats surrounding riot hit areas that Shah as a last push to turn the tide in BJP's favour played communal card so much so that it invited the ire of the election commission which banned him from campaigning in UP. However, the damage had been done by then, a political observer believed.

    No wonder Shah's speech ensured that polarisation remained the mainstay of politics in west UP, a BJP leader said and added that it worked wonder to the extent that jats after a long time joined hands with Dalits to vote in favour of the BJP...
  • | 60.*.*.* | ১৬ মে ২০১৪ ২৩:১৫638556
  • কিছু দুষ্ট আপনার কথার মাঝখানে ঢুকে পড়ে খালি খালি বেলা বইয়ে দিচ্ছে যে!
  • Arpan | 125.*.*.* | ১৬ মে ২০১৪ ২৩:২১638558
  • * অতি
  • Arpan | 125.*.*.* | ১৬ মে ২০১৪ ২৩:২১638557
  • পাই, দাঙ্গাবাজ পার্টি তো দাঙ্গা বাঁধাবেই। কিন্তু ঐ সময় দাঙ্গা থামানো তথা শরণার্থী শিবিরের আশ্রিতদের প্রতি সমাজবাদী পার্টির ভূমিকা অতো ন্যক্কারজনক ছিল।

    এই বাজারেও তো নবীন আর মমতা নিজের নিজের রাজ্যে বিজেপি সুইং খেলে দিলেন মোটামুটি। সংখ্যালঘুদের এককালের মসিহা মুলায়ম সেটা পারলেন না কেন?
  • π | ১৬ মে ২০১৪ ২৩:৩৩638559
  • আমি তো দাঙ্গা থামানো নিয়ে মুলায়মের ভূমিকা ঠিক ছিল, এমন কিছুই বলিনি। কিন্তু তার ফলেও তো সাফারার মুসলিমরাই। আম আদমি তো মুসলিমদের সাফার করার ব্যাপারটাই পুরো উড়িয়ে দিলেন !
  • s | 176.*.*.* | ১৬ মে ২০১৪ ২৩:৩৫638560
  • ব্রতীন ফিরে এস।
  • SC | 160.*.*.* | ১৬ মে ২০১৪ ২৩:৩৫638561
  • মুলায়ামের জঘন্য রেকর্ড সরকারে থাকার, আর অমিত শাহ ও বিজেপির মেশিনেরি।
    বিজেপি জানত, ইউ পি হচ্ছে কি স্টেট। সেখানে ওরা অনেক স্ট্রাটেজি খেলেছিল।
    প:ব: তে সে সব খেললে হয়ত মমতা কে শুয়িয়ে দিত। প:ব: তে তো মোদী সেভাবে কিছু করেননি।
  • π | ১৭ মে ২০১৪ ০০:০৪638562
  • ইলেকশন কমিশনের সাইটে এখনো লিডিং দেখাচ্ছে কোথাও কোথাও। সব সিট ডিক্লেয়ারড হয়নি ?
  • Arpan | 125.*.*.* | ১৭ মে ২০১৪ ০০:১১638563
  • আম আদমিটা আবার কে?
  • π | ১৭ মে ২০১৪ ০০:২০638564
  • ৯ঃ২৯ এর পোস্ট।

    আর হ্যাঁ, আম আদমিকে, আম আদমি পার্টির ভোট শেয়ার, দিল্লিতে ৩৩%। পঞ্জাবে ২৫%। সদ্য তৈরি হয়ে, প্রথমবার লড়তে এসে এটাকে বোধহয় ধুয়ে মুছে সাফ হওয়া বলেনা।
  • π | ১৭ মে ২০১৪ ০০:২৫638566
  • পঃবংগে নোটা ~১%
    ছত্তিশগড়ে ~২%
    এমনকি গুজরাতেও ~২%

    ওদিকে কেরালাতে বোধহয় নোটা প্রায় পড়েইনি !!
  • এমেম | 127.*.*.* | ১৭ মে ২০১৪ ০০:৩৫638568
  • পশ্চিমবঙ্গ: বিভিন্ন আসনে কে কত মার্জিনে জিতলেন

    http://eciresults.nic.in/statewiseS25.htm?st=S25
  • dd | 132.*.*.* | ১৭ মে ২০১৪ ০০:৪৩638569
  • আচ্ছা এই যে বারং,বার শুনে যাচ্ছি ইউ পিতে অমিত শাহ দারুন স্ট্র্যাটেজি খিলায়া থা। আর ওর জন্নেই ইউ পিতে বিজেপি সুইপ কল্লো(রাজোস্থান,হরিয়ানা,দিল্লী.... প্রেকটিকেলি পুরো উত্তর ভারতেই করেছে। কিন্তু কে শোনে কার কথা)।

    এই স্ট্র্যাটেজি মালটা কি? এটা ক্যামন করে খ্যালে? অন্য স্টেটে না খেলবারই বা কি কারন?

    না কি এটাও ঐ মিডিয়া দানোব বা বুজিচক্রো গোছের কিছু জুজু?
  • Arpan | 125.*.*.* | ১৭ মে ২০১৪ ০০:৪৬638570
  • @পাই - বুঝলাম।
  • Ekak | 24.*.*.* | ১৭ মে ২০১৪ ০১:০৭638571
  • ইয়ে, এট্টা বাচ্চামত কথা :

    একা বিজেপি সাম্প্রদায়িক কার্ড খেলে এটা কিন্তু নয়। একচুয়ালি অন্য পার্টি তথা কংগ্রেস অনেক বেশি খেলেছে। এখন ঘটনা হলো ওরা খেলেছে মাইনরিটি কে নিয়ে। তার ফলে কিছু সমস্যা তৈরী হয়েছে যা থেকে চেষ্টা করলে বেরিয়ে আসা যাব্বে ওভার দ্য টাইম। আর আফটার অল আমি সাংবিধানিক ভাবে মুসলমান বলে চিহ্নিত নই। তাই তাঁদের কথা না ভাবলেই চলে। কিন্তু মেজরিটি কে নিয়ে তাস খেললে চিন্তা তো হবেই। যাকেই তাসে ফেলা হয় তার লং টার্মে বড় করে মারা যায় যে।

    একটা খেলা দিচ্ছি। এ আর বি দুটো দেশ। পাশাপাশি।

    ফ্যাক্ট এ ) বি দেশে হিন্দুদের হেব্বি ক্যালানো হচ্ছে। মুসলিম রা ক্যালাচ্ছে।
    ফ্যাক্ট বি ) বি দেশ বলতে গেলে একটা মুসলমান রাষ্ট্র। ওদেশের হিন্দু দের জীবন বিপন্ন।
    ফ্যাক্ট সি )একমাত্র মুসলিম রা বেজায় বিপন্ন হয়ে ইল্লিগাল ইমিগ্রান্ট হয়ে বি দেশ থেকে এ দেশে চলে আসছে আসছে।

    কিছু কানেক্ট করতে পারবেন ? হয়না। কারণ পালিয়ে এলে হিন্দুদের বেশি আসা উচিত। কারণ ক্যাল তা তারা খাচ্ছে। মুসলিম রা নয়। আসলে পালিয়ে তো আসছেও। হিন্দু মুসলিম কাতারে আসছে। মিসর কারণে আসছে। কিন্তু কারণ নিয়ে আমরা ভাবতে যাব কেন ? এই মরেছে এইটা বলা যাবেনা :)))) গরিব মানুষ আসছে না বড়লোক আসছে সেই ব্যাখ্যাতেও যাবনা। সোজা কথা .....আমার দেশে ইল্লিগাল ইমিগ্রান্ট এলাও নয়। এটা ধর্মশালা নয়। ব্যাস। নাহ এনারা এবার ঘ্যানঘ্যান করবেন :):) হিন্দু দের দেখতে হবে। হিন্দু গুলো কোথায় যাবে ? ওহ তাহলে এত নন -সেকুলার র্যাশনাল ফলাবার কি দরকার ছিল ?বললেই হয় আমি কংগ্রেসের মত মুসলিম কার্ড খেলিনা। হিন্দু কার্ড খেলি। আলটিমেটলি হিন্দু কোটায় প্রচুর ইল্লিগাল ইমিগ্রান্ট ঢুকিয়ে আরও বড় করে মারা হবে দেশটাকে। মারুন। জনগণ চুস করেছে মারার অধিকার পেয়েছেন মারুন। খামোখা সেটাকে শুধু নন -সেকুলার রাশানাল বলে হেক্কার নেবেননা। ওটা একই তাসের উল্টোপিঠ। সেকুলার কংগ্রেস ও না আপনেরাও নন। দুদিকেই তোষণের রাজনীতি। নেচার গুলো আলাদা বলে ফ্যাক্ট আলাদা না।
  • Ekak | 24.*.*.* | ১৭ মে ২০১৪ ০১:০৯638572
  • *মিশ্রিত
  • এমেম | 127.*.*.* | ১৭ মে ২০১৪ ০১:২২638573
  • ১) হিন্দুরা কোথায় যাবে? এই প্রশ্নটাই ভুল। দিব্যি যাচ্ছে যেখানে মন চায় বা চান্স পায়।
    ২) বিজেপিলে সেকুলার কেউ বলে না। তারা নিজেরাও না।
    ৩) হাউএভার, বাড়ি জ্বালিয়ে দিলে পালানো আর ইকনমিক কারণে অন্য দেশে যাওয়া এউ দুই ব্যাপার আইনের চোখে এক হয়না কোনও দেশেই।
  • Ekak | 24.*.*.* | ১৭ মে ২০১৪ ০১:২৬638574
  • তার মামে আপনি রাজনৈতিক শরণার্থী সমর্থন করেন ? তার মানে তো সেই দেশে বাইরের লোক বাড়াচ্ছেন ! এদিকে বৌদ্ধ উদিকে হিন্দু সবাইকে থাকতে দেওয়ার দায় পড়েছে নাকি আমাদের। আর বিজেপি কে সুকুলার বলিনি, পরে দেখুন আরেকবার। ওনারা একটা খুব মজার স্ত্যান্দ নেন সেকুলারিসম কে গাল পেরে যে ওনারা কোনো কার্ড খেলছেন না :))
  • এমেম | 127.*.*.* | ১৭ মে ২০১৪ ০১:২৮638575
  • *বিজেপিকে

    কংগ্রেস বিষয়ে বেশি কিছু বলার নেই। বহুদিন যাবত তাদের একটাই কার্ড -- সেকিউলারিজম।
  • ... | 177.*.*.* | ১৭ মে ২০১৪ ০১:৩০638577
  • এর সাথে একমত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন