এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১০ অক্টোবর ২০১৩ ২১:৪৮609028
  • ওডাফা না থাকলেই মোবার অবস্থা এরকম হয়। নেটে কিছুক্ষণ খেলা দেখলাম, জেতার মত খেলেনি তবে দুগোলে হেরে যাবে ভাবিনি।
  • ঊমেশ | ১১ অক্টোবর ২০১৩ ১২:৫৫609029
  • আজ বিশ্বকাপ-১৪ এর জায়্গা নেবার তুমুল লড়াই।
    সম্ভাব্য বিজয়ী দের দুজন/আর এবারের কালো ঘোড়া আজ কনফার্ম করবে।

    সুয়ারেজ দের ডু-ওর-ডাই ম্যাচ। জিততে না পারলে প্লে-অফ খেলতে হবে।
  • + | ১১ অক্টোবর ২০১৩ ২৩:৩১609030
  • অপ্পনদার কথায় কোনো রিপ্লাই করবনাঃ)

    তবে মনে হয়না ইবে চ্যাম্পিয়ন হবে, ইবে পরপর অনেক কটা ম্যাচ খেলে নেওয়ার কন্ডিশনে আছে, বাকিরা নেই। লীগ বহুদুর।

    আমি যে টুকু খেলা দেখেছি লীগ জেতা উচিত পুনে-ব্যাঙ্গালোরের মধ্যে কারোর, ইউনাইটেড জিতলেও ভালো লাগবে।

    মোহনবাগানের নাম আর নিলাম না।

    কেউ শারদীয়া বর্তমান পেয়ে থাকলে একদম শেষে ফুটবল ময়দান বলে রাতুল ঘোষের লেখাটা পড়বেন। পুরোনো ময়দানের ঝলক আছে, আমি তো আর সে সময় দেখিনি, গল্প শুনে আর দুবছর ময়দানে খেলা দেখে বুঝি কি মিস করেছি।

    আজ টিভিতে কোনটা দেখাবে?
  • aranya | ১২ অক্টোবর ২০১৩ ০০:০৬609031
  • মোবা হারলেও খারাপ লাগে, বাংলার দল ইঃ। পুণের কাছে ২ গোল খেল, এটা একটা দুঃখের ব্যাপার
  • Arpan | ১২ অক্টোবর ২০১৩ ০০:১১609032
  • পর পর অনেক কটা ম্যাচ আবার কোথায় খেলল! এফসি কাপের তিনটে ম্যাচ খেলেছে যার জন্য আবার আই লিগে মোটে একটা ম্যাচ এতদিনে খেলেছে। হরেদরে তো একই হল!

    (গান্ধী উত্তর দেবে না জানি, কিন্ত্য সইত্য থেকে তো বিচলিত হওয়া যায় না ঃ))
  • Tim | ১২ অক্টোবর ২০১৩ ০৭:৫৮609033
  • সইত্যের পথ থেকে বিচ্যুত হওয়া, তাও পুণ্যতিথিতে, বারন। তাই বলে যাই, মোবা মস্পো দুদলই গুচ্ছ ম্যাচ খেলেছে। করিমসাহেব আর আজিজ অনেক সময় নিয়েই প্রিকন্ডিশনিং ও করিয়েছেন, তাদের কন্ডিশনে না থাকার কোন কারন দেখিনা।
    আর একটা ম্যাচ দেখে কিছুই বলা যায়না। কমরেড প্পন বড়ো জলদি আশাবাদী হয়ে উঠেচেন। ;-)
  • + | ১৪ অক্টোবর ২০১৩ ১০:১০609035
  • প্র্যাকটিশ ম্যাচ আর ম্যাচের মধ্যে ডিফারেন্স আছে। যাই হোক, এখন তোমরা জিতছ, যা বলবে শুনে যাব আর কি?
  • Arpan | ১৪ অক্টোবর ২০১৩ ১০:২৫609036
  • ডুরান্ড ম্যাচ প্র্যাকটিস ম্যাচ? হ্যাঁ? (এই মহামেডান সম্পর্কে বলা)

    আর মোবা বা অন্য দলগুলো সম্পর্কেঃ ইবে যতগুলো এএফসি কাপের ম্যাচ খেলেছে অন্য দলগুলোও সেই ততগুলো ম্যাচই আই লিগে খেলেছে। আইলিগের ম্যাচগুলো কম্পিটিটিভ হয় বলেই তো জানতাম!

    যেই জিতুক বা হারুক, ভুলভাল দাবি যেই করুক না কেন, সবসময়ই ভুলভাল।
  • + | ১৪ অক্টোবর ২০১৩ ১০:৩১609037
  • ওক্কেঃ) ভুলভালঃ)

    শুভ বিজয়া দশমীঃ) ঝামেলা করবনা আজঃ)
  • ঊমেশ | ১৪ অক্টোবর ২০১৩ ১৩:০১609038
  • গুরু'র সব ফুটবলপ্রেমী দের জানায় "শুভ বিজয়া দশমী"
  • ঊমেশ | ১৪ অক্টোবর ২০১৩ ১৩:০৫609039
  • এবার গান্ধী কে বলি, হিসাব বলছে, মোবা কলকাতা লিগ খেলেছে ৫ টা, আই-লিগ ৩টে। টোটাল ৮টা।
    ইবে কলকাতা লিগ ১টা,(আর একটা ৭০ মিনিট) আই-লিগ ১টা, এ-এফ-সি কাপে ৩টে, টোটাল ৬টা।

    এর থেকে কি হিসাব হবে জানি না, স্ট্যাট দিয়ে দিলেম।
  • ঊমেশ | ১৫ অক্টোবর ২০১৩ ২০:৩১609040
  • আজ বিশ্বকাপ-১৪ এর ৭টা জায়গা ভর্তি হবে।

    এদের মধ্যে থাকতে পারে স্পেন, ইংল্যান্ড, কলম্বিয়া, চিলি, রাশিয়া। চমক প্যাকেজ, হন্ডুরাস।
  • রোবু | ১৫ অক্টোবর ২০১৩ ২১:৪৬609041
  • খেলাগুলো কোনও চ্যানেলে দেখাচ্ছে?
  • Rémy-fication | ১৬ অক্টোবর ২০১৩ ০৯:৫৪609042
  • দেখিয়েছে কিনা জানি না, আমি তো মাঝরাতে উঠে বিবিসির মোবাইল সাইটে চেক কর্লুম যে ইংল্যান্ড কী করলো...
  • + | ১৬ অক্টোবর ২০১৩ ১৯:৫২609043
  • ভারতে সোনি সিক্সে দেখাচ্ছে

    হুম্ম, কনকাকাফ থেকে মেক্সিকো কোয়ালিফায়ার খেলবে আর হন্ডুরাস চলে গেল। যদিও হন্ডুরাস আগেরবার খেলেছিলো বোধহয়।

    উরুগুয়েটা যাবেই ওয়ার্ল্ড কাপে
  • ঊমেশ | ১৬ অক্টোবর ২০১৩ ২০:০৬609044
  • জর্ডনের ওতো দম নেই, উরুগুয়ে কে আটকানো'র।

    সুয়ারেজ/কাভানিদের মতো, রোনাল্ডোদেরও প্লে-অফ খেলতে হবে।

    কিছুদিন বন্ধ থাকার পর আবার উইক-এন্ডে ক্লাব ফুটবল ফিরছে।
    গান্ধীদের সাথে অরিজিতের টিমের ম্যাচ।

    কাল আবার আমাদের ম্যাচ ডেম্পো। এরকম অসহায় ডেম্পোকে অনেকদিন পরে পাওয়া গেছে, ভালো কিছু রেজাল্ট আশা করছি।
  • Tim | ১৬ অক্টোবর ২০১৩ ২০:২১609046
  • সত্যি তোমরা কত তাড়াতাড়ি আইলিগে ইবের রেকর্ড ভুলে গেছ। ঃ-(
    আমি অত আশাবাদী নই। একটা মাত্র আইলিগ ম্যাচ খেলেছে। আর ডেম্পো জাতে মাতাল তালে ঠিক।
    আমি বরং কালকে খারাপ কিছু হবেনা আশা করছি। কোনক্রমে একগোলে জিতলেও চলবে।
  • aranya | ১৬ অক্টোবর ২০১৩ ২২:০১609047
  • ডেম্পো-কে জাস্ট উড়িয়ে দেবে
  • Arpan | ১৬ অক্টোবর ২০১৩ ২৩:০৯609048
  • হ্যাঁ, পিকে থাকতে থাকতেই যত পারে পয়েন্ট গুছিয়ে নেওয়া উচিত। পরে এক সময় না এক সময় তো ফর্ম পড়বেই।
  • aranya | ১৭ অক্টোবর ২০১৩ ০৮:৩৩609049
  • কল্যাণীতে খেলা ডেম্পোর সঙ্গে - মাঠে যেতে কি ইচ্ছে করে..
    রোবু কি যাচ্ছে?
  • রোবু | ১৭ অক্টোবর ২০১৩ ১২:৫০609050
  • হায়। আমি বানতলায়। বাবা যাচ্ছে।
  • Tim | ১৭ অক্টোবর ২০১৩ ১৫:০৪609051
  • গরীবের কথা বাসি হলে ইঃ

    একগোলে হারছে। ঃ)
  • ঊমেশ | ১৭ অক্টোবর ২০১৩ ১৫:১২609052
  • মনে হচ্ছে, খারাপ দিন।
    চিডি পেনাল্টি মিস করলো।
  • Tim | ১৭ অক্টোবর ২০১৩ ১৫:২২609053
  • খারাপ দিন আর কই? খারাপ দিনে রকম লাকি পেনাল্টি পাবেনা, ওদের স্ট্রাইকার ওরম চান্স মিস করবেনা। কপাল ভালো একটাই গোল খেয়েছে।
  • Tim | ১৭ অক্টোবর ২০১৩ ১৬:০৯609054
  • ৩-০
    ডেম্পোকে "ওড়ানো" সম্পূর্ন হয়েছে
  • ঊমেশ | ১৭ অক্টোবর ২০১৩ ১৬:১২609055
  • ফ্যালোপা হয়েছে ঠিক মর্গ্যান এর উল্টো।

    মর্গ্যান যেমন কোনোদিন শিলং কে হারাতে পারেনি, তেমন ডেম্পো কাছে হারেনি।
  • Tim | ১৭ অক্টোবর ২০১৩ ১৬:৪৯609057
  • একটুর জন্য ডায়মন্ড দত্তর মত হাল হলোনা। কোচের বড়ো বড়ো কথার এইরকম আউটকামই হয়।
    যাই হোক, ফ্যালোপা কবে পা ফেলবে জানিনা, তবে এরকম রোজ রোজ খেললে মাঠে উদুম অশান্তি হবে। এরপরে সবাই খেলা গুছিয়ে নিলে ইবের কপালে আরো দুঃখ ড্যান্সিং। আজকে মাঠে চকলেট বোম পড়েছে।

    আমার যা মনে হলোঃ দলটার স্পিড কম, ডেম্পোর পাশেই কম লাগছে। দৌড়োচ্ছেও কম। খ্যাল করলে দেখা যাবে পরে যারা নামছে তাদের খেলা বেটার হচ্ছে। এর মানে কি পুরো সময় খেলার ফিটনেস নেই?
    দ্বিতীয়তঃ, মোগা মাঠে থাকলে ভালো মুভগুলো নষ্ট হচ্ছে স্রেফ ওর মারামারির জন্য, নয়ত ও অফসাইডে থাকছে বলে। অফসাইডে, কারণ এই দলের মধ্যেও আবার সবথেকে কম ফিটনেস মোগার। সুয়োকা কবে ফিরবে কেজানে।
    খেলার প্যাটার্নও অনেকটা প্রেডিক্টেবল। উইং এর দিকে সবাই সরে গিয়ে এক এক সময় মাঝমাঠে বিশাল অঞ্চল ফাঁকা। টানা চারটে পাস খেলতে গেলে নাভিশ্বাস। বহু প্রশ্ন। প্রথম চারে থাকবে তো এবার?

    পরিশেষেঃ মিডিয়ার জন্য সুখবর, এবার দুই প্রধানেই একইরকম বাক্যিবাগীশ কোচ এসেছে। সারাবছর ধরে কুমীরছানা দেখাবেন আর চমকপ্রদ সব গপ্প উপহার দেবেন এঁরা মিডিয়াকে, বিক্কিরি বাড়বে।
  • aranya | ১৭ অক্টোবর ২০১৩ ২০:২৭609058
  • ও মাই গড :-((((
  • aranya | ১৭ অক্টোবর ২০১৩ ২০:৩১609059
  • আমার দেকচি পেলে-র মত অবস্থা, প্রেডিকশন কখনো মেলে না
  • + | ১৭ অক্টোবর ২০১৩ ২১:৩৬609060
  • খেলা দেখিনি আজ, তবু কয়েকটা কথা বলি। ইবের মাঝমাঠ এবার বেশ খাজা, অনেকবারই বলেছি। চেঞ্জে কে নেমেছিল? জোয়াকিম বা রালতে বা লোবো? এরা কিন্তু কেউ ই ফুল টাইম ভালো খেলতে পারেনা (অতীতে দেখা), ভালো খেলে অল্প সময়ের জন্য। ৪৫ মিনিটের প্লেয়ার সব।

    ইবের ডিফেন্স ভালো, ওপারা না থাকলেও একদিন গোল খেয়েছে বলে রোজ-রোজ খাবেনা, কিন্তু ওপরে চিডি ছাড়া কেউ নেই। আগেরবছর যেটা রবিন সিং করত, সেটা মোগা করবে (মারামারি), সুয়োকা এলেও কি সমস্যার সমাধান হবে? ও ও কিন্তু রাইট উইং-এ সরে যায়, মাঝ খান দিয়ে খেলবে কে?

    এখনো বলছি মোবা টিম এবারের ইবের থেকে ভালো (ওডাফা থাকলে), কারণ গোল আমরা ইচে থাকলে খুব বেশি খাবোনা, মাঝমাঠ ও আগের থেকে ভালো। দেখা যাক, আমার প্রেডিকসন মোবা-৩, ইবে-৪। এর থেকে বেশি এক্সপেক্ট করিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন