এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৩ জুন ২০১২ ২০:২৯9781
  • কেকেদি, আমার দাবি তো জানোই। ম্যাগির মত সোজা সাপ্টা রেসিপি চাই। তোমার মত নিনাদিকেও জ্বালাই ঃ) তো, নিনাদি এই বাটিচচ্চড়ি করতে শিখিয়েছিল। চিকেনের। কাল সেটা ডিমে প্রয়োগ করে দিলুম ! কিছু না, কুচি কুচি পেঁয়াজ, আদা, রসুন, নুন, হলুদ, আর অনেকটা সর্ষের তেল দিয়ে মাংস বা ভাজা ডিম আর আলুকে খুব করে দলাই মলাই করে মালিশ দিয়ে আগুনে বসিয়ে দাও। একটু বাদে জল। বাস। ও, টমেটো আর ধনেপাতাও দিয়েছিলুম। সব একসাথে। আমি ডিম ভাজার কড়াইতে ঐ তেলেই সব মেখে চাপিয়ে দিয়েছিলুম।
    দইও দেয়া যায় নাকি। ছিলনা।
  • pi | ০৩ জুন ২০১২ ২০:২৩9779
  • পিনাকীদা ! x-(
  • kk | ০৩ জুন ২০১২ ২০:২১9776
  • *চচ্চড়ি, দুত্তোর!
  • aka | ০৩ জুন ২০১২ ২০:২১9777
  • ২৫০ গ্রাম ঘি!!! ওটা মনে হয় ৯১১ ডায়াল করে খেতে বসতে হয়।
  • kk | ০৩ জুন ২০১২ ২০:২১9778
  • ডিমের বাটিচছড়ি কেমন করে করতে হয়? আমিও শুনতে চাই।
  • pinaki | ০৩ জুন ২০১২ ২০:২০9775
  • মশামেসোর দুঃখটা বুঝি। ;-)
  • pi | ০৩ জুন ২০১২ ২০:০৮9774
  • নিনাদি, ডিমের বাটিচচ্চড়ি সুপার হিট। অমন স্কেপটিকাল মশামেসোও হাপুস হুপুস খেয়েছে ঃ)
  • pi | ০৩ জুন ২০১২ ২০:০৭9773
  • আমি গুরুতে গুরুর লে আউটেই বেশিরভাগ সময় লিখি।
    অভ্র থাকলে বড় বাংলা লেখা পড়তে, এডিট করতে সুবিধা হয়।
  • Abhyu | ০৩ জুন ২০১২ ২০:০৩9772
  • জিরে দিয়ে মাংসের একটা নতুন রেসিপি পাবো - সে নাকি অসাধারণ জিনিস।
    আর একটা শুনলাম এক কেজি মাংসে ৫০০ গ্রাম দই আর ২৫০ গ্রাম ঘি - তার সঙ্গে শাজিরে ইত্যাদি দিয়ে সাংঘাতিক ভালো একটা প্রিপারেশন - সেটাও নিতে হবে।
  • Abhyu | ০৩ জুন ২০১২ ১৯:৫৭9771
  • বেশ ট্রাই করব
  • aka | ০৩ জুন ২০১২ ১৯:৫৬9770
  • ও হ্যাঁ খবর্দার হলুদ ফলুদ দিবেন না কেরেস্তান ল্যাম্বে দিশি হলুদ মানায় নাকো।
  • aka | ০৩ জুন ২০১২ ১৯:৫০9769
  • ল্যাম্ব চপ রান্না করতে হলে

    খানিক থাইম দিন, রোজমেরি দিন, সমুদ্রের লবণ দিন, একটু রেড ওয়াইন ভিনিগার দিন, খানিকটা দই দিতেও পারেন নাও পারেন, দুই চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এবারে সব কিছু মিশিয়ে, ল্যাম্ব চপে মাখিয়ে রাখুন এক ঘন্টাটাক। তারপরে একটা তাওয়ায় তেল গরম করুন ল্যাম্ব চপ গুলো তেলে ফেলে উল্টে পাল্টে ভাজুন। দেখবেন ওপরটা লালচে হলেই তুলে নেবেন। এরপরে একটা বেকিং ট্রেতে অবশিষ্ট মিশ্রণ, ল্যাম্ব চপ রাখুন। ট্রের ওপরটাও অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে র‌্যাপ করে দিন। ৪০০ ডিগ্রিতে মিনিট পনের রেখে দিন।

    মিষ্টি পোলাওয়ের সাথে সার্ভ করুন। মিষ্টি পোলাওয়ের রেসিপিটা অন্য দিন দেব।
  • Abhyu | ০৩ জুন ২০১২ ১৯:৪৯9768
  • কেস্তান হয়েছে বলে বাপ পিতেমোর ধম্মো ছাড়তে হবে নাকি?
  • aka | ০৩ জুন ২০১২ ১৯:৪৪9767
  • ল্যাম্ব কেরেস্তান ওদের গায়ে হলুদ দিতে নেই।
  • SS | ০৩ জুন ২০১২ ১৯:৪৩9766
  • আমি তো কাল সকালে গায়ে হলুদ আর রাতে বিয়ে দিয়ে দিয়েছি। হিংসে হবে বলে মুখ খুলিনি।
  • Abhyu | ০৩ জুন ২০১২ ১৯:৪০9765
  • সকাল বেলায় এটা একটু দেখে নি
  • Abhyu | ০৩ জুন ২০১২ ১৯:৩৯9764
  • kc কই গেলেন?
  • Abhyu | ০৩ জুন ২০১২ ১৯:৩৬9763
  • আমি ভালো আছি - কাল ল্যাম্বের গায়ে হলুদ দিয়েছি - আজ বিয়ে দেবো।
  • SS | ০৩ জুন ২০১২ ১৯:৩০9762
  • রুগীদের আজ হাল কেমন?

    হ্যাঁ, আমিও গুগল ট্রাঃ ইউজ করিনা সাধারণত। অভ্র আর গুরুতেই কাজ চলে যায়।
  • Abhyu | ০৩ জুন ২০১২ ১৯:২৯9761
  • আসলে আমার মনে হয় গুরুচণ্ডালি লেআউট প্রথমে আর গুগুল লেআউট তার পরে আসা উচিত। কিন্তু সে কি আর পাইয়ের অ্যাপ্রুভাল পাবে?
  • Abhyu | ০৩ জুন ২০১২ ১৯:২৬9760
  • তাচ্চেয়ে সহজ গুরুচণ্ডালি লেআউটে লেখা।
  • SS | ০৩ জুন ২০১২ ১৯:২০9759
  • ৎ কেমন করে লেখে কে জানে। uts লিখলে উৎস আসছে, তাকেই ছেঁটে ফেলো অথবা অন্য জায়গা থেকে কপি করো।
  • SS | ০৩ জুন ২০১২ ১৯:১৮9758
  • গান্ধী, এই লিংকটায় দেখো অনেক খেটে হ্যাঁ লেখা যাচ্ছে গুগল ট্রাঃ দিয়ে। http://www.google.com/transliterate/bengali

    প্রথমে hya দিয়ে হ্যা লেখো তারপর Insert Unicode characters (ক্যাপিটাল ওমেগা) থেকে সেটার উপর চন্দ্রবিন্দু বসিয়ে দাও।

    এত পরিশ্রমে করার চেয়ে কপি-পেস্ট করে নেওয়াই বেটার।
  • প্পন | ০৩ জুন ২০১২ ১৯:১৫9756
  • সোলেইমানলিপিও কর। মানে ক্রোমের স্ট্যান্ডার্ড ফন্ট হিসেবে যাকে মেনশন করা আছে সেইটাও।

    অভ্র বোধহয় সব ফন্ট ধরে ধরে উড়িয়েছে।
  • pi | ০৩ জুন ২০১২ ১৯:১৫9757
  • ওটা এক্সপ্লোরার।
  • প্পন | ০৩ জুন ২০১২ ১৯:১২9755
  • হ্যাঁ, ভৃন্দা ইন্সটল কর। তালে অনেককিছু মনে হয় সলভ হবে।
  • প্পন | ০৩ জুন ২০১২ ১৯:১১9753
  • ফাফ নামাতে হবে না। অন্য ব্রাউজারে বাক্স দেখছ না বলে জিগ্যেস করলাম।
  • pi | ০৩ জুন ২০১২ ১৯:১১9754
  • হ্যাঁ, সেটাই মনে হচ্ছে।
    ওয়ার্ডে দেখাচ্ছে ভৃন্দা। এদিকে উইন্ডোজ/ফন্ট এ গেলে ভৃন্দাকে দেখতে পাচ্ছিনা। বাংলা ফন্ট বলতে খালি সোনার বাংলা দেখাচ্ছে। তাহলে ফন্ট আলাদা করে নামাই ?
  • pi | ০৩ জুন ২০১২ ১৯:০৬9752
  • ফাফ নামাইনি এখনো। কোন ভার্শনটা নামাবো ?
  • প্পন | ০৩ জুন ২০১২ ১৮:৫৮9751
  • আর ওয়ার্ডে বাংলা পড়তে পারছ না মানে? ওয়ার্ডে কোন ফন্টে লেখা আছে? সেই ফন্টটা (ভৃন্দা/সোলেইমানলিপি/অন্য কিছু) মেশিন থেকে কি উড়ে গেছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত