এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭৩১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | 144.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১২666834
  • এখানেই চিপকে রাখি

  • :) | 118.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১৪666836
  • এসব প্রশ্ন আলিমুদ্দিনে গিয়ে করুন।
  • কল্লোল | 111.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৫২666838
  • পিটি উবাচ। "সিদ্ধার্থ, বিমান আর সূর্য-এদের মধ্যে যার উত্তর তোমাকে স্বাচ্ছ্ন্দ দেয় সেটা তুমি বেছে নিও। "
    আমার মত যদি চাও তো আমি মনে করি এখন এই পরিস্থিতিতে পবতে তিনো আর সিপুয়ের দুজনেই দুজনের নক্ষী। সে তো হবে না। বুদ্ধবাউ রাগ করবেন। কিন্তু সে তো আমার মত। আমি তো তোমার মত চাইছিলাম।
    ১) সিদ্ধার্থনাথ সিংহ বলেছেন - ভোট ভাগাভাগির ফলে তৃণমূল জিতেছে। মানুষ এবার বুঝতে পারবে সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া।
    মানে সিপুয়েম তিনোর নক্ষী।

    ২) বিমান বোস বলেছেন - বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। আমাদের যারা বিজেপিকে ভোট দিয়েছেন তারা ভুল করেছেন।
    মানে তিনো বিজেপির নক্ষী।

    ৩) সূর্যবাবু বলেছেন - তৃণমূলের রাজনীতি কিছু মানুষকে বিজেপির দিকে ঠেলে দিচ্ছে।
    মানে তিনো বিজেপির নক্ষী।

    উত্তরটা না পাওয়া অবধি ঠট্টাই চলবে। বামেরা নিজেদের আর কিছুর যোগ্য রাখে নি।
  • sm | 53.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৫২666837
  • আপনি বিজেপি-পন্থী জানার পর থেকে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি না। কেননা বিজেপি-তে যারা বিপদ দেখেনা তাদেরকে বোঝানোর ক্ষমতা আমার নেই।
    -- আমাকে বি জে পি/ তিনো /কংগ্রেস যা ইচ্ছে ভেবে নিন। আমি ব্যক্তিকে সরিয়ে, একজন সাধারণ মানুষের প্রশ্ন; এই হিসেবে উত্তর দিন।আমি কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিয়েছিলাম। আর একজন বি জে পি পন্থী মানুষ কোনো প্রশ্ন করলে কি আপনি কোনো উত্তর দেন না?
  • PT | 213.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১৯666839
  • কল্লোলদা

    এই আলোচনাটায় তোমার রাজনৈতিক বিচার-বোধ মোটেই প্রকট হচ্ছে না।

    কে কার লক্ষীপ্যাঁচা তার উত্তর তুমিই বের করতে পার যদি কৃষ্ণগঞ্জের বিজেপির ভোটের শতাংশ ২০১১-র ৩% থেকে ২০১৪-তে কি করে ১৫% হল সেটা বের করতে পার।

    আর কোন নেতা কখন কোন মন্তব্য করে আর কেন করে তার ব্যাখ্যা আমি কি করে দেব? আমি তো আর ভোটের জন্য লোকের কাছে যাই না।

    তবে সিঙ্গুরের চাষীর সব্বোনাশ করার পরে তোমার এখন ঠাট্টা-মস্করা করা ছ্ড়া কি-ই বা করার থাকতে পারে?

    "আর একজন বি জে পি পন্থী মানুষ কোনো প্রশ্ন করলে কি আপনি কোনো উত্তর দেন না?"

    দিতে ইচ্ছে করে কিন্তু দিয়ে লাভ নেই। কেননা তারা ধর্মীয় মেরুকরণ ও তৎসংক্রান্ত সমস্যা বুঝতে চায় না বা পারে না।
  • sm | 53.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০৩666840
  • বুঝবে কি বুঝবেনা, সেটা যে প্রশ্ন করেছে তার সমস্যা। আপনার কাছে কোনো উত্তর জানা থাকলে দিন।নয়তো ঠোট ফুলিয়ে; ও বি জে পির মত ভাবে, তাই বলবনা এটা কি ঠিক হচ্ছে?রাজনৈতিক মিনিময় করতে হলে একটা মিনিমাম সৌজন্য তো রাখতে হয়, না কি?
  • pinaki | 90.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০৯666841
  • সিঙ্গুরের চাষীর সর্বনাশ তো প্রথমতঃ আপনি করেছেন গায়ের জোরে তাদের জমি ছিনিয়ে নিয়ে। কল্লোলদা তো পুলিশ দিয়ে পিটিয়ে তাদের জমি দখল করেননি। আগে নিজের মুখ আয়নায় দেখুন। (আপনার স্টাইলে বললাম। এরকম যাত্রাপালার মত 'সিঙ্গুরের চাষীর সর্বনাশ করেছো, তারপর বিজেপিকে বঙ্গে এনেছো - হে পামর, নরকেও তোমার স্থান হবে না' - স্টাইলে ডায়্লগ এই বয়েসে এসে দিনের পর দিন দিয়ে যাওয়ার এই অসীম ক্ষমতাকে কুর্নিশ জানাতে)।
  • sm | 53.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১০666842
  • সেদিন কে কাগজে পড়লাম, এক শিল্পপতি রঘুনাথ পুরের কাছে প্রায় এক শ একর জমি সরকারে কাছথেকে কারখানা করবে বলে নিয়েছিল। এখন কারখানা না করে, আবার ভালো করে চাষ করছে !
    কি বিচিত্র এই দেশ !
  • sm | 53.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১৬666843
  • ওপরের অধোগতি টা ভাবুন একবার। শিল্প পতি থেকে কৃষক !
    জিন্দালরাও, কারখানা করবেনা বলেছে।
    শিল্পপতি দের এই সব্বনাশের জন্য কে দায়ী; সেই কল্লোল বাবু না কি?
  • PT | 213.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২০666846
  • sm
    রাজনীতির সঙ্গে ধর্ম মেশালে কি হয় সেটা যে বোঝে সে তো বিজেপির সমর্থক হতে পারে না।
    আপনি কি তাহলে এবার থেকে সৌজন্য শেখাবেন? তাহলে গোধরায় বিজেপি যে সৌজন্য দেখিয়েছিল তা দিয়ে শুরু করুন।

    pinaki
    দেশের আইন অনুসারে জমি নেওয়া হয়েছিল। ঐ সব "গায়ের জোর" ইত্যাদি ডায়লগ যারা দিয়েছিল, তারাই সিঙ্গুরের চাষীর (ও পব-র শিল্পায়নের) সব্বোনাশ করে যাত্রার দলবল নিয়ে হাওয়া হয়ে গিয়েছে। যে এই যাত্রার ক্ষীর খেয়েছে সে এখন তেলে ভাজার দোকান খোলার পরামর্শ দিচ্ছে।
    তবে আপনি কি অন্য কারো হয়ে উত্তর দিচ্ছেন?
  • ranjan roy | 24.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২০666845
  • একের পর এক নির্বাচনে ভোটের প্রতিশত নির্মম ভাবে কমে যাচ্ছে।
    এবার আর বাইক বাহিনীর সন্ত্রাসের গপ্পো ও নেই। তবু ভোট তিনবছরে আদ্দেক! বিজেপির ভোট বাড়ছে!!
    ছাগল জনগণ ভুল বুঝছে। নেতারা আর" বোঝাতে পারি নি" বলার অবস্থায়ও নেই।
    তাই ফ্রাস্টেশন ঢাকতে গুরুর ঊরুভঙ্গই সই!
    বর্তমানের কোন সমস্যা নিয়ে প্রশ্ন করা চলবে না। কারণ উত্তর আপনি বুঝবেন না!!
    শুধু পাঁচবছর আগের কথা তুলে বলা হবে-- নীল ডাউন হও!!
    সমর সেনের কবিতার লাইনঃ
    " বর্তমান মুক্তকচ্ছ, ভবিষ্যত হোঁচটেতে ভরা"।
  • ranjan roy | 24.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২৪666847
  • হ্যাঁ, হ্যাঁ, সবকিছুই দেশের আইন মেনে হয়েছিল এ নিয়ে কোন সন্দেহ নাই। বাণতলা, সুচপুর, নন্দীগ্রাম থেকে নেতাই! সব আইন মেনেই হয়েছিল!
  • ranjan roy | 24.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২৬666848
  • তাই আইন মেনেই সিপিএম এর ভোট কমছে। ছাগল জনগণ বেশ আইন বুঝেছে।
    তাই সিপিএম ও ম্যানিফেস্টোতে লিখছে-- শিল্পের জন্যে জোর করে অনিচ্ছুক কৃষকের জমি নেওয়া--চলবে না, চলবে না।
  • PT | 213.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩৩666849
  • অসুবিধে নেই।
    সিপিএমের ভোট কমেছে মানে বিজেপির ভোট বেড়েছে। তাতে আপনি যদি আনন্দ পান পেতেই পারেন।
    আমরা কি তাহলে ছুপা বিজেপিদের ক্রমে ক্রমে চিনতে পাচ্ছি? সিঙ্গুরের আন্দোলন কি তবে বিজেপিকে পব-র রাজনীতিতে নিয়ে আসার প্রথম ধাপ ছিল?
    (নালন্দা স্মরণ করুন!)
  • sm | 53.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩৪666850
  • দেশের আইন বলে, গোধরা হত্যা কারীদের বিচার চান না কেনে? আপনার তো বিচার ব্যবস্থা রায় না দিলে কোনো কিছুই খোলসা হয় না।
    আমি তো খালি আমার প্রশ্নের উত্তর চেয়েছিলাম।কোনো অসৌজন্য তো দেখাই নি। উত্তর টা পরিস্কার করে দিয়ে দিন না।
  • pinaki | 90.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪৫666851
  • এক্জ্যাক্টলি। আইন মেনেই সিপিএমের শাসনের অবসান হয়ে তিনোমূল জমানা এসেছে, আইন মেনেই মমতার শাসন চলছে, আইন মেনেই সারদার দোষীরা ধরা পড়ছে, আইন মেনেই বিজেপি ক্ষমতা বাড়াচ্ছে - আপনি এত উতলা কেন তবে?
  • pinaki | 90.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪৭666853
  • মানে আপনার প্রথম প্রস্তাব সেক্ষেত্রে হওয়া উচিৎ সিপিএম দলটাকে উঠিয়ে দেওয়া অথবা দুনিয়ার বামপন্থীকে জেলে পোরা।
  • pinaki | 90.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪৭666852
  • দেশের সব আইন মেনে চলাই যদি লক্ষ্য হয়, তাহলে আর বামপন্থী আন্দোলনের বা বামপন্থী সংগঠনের দরকারটা কী?
  • কল্লোল | 111.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১৬666854
  • বিজেপিটি। তুমিই নক্ষীপ্যাঁচা আখ্যান শুরু করেছিলে। তাই তোমাকেই বলতে হবে কে কার নক্ষী।

    সিপুয়েম কেন বিরোধী দলের ভূমিকা পালন করতে পারছে না, তা নিয়ে চিন্তা ভাবনা কিছু আছে তোমার?

    কতোগুলো বুজি মিলে একটা আস্ত বামফ্রন্ট হাওয়া করে দিলো দু বছরে। ওরকম দলেদের কি কম্মে লাগে বলতে পারো? ক্ষমতায় না থাকলে যারা বাঘ থেকে ছুঁচো হয়ে যায় তারা কি একটা রাজনৈতিক দল বলে আখ্যাত হবার যোগ্য?

    যাগ্গে। তোমার তাতে কি? বিজেপির ভোট তো বাড়ছে। বিজেপি এলেই তোমার মতানুসারে জমি নিয়ে শিল্প বানাবে। তুমি খুশী।
  • S | 109.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৪৭666856
  • চিট ফান্ডের টাকার কি কোনো রোল নেই?
  • qq | 125.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:০৯666857
  • সিঙ্গুরের সময় রাজনাথ সিং দের কে রামধনু অনশন মঞ্চে নিতে অসুবিধে হয় নি, যুক্তি দেয়া হয়েছিল -
    "কার সাথে আছি বড় কথা নয় কার বিরুদ্ধে আছি
    শত্রুর শত্রুকে পেয়েছি লড়াই এ কাছাকাছি "
    এবার বাম সমর্থক রাও সেই যুক্তি ফলো করলে গেল গেল রব তোলা কেন ?
  • :) | 118.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৩৬666858
  • মানে বাম সমর্থকেরা বিজেপি কে পাশে পেয়েছে, আর সেইজন্যে খুশি?
  • কল্লোল | 125.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৪৩666860
  • :) - কে তুলেছে গেলো গেলো রব!!
    তো সেটা স্বীকার কল্লেই হয়। বামেরা বিজেপির সাথে হাত মিলিয়েছে তিনো খতমে। অত্যুত্তম।
    কি ? বিজেপিটি !! তাই কি?
  • ranjan roy | 24.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৫০666861
  • এই সময় পত্রিকাই তো নিকেচে উত্তরবঙ্গে এসএফ আই
    কং ও বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তিনোকে ধরাশায়ী করেছে!
    আমি খুশি।
    লাইনে এসো বাবা!
    হোলিয়ার দ্যান দাউ আলখাল্লাটা নাবাও।
    হামামেসব দলই--!!
    আইনের শাসনের জয়জয়কার হোক।
    সমস্ত গণ আন্দোলন র‌্যাবল রাউজিং ট্যাগ লাগিয়ে নিষিদ্ধ করা হউক।
  • ranjan roy | 24.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৫৪666862
  • দু কি সিপিএম এর স্বরূপনগর জোনাল কমিটির সম্পাদক কমঃ কামালুদ্দিনের কথায় ভরসা পেলেন?
    তাহলে কিছু বলার নেই।
    আমার চোখে ওসব পাঁচিলে বসে তেঁতুল খাওয়া। এই মোডে থাকলে আগামী ২০১৬তে স্বরূপনগরে সিপিএম এর ভোট আরো কমবে।
  • pi | 24.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:১০666864
  • <SSC অচলাবস্থায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবীতে আজ ছিল নবান্ন অভিযান।
    হাওড়ায় জমায়েত হওয়ার আগেই বাসে করে যে সকল সাথী আজকের প্রোগ্রামের ব্যাচ পরে আসছিলেন, তাঁদেরকে বাস থেকে নামিয়ে গ্রেপ্তার করে পুলিস।

    গ্রেপ্তার হোককলরবের অনেকেই।
  • Du | 76.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:২০666865
  • র'ন্জনদা আমি খুব একটা ভরসা নিয়ে দিলাম কি খবরটা? পাচিল ইত্যাদি বলে যান খুশিমনে আমি এই নিয়ে তর্ক করছি না।
  • dc | 132.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:২৫666867
  • এক দলের মন্ত্রঃ আসিতেছে! আসিতেছে! বিপ্লব আসিতেছে!

    আরেক দলের মন্ত্রঃ আসিতেছে! আসিতেছে! আচ্ছে দিন আসিতেছে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন