এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৬৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • riddhi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৮:২৮582302
  • কিন্তু, ঝুঁকে কুজো হতে থাকলে নাভি কি করে দেখা যাবে? এটা একদম ঠিক, নাভির আর সেই (৭০-৮০ দ্শকের) স্ট্যাটাস নেই। ঐ যুগের একক খেলোয়াড়। আজকের ওপেন মার্কেটে অবহেলিত হয়ে পড়ে থাকে, কেউ দেখেও দেখে না। তলে তলে রিটার্ন ওফ দ্য নাভি টাইপের কিছু একটা প্রোজেক্ট নামছে মনে হচ্ছে, নামা উচিত ও। তাই বলে পেছ্ন ফুড়ে বেরিয়ে আসাটা মানা গেল না।
  • sch | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৩৭582303
  • মোবাইলে দেখা পর্ণো সাইট। আমার এ সম্বন্ধে ডিটেল জ্ঞান হয় থিম্পুতে গিয়ে। মানে এমনি ইন্টারনেটে দেখা যায় জানতাম - কিন্তু মোবাইলে এটা কি লেভেলে গেছে আইডিয়া ছিল না। এক দোকানে রিচার্জ করাতে গেছি বেশ বেশী সন্ধ্যায় - সে দেখি কম্পীউটারে হার্ডকোর পরড়ণো দেখছে। জিগেস করলাম ভাই এসব ওপেনলি দেখো - প্রবলেম হয় না? সে বিভিন্নভাবে য বলল তাতে বুঝলাম এটা তার সাইডবিজনেস।এগুলো মোবাইলে সাপ্লাই দেয় খদ্দেরদের। তার কাছে লোকে আসে দু মিনিটের ক্লিপ, তিন মিনিতের ক্লিপ লোদ করতে। মানে যার আসে তাদের নেটে খুঁজে বের করার ক্যালি নেই - সে এগুলো তাদের দেয় - তারপর সেগুলো মোবাইল টু মোবাইল ট্রান্সফার হয়। মানে যে সব লোকজন নেয় তাদের অনেক সময় ট্রান্সফার করার বিদ্যেও থাকে না - সেটাও করে দিতে হয়। এই ক্লায়েন্ট বেসের একটা বড়ো অংশ ওখানে কাজ করা ইন্ডিয়ান লেবাররা। আর সেগুলো কিন্তু সব সময় ওয়েশ্তার্ণ না। বেশির ভাগই লুকিয়ে তোলা হোটেলের ঘরের দৃশ্য - কিন্তু বেশির ভাগেই রেপ কথাটা রয়েছে হেদিং-য়ে। ফলে দর্শকরা আরো বেশী রিলেট করে একে চারপাশের লোকের সাথে

    এই একই জিনিস আমি সুন্দরবন অঞ্চলে দেখেছি। পরিষ্কার লঞ্চের মাঝি বলেছিল দাদা একতু ওপরে যান আমরা ছেলে ছোকরারা মোবাইলে "গরম" জিনিস দেখবো। আমি ওপর থেকে শুনেছি যা দেখছে তার সাথে পরিচিত কারোকে ম্যাপিং করছে। ওনেক উদাহরণ আছে - আম্মি শুধু একটু বললাম
  • :-) | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৯:০৪582304
  • রিদ্ধি, দেখছে তো সামনে থেকে, টেবিলের উল্টো দিক থেকে খাড়া হয়ে বসে। জামার গলার ঘেরটা একটু বড় তো, বিভাজিকা ফিভাজিকা বাচ্চা। এ জিনিস ছিল কলেজে। ফুয়েল ল্যাবে জনতা ঢোলা জামা পড়ে চেয়ারের বসে, আর সব্বাই চেয়ার ঘিরে দাঁড়িয়ে ওর সাথেই ভাট মেরে যাচ্ছে। বাপি এসে বলে গেল, ওদিকে গিয়ে দেখে আয়, উপর থেকে পুরো নাভি অবধি দেখা যাচ্ছে। কৌশিক দা ল্যাবে ঢুকে সিচুয়েশন দেখে জনতাকে ডাইরেক্ট বলে গেল, এই, তুই এর পর থেকে ল্যাবে অ্যাপ্রন পরে আসবি।
  • sch | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১৭582305
  • যিনি দেখাচ্ছেন (যদি ইচ্ছে করে দেখান) তিনি পূর্ণবয়স্ক, যাঁরা দেখছেন তাঁরা আডাল্ট, এই অবস্থায় জনসমক্ষে নির্দেশিকাটা দেওয়া কি খুব শোভন সঙ্গত?
  • PT | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৪২582306
  • ঝিকি
    স্মাইলি কিন্তু বেশ ইন্টারেস্টিং পয়েন্ট ধরেছেন। কর্ণকে প্রত্যাখান কি কুরুক্ষেত্রের যুদ্ধের প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকানো? বস্ত্রহরণের কোন জাস্টিফিকেশন খুজঁছি না - শুধু দুটো ঘটনার সংযোগ বোঝার চেষ্টা করছি। বোধ্হয় নৃসিংহপ্রসাদ ভাদুড়ির "কৃষ্ণা, কুন্তি ও কৌন্তেয়" বইটা আরেকবার পড়তে হবে।

    একটা গুছিয়ে জবাব দিন তো!!
  • :-) | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৪৭582307
  • তা কেন, স্যর ও পাশে দাঁড়িয়ে গেলে খানিক শোভন সঙ্গত হত।
  • :-) | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫০582308
  • যাক সে কথা, পিটিদা শেষ পর্যন্ত পাশে রইলেন কিনা সেটাই জানার।
  • sch | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২০:০৪582309
  • :) প্রশ্নটা স্যারের দাঁড়ানো নিয়ে না -প্রশ্নটা হলো আমরা মেয়েদের এই স্বাধীনতাটা মেনে নিতে রাজী নই - যে তার শরীর তার - সেখানে আমার চোখ চলে গেলে আমাকে সংযত হতে হবে তাকে সংযত হতে বলতে হবে না। এই আপ্রোন পরে আসার ফতোয়া কিন্তু প্রায় এক সারিতে রাখা যায় কলেজে সালোয়ার পরে আসা হবে না, বোরখা পড়তে হবে - এই লেভেলে। আজ কোনো ছেলে শার্টের বোতাম খুলে বুকের লোম দেখালে, বা হাঁটু অব্দি প্যান্ট গুটিয়ে রোমশ পা চুলকোলে স্যার কি তাকে এই কথা বলতেন? মনে হয় না

    যক গে আপনাকে এই কথা বলার মানে হয় না - কারণ আপ্নি এই আঙ্গেলে ভাববেনই না
  • :-) | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২০:১৬582310
  • আজ কোনো ছেলে শার্টের বোতাম খুলে বুকের লোম দেখালে, বা হাঁটু অব্দি প্যান্ট গুটিয়ে রোমশ পা চুলকোলে স্যার তাকে এই কথা কেন বলবেন না?

    আর আপনার অ্যাঙ্গেল তো খুবই ভালো, পূর্ণ সমর্থন রইল। আরেকটু এক্সটেন্ড করে টু-পিস বা খালি গায়ে কলেজে আসাটা অবধি টেনে নিলেই হয়, বাকরি ছেড়ে পি এইচডি টা করে নেব।

    বহুদিন আগে হাড়িবাবুকে জিগিয়েছিলাম দেখালে দেখব এর এক্সটেনশনটা কি দিলে নেব? এইটের উত্তরটা এখনো পেন্ডিং।
  • PT | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৭582312
  • বারমুডা পরে/ শার্টের বোতাম খুলে ছাত্র আর শরীর দেখানো টপ/স্কার্ট পরে ছাত্রী ক্লাশে এলে এখনও বের করে দেওয়া হয়-এতো নতুন কিছু নয়। এনিয়ে যে তক্ক করতে হয় জানা ছিল না।
  • Ishan | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩১582313
  • কোথায় বের করে দেওয়া হয়? কোন দেশ আর কোন শহরে?
  • sch | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৮582314
  • :) এবং PT, আজকে ওই মেয়েটি যদি নরম্যাল কামিজ পরে আসত - তাহলেও কিন্তু ক্ষেত্রে বিশেষে ল্যাবে ঝুঁকে পড়ে কাজ করতে গিয়ে ওই দৃশ্যমানতা আসতে পারত। (আমার নিজের চোখে দেখা, ছেলেটি উঁকি দিতে এতই ব্যাস্ত ছিল যে মেয়েটি অত্যন্ত দক্ষতার সাথে হুইস্তোন ব্রীজ সর্ট করে ছেলেটিকে শক খাইয়েছিল) - তখনো কি মেয়েটিকে চলে যেতে বলতেন? জ্জিও তো
  • siki | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৯582315
  • সচলের ঐ গল্পটা মনে পড়ে যাচ্ছে। দমু লিং দিয়েছিল। দমু, ঐ লিংটা এইখানে আরেকবার পাওয়া যাবে? ঈশ্বর আর আদমের সংলাপ?
  • PT | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৫582316
  • খামোকা গোল করছেন কেউ কেউ। আমি কি লিখেছি সেটা জলের মত পোষ্কার। কেউ যদি বাথরুম, পাব আর ক্লাশ রুমের পোশাকের ফারাক করতে না পারে তাহলে তাকে সেটা শিখিয়ে দেওয়া উচিৎ। আর অন্য কেউ যদি বাথরুম, পাব আর ক্লাশ রুমের মধ্যে কিভাবে আচার আচরণ করতে হয় সেটা না জনে সেটাও তাকে শিখিয়ে দেওয়া উচিৎ।

    এসব অবিশ্যি নিজেদের সন্তানদের দিয়েই শুরু করলে ভাল হয়। প্রাথমিক সহবৎ শিক্ষা তো বাড়ি থেকেই পাওয়ার কথা।
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৫582317
  • আইআইটি গুলোতে তো এন্তার বারমুডা চলে। অন্ততঃ কানপুরে যা দেখেছি। প্রফদেরই পড়ে আসতে দেখেছি, ক্লাসের ছেলেপুলেদের তো বটেই। TIFRএও তাই।
    সেনিয়ে পিটিদার কী মত ?
    আর বিদেশের ইউনিগুলো নিয়ে ?
  • PT | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৮582318
  • গতকালই অন্য একটি IIT-তে একটা বারমুডা পরিহিত ছেলেকে ক্লাশ থেকে বের করে করে দেওয়া হয়েছে।
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৫582319
  • *পরে আসতে দেখেছি
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৬582320
  • :O
  • anirban | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৬582321
  • পাব আর ক্লাসরুমের পোষাকের কী ফারাক?
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৯582323
  • ইয়ে তাইলে তো ধুতি জিনিসটাই একদম ব্যান করে দেওয়া উচিৎ। শুধু যে সি-থ্রু তাই না, হাঁটলে চললে হাঁটু ছাড়িয়ে দেখা যায়!
  • Ishan | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫১582324
  • বারমুডা পরে এলে ছাত্রকে নয়, শিক্ষককেই বার করে দেওয়া উচিত। পড়ানোয় কোনো মন নাই, শুধু নিচের দিকে নজর। যত্তসব।
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫২582325
  • ঃ-))
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৩582326
  • লোমশ হাত ঢাকার জন্য ক্লাশরুমের ড্রেসকোড কি ফুলহাতা শার্ট ?
  • Ishan | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৯582327
  • আর ওমনাথের একটু কি নিয়ে কথা বলছে ভাবা দরকার। শিশুসিক্ষা নিয়ে কথা কইছে? তাহলে হ্যাঁ, সেক্স-টেক্স একদম দেখতে দেওয়া উচিত নয়, পানুর তো প্রশ্নই নেই। ইত্যাদি প্রভৃতি। সেইজন্যই সিনেমাটিনেমায় এ বি সি ডি নানা মার্কা লাগানো হয়।

    কিন্তু বুড়ো দামড়ারা সিনেমা দেখে উত্তেজিত হয়ে ধর্ষণে নেমে পড়ছে শুনলেই আমার পেঁচো মাতালদের কথা মনে পড়ে। যারা দুপয়সার মাল খেয়ে "এইত্তো মাল খেয়েছি এবার বাওয়াল করব" মোডে নিজেদের অপকম্মোকে জাস্টিফাই করে। খুন-জখম অনেক অপরাধই মাল খেয়ে হয়, এমনকি গাদা ডোমেস্টিক ভায়োলেন্সের ট্রিগারও মদ (এ নিয়ে দস্তুরমতো ডেটা আছে), তা বলে মদ কি খুন-জখমের কারণ? কোনটা ট্রিগার, কোনটা জাস্টিফিকেশন আর কোনটা কারণ, এর মধ্যে তফাত করতে হবে কমরেড। নইলে কানাগলিতে ঘুরপাক খাবেন।
  • Ishan | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০০582328
  • এই রে? আবার লোম? এবার ব্যাং এল বলে।
  • aranya | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৮582329
  • বাওয়ালের বিবিধ কারণ আছে। যাদবপুরের একটি ছেলে, কোন বামপন্থী ইউনিয়নের জি-সেক ছিল, আম্রিগায় মাস্টার্স করতে আসে। সে বড়লোক এনারাই বাঙালীদের বাড়ি নেমন্তন্ন খেতে যেত, পোচুর মাল খেত, তারপর ইনেভিটেবলি বমি করে কার্পেট ভাসাত।
    আমায় বলেছিল এভাবে নাকি শ্রেণীশত্রু-দের ওপর প্রতিশোধ নিচ্ছে।
  • aranya | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১২582330
  • স্মাইলি রেগুলার ইন্টারভ্যালে শক দিলেও ওনার লেখার হাতটি খাসা, স্বীকার করতেই হবে।
    আর ঈশান যেভাবে ফুৎকারে উড়িয়ে দিচ্ছে, ব্যাপারটা মোটেই সেরকম নয়। সিনেমায়, অ্যাডে যৌনতার প্রভাব দর্শকের ওপর পড়ে বলেই মনে হয়। সে প্রভাব কতটা সিগনিফিকান্ট - বলা মুশকিল।
  • cm | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৪582331
  • আচ্ছা যদি A implies B হয় তাহলে A কি B এর ট্রিগার না জাস্টিফিকেশন না কারণ?
  • kc | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৭582332
  • হ্যাঁ যত পোশাকের স্বাধীনতার বুলি কালেজে। তারপরে পাশ করে চাকরি কত্তে গেলেই বা ক্যাম্পাস ইন্টারভিউ এ আবার ফিটফাট জামাপ্যান্ট। যত বুলি শুধু কেলাশে। দ্বিচারিতা আর কারে কয়!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন