এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৭০০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • naak | ১৯ নভেম্বর ২০১৬ ২৩:১১726319
  • দিল্লীর
    সব্জি মান্ডি তে কী হচ্ছে জানি না, তবে বাজারে বা ঠেলাওয়ালাদের কাছে তাজা সব্জির অভাব নেই, দাম-ও কম বেশী কিছু-ই হয়নি।
    আজ ট্রেড ফেয়ার ও ঘুরে এলাম, প্রথম শনিবারে যেমন ভীড় হওয়ার কথা তেমনই ভীড়। এছাড়া টিকিট কাটার সময় একটা পুরোনো ৫০০ টাকা ভাঙিয়ে দিল, আর দুটো স্টলে আরো দুটো। প্রত্যেকটা খরচ ২০০ টাকার আশেপাশে ছিল। আজ মুদীখানার দোকানেও একটা নতুন ২০০০ এর নোট ভাঙিয়ে দিয়েছে।

    তবে ব্যাঙ্ক/এ টি এমের সামনে আজকেও লম্বা লাইন দেখেছি।
  • naak | ১৯ নভেম্বর ২০১৬ ২৩:১৬726320
  • ও, আমার আরো দুটো নোট তেল ভরতে খরচ হয়েছে, মনে হচ্ছে নোট বদলের লাইনে আর দাঁড়াতেই হবে না।
  • | ২০ নভেম্বর ২০১৬ ০৮:৫৫726321
  • পস্চিমবঙ্গের লোকজনের এই মিথ্যে আর চুকলি কাটার অভ্যেসটা বেশ পুরানো। এখন আবার ডিজিট্যাল মাধ্যমে হু হা করে ছড়ায়



    বাকী অংশ

  • pi | ২০ নভেম্বর ২০১৬ ১০:৩৮726322
  • গুজবের এক প্রাইমারি সোর্সকে পাকড়াও করেছিলাম। এদিকে যেই বলেছি ওনার পোস্টের স্ক্রিনশট নেব আর কাগজের খবর একসাথে দিয়ে শেয়ার করব।পোস্ট ডেল। তার আগে আব্দি তড়প্ব যাচ্ছিলেন খবোরের কাগজ ভুল। ওনার সোর্স অথেন্টিক।

    সাম্ঘতিক গতিতে গুজব ছুটছে।
  • pi | ২০ নভেম্বর ২০১৬ ১০:৩৯726323
  • 23 Nov Budhbar ALOCHONA SABHAY bolben Suporno Moitra (ex Secretary, Bengal Chamber of commerce), Dr Amit Dasgupta (Prof of Economics), Dr Prosenjit Bose ( Researcher & Activist). Mahabodhi Society Hall, College Square, 4pm. BISHOY : 500/1000 takar note batil keno? Kaar sarthe? Ki hobe porinoti? Sobaike niye chole ashun.
    Ayojok : APDR( BBD BAG SAKHA)
  • | ২০ নভেম্বর ২০১৬ ১০:৪৬726324
  • গুরুতে বেনামে পোস্টকরা গুজবের ট্রেন্ড লক্ষ করলে ব্যপারটা বোঝা যাবে। এরা নিজেরাও জানে যে যা বলছে সেটা মিথ্যে ঐজন্যই বেনামে লেখে।
  • রোবু | ২০ নভেম্বর ২০১৬ ১০:৪৮726325
  • pi | ২০ নভেম্বর ২০১৬ ১১:০০726326
  • দমদি। একদমই তাই। আমি জানতে চাইলাম কার পোস্ট। চুপ।
    তবে এবার একটা রিয়েল প্রোফাইলকে পাকড়েছি। দেখি ভুল স্বীকর করে স্টেটমেন্ট দেন কিনা।
  • রোবু | ২০ নভেম্বর ২০১৬ ১১:০১726328
  • কাল বাজারে গেলাম। প্রথমেই সিগারেটের দোকান।
    - বিক্রি ঠিকমত হচ্ছে?
    - না ভাই। লোকের পকেটে খুচরো নেই।
    - ভালো হল না খারাপ?
    - ভালোটা তো এখন বোঝা যাবে না।
    - সে তো বটেই।
    - আমাদের এখানে তো এই ডাক্তার গ্রেফতার, ঐ ডাক্তার সুইসাইড করেছে।
    - কাগজে পড়েছেন?
    - না, এসব লোকাল খবর।
    - বিশ্বাস করবেননা, আমি দুরগানগরের ঐ ডাক্তারকে কালকেই চেম্বারে দেখিয়ে এলাম (মিথ্যে কথা)
    - তাই নাকি? গুজব?
    - কাগজে বা টিভিতে নিজের চোখে না দেখে বিশ্বাস করবেননা।

    চায়ের দোকান

    - কী পরিস্থিতি?
    ১ম - এই তো পাসবই নিয়ে ঘুরছি, কিছুই লাভ হচ্ছে না। অসুবিধে হচ্ছে খুব।
    ২য় - তা তো একটু হবেই ভাই।
    ৩য় - আরে ঐ ডাক্তার ধরা পড়েছে তো।
    - কাগজে পড়লেন?
    - না, লোকাল খবর। আমরা সবাই জানি। সবাই শুনেছি।
    সমস্বরে - শুনেছি শুনেছি। ধরা পড়ছে। সুইসাইড করছে। ভালো হবে। টাকা গরিবের কাজে লাগবে। আচ্ছে দিন আসবে।

    মাংসের দোকান
    - কী বুঝছেন?
    - বাজার খুব খারাপ।
    - ভালো হল না খারাপ?
    - আমাদের কিছু উপকার হবে বলে মনে হয় না।
    - কেন?
    - এই দেখুন আনন্দবাজারে কি দিয়েছে (দেখলাম, ভালোই হিসেব পত্তর আছে)
    - তো কি মনে হচ্ছে?
    - বর্তমান বন্ধ করে আনন্দবাজার রাখব ( মনে মনে হাসি)
    - সে তো ঠিক আছে। কিন্তু বাজার কেমন চলবে?
    - দাদা মুশকিল আছে। পরিস্থিতি স্বাভাবিক হতে দেরি আছে। আমাদের ওপরই কোপ সবার আগে পড়ে। এখনো প্রচুর নোট ছাপানো বাকি। কাগজে বলছে চার মাস লাগবে।

    সব্জির দোকান
    - সব বেগুনেই তো দেখি কানা পোকা
    - ভালো মাল কেনার পয়সা নেই দাদা।
    - কেন? কী হল?
    - এই টাকাবন্ধের চক্কর।
    - সব্জির দাম কমবে?
    - না, বাড়বে। চাষ বন্ধ, পাইকার মাল তুলছে না।

    ফলের দোকান
    - কী বুঝছেন?
    - দেখি কদিন কষ্ট করে। এতবড় কাজ হচ্ছে। কিছু তো কষ্ট হবেই।
  • pi | ২০ নভেম্বর ২০১৬ ১১:০৩726329
  • একক রোবু ও অন্যদের জন্য।

    ভিডিওগুলো দেখা যাচ্ছে কি ? কদিন ধরে আমি যাদের সাথে যা কথা বলেছি, একেবারে এক কথা শুনেছি।

    https://m.facebook.com/story.php?story_fbid=1309249325763098&id=100000341287459
  • Ekak | ২০ নভেম্বর ২০১৬ ১১:০৪726330
  • পাই
    অসুবিধে না থাকলে রিয়েল প্রোফাইলের নামটা পাবলিক করিস। রেইড হচ্ছে এদিক ওদিক সেটা আলাদা কথা কিন্তু কারো নাম নিয়ে এরেস্ট -মৃত্যু এসব ছড়ানো রীতিমতো ক্রিমিনাল অফেন্স।
  • pi | ২০ নভেম্বর ২০১৬ ১১:০৬726331
  • দীপন্জন দাস। হিন্দিতে প্রোফাইলকে ণাম। এখন আবার বলছ গ্রুপে বলেছে খালি। অন্যত্র না।
  • pi | ২০ নভেম্বর ২০১৬ ১১:০৭726332
  • মূল স্টেঅটমেন্টে রেইড নিয়ে বলেছিল। বাকিগুলোর ও অনেক সোর্স আছে। এমনকি থাকার ও, এসব বলেছিল
  • রোবু | ২০ নভেম্বর ২০১৬ ১১:০৯726333
  • কল্যাণী, কোননগর, হুগলী, ব্যান্ডেল, কলকাতা, শিলিগুড়ি, দুরগাপুর, নৈহাটি, বহরমপুর খড়গপুর - সমস্ত জায়গায় ইনকাম ট্যাক্স একসাথে রেড মেরেছে। অধিকাংশ ডাক্তার-ই বার দুয়েক মারা গিয়েছেন। কেউ কেউ তারপর অ্যারেস্ট হয়েছেন।
    পশ্চিমবঙ্গ ডাক্তার শূন্য। রাস্তায় দাঁড়িয়ে ঢিল ছুঁড়লে যার মাথায় পড়ছে তিনি একজন ইনকাম ট্যাক্স অফিসার। এখানে এখন মানুষের থেকে ইনকাম ট্যাক্স অফিসারের সংখ্যা বেশী।

    ---------------------------------------------------------------------------

    গুজবে কান দেবেন না। গুজব ছড়াবেন না।
  • রোবু | ২০ নভেম্বর ২০১৬ ১১:১০726334
  • কখনোই পিটিদার ফ্যান ছিলাম না।
    ছাগল তত্বে বিশ্বাস বাড়ছে।
  • Ekak | ২০ নভেম্বর ২০১৬ ১১:১৩726335
  • মুশকিল হলো ট্যাক্স অফিসাররা ফেসবুকেও আছেন :) তাঁদের ই একজন এসে বললেন, আরে অঞ্জলি থেকে রেইড হয়েছে বেআইনি লেনদেনের জন্যে ( মোস্ট প্রবাবলী পুরোনো ডেটে বিলিং, এটা সোনার দোকানগুলো করে। যদিও উনি নলেন নি, আমার মনে হয়েছে এটাই কারণ ) কিন্তু সীলফিল কিছুই হয়নি।

    তো এই গল্পের গরুকে গাছে তুলে প্রচুর লোক আনন্দ পাচ্ছে আরকি। ডাক্তারদের নিয়ে রটনাগুলো আরো প্রমান করে, জেলাসি ড্রিভেন মেন্টালিটি কিভাবে একটা নেগেটিভ ইকোনমির দিকে ঠেলে দেয়।
  • एकक | ২০ নভেম্বর ২০১৬ ১১:২০726336
  • পেয়েছি প্রফাইল টা। বাচ্চা ছেলে। এই সোর্স নয় মোস্ট প্রবাবলি। অন্য লোক আছে পেছনে লাগার।
    https://www.facebook.com/dasdeepanjan82
  • কি আপদ | ২০ নভেম্বর ২০১৬ ১১:২৬726339
  • এক ল্যাব-কর্তার ব্যাখ্যা, ‘‘তা হোক। ডাক্তারেরা তো মুঠোয় থাকবেন। যা রোগী পাঠাবেন, তাতে রোজগার হবে বেশি।’’ চিকিৎসকদের একাংশের আক্ষেপ, ‘‘এতে রোগীর পকেট কেটে অপ্রয়োজনীয় পরীক্ষা করানো আরও বাড়বে।’’ এক পেসমেকার নির্মাতা নিজেদের বেশ কিছু এজেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘অফার’ করেছে কিছু ডাক্তারকে। তাতে আড়াই লাখ করে ভাগে-ভাগে টাকা রাখা যাবে। ট্যাক্স বসবে না। পরে তা ‘সাদা’ হয়ে ফিরবে। বদলে কোম্পানির পেসমেকার-ই লিখতে হবে। অর্থোপেডিক ইমপ্লান্ট সংস্থার এক কর্তা বলেন, ‘‘আমরাও অফার দিচ্ছি। টাকা আমাদের অ্যাকাউন্টে রাখুন। ব্যাকডেটে বিল দেব। আমাদের প্রডাক্ট প্রেসক্রাইব করে যান।’’

    ---------

    এরপরও ডাক্তারদের ভগবান বলতে হবে, তাদের কাছে ব্ল্যাক মানি নেই মানতে হবে।
  • | ২০ নভেম্বর ২০১৬ ১১:২৮726341
  • জেলাসি ড্রিভন শুধু ইকোনমি না, পুরো লাইফস্টাইলই জেলাসি ড্রিভন। এক্ষুণি ঐ আরেকটা টইতে "অমিত্দা'র কোনও এক ভাই বা বোন এসে চাট্টি বাংলিশে যে পোস্টটা করে গেছে ওটারও রন্ধ্রে রন্ধ্রে ঐ অক্ষম ঈর্ষা।
    এমনিতে হিংসে করছে হ্যাংলাচ্ছে ঠিকই আছে, মুশকিল হয় যখন হিংসের চোটে মিথ্যে বদনাম শুরু হয়ে দ্রুত বড়সড় লেভেলে বদনাম চলে।
  • Ekak | ২০ নভেম্বর ২০১৬ ১১:২৮726340
  • যথেষ্ট ব্ল্যাক মানি আছে। কিন্তু কারো নাম করে গুজব ছড়ানোর পেছনে যেটা আছে সেটা জেলাসি আর রাজনৈতিক ফায়দা। ব্ল্যাক মানি উদ্ধার নয়।
  • Ekak | ২০ নভেম্বর ২০১৬ ১১:৪২726342
  • শুধু "বড়" না, পপুলার ও হতে হবে। চয়েসগুলো খেয়াল করুন। কলকাতায় কিছু ব্যবসায়ীকেও রেইড হয়েছে বলে শুনেছি। অবস্যই নেট সূত্রে না। কিন্তু তাদের নাম আসেনি। তারা বিখ্যাত কেও না। বড়বাজারের পাবলিক।

    ওদিকে কল্যানে রেইড হয়েছে আমার বন্ধুর বাড়িওয়ালা এবং আশেপাশের কিছু এরিয়া জুড়ে। এগুলো একটাও খবরে আসেনি, আসবেনা। ডাক্তার -উকিল এদের নামে ছড়ালে যে এফেক্ট সেই মজা তো কোন অপরিচিত ব্যবসায়ী বা স্টকিস্টএর নেই :) একদম পলিটিকালি ঠান্ডা মাথায় ছড়ানো গুজব এগুলো। যাতে সাধারণ মানুষ খায়।
  • রোবু | ২০ নভেম্বর ২০১৬ ১১:৫১726343
  • একদম।
  • | ২০ নভেম্বর ২০১৬ ১১:৫৭726344
  • হুঁ
    @একক
  • Rit | ২০ নভেম্বর ২০১৬ ১২:০২726345
  • রোবু দা,
    ঃ))
  • pi | ২০ নভেম্বর ২০১৬ ১২:০৩726346
  • গ্রুপে একজন লিখে গেছেন Amar baba ma dujonei doctor... even masi meso o... tader prochur bondhu bandhob der mrityu sombad sunchi... tar thekeo boro kotha tader kache koto kalo taka paoa geche tar hisaab o sunchi... baba ma kotha ullyekh korar karon ami kotota surely jani egulo gujob seita bojhate... but ami je kono kauke eita gujob bole biswas korate parchina... sobai nije confirm koreche (probably mrito byakti ke phone kore) sobai authentic news dicche... r besi bolle amar bari kalo taka ache tai amar ato chinta eita to achei... lokjon even amar meso ke apnar koto kalo taka ache, amader poesa mere borolok hoyechen ebar modi apnake moja dekhabe esob o ese likhe geche fb wall e... jar name egulo bola hocche tar obostha ta keu vabche na... esob opomaner fole ebar sotti keu suicide korbe...
  • pi | ২০ নভেম্বর ২০১৬ ১২:০৭726347
  • কী আপদের পোস্ট দেখে মনে হল সত্যি কী আপদ ! নিজেরই লিন্কের শেষে লাইনগুলো আর কোট করলেননা। ঃ)
    ডাক্তারের মানেই কালোকারবারী প্রমাণ করতে অসুবিধে হবে বলে ?

    'চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’-এর পশ্চিমবঙ্গ শাখার তরফে শান্তনু সেনের প্রতিক্রিয়া, ‘‘প্রতি পেশায় কিছু অসৎ লোক থাকে। তাদের সঙ্গে বাকিদের গুলিয়ে ফেলা ঠিক নয়।’’
    যাঁরা ঘুরপথে কালোকে সাদা করতে চাইছেন, তাঁরা নির্ঘাৎ বিপদে পড়বেন বলে শান্তনুবাবুদের বিশ্বাস। '
  • PM | ২০ নভেম্বর ২০১৬ ১২:১৪726348
  • উত্তর পাড়ায় এক প্রখ্যাত শিশু চিকিৎসক হার্ট এট্যাকে মারা গেছেন এর মধ্যে। ব্যান্ডেল থেকেও লোকে ওনাকে দেখাতে যেতো।

    বাজারে দুটো গুজোব---

    ১। সব জমানো কালো টাকা কাগজ হয়ে যাওয়াতে শোকে হার্ট অ্যাটাক হয়েছে
    ২। ইনকাম ট্যাক্স রেড হয়েছিলো। ৯৪ লক্ষ ( ৯৫ বা ৯৩ নয়, ৯৪-ই) টাকা পাওয়া গেছে বাড়িতে। গ্রেপ্তার এড়াতে উনি আত্ম হত্যা করেছেন। বাড়ির লোক হার্ট অ্যাটাক বলে চালাচ্ছে।

    লোকে ওপোরের দুটোর মধ্যে একটা সাবক্রাইব করছে ইন্ভেরিয়েবলি ঃ(
  • PT | ২০ নভেম্বর ২০১৬ ১২:২০726350
  • এই ঋতুতে ছবি এঁকে পাওয়া টাকার হিসেব-নিকেশ চেয়ে কেউ বাণী দেবেন না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন