এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৫৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অপু | ২৫ মে ২০১২ ১২:৩৩526372
  • ইয়ে, আমার মাও আমকে ১ বছর আগে তাই বলতো( রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে!!) ঃ-)))
  • অপু | ২৫ মে ২০১২ ১২:৩৫526383
  • কোন দিন গ্রামে গেছো? ওখানে লোকজন দের ( অ-বাম) কী ভাবে দাবিয়ে রাখা হত আগে সে সম্পর্কে কোন ধারনা?
  • harmad | ২৫ মে ২০১২ ১২:৪০526394
  • কেন জানব না ?
    তবে আগের থেকে অনেক বেশি এখন হচ্ছে(বাম-অবাম নয়,সাধারণ মানুষকে দাবানো), আর খোলাখুলি-ই হচ্ছে।
  • অপু | ২৫ মে ২০১২ ১২:৪১526405
  • আচ্ছা জানতাম না।
  • অপু | ২৫ মে ২০১২ ১২:৪২526416
  • আগে রেখেঢেকে হত?
  • Blank | ২৫ মে ২০১২ ১২:৫২526427
  • বোতিন্দা কদিন গ্রামে গেছে টেছে জানার ইচ্ছে রইলো
  • অপু | ২৫ মে ২০১২ ১২:৫৫526438
  • এক দিন ওপিয়ামে বসা যাক
  • lcm | ২৫ মে ২০১২ ১২:৫৭526449
  • ওপিয়াম গ্রামের নাম! হেব্বি নাম তো। আফগানিস্তানে নাকি?
  • harmad | ২৫ মে ২০১২ ১২:৫৮526461
  • ব্রতীন দা,
    আগের মুখ্যমন্ত্রী মিডিয়ার সামনে বলতেন না - TMC'র লোক মানে তারা মানুষের পর্যায়ে পরে না
  • harmad | ২৫ মে ২০১২ ১৩:০০526472
  • যাকগে, কিন্তু 'বুদ্ধিজীবি' দের থেকে আলোচনা টা ঘুরে গেল কেন ?
  • lcm | ২৫ মে ২০১২ ১৩:০৪526483
  • এই সব পুরষ্কারে কী দেয়? টাকা হলে, কত টাকা? নাকি শুধু সার্টিফিকেট?
  • অপু | ২৫ মে ২০১২ ১৩:০৫526494
  • ও টা বুনান প্রিয় বার। ঃ-))

    আমার বাড়ি তারকেশ্বরের কাছাকাছি। ইছাপুর গ্রামে। বছরে। বেশ কিছু বার যাই।

    পিসী র বাড়ি হুগলীর খানাকুল। সেখানেও যাই মাঝে মাঝে।

    আরেক টা জায়গা যেতে হয় সেটা হল রাজবলহাট,হরিপাল।
  • অপু | ২৫ মে ২০১২ ১৩:০৬526505
  • হার্মাদের কথায় উত্তেজিত হয়ে আবার রাজনৈতিক টই তে লিখে ফেললম। চায়ের টেবিলে বাকি আলোচনা হবে হার্মাদ। ওকে?
  • lcm | ২৫ মে ২০১২ ১৩:০৭526508
  • রাজনৈতিক আলোচনা আবার কোথায় হচ্ছে? কাছা খোলাখুলি হচ্ছে তো।
  • অপু | ২৫ মে ২০১২ ১৩:০৯526510
  • সে যাই হোক। ঃ-))
  • harmad | ২৫ মে ২০১২ ১৩:০৯526509
  • আজ হবেনা ব্রতীন দা।আজ আমি এই কাটলাম বলে।
  • অপু | ২৫ মে ২০১২ ১৩:১০526511
  • সেকি, এক্ষুনি? নেমোতন্নো নাকি?
  • harmad | ২৫ মে ২০১২ ১৩:১৪526512
  • হ্যা, ডাক্তার এর। ঃ-)
  • S | ২৫ মে ২০১২ ১৪:১২526514
  • আমরা কি একটা বেসিক রুল এখানে রাখতে পারি - এই সরকারের সমালোচনা করলেই তার ডিফেন্সে আগের সরকারের কথা আসবে না। সেটা শুনে মনে হয় যে এই সরকারের সমালোচনা করা সকল মানুষই ছিপিয়েমের চর - ঠিক যে কথাটা উনিও বলেন।
  • প্পন | ২৫ মে ২০১২ ১৪:৪৩526515
  • আগের সরকারের সমালোচনা করলেই বারে বারে ৭২-৭৭-এর জুজু দেখানো হত। এই সরকারও আগের ৩৪ বছরের জুজু দেখাবে। এতে নতুন কী আছে!

    কিন্তু ওপিয়ামে চা-ও পাওয়া যায়? লং আইল্যান্ড আইস টি নাকি?
  • কোয়ার্ক | ২৫ মে ২০১২ ১৪:৫৯526516
  • কাল তো নৃসিংহপ্রসাদ এই কাজটাই করেছেন। আগে গণতন্ত্র ছিল না, এখন এয়েছে। তা বাকিদের আর দোষ কী?

    তবে নৃসিংহবাবুর লেখায় একটা মজার জিনিস ছিল। মুখ্যমন্ত্রীর মতের বিরুদ্ধে গিয়ে একজন পুলিশ অফিসার কথা বলছেন এতে তিনি আহ্লাদিত হয়েছেন। বলা বাহুল্য আমরাও হয়েছি। তারপরেই তিনি লিখেছেন কর্তব্যপালনে ব্যর্থ হ'লে পুলিশ অফিসারের কেরিয়ারে হাত পড়ছে এটাও গণতন্ত্রের পরাকাষ্ঠা। তা এই লাইনটি লেখার সময় মনে হয় তাঁর আর আগের পুলিশ অফিসারটির বদলির কথাটা খেয়াল ছিল না।
  • অপু | ২৫ মে ২০১২ ১৫:১৪526518
  • অপ্পন ঠিক। ও ই ৭২-৭৭ র ভয় দেখে দেখে আমি ক্লান্ত।

    এটা কী করে বেসিক রুল হতে পারে। এখন কার সরকারের সমালোচনা হবে অথচ আগের সরকারের পতন হয়েছে বলে তাদের সাতফুন মাফ?
  • ডিডি | ২৫ মে ২০১২ ১৫:১৪526517
  • বছর দেড়েকে দুয়েক আগে মমতার সমর্থনে অনেক ভালো লিখিয়েরা ছিলেন। মহাশ্বেতা,বিভাস,শাঁওলি,সুনন্দ স্যান্নাল,কৌশিক সেন। এঁরা নিয়মিত লিখতেন। সকলেই ভালো বাংলায় পরিপাটী লিখতেন। জয়ও লিখেছিলেন কিন্তু সেটা বেশ আগের ব্যাপার।

    এখন এঁয়াদের অনেকেই ঘোষিত ভাবেই আর মমতার সাথে নেই, বাকীরাও বোধয় আর কেউ আগ বাড়িয়ে কলম ধরতে চাইছেন না।

    তাই নৃসিং বাবুকে বারবার ডাকা হচ্ছে। মমতাপন্থী বুদ্ধিবাবুদের মধ্যে উনি ই শেষ মানুষ যিনি এখনো প্রকশ্যে দাঁড়িয়ে আছেন। এর পরে আর কেউ নেই।
  • Toon Army | ২৫ মে ২০১২ ১৫:১৭526519
  • অ। তারমানে এখনকার সরকার এবং তাদের সমর্থকেরা আগের সরকার দেখালেই তাদের *সাতফুন পাফ*?

    ;-)
  • অপু | ২৫ মে ২০১২ ১৫:২২526520
  • ঃ-)))

    না সাতখুন কারোর মাফ নয়। সেটা হল প্রিয়াঙ্কা চোপরার। দেখেছো? হেব্বি সিনেমা?
  • Blank | ২৫ মে ২০১২ ১৫:২৯526521
  • আজকাল যে অটো বা ট্যাক্সিতে উঠি সেখানেই উদুম খিস্তি শুনি দিদির নামে। আজও শুনলাম সকালে ঃ)
    আমাদের আপিসের সামনে বাইকের পার্কিং যে দেখে সে তিনোমুলের ঐ ছিল। সবুজ আবির মেখে খুব লাফালাফি করেছিল। আজকাল উদুম গালাগাল দেয়
  • অপু | ২৫ মে ২০১২ ১৫:৩৪526522
  • হ্যাঁ কিছু কিছু জিনিস যা করছেন। একেবারেই গ্রহনযোগ্য নয়। খুব দ্রুত এই জিনিস গুলো কে শুধরে না নিলে জনপ্রিয়তা কমতে থাকছে এবং থাকবে।
  • Blank | ২৫ মে ২০১২ ১৫:৩৬526523
  • যা করছে, তার কোনোটাই জনপ্রিয় নয়। যা করবে তাও।

    রামকেষ্ট মিশনের মঠ সংস্কারে ১ কোটি টাকা দেবে বলেছে। কেন কে যানে
  • প্পন | ২৫ মে ২০১২ ১৫:৫৪526525
  • হিন্দু মধ্যবিত্ত বাঙালি সমাজে মিশন ভক্ত কম নাকি?
  • Toon Army | ২৫ মে ২০১২ ১৬:০৮526527
  • সম্ভবতঃ এর পর লোকনাথ হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন