এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • xi | ০৩ জুন ২০১২ ০১:৩৪9660
  • আলমারিতে ন্যাপথলিন দেওয়া দরকার না? আর্শুলো ঢুকে পড়লে? বলা যায় না হয়তো ধোয়া বাসনের উপর দিয়ে নাচের প্র্যাক্টিস করে গেলো।
  • পাই | ০৩ জুন ২০১২ ০১:২৯9659
  • এবং এটাও জানতে হবে, সাবানগুলো অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ফাংগাল কি ?
    অটোক্লেভের পরে সেগুলোকে কোথায় কীভাবে রাখা হচ্ছে, সেটাও খুব ইম্পর্ট্যান্ট। আলমারিগুলো স্টেরিলাইজড তো ? ব্যবহার করার সময় গ্লাভ্স পরা হয় কি ? গ্লাভস গুলো ট্রিটেড, ডিসপোজেবল ?
    কিচেনে হুড আছে কি ? রান্নাবান্না হুডে করা হয় তো ?
    হুডের নিয়মিত সার্ভিসিং হয় তো ?
  • a x | ০৩ জুন ২০১২ ০১:২৮9657
  • আমি ভাবতাম আমার মার-ই এমন বাতিক, তিনি কাপড় বড় বড় প্যানে করে সেদ্ধ করতেন, সারারাত তারা ভিজত। সকাল বেলা তাদের চোদ্দোপুরুষ উদ্ধার হত। তাও গুণে গুণে কটা আছাড় দিলেন, কাজ করেন যিনি তার হিসেব রাখতেন ঠায় দাঁড়িয়ে পুরো সময়টা। এখন সেই তেজ অনেক কমে গেছে।
  • ব্যাং | ০৩ জুন ২০১২ ০১:২৮9658
  • ঘুম্পাচ্ছে। ঘুমোতে গেলাম। সব্বাইকে গুন্নাইট
  • xi | ০৩ জুন ২০১২ ০১:২৫9655
  • এ তো ইনফাইনাইট সাইকল হয়ে যাবে। ঢোকাও বার করো ধো'ও আবার ঢোকাও বার করো ধোও -----
    ইনফাইনাইট লুপ। ঃ-)
  • ব্যাং | ০৩ জুন ২০১২ ০১:২৫9656
  • যাতে খাওয়া যায়, সেই জন্যই তো আবার করে ধুই।
  • a x | ০৩ জুন ২০১২ ০১:২২9654
  • খাবে কি! যতক্ষণ না ঐ সাইকেল শেষ হচ্ছে, এবং তারপর তারা অটোক্লেভে কমসে কম ২ ঘন্টা সেদ্ধ হচ্ছে, কোনো ভরসা নেই! এহ্‌ তারমানে তোমার বাড়ি খাওয়াই যাবেনা!
  • a x | ০৩ জুন ২০১২ ০১:১৮9653
  • আরে এখন তারমানে তিনটে অক্ষরের যুক্তাক্ষর লেখা যায়!

    মুগ্ধ
  • ব্যাং | ০৩ জুন ২০১২ ০১:১৭9652
  • চল্লিশ মতন। অক্ষ আবার ডিশওয়াশারের আরেকটা সাইকেল চালাতে গেলে সেই বাসনগুলোয় খাব কখন? সেই জন্য আবার চালাই না।
  • পাই | ০৩ জুন ২০১২ ০১:১৪9651
  • স্মাইলিটা অক্ষদাকে ছিল।
    দেশে ডিশওয়াশারের দাম কেমন ? এখানেও কেমন খোঁজ নিই নি অবশ্য। আপার্টমেন্টের সাথে থাকে।
  • a x | ০৩ জুন ২০১২ ০১:১৩9649
  • কিন্তু তারপরে আবার ডিশওয়াশারে ঢোকাও না কেন? সাইকেলটা এমন ইনকম্প্লিট রাখা মোটে ঠিক না!
  • পাই | ০৩ জুন ২০১২ ০১:১৩9650
  • ঃ)
  • ব্যাং | ০৩ জুন ২০১২ ০১:১১9647
  • অক্ষ, আমি সাবান ও স্ক্রাবার দিয়ে ঘষে মেজে ডিশওয়াশারে ঢোকাই। তারপর ডিশোয়াশারের ধোয়া হয়ে গেল বার করে নিয়ে আরেকবার করে ধুই।
  • পাই | ০৩ জুন ২০১২ ০১:১১9648
  • ইন ফ্যাক্ট, বেশি দামি শাড়িতে ( বা অন্য কোন পোশাক, গয়নায়) আমার একটু অ্যালার্জিই আছে। দুই আড়াইয়ের উপর উঠলে একটু কেমন চুলকায় ঃ)
    মা শাশুড়ির ঠ্যালায় মাঝে সাঝে পরতে হয় বটে, কিন্তু না হলেই ভাল হত।
    তাচাড়া, আমার জিনিসপত্র যত্ন আর হারানোর এমন ভাল রেকর্ড আছে, যে দামি না হলে অনেক নির্ভাবনায় থাকা যায় ঃ)
  • a x | ০৩ জুন ২০১২ ০১:০৮9646
  • ইয়ে এইযে আপনারা ধুয়ে বাসন ঢোকান ডিশওয়াশারে, সেকি কেবল রিন্স করে, নাকি দস্তুর মত সাবান ইত্যাদি দিয়ে রগড়ে মেজে তারপর ঢোকান, চালান, বার করেন ও পুনরায় মাজেন?
  • ব্যাং | ০৩ জুন ২০১২ ০১:০৪9645
  • বাংলাদেশের ঢাকাই মসলিন
  • xi | ০৩ জুন ২০১২ ০১:০৩9643
  • শাড়ী পরার টিকা আমার সেই ছোটোবেলার রবীন্দ্রজয়ন্তীতেই হয়ে গেছে, উরে বাবা এত বড়ো বড়ো শাড়ী কী কায়্দায় মিলিয়ন সেফটিপিন দিয়ে পরাতো, ঐ ২৫ শে বৈশাখের আশেপাশে। গরমের মধ্যে সেই সাধনা। উফ। কালচারের জন্য এই কৃচ্ছ্রসাধন। ঃ-)
    যাই হোক, কাট মারলুম ওসব থেকে একটু চোখ ফুটতেই, তখন আবৃত্তি আর নাটক, সেসবে শাড়ীর ঝামেলা নাই নাচের মত।
    পরে নাইন টেন ইলেভেন টুয়েলেভের বাধ্যতামূলক সশ্রম কারাদন্ড থেকে রিলিজ হতেই "ওঁ তৎসৎ" বলে শাড়ী থেকে মুক্তি। ঃ-)
  • | ০৩ জুন ২০১২ ০১:০৩9644
  • আমি শুধু কি শাড়ি কিনলে জানতে চাইলাম,দোকানের নাম নাঃ)
    কনিষ্ক থেকে কি কিনলে?
  • ব্যাং | ০৩ জুন ২০১২ ০০:৫৮9642
  • মিঠু, কী করব, তোমকে ফোনিয়েই তো ওসব জায়্গা গুলোয় গেলাম। তাপ্পর তোমরাই তো আবার শাড়ির দোকানের নাম জানতে চাইলে। নাকি তুমি চাও নি? শুধু হুচি আর কুমুদি জানতে চেয়েছিল কি? গুলিয়ে ফেলেছি।
  • | ০৩ জুন ২০১২ ০০:৫৬9641
  • এইরে, ব্যাং আমার বলা নামগুলো আবার আমাকে বলছেঃ(
  • ব্যাং | ০৩ জুন ২০১২ ০০:৫৪9639
  • আমিও নিশির মতন পরম্হংস টাইপ। অন্যদের ভালো ভালো শাড়ি পরতে দেখলে খুব ভালো লাগে। কিন্তু নিজের ঐ একই শাড়ি পরতে ইচ্ছে করে না। ঐ সব শাড়ির প্রি-পরা স্টেজের এফোর্ট এবং পোস্ট-পরা স্টেজের এফোর্টের পরিমাণের কথা ভাবলে। তাত্থেকে ভাটানো সহজ, গল্পের বই নিয়ে খাটে গড়ানো সহজ, ইউটিউবে সিন্মা দেখা সহজ।
  • Sibu | ০৩ জুন ২০১২ ০০:৫৪9640
  • ঠাকুরের হাঁস। সালোয়ার স্যুট পড়া তো নস্যি।
  • ব্যাং | ০৩ জুন ২০১২ ০০:৫১9638
  • নিশি, দেখবেন না কেন, খুব দেখেন। কিন্তু ঐ মুক্তো, হীরে, পন্না, চুনি ইত্যাদিগুলোর সঙ্গে সোনা থাকাটা জরুরি বলে তাঁরা মনে করেন।
  • ব্যাং | ০৩ জুন ২০১২ ০০:৫০9635
  • ভাটের পাতা পড়া শেষ হল।
  • ব্যাং | ০৩ জুন ২০১২ ০০:৫০9636
  • উফ, এতক্ষণে আজকের সব কটা ভাটের পাতা পরা শেষ হল।
    অভ্যু, তোর ৬ঃ৪৮এর পোস্টে রাগ করার মতন কিছু খুঁজেই পেলাম না তো! খামোখা ডিঃ দিতে গেছিস কেন?
    কুমুদি, তোমার অর্চি যা শুরু করেছে, কিছু আর বলার নেই। গা চিড়বিড়ানির হাত থেকে রেহাই পেতে দেখাই বন্ধ করে দিয়েছি। অমন ছেলেকে ধরে হেঁট মুন্ডু করে চোরকাঁটা দিয়ে পুঁতে দিতে হয়।
  • পাই | ০৩ জুন ২০১২ ০০:৫০9637
  • হাঁসে জিন্স জ্যাকেট সালোয়ার কামিজ পরে ?
  • xi | ০৩ জুন ২০১২ ০০:৪৫9634
  • শাড়ী জিনিসটা অন্যকে পরতে দেখেই আমার সুখ। নিজে জামা-প্যান্ট জ্যাকেট বা সালোয়ার কামিজেই আনন্দে থাকি। ঠাকুর একেই বলেছেন হাঁসের মতন থাকা। ঃ-)
  • পাই | ০৩ জুন ২০১২ ০০:৪০9633
  • তবে আমার দামি ভারি শাড়িরও তেমনি শখ নাই। আমি শাড়ির ব্যাপারে খুঁতখুঁতে বটেক, তবে সেগুলোর ক্রাইটেরিয়া অন্য। আর আমার তো পরস্মৈপদী শাড়িতেই বেশিরভাগ চলে যায় ! কোলকাতা গেলে বৌদি, মা, শাশুড়ি, মাসিশাশুড়ি, মামিশাশুড়ি, জা... সবাই আলমারি খুলে দ্যায়। পছন্দমতন গলিয়ে নি। আর আমার পছন্দ তারা মোটামুটি জানে বলে, কখনো কিনলে তেমনিই কেনে। তাতেই ডাঁই দশা। দোকানে গিয়ে নিজের জন্য গত দশ বছরে তিনটের বেশি শাড়ি কিনেছি বলে মনে পড়ছে না। সেগুলোও এখন অন্যদের জিম্মায়। আমার বেশিরভাগ শাড়িই কাউকে না কাউকে পরতে দেওয়া আ্ছে। আলমারিতে পচিয়ে পচিয়ে হবেটা কি। ডিমও তো পাড়বে না।
  • ব্যাং | ০৩ জুন ২০১২ ০০:৩৭9632
  • কুমুদি, মিঠু, হুচি, যারা যারা দোকানের নাম জানতে চেয়েছ, তাদের জন্য লিস্টি বানিয়ে দিই।

    ১) বালুচরী (দোকানের নাম) - ভবানী দত্ত স্ট্রীট
    ২) দক্ষিনাপণ
    ৩) কনিষ্ক
    ৪) বসাক
    ৫) উত্তরাপণ
    ৬) শম্পা'স বুটিক
    ৭) আদি মোহিনীমোহন কাঞ্জিলাল
  • xi | ০৩ জুন ২০১২ ০০:৩৬9631
  • কিন্তু ব্যাং, ঐ মহিলারা কি নতুন ফ্যাশনের অ্যাড ইত্যাদি দ্যাখেন না টিভিতে? সুন্দর মুক্তোর মালা, পান্নার দুল, হীরে বসানো ব্রেসলেট---এসব তো ওনারাও দেখে থাকবেন!
    তবে সোনা পবিত্র- ইত্যাদি বিশ্বাস থাকলে কি আর করা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত