এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ২৮ এপ্রিল ২০০৬ | ১২৫৩১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Soma | ২২ ডিসেম্বর ২০০৮ ১২:০১562644
  • তির্যক, খুউব ভালো লেগেছে আপনার লেখা। আপনার লেখার বিষয়বস্তুর সঙ্গেও আমি সহমত।
  • pi | ২২ ডিসেম্বর ২০০৮ ২২:০৬562645
  • না:, তির্যকের যুক্তি কাটতে পারলাম না। কারণ একদম মনের কথা বলে দিয়েছেন। তাই বেশ মনের মতন লেখা বলতে পারি। :)
  • sayan | ২২ ডিসেম্বর ২০০৮ ২২:৩৭562646
  • প্রচুর অবাঞ্ছিত স্পেস এখানে সেখানে ঢুকে পড়ে লেখাটার তেরোটা বাজিয়ে ছেড়েছে!
  • ranjan roy | ২২ ডিসেম্বর ২০০৮ ২২:৩৯562647
  • তির্য্যক,
    টাচ্‌লাইন ঘেঁষে চমৎকার ইন্‌সাইড- আউট্‌সাইড ডজ্‌ করতে করতে বেরিয়ে গেলেন।
    যতই ভাবছি, নিজের ভেতরটা দেখার চেষ্টা করছি-- না:, সাহস পাচ্ছি না।
  • sayan | ২২ ডিসেম্বর ২০০৮ ২৩:১৮562648
  • আর আমি ভাবছিলাম রঞ্জনদাই তির্যক কি না! :)))
  • Guruchandali | ২৮ ডিসেম্বর ২০০৮ ১০:০৯562649
  • --------------------------------------
    নতুন বুলবুলভাজা: সাঁঝবাতির রূপকথারা
    --------------------------------------
  • sayan | ২৮ ডিসেম্বর ২০০৮ ১০:৫৬562650
  • অসাধারণ ভালো লেখা। অদ্ভুত ভালো। আর প্রকৃত অর্থে সময়োপযোগী।
  • I | ২৮ ডিসেম্বর ২০০৮ ১৪:৩০562651
  • ভালো লেখা। বেশ ভালো। হরিদাস পাল তো কল্লোলদা, না?
  • sayan | ২৮ ডিসেম্বর ২০০৮ ১৪:৩৩562652
  • আমারও কল্লোলদাই মনে হচ্ছে।
  • I | ২৮ ডিসেম্বর ২০০৮ ২০:১০562654
  • না, রঞ্জনদা। হরিদাস পাল নামটার জন্য আরো কল্লোলদা ভেবেছিলাম।
  • pi | ২৯ ডিসেম্বর ২০০৮ ১২:৩৩562655
  • বড্ড ভালো আর বড্ড দরকারী লেখা, এই সময়ে।
  • kS | ২৯ ডিসেম্বর ২০০৮ ১৪:২১562656
  • বেশ ভালো লাগল। রূপকথার অন্য কথা।
  • Blank | ৩০ ডিসেম্বর ২০০৮ ০১:১৬562657
  • অসাধারন লাগলো। একটানা পড়ার মতন।
  • dd | ৩০ ডিসেম্বর ২০০৮ ১৪:১৩562658
  • খুব ভালো লাগলো। তার থেকেও বড় কথা এ যেন আমার মনের কথা।
  • Sudipta | ৩০ ডিসেম্বর ২০০৮ ১৫:৩৫562659
  • সাবাশ! জাস্ট অসাধারণ!
    কিন্তু হরিদাস পাল মহাশয়, শুধুই দিন গুনেই কি দিন যাবে, রূপকথাকে মাটিতে আনা কি কোনোদিন সম্ভব নয়?

    বি:দ্র: গত সপ্তাহের বুলবুলভাজা কিভাবে পড়ব? আমার ঐ খানা ফাঁক পড়ে গেছে।
  • Arijit | ৩০ ডিসেম্বর ২০০৮ ১৫:৪৯562660
  • বুবুভা-র পাতাতেই তো লিংক আছে - ডানদিকে।
  • Guruchandali | ০৪ জানুয়ারি ২০০৯ ০৯:৪৯562661
  • ----------------------------------------
    নতুন বুলবুলভাজা: নতুন বছরের দাবীদাওয়া
    -----------------------------------------
  • ranjan roy | ০৪ জানুয়ারি ২০০৯ ১২:২২562662
  • অসাধারণ! অসাধারণ! চোখ ভিজে গেলো।
  • dd | ০৪ জানুয়ারি ২০০৯ ১৩:৫৩562663
  • আমিও, কাঁদছি।
    আচ্ছা, ঐ সিম্পল মাছ ভাতের সাথে এট্টু বীয়ার হয় না? উইক এন্ডে ছিটে ফোঁটা হুইস্কী? ঠাকুর কি এতো ই কৃপন ?

    যাই একটু চোখ মুছে আসি।
  • ranjan roy | ০৪ জানুয়ারি ২০০৯ ১৪:৫৫562665
  • অ্যাই ডিডি, ইয়ার্কি না! আমার বড় মেয়ের চাকরি চলে গেছে। ওদের ছোটখাটো থ্রি-ডি গেমিং কোম্পানি লালবাতি জ্বেলেছে। কারণ ওদের বিদেশি ক্লায়েন্ট ৬০০০ লোককে ছেঁটে দিয়েছে।
    এখন গোয়া থেকে আমাকে পোর্টের বোতল কে পাঠাবে? এডুকেশন লোন কে শোধ দেবে? মেয়ে না মেয়ের বাবা? বলে কি না, মাছের ঝোল আর হুইস্কি! হুঁ:।
    অবশ্য এই মহান ঘটনার মধ্যে দিয়ে আমার মত ছত্তিশগড়ি গেঁয়ো ভূত আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুকত হইলো, ইহা কি কম গৌরবের? পোর্ট জুটছে না, হুইস্কি আর মাছের ঝোল!
  • kS | ০৫ জানুয়ারি ২০০৯ ০২:৪৬562666
  • দারুণ!
    একটু দু:খু হল।

    এই লিপিকর কে? মাঝামাঝি ভাঙলে একটি মেয়ের নাম পাওয়া যায়। কিন্তু এত নায়িকা ও প্রেমিকার স্বপ্ন-দাবী যদি বাদও দি, কেউ-বোঝেনা-এত-আঁতেল প্রবন্ধ লেখার স্বপ্ন মেয়েরা দেখেনা; খুব বেশীরকমের আলোকপ্রাপ্তারাও না :)

    তবে, সব দাবী-দাওয়ার কথা মোহনার মত মিশে যায় যেখানে, সেখানে কিচ্ছু তফাত নেই, সব এক।
  • Binary | ০৫ জানুয়ারি ২০০৯ ০৯:০৫562667
  • মচৎকার হয়েচে।

    তবে কিনা, দাবীদাওয়া গুলান এট্টু অভারতীয় বা অনাবাসী ভারতীয় টাইপ।
    এরকম-ও হতে পাত্তো,
    ১) দু চাট্টে মল্টিস্টারার বলিউডি সেন্মার পয়সা যেন পাই, হাওয়া থেকে।
    ২) ধোনী অ্যান্ড পার্টি যেন ধনাধন প্যাঁদায় অস্ট্রেলিয়া আর পাকিস্তান কে। একট্টাও ম্যাচ যেন না হারে।
    ৩) শেয়ারে রোকরা ঢেলে, খান পাঁচেক বাংলা টাইপ বাগাতে পারি, বান্দ্রায়।
    ৪) নিজের এট্টা 'বিপাশা-কে চুমু খাওয়া' তসবির এঁকে, রাস্ট্রপতি পুরস্কার-টা যেন জুটে যায়।

    ইত্যাদি ইত্যাদি।
  • Blank | ০৫ জানুয়ারি ২০০৯ ১১:০৪562668
  • ধুস, শেষে কিনা মাধুরীর সাথে নাচ !!! ধুর।
    এই দাবী মানছি না, মানব না। আমাদের জন্য নতুন দাবী দাওয়ার লিস্টি চাই
  • d | ০৫ জানুয়ারি ২০০৯ ১২:২৪562669
  • নতুন নতুন দাবীদাওয়া লিখে আমাকে পাঠিয়ে দে / দিন।
  • raatri | ০৫ জানুয়ারি ২০০৯ ১৩:১৭562670
  • কেনে?আপনি কি ভগওবান বটেক?সুদ্ধুমুদ্ধু মনের দুস্কু বাজারে এনে লাভ আছে?চাইলেই কি কেউ একটা হাওয়াগাড়ি দিবে আমায়?বা সেই জুত্তো জোড়া??চাই তো এ রকোম কত্তো কিছুই!!
  • Arijit | ০৫ জানুয়ারি ২০০৯ ১৩:২৮562671
  • দাবিদাওয়া, রেজলিউশন কিস্যু করতে হবে না, পাশ ফিরে শুয়ে পড়ুন - http://www.anandabazar.com/archive/1090104/4edit2.htm
  • Guruchandali | ১১ জানুয়ারি ২০০৯ ১০:৪১562672
  • --------------------------------------
    নতুন বুলবুলভাজা: অন্ধের কলকাতাদর্শন
    --------------------------------------
  • I | ১২ জানুয়ারি ২০০৯ ২৩:১১562673
  • টিম প্রতিদিনই আগের থেকে ভালো লিখছে। বাহা !
  • Blank | ১২ জানুয়ারি ২০০৯ ২৩:৫৫562674
  • এমন কিছু লাইন লিখেছে টিম, যা হাত দিয়ে ধরা যায়। আমার থ্যাংকু বলতে ইচ্ছে হলো টিমকে
  • pi | ১৩ জানুয়ারি ২০০৯ ০০:২০562676
  • বিশেষত: শেষ লাইনটা। আহা !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন