এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাই | ০৩ জুন ২০১২ ০৬:২৫9690
  • জাই, ঃ))

    শুচি কি সূচীকর্মেও পারদর্শিনী ? অবশ্য তোমার হাতের কাজ যা দেখেছি, তাতে হওয়াই স্বাভাবিক। তোমার বানানো অনেকগুলো গয়না গাঁটির উপর আমার বিস্তর লোভ আছে।
  • hu | ০৩ জুন ২০১২ ০৬:১১9689
  • ব্যাংদির দিদা তো দারুন প্রতিভাবান! কাসাভু শাড়ির ওপর সোনালী সুতোর এমব্রয়ডারী তো মারাত্মক ব্যাপার হবে। সত্যি বলতে কি আমার নিজেরই বানাতে ইচ্ছে করছে। কিন্তু জানি ধৈর্য থাকবে না।
  • xi | ০৩ জুন ২০১২ ০৬:০৩9688
  • জল টিফিন আর গদি বালিশ নিয়ে কারুর বাড়ি যাবে? দরজা ঠকঠকিয়ে দৌড়ে এসে গাড়ি থেকে জল টিফিন আর গদিবালিশ নিয়ে তারপরে এসে দেখবে দরজা খুলেছে আর সব নিয়ে ঢুকবে?
    ঃ-)

    ডিডি এরকম একটা বলেছিলেন, একজন ভদ্রলোক পুরুষদের বিউটি টিপস দিয়েছিলেন, মুখেচোখে জল ছিটিয়ে রাখলে বেশ রাগেড লুক আসে, তো ডিডি কইলেন ও জল আর কতক্ষণ? উবে যায় তো। উনি এক বালতি জল নিয়ে যাবেন, বেল বাজিয়েই ঝপ করে জল নিজের মাথায় ঢেলে ফেলবেন,হোস্টেস দরজা খুল্লেই দেখবেন তেলে জলে রাগেড লুকে একেবারে একাকার কান্ড। আরো ভালো হয় যদি কানে একটা শাপলা ফুল গোঁজা থাকে।

    ঃ-)))
  • পাই | ০৩ জুন ২০১২ ০৫:৩২9687
  • তবে আজকের পর থেকে ঠিক করেছি লোকজনের বাড়ি গিয়ে সব মেপেমুপে দেখে নেবো। কিম্বা আগে থেকে খোঁজখবর সেই নিয়ে রাখবো। খাওয়া টাওয়া তো দূরের কথা, বসার আগেও গদি, চাদর সব ভাল করে দেখে নিতে হবে। আর জলটা এক্কেবারে নো নো। ওর থেকেই সব অসুখ বিসুখ হয়। সঙ্গে করে জলের বোতল, টিপিন বাক্সো, বসার গদি সব নিয়ে যাওয়াই ভালো।

    আর ডিশওয়াশারে মাজা বাসনপত্তরের ছবি টবি তুলে পিকাসা কি ফেসবুকে তুলে রাখবো। হাই রেসলিউশন ইমেজ। যাতে লোকে ডাউনলোড করে জুম টুম করেও ভাল করে দেখে নিতে পারে কিছু মিছু লেগে মেগে আছে কিনা। আরো বিশ্বাসযোগ্যতার জন্য ভিডিওও আপলোডানো যাইতে পারে।
    লোকজনকে নেমন্তন্ন করার সময় সেগুলোর লিংক পাঠিয়ে রাখতে হবে। একটা ক্যাটালগও বানানো যেতে পারে। বাসন কোশন, বালিশ বিছানা সবের ছবি সহ। তার সাথে নানা জনের রেকো ইত্যাদি। বা আরো ভাল হয়, গেস্ট রিভিউ সিস্টেম থাকবে। আতিথেয়তা রেটিং এর ব্যবস্থা।
    মানে হোটেল বুকিং এর সময় যেমন থাকে।
    আর বাড়ির জন্যও একটা গেস্ট বুক চালু করতে হবে। তার ই-ভার্শন রাখতে হবে।

    কেমন হবে ?

    শুধু নিজের জন্য কেন, এটার একটা সার্ভিস চালু করে ফেল্লে কেমন হয় ?
  • Lama | ০৩ জুন ২০১২ ০৫:২৯9686
  • আমি কভু শাড়ি কিনি নাই
  • Abhyu | ০৩ জুন ২০১২ ০৫:২০9685
  • দাড়াও রাতের বেলা লিখছি - এখন একটু রেডি টু ইট কিনতে যেতে হবে।
    প্রথম শাড়ি কিনেছিলাম ১৯৯৯ সালে - আমার মাস মাইনের (৫০০) ছ-সাতগুণ দাম দিয়ে (সামার প্রজেক্টের স্যালারি) - মা খুশি হয়েছিল (শাড়িটা ভালো ছিল - দাদার বিয়ের সময় কোনো একটা অনুষ্ঠানে পরেছিল)
  • | ০৩ জুন ২০১২ ০৫:০৮9684
  • ছেলেদের শাড়ি কেনার অভিজ্ঞতা জানতে চাই- কে আছো জোয়ান
    অভ্যু তুমিই আগুয়ান হওঃ)
  • Zzzz | ০৩ জুন ২০১২ ০৪:২৬9683
  • abhyu, x-(
  • Abhyu | ০৩ জুন ২০১২ ০৪:২৩9682
  • হ্যাঁ সব শাড়িরই এক সাইজ - এইটা এক মস্ত সুবিধা/সমস্যা
  • xi | ০৩ জুন ২০১২ ০৪:২১9681
  • খুব দূরসম্পর্কীয় আত্মীয় হতে পারে, বাড়ী বহুদূরে হতে পারে, ফেরৎ দেবার পথে ডাকমাধ্যমের বদান্যতায় হাপিস হতে পারে, "ওরে তোর শাড়ী ফেলে গেছিস, কী কোরবো এখন?" বললেন হয়তো এক মাসতুতো বোন, শুনে এপাশ থেকে মাসতুতো দিদি উদারকন্ঠে কইলেন, "তুই মাঝেমধ্যে পরিস, ফেরৎ দিতে হবে না, কারণ মাঝপথে হাপিস হয়ে যেতে পারে, সেবারে তুতুলদিদের ওখানে ওরকম হয়েছিলো।"

    ---এরকম বহু সম্ভাবনা থাকতে পারে। ঃ-)
  • Abhyu | ০৩ জুন ২০১২ ০৪:২০9680
  • অমনি করলে হবে না - কোন পোস্টের এগেনস্টএ কোনটা বলতে হবে
  • Zzzz | ০৩ জুন ২০১২ ০৪:১৮9679
  • :) :( :D
    উফ্ফ্ফ্ফ্ফ্ফ্‌ এত ব্যাকলগ ক্লিয়ার করার পর সব ইমোটিকন এক জায়গায় দিলাম।
  • Abhyu | ০৩ জুন ২০১২ ০৪:১৫9678
  • বদ আত্মীয় না হলে ফেরত দেবে।
    শাড়ির সুটকেস প্রসঙ্গে - এক দেশী এক সুটকেসে শাড়ি, অন্য সুটকেসে ম্যাচিং ব্লাউজ ভরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে উঠেছিল - দিনের শেষে ব্লাউজের সুটকেসটা পেয়েছিল
  • xi | ০৩ জুন ২০১২ ০৪:১৪9677
  • ঘনাদা গম্ভীর মুখে বললেন, "আর কিছু না, শুধু মান্দারা পাহাড়ের গুহায় দুটো কংকাল পাওয়া যেতো। একটা ডক্টর লার্বোর আরেকটা ঘনশ্যাম দাসের।"
    শুনে শিবু বললো, "কী সর্বনাশ, ভুলে ফেলে আসছিলেন বুঝি?"

    ঃ-)
  • পাই | ০৩ জুন ২০১২ ০৪:১২9676
  • আর বাদবাকি ঐ ফেলে আসা আসি তো বহুবার হয়েছে।
  • পাই | ০৩ জুন ২০১২ ০৪:১১9675
  • সেটা লিখবো বলেই তো কোন এক কালে সেই বেড়ানোর ছড়ানোর গপ্প বলে একটা টইও খুলেছিলুম। সেই পাতা ইঁট এদ্দিনে ক্ষয়ীভূত হয়ে আধলা হয়ে গেল ঃ(
  • Abhyu | ০৩ জুন ২০১২ ০৪:১০9674
  • xi | ০৩ জুন ২০১২ ০৪:০৯9671
  • আরে কোনো আত্মীয় বাড়ী গেলে কয়েকদিন থাকেন তো! তখন শাড়ী বদলাতে হয় না? পরে আসা খুব দামী ফুলকারি শাড়ী বদলে ঘরে পরার একটা পরলেন, দামীটা প্যাকেটে ভরে রাখলেন। ফেরার দিন অন্য একটা দামী পরে ফিরলেন, প্রথমটার কথা বেমালুম ভুলে গেলেন।

    এইরকম একটা সম্ভাবনা হতে পারে।
  • পাই | ০৩ জুন ২০১২ ০৪:০৯9672
  • আর নর্দমা পরিষ্কার করতে 'চাই', ওটাও মোটে ঠিক নেই।
  • পাই | ০৩ জুন ২০১২ ০৪:০৯9673
  • আমার তো স্যুটকেসই হারিয়ে গেছিল। মানে, চুরি গেছিল বলেই আমি এখনো মনে করি। তাতে বিয়ের অনেকগুলো শাড়ি ছিল।
  • Abhyu | ০৩ জুন ২০১২ ০৪:০৬9670
  • শাড়ির আঁচল দিয়ে রাস্তা ঝাঁট দিতে বা নর্দমা পরিষ্কার করতে চাও ঠিক আছে, কিন্তু শাড়ি হারাতে পারো এটা হজম নেই হুয়া।
  • Abhyu | ০৩ জুন ২০১২ ০৪:০৩9669
  • পাই তুমি শাড়ি কি করে হারাও - মানে কোথাও শাড়ি পরে গিয়ে ভুলে ফেলে আসা ... মানে যাকে বলে ...
  • SS | ০৩ জুন ২০১২ ০২:০৭9668
  • ফাইনাল ডেস্টিনেশনের সেই ট্যানিং স্যালন এর সিনটা মনে পড়ে গেল।
  • পাই | ০৩ জুন ২০১২ ০১:৫২9666
  • অক্ষদা, কেন কিচেনে হুড টাই কি খারাপ ব্যবসা হবে ?
  • xi | ০৩ জুন ২০১২ ০১:৫২9667
  • অ্যালার্ম ও থাকবে, রেডিয়েশন বেড়ে গেলে টিং টিং করে বাজবে। তখন সেটাকে ফিক্স করতে একটা ছোটো সফটওয়ার, বেশী না, সামান্য কিছু কড়িতেই সেটাও খরিদ করা যাবে।
  • | ০৩ জুন ২০১২ ০১:৫০9665
  • মনের মত করে কাপড় কাচার জন্যে একটা নিজস্ব পুকুর থাকা খুব জরুরি- ঘাটের শান বাঁধানো রকে আছড়ে কেচে পুকুরে ধুয়ে টানটান করে তারে মেলে দেওয়া।-অভাবে ঐ ওয়াশিং মেশিন ভরসাঃ(
  • xi | ০৩ জুন ২০১২ ০১:৪৮9664
  • দারুণ! রেডিয়েশন ট্রীটমেন্ট। ঃ-)
  • a x | ০৩ জুন ২০১২ ০১:৪৭9662
  • সেফটি ফিচার ও রাখতে হবে, মানে যারা কড়ি ফেকতে পারবে তাদের জন্যই। ইউ ভি অন থাকলে দরজা আপনা থেকে লকড্‌ হয়ে যাবে।

    তারপর থাকাবে মোবিলিটি সেন্সর। ধরুন আপনার আলমারিতে আরশোলা কিম্বা বলা যায়না টিকটিকির বিচরণ, সেটা না বুঝে শুধু সুইচ অন/অফ করলেই তো হবেনা, অ্যানিমাল রাইটস্‌ এসে ধরবে না? তো আপনার এই সংবেদনশীলতাও আপনি সামান্য বেশি টাকা বেসমডেলের ওপর দিয়ে সহজেই কিনতে পারবেন।

    ইত্যাদি।
  • aka | ০৩ জুন ২০১২ ০১:৪৭9663
  • আমাদের বাড়িতে সেদ্ধ করে তেলচিটে গামছা কাচা হত।
  • a x | ০৩ জুন ২০১২ ০১:৪৪9661
  • অ্যাকচুয়ালি, নাও দ্যাট ইউ মেনশন, এই বিজনেস আইডিয়াটা মন্দ না। ইউ ভি এনেঅবলড বাসন রাখার আলমারি! ঠিক প্রয়োজনের আগে দরজা বন্ধ করে সুইচ অন করে দাও, সময় মত অফ করে বার করে নাও।

    বিভিন্ন মডেল থাকবে, স্পেসিফিক শেল্ফ অনুযায়ী আলাদা করে সুইচ হলে দাম অবশ্যই একটু বেশি হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত