এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০৩ জুন ২০১২ ০০:৩২9630
  • পাই | ০৩ জুন ২০১২ ০০:৩১9629
  • ঃ)

    তবে ওটার পুরোটা বিশ্বাস করতে আগেও বারণ করেছি। মামু জল মিশিয়েছিল ! x-(
  • ব্যাং | ০৩ জুন ২০১২ ০০:২৯9627
  • হ্যাঁ, দামী দামী শাড়ির আঁচল দিয়ে নোংরা রাস্তা ঝাড়ু দিয়ে বেড়ানো থেকে সোনার গয়না! সব ব্যাপারেই বেশ মিল আছে।
  • পাই | ০৩ জুন ২০১২ ০০:২৯9628
  • আমাদ্দ্বারা ডিশওয়াশারে কনভার্টেড লোক এই গুরুতেই আছে ঃ)
  • Sibu | ০৩ জুন ২০১২ ০০:২৭9625
  • ব্যাঙেরা কেউ চুল আঁচড়ায় না, শাড়ী পড়ে না।
  • ব্যাং | ০৩ জুন ২০১২ ০০:২৭9626
  • নিশি, ঐ প্রবলা মহিলামহল কি আমার কিছু বলার অপেক্ষা রাখেন বলে মনে কর? ওনাদের ছোটবেলা থেকে দেখতে দেখতেই না আমি এরম জাঁদরেল দজ্জাল হয়ে উঠেছি! ওনারা আমার, তোমার, কারুর মতামতেরই তোয়াক্কা করেন না। :-))
  • পাই | ০৩ জুন ২০১২ ০০:২৬9623
  • সোনার গয়না আমারো বেজায় অপছন্দ। জোরজার করে যা যা দিয়েছিল, বেশিরভাগ তাদেরকেই গছিয়ে এসেছি। মানে দোকানে গিয়ে ফেরত দিয়ে তাদের জন্য গয়না।
  • Abhyu | ০৩ জুন ২০১২ ০০:২৬9624
  • হ্যা বেশ পাখির ডিমের সাইজের মুক্তোর গয়না আর অ্যাব্বড হিরের গয়না - জম্পেশ ব্যাপার হবে।
  • Abhyu | ০৩ জুন ২০১২ ০০:২৪9621
  • আম্মো
  • xi | ০৩ জুন ২০১২ ০০:২৪9622
  • ব্যাং, মুক্তোর আর হীরের গয়না দিতে বোলো। চুনি পান্না ও দিতে বলতে পারো।
  • xi | ০৩ জুন ২০১২ ০০:২৩9620
  • ডিশ ওয়াশার আমি খুলেও দেখিনি কোনোদিন। বাংলা ম্যানুয়ালি মাজি ধুই। মাজার আগে সব যা থাকে পেপার টাওয়েলে মুছে গার্বেজে ফেলে নিয়ে। কারণ কিছু থেকে গেলেই সিংক পাইপে আটকে যাবার প্রোব্যা।
    ঃ-)
  • পাই | ০৩ জুন ২০১২ ০০:২২9619
  • টাইপ আর অনুবাদের জন্য কেউ ইচ্ছুক থাকলে একটি মেইল ভেজিবেন।
  • ব্যাং | ০৩ জুন ২০১২ ০০:২০9618
  • না রে অভ্যু শাড়ির গোডাউন হবে না। কনেটি সাজুনি। আর তাতে আমার মা-মাসি-পিসিরা বেজায় খুশি। কারণ আমার কুঁড়ে স্বভাবটির জন্য তাঁদের নাকি লজ্জায় নাক কাটা যেত। যেমন আমি আমার চুল আঁচাড়াতেও ল্যাদ খাই, কানে দুল পরতে ভুলে যাই, শাড়ি পরতে চাই না ভাঁজ করে রাখতে এক্স্ট্রা এফোর্ট দিতে হবে বলে ইত্যাদি। এখন সাজুনি বৌ আসায় ওনারা খুশি হয়ে ঠিক করেছেন বৌকে মনে রাখার মতন একটা শাড়ির কালেকশন উপহার দেবেন সবাই মিলে। আর কনেটিও ঘোষণা করেছেন "আঁমাঁকে সোঁনাঁর গঁয়ঁনা দিঁও নাঁ, আঁমাঁর ভাঁল্লাঁগে নাঁ" যদিও আমার এক পিসি তাকে এক ধমকে চুপ করিয়ে দিয়েছেন সোনার গয়্নাকে অমন হতছেদ্দা করায়। কিন্তু বাকি মহিলামহল ঠিক করেছেন কনের পছন্দ অনুযায়ীই উপহার দেবেন।
  • | ০৩ জুন ২০১২ ০০:১৯9616
  • যারা বিষম নোংরা তাদের অনেকেই আবার বুঝতেই পারে না যে তারা নোংরা।
    অনেকের গায়ের পাশে গেলে গন্ধে গা গুলিয়ে ওঠে, কথা যখ্ন বলে --ওফ্‌!
    নিজেদের এই অপরিছন্নতা নিয়ে তাদের অনেকের আবার চাপা গর্ব ও আছেঃ)
  • xi | ০৩ জুন ২০১২ ০০:১৯9617
  • খড়ের আঁটি গোলা হিসাবে ব্যাবহার করে ছুড়ে ছুঁড়ে যুদ্ধ? ঃ-)
  • Abhyu | ০৩ জুন ২০১২ ০০:১৭9615
  • নোপ!
  • SS | ০৩ জুন ২০১২ ০০:১৬9614
  • খেতে বসে আমের আঁটি কে পাবে তাই নিয়ে?
  • Abhyu | ০৩ জুন ২০১২ ০০:১৪9612
  • ক্যুইজ - আঁটিযুদ্ধ কাকে বলে?
  • পাই | ০৩ জুন ২০১২ ০০:১৪9613
  • আমি ঘোর বৃষ্টিতে জন্মেছি। কিন্তু উহা ক্রিসমাস কাল।
    এইটা ছোট থেকে আমাকেও বলা হত। কী যেন, বাদুলে না বাদুরে ( ঘটি হলেও এই কথাটা সাবধানেই বল্লাম। প্পন ধারেকাছে আছে কিনা কে জানে)। বলা হত, আমার বিয়েতে এমনি বৃষ্টি হবে না ! তা, তাদেরকে ঠিক প্রমাণ করার জন্যই জুলাই মাসে বিয়েটা করে ফেল্লুম।
  • SS | ০৩ জুন ২০১২ ০০:১৩9611
  • ধুর, জলের গ্লাসের কেসটায় কোনো ডিশওয়াশারের গল্পই নেই। খেয়ে জল দিয়ে ধোয়া শুধু, নো সাবান। তা থেকে রীতিমতো খাবারের গন্ধ বেরোচ্ছিল।
  • Abhyu | ০৩ জুন ২০১২ ০০:১২9609
  • তাহলে অসময়ের বৃষ্টি হবে - কিন্তু বৃষ্টি হবেই।
    আর তুমি এখন থেকে এই রেটে বাজার করছ - নভেম্বর আসতে আসতে তো শাড়ির গোডাউন হয়ে যাবে
  • ব্যাং | ০৩ জুন ২০১২ ০০:১২9610
  • ম্যাগোটা তো ডিশওয়াশারে আন্ডারওয়ার কাচা লোকটার উদ্দেশ্যে বল্লাম।
  • xi | ০৩ জুন ২০১২ ০০:১১9608
  • সুনন্দা ও ভালো নাম।
    ননদিনী সুবেঙিনী ও খুব ভালো নাম। ঃ-)
  • xi | ০৩ জুন ২০১২ ০০:১০9606
  • গুঁড়ো সাবান আর খড়ের আঁটি দিয়েও কাজ হতো।
  • ব্যাং | ০৩ জুন ২০১২ ০০:১০9607
  • বিয়ে তো সেই নভেম্বরে। তখন কেমন করে বৃষ্টি হবে?
  • Abhyu | ০৩ জুন ২০১২ ০০:০৯9603
  • আর সুনন্দিনী-কে আমি সুননদিনী পড়লাম।
  • পাই | ০৩ জুন ২০১২ ০০:০৯9604
  • আমাদের বাড়িতে প্রচুর লোকজন খেয়েছে। ম্যাগো বলার মত বাসনকোশনে কাউকেই খেতে হয়নি।
    আমার প্রচুর পরিস্কার বাতিক শাশুড়িদেরও এখানে এসে ডিশওয়াশার ধরিয়েছি। নাঃ, আমার কাচা বাসনকোশনে তাদেরও সমস্যা হয় নাই। কোনোটা ঠিক না হলে সেটা আলাদা করে ধুয়ে নিলেই তো হল কিম্বা কোনোটা খুব গণ্ডগোলের এঁটো মনে হলে আগে বা আলাদা করে ধুয়ে নিলেই হল। আর এরকম সন্দেশ হলে আমি দ্বিতীয়বার আবার তাকে চালান করে দি।
    এই সব ব্যতিক্রমের জন্য খামোখা সব বাসনকোশনের পিছনে অত্ত অত্ত সময় ব্যয় করার মত সময় ইচ্ছা কোনোটাই আমার নাই।
  • ব্যাং | ০৩ জুন ২০১২ ০০:০৯9605
  • এসেস, আমার মাও তাদেরকে সেই কথাটাই বলেছিল, তারপর নিজেই তাদের সাথে তাদের বাড়িতে গিয়ে দেখে বাসনমাজার সাবানটাও নেই।
  • Abhyu | ০৩ জুন ২০১২ ০০:০৮9602
  • বেশ তাহলে অর বিয়ের দিনে বৃষ্টি হবে। খেয়াল রেখো।
  • xi | ০৩ জুন ২০১২ ০০:০৭9600
  • পানের ব্যাপারটা তো পথের পাঁচালিতেও ছিলো। অপু ওর মায়ের চিবানো পান থেকে একটু করে নিয়ে খেতো।
    আসলে এগুলো জীবজগতের নিয়ম, এখন মাইক্রোবায়োম বলে কী একটা তত্ত্বের কথা কওয়া হয়, পাই হয়তো ভালো বলতে পারবেন, সেখানেও এসব উৎসাহিত করা হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত