এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৮৭০ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Paramita | 212.*.*.* | ০৭ মার্চ ২০১৩ ০৯:৫৬511052
  • ভুতো কি ব্যাক টু লুরু?
  • | 190.*.*.* | ০৭ মার্চ ২০১৩ ১০:০৫511053
  • হ্যাঁ অনেক দিন এসে গেছেন তিনি মার্কেটে।
  • কল্লোল | 125.*.*.* | ০৭ মার্চ ২০১৩ ১০:১২511054
  • তবে সেটা আর এটা একসাথেই হোক।
    ১৬ বা ১৭ মার্চ। কোথায় করবে? আমার পছন্দ এককের ওখানে। মানে কোন রেস্টুরেন্টে নয়। কোন একটা বাঙ্গালীয়ানা বা বাবুমশয়কে বলে দিলে খাওয়ার বন্দোবস্তো হয়ে যাবে। তাইলে এট্টু আড্ডা মারা যায় আরকি। আমার এখানে হতে পারতো। তবে আমার বাসার অবস্থা পব'র মতো। এক লপ্তে বড়ো জায়গা নাই।
    সগ্গলে মত-টত দিক।
  • | 190.*.*.* | ০৭ মার্চ ২০১৩ ১০:২২511055
  • আমি আছি দুটো তেই। চাপ নেই।
  • | 190.*.*.* | ০৭ মার্চ ২০১৩ ১০:৩৪511056
  • রবি বারেই ভালো কল্লোল দা। একক মনে হয় শনি বরে আপিস যায়।

    বাকি রা তোমাদের রবি বার অ্যাভেলেবল তো?
  • | 190.*.*.* | ০৭ মার্চ ২০১৩ ২০:৫২511057
  • একটু চাপ নেমে গেছে। আমি তো ২২ সে মার্চ কলকাতা যাচ্ছি। ৫ ই ফিরবো। ৬ আর ৭ একট ট্রেনিং আছে। তার পরে যে কোন সময় হোক।
  • Paramita | 132.*.*.* | ০৭ মার্চ ২০১৩ ২২:৩৫511058
  • আমাদের বাড়িতে হলে কারো আপত্তি আছে? তারিখটা সোমবার নাগাদ কনফার্ম করলে খুব দেরি হয়ে যাবে? ষোলো সতেরো নাগাদ বিদেশ যোগ আছে।
  • কল্লোল | 125.*.*.* | ০৭ মার্চ ২০১৩ ২২:৫৩511059
  • উত্তম প্রস্তাব। তবে তো ২৪ তারিখের আগে গপ্পো নেই।
    অ্যাই ভুতো তোরা ২৪ তারিখে আছিস?
  • | 190.*.*.* | ০৭ মার্চ ২০১৩ ২৩:৩৬511060
  • ভুতো কে ফোনে পাওয়া যায় নি আজকে। কালকে জিগাবো।
  • | 190.*.*.* | ০৯ মার্চ ২০১৩ ১৯:১৪511062
  • আচ্ছা পারমিতা দি, ভুতো এবং মিসেস ভুতো এপ্রিলের ২০/২১/২৭/২৮ ৪ টে ডেটে ই আপাততঃ অ্যাভেলেবেল। সেই মতো প্ল্যান করা যেতে পারে।
  • ঐশিক | 132.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ১২:৫৪511063
  • একক্দা বিয়ার ভাট কবে হচ্ছে?
  • Ekak | 69.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ১৩:০৩511064
  • যবে বলবে। ক্রেট খুলে বসার জন্যে পাঁজি দেখতে হবা নাকি ?!
    শনিবার আমার আপিস থাকে। তাও ৬ তা অবধি। অন্যদিন ৮ টা।রোববার সকাল থেকে বসে পরলেই হয়।
  • কল্লোল | 111.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ১৩:০৭511065
  • আমি ২৭/২৮ আছি।
  • siki | 131.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১০:২২511066
  • গতকাল বেলাবেলি বারোটা নাগাদ সিকির আপুন কা ইলাকা থেকে লাল গাড়ি চেপে এসে সিকিকে দিনদুপুরে ছিনতাই করে নিয়ে গেল পটকে। কী কী সব যেন জায়গা দিয়ে নিয়ে গিয়ে (আমার এখনও জায়গার সব নাম মুখস্ত হয় নি) সোজা নিয়ে গিয়ে ফেলল পটকের বাড়িতে। বৌয়ের কাছে আলাপ করিয়ে দিল, এ হচ্ছে সিকি, দিল্লিতে থাকে, এখানে কাজে এস্‌চে।

    শ্রীমতী পটকে তো সিকিকে দেখে খি-খি করে হেসে কুপোকাত, ও মা, এ তো বাচ্চা ছেলে গো। তুমি চা খাবে? হ্যাঁগো তোমার বিয়ে হয়ে গেছে?

    এই কত্তে কত্তে শেষমেশ যখন জানা গেল শ্রীমতি পটকে মাধ্যমিকের হিসেবেও সিকির থেকে সামান্য ছোট, তখন চোখ গোলগোল করে খুব শ্রদ্ধাভরে চায়ের বদলে ফ্যান্টাসটিক এককাপ কফি খাওয়ালো, সঙ্গে লাড্ডু। দিল্লি বাদে যে কোনও জায়গার লাড্ডু সিকি আগ্রহসহকারে খেয়ে থাকে, তো তাই নিয়ে মনে কোনও দ্বিধা ছিল না।

    খানিক বসে বসে গল্পগুজবের পরে উঠে পড়া গেল, কোন যেন একটা মলে দেজা ভু বলে একটা রেস্টো-বার আছে, সেখানে কল্লোলদা আর একক আসবে বলে জানিয়েছে। শ্রীশ্রী১০৮ ভূতোও আসতে পারেন। বিয়ে করে ইস্তক তিনি ফ্লাওয়ার অফ ফিগ হয়ে গেচেন।

    ভোঁ করে পৌঁছে গেলাম দেজা ভু। কোথায় কল্লোলদা? ফোন করে জানা গেল, কল্লোলদা নিচেই দাঁড়িয়ে আছে, একককে রিসিভ করবে বলে। এককের বাড়ি নাকি ওখান থেকে হাঁটাদূরত্ব, এসে পড়ল বলে।

    তা, হাঁটাদূরত্ব বলেই বোধ হয় আধঘণ্টার মধ্যে এসে পড়ল কল্লোলদার সঙ্গে একক। প্রথম দর্শন। সিকি তো একককে দেখে হাঁ! এই নাকি সেই আঁতেল কবি স্পষ্টবক্তা প্রতিবাদী তদুপরি চলমান আকাদেমির ডিকশনারি একক? এ তো একেবারে একটা সাত্ত্বিক ছেলে। রক্তাম্বরটাই যা মিস করছিলাম।

    খিদে পেয়েছিল বেশ। পটকে সকাল বেলায় হ্যাল মার্কেটে গিয়ে কচুরি আলুদ্দম সাঁটিয়ে এসেছে, কিন্তু অমাদের ভাগ্যে তো তা ঘটেনি। তাই পিচারভর্তি বিয়ার আর তার সঙ্গে টুকিটাকি দিয়ে শুরু হল গুলজার। শেষপাতে হাপপ্লেট বিরিয়ানি নিয়ে ফ্যাসাদে পড়ল সিকি। রামোঃ, ক্ষী বাজে খেতে। দু চামচের বেশি নামলই না গলা দিয়ে। কল্লোলদা আর একক মিলে তাকে অশ্বস্ত করল, এটাই নাকি লুরুর বিরিয়ানির জেনারেল টেস্ট। নেওয়াটাই নাকি উচিত হয় নি। এত রকমের মাংস ছিল, তাই খেলেই তো হত।

    খেয়েদেয়ে পটকে চলে গেল নিজ নিকেতনে, আমি কল্লোলদার ন্যাজ ধরে চললাম কোরামঙ্গলা ফোরাম। সঙ্গে একক। সেখানে হাল্কা কিছু কাজ ছিল। সেটা সেরে একেবারে কল্লোলদার পাড়ায়। কল্লোলদা ম্যাড্রাস কাফে দেখাবে।

    মলএ গিয়ে টিকিস কাটতে গিয়ে দেখা গেল শো শুরু হতে তখনও আড়াই ঘণ্টা বাকি। অতএব, চলো কল্লোলদার বাড়ি।
  • ঐশিক | 213.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৫511067
  • আরে শমীক দা তুমি এসেছিলে আমার পাড়ায়, আমারে কেউ এট্টুস খানি খবর করলো না গ!!!!!!!!!!
    মেইল চেক করে যখন জানলাম তখন অনেক দেরী হয়ে গিয়েসে :( কদিন আছ এখেনে?
  • siki | 131.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৭511069
  • মোটামুটি এই মাসটা আছি। ১৪ তারিখ চলে আয়, দেখা হয়ে যাবে।
  • pi | 78.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৭511068
  • অরণ্যদা, হুতো-সুতো এবং অতি অবশ্যই সোহাগ ---আমাদের ভাট এখনো চলিতেছে।
  • ঐশিক | 213.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৩511070
  • তোমার এখানকার ফোন নাম্বার টা আমারে মুখ বই তে পাঠায়ে দিও
  • siki | 131.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৮511071
  • হাঁটতে হাঁটতে গল্প হচ্ছিল, গান হচ্ছিল, এবং গান নিয়ে গল্প হচ্ছিল। কল্লোলদার বাড়ির কাছাকাছি এসে গেছি তখন, রাস্তার দুপাশে সারিসারি দোকান, দোকানের সামনে ফুটপাথ, ফুটপাথে নিজেদের মধ্যে খেলা এবং ঝগড়া করছে কটি হাকুচ নোংরা পথশিশু। এমনিই দেখতে দেখতে চলেছি এদিক সেদিক, কীভাবে যেন চোখে পড়ে গেল তাদের ঝগড়ার দৃশ্যটা।

    ছেলেটার বয়েস হবে তিন কি চার, একটা মেয়ে, বছর চার পাঁচের, আরেকটা বড় মেয়ে, বছর আট নয় মত হবে। ধূপকাঠির প্যাকেট হয় না, গোল পিচবোর্ডের সিলিন্ড্রিকাল? সেই রকমের দুটো পিচবোর্ডের রোল মেয়েদুটোর হাতে, বড়টা সেইটা মুখে দিয়ে চুষছে, চিবোচ্ছে, ছোটটা কী যেন একটা বলল বড়টাকে। বড়টা মুখ থেকে পিচবোর্ডের ঐ রোলটা বের করে ছোটটার নাকের ওপর দিল ঠকাস করে মেরে।

    এই অবধি আমি দেখছিলাম অন্যমনস্কভাবে। এমন কিছু দেখার মত দৃশ্য নয় এই পর্যন্ত। কিন্তু তার পরেই দেখলাম ছোট মেয়েটা হাঁ হাঁ করে কাঁদতে কাঁদতে একবার বসে পড়ল, তারপরে উঠে দাঁড়াল মুখটা নিচু করে। তারস্বরে কাঁদছে মেয়েটা, আর তার নাকমুখ দিয়ে ঝরছে কাঁচা রক্ত। সে একেবারে গলগলিয়ে পড়ছে।

    কল্লোলদা প্রথমে দেখতে পায় নি, একটু এগিয়ে গেছিলাম আমরা রাস্তা ধরে, আমি সমানে ঘাড় ঘুড়িয়ে দেখছি, বাচ্চাটা কাঁদতে কাঁদতে একপা দুপা করে এগোচ্ছে ফুটপাথ ধরে, আর ফুটপাথে তৈরি হচ্ছে রক্তের লাইন।

    আমি পুরো হতচকিত। হতচকিত বড় মেয়েটাও। সে যে অত জোরে মারে নি সে আমিও দেখেছি, জাস্ট ঠুকুস করে মেরেছে। কোনওভাবে কি বেকায়দায় লেগে গেল? রক্তটা যেন বড় বেশি পড়ছে।

    ফিরে গেলাম মেয়েটার কাছে। তিনজনের কেউই কন্নড় জানি না, আমি জানার চেষ্টা করছি কোথায় লেগেছে, নাকে না মুখে, সে কিছুই বলে ন, খালি কাঁদে আর নাক মুখ দিয়ে বেরিয়ে আসে গলগলিয়ে রক্ত। একক দৌড়ে একটা দোকান থেকে আইস কিউব নিয়ে এল, আগে রক্তটা বন্ধ করা দরকার। বাচ্চাটা তো ভয়েই অস্থির, অপরিচিত তিনটে লোক আমরা, ওর চেনা ভাষায় কথাও বলছি না, সে তো কিছুতেই নাকে বরফ লাগাতে দেবে না। অনেক বুঝিয়ে মাথায় পিঠে হাত বুলিয়ে একটু নাকে লাগানো গেল। চোখের নিচ থেকে গলা পর্যন্ত তখন তার রক্তে মাখামাখি। ছোট্ট মুখের ভেতরে দাঁত জিভ যতটা দেখা যাচ্ছে, সব লাল।

    কিছু লোক জুটল। কল্লোলদা তাদের অনুরোধ করল, কেউ যদি কন্নড়ে ওদের সাথে কথা বলতে পারে। তারা কী বলল বুঝলাম না, বড় মেয়েটাকে হাল্কা বকা হল। সে তখনও ভ্যাবাচ্যাকা খেয়ে আছে।

    মনে হল রক্তের বেগ কমেছে। বরফের টুকরোটা বাচ্চাটার হাতে দিয়ে বললাম, তুই নিজেই লাগা নাকে মুখে, আরাম পাবি। সে হাত পেতে নিল। তারপরে চুপ করে উঠে আবার এগিয়ে গেল ফুটপাথ ধরে।

    বড় মেয়েটাকে বললাম, ওকে সোজা বাড়িতে পৌঁছে দিয়ে আয়, আর কোনও ঝগড়া করবি না।

    তারা কী বুঝল কে জানে, বাচ্চা ছেলেটাকে নিয়ে এগিয়ে গেল। বাচ্চা মেয়েটার তখন প্রচণ্ড রাগ হয়েছে বড়টির ওপর, যে ওকে নাকে মেরেছে। তাকে আসতে দেখেই সে গটগট করে হাঁটা লাগাল।

    কল্লোলদার বাড়ির বাঁক এসে গেছে। বাচ্চটাকে বললাম, ঘর চলা জা। সে বোধ হয় একটু ভরসা পেয়েছে, ব্লিডিংও তখন বন্ধ হয়েছে বলেই মনে হল। হালকা করে ঘাড় নেড়ে ছোট্ট ছোট্ট পায়ে ফুটপাথ দিয়ে হেঁটে চলে গেল সামনের দিকে।

    আমরা গিয়ে বসলাম কল্লোলদার বাড়িতে। গপ্পো, চা আর বাদামভাজা। একটা চোখ ঘড়ির দিকে। শো শুরু হবার আগে আবার ফিরতে হবে।
  • siki | 131.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১১:০০511073
  • ঐশিক, জিমেলে পাঠিয়ে দিলাম।
  • siki | 131.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫৫511074
  • ম্যাড্রাস কাফে দেখলাম। মন্দ নয় সিনেমাটা। তবে পরিচালক শূজিত সরকার (আমি কী করব? উনি নিজের নাম লেখেন Shoojit) দায়িত্ব নিয়ে শেষটা ছড়িয়েছেন। আর জন আব্রাহামের অমন একগাল দাড়ি নিয়ে চার্চের ফাদারের কাছে কনফেশন করতে যাবারই বা ক্ষী দরকার ছিল, বুঝলাম না। এমন হাপুস নয়নে জিসাসের কাছে কুঁইকুঁই করছিল, যেন এক্স-পিএম নয়, নিজের বাবা মারা গেছে। এটুকু বাদ্দিলে সিনেমাটা একবার দেখাই যায়।

    সিনেমা শেষে বেরিয়ে দেখি, হইহই বিষ্টি, রইরই জল। অনেক কষ্টে একটা অটো ধরে আড়াই গুণ ভাড়া দিয়ে তো আবার কল্লোলদার বাড়ি পৌঁছনো হল। এইবারে ফিরব কী করে? বিষ্টি একটু কমল তখন রাত সাড়ে দশটা। আমি আর একক বেরোলাম। একক যাবে বানেরঘাটা, আমি বাসস্ট্যান্ড অবধি, যদি ফেরার বাস মেলে।

    চল্লিশ মিনিট টিপিটিপি বৃষ্টি মাথায় নিয়েও যখন একটি অটোরও দেখা মিলল না, অগত্যা উপায় না দেখে আমরা আবার ব্যাক টু কল্লোলদার বাড়ি। কল্লোলদা ততক্ষণে চাইনিজ অর্ডার দিয়ে দিয়েছে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, কল্লোলদার হাতে গিটার, টোটাল নোংরা ব্যাপার স্যাপার।

    খেতে বসলাম যখন, তখন ঘড়িতে তারিখ পাল্টে গেছে। :)
  • potke | 233.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫১511075
  • ঐশিক, কাল সকালে ফোনিয়েছিলাম--সুইচড অফ বল্ল!
  • ঐশিক | 213.*.*.* | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫৬511076
  • রোববার বোঝোই তো !!!! ওই ১২ টা পর্যন্ত মোবাইল বন্ধ রাখি, ১৪ তারিখ দেখা হবে সবার সাথে
  • siki | 131.*.*.* | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৭511077
  • মোবাইল কেন বন্ধ রাখো? কারুর জেনুইন কোনও দরকার থাকলেও সে তোমাকে কনট্যাক্ট করতে পারবে না। (এটা কোনও জেনুইন দরকার ছিল না অবশ্য, তবে সংবাদ, বিশেষ করে দুঃসংবাদ কারুর ঘুমের সময় বুঝে আসে না)

    অবিশ্যি ঘরে ল্যান্ডলাইন থেকে থাকলে আলাদা কথা। ;-)
  • siki | 131.*.*.* | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪১511078
  • ভাটে কী হয়েছে? টই ঝপাঝপ খুলে যাচ্ছে, ভাটে ক্লিক করলে অনন্তকাল ধরে চাকা ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে?
  • কল্লোল | 125.*.*.* | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪৯511080
  • আবার বইচই।
    ১৪ সেপ্টেম্বর, শনিবার, বিকাল ৬.৩০ নাগাদ - অনিন্দ্যর সাথে আড্ডা আট্টা-গালাট্টা লাইব্রেরী হলে।
    আয়োজক ঋদ্ধি ও বেঙ্গলি ইন ব্যাঙ্গালোর।

    অনিন্দ্য মানে চন্দ্রবিন্দুর অনিন্দ্য। ওর বই থেকে অংশ বিশেষ পড়বে, আড্ডা হবে। গান হলেও হতে পারে।

    জায়গাটা কোরমঙ্গলা ফোরাম এলাকায় জ্যোতিনিবাস কলেজের খুব কাছে। ওখান থেকে টুন্ডেই কাবাবি খুব কাছে।
    যে যে পারবে চলে এসো।
  • ঐশিক | 213.*.*.* | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪৯511079
  • কি আমি তো লিখলুম ভাটে এখুনি
  • Blank | 180.*.*.* | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫৫511081
  • এটা কি লাকনৌ র তুন্ডে কাবাব এর ব্রাঞ্চ?
  • ঐশিক | 213.*.*.* | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩১511082
  • ইয়েস স্যার @ব্লানকিয়েদা

    @কল্লোলদা আমি আসার চেষ্টা করব
  • kumu | 133.*.*.* | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৩৯511084
  • ভাগ্যিস কুমু হেন মুখ্যু লুরু থাকে না।থাকলেই এইসব জায়গায় যেতে মন্চাইত আর তারপর---''
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন