এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯১৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২০:৩৩697974
  • মমতাকে ভিলিফাই করা খুব সহজ, she serves it on a platter। কিন্তু মমতাকে ভিলিফাই করতে গিয়ে সিপিএমের এই অধিগ্রহণের গা-জোয়ারি, খুন, ধর্ষণ, সন্ত্রাস, কোনো রকমের বিরোধীতা সহ্য না করা এগুলোকে লেজিটিমেসি দেওয়াটা ন্যক্কারজনক।

    আর অরিজিতের ঐ M whatever'এর গল্পে মনে পড়ল। নিজের কানে শোনা। "জমি দেবোনা, বুদ্ধের ফাঁসী হোক, লোকটা যেন মরে, মারতে পারলে খুশি হতাম। আমি মরি, তাও জমি দেবোনা।" কে বলেছে লিখতে গিয়েও কেটে দিলাম। কোথায় আবার কারা পাহারা দেন!

    এসব মেলোড্রামাতে যদিও মধ্যবিত্তের কেমন কেমন করে।
  • quark | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২১:০৫697975
  • আগে কেউ লিখেছেন কিনা জানি না, লক্ষ্য করার মত,

    সরকার পক্ষের প্রতিনিধি :

    একজন মন্ত্রী, দুজন সচিব (আই এ এস অফিসার), একজন সরকারি সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর।

    দিদি (ক্ষমা করবেন, এদের বৃহৎ অর্থে দল, বা বিরোধীপক্ষ বলতে আমার ব্যাক্তিগত ভাবে আটকে যায় আজকাল) পক্ষের প্রতিনিধি:

    তিনজন রাজনৈতিক নেতা, একজন আইনজীবি কাম নেতা আর একজন সচিব।

    দু পক্ষের আলোচনায় যুক্তিবুদ্ধির ওজনের একেবারেই তফাৎ হবে না বলছেন?
  • aja | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২১:২৫697976
  • আজ্জোকে,

    জনস্বার্থ কথাটা মরাল নয়, লিগাল টার্ম।
  • aja | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২১:৫৮697977
  • সরি, আগেরটা ঈশেনকে।

    এবারে আজ্জোকে। পাওয়ার পলিটিক্সে মরাল বলে কিছু হয় না। পিওর পাওয়ার পলিটিক্সে মরাল সুপিরিয়রিটির কথা বলা মানে মিথ্যে কথা বলা।

    আগেই বলেছি, জনস্বার্থ লিগাল টার্ম, মরাল নয়। সুতরাং সরকার পক্ষের কোন মরাল স্ট্যান্ড নেই। কিন্তু ব্যক্তিগত সম্পত্তি মালিকের সম্মতি ছাড়া অধিগ্রহণ করা যায় না, এটা মরাল স্ট্যান্ড - যদিও বেআইনী।

    আবার ঈশেনকে।
    আগেই বলেছি, জনস্বার্থের সংজ্ঞা নিয়ে আলোচনা দরকার। কিন্তু মমতার অ্যাবসোলিউটিস্ট স্ট্যান্ড, মালিকের অসম্মতিতে জমি অধিগ্রহণ করা যায় না, সমর্থন করি না। এখন তাহলে তিনটে প্রশ্ন,

    ১। মালিকের সম্মতি ছাড়া জমি অধিগ্রহণ করা যায় কিনা। আইনত: যায়, কিন্তু সেই আইন বদলানো দরকার কিনা। মনে রাখতে হবে, সেক্ষেত্রে জমির মালিকানার যৌথীকরণ অন্যায় হবে, এমনকি সমাজতান্ত্রিক সরকার করলেও।

    ২। যদি মেনে নি মালিকের সম্মতি ছাড়াও জমি অধিগ্রহণ করা যায়, তো কোন কোন ক্ষেত্রে। অর্থাৎ অধিগ্রহণ আইন কেমন হওয়া উচিৎ।

    ৩। পুনর্বাসন ও ক্ষতিপূরণ নীতি কি হওয়া উচিৎ।

    এবারে এগুলো নিয়ে আলোচনা করা যাক।
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২২:৩৫697978
  • অজদাকে।

    "জনস্বার্থ' একটি মরাল টার্ম। কারণ গণতন্ত্রে যেকোনো লিগাল টার্মই এক অর্থে মরাল টার্ম। আইন আকাশ থেকে পড়েনা। লোকে চাইলে আইন হয়। লোকে বাটাম দিলে বদলায়। আইডিয়ালি।
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২২:৪৬697979
  • আর দ্বিতীয়ত: যা হচ্ছে, সেটাকেই ভারতীয় ভাষায় ডায়ালগ, আলোচনা বলে। নিচের তলা থেকে ডায়ালগ এভাবেই ইনিশিয়েট করতে হয়। ভারতবর্ষে। এটাই হল জনস্বার্থ নিয়ে আলোচনার ফর্ম। যে আলোচনা অজদা চাইছেন। প্র্যাকটিক্যালি।

    ভারতীয় পেনাল কোডে সমকামীতা এখনও অপরাধ। ইমমরাল ট্রাফিক অ্যাক্টের অমূল পরিবর্তন হাজার চেঁচামেচি সত্বেও করা যায়নি। SEZ অ্যাক্টের বদল কিন্তু হবে। তার কারণ ডায়ালগটা ইনিশিয়েট করা গেছে। সেই কৃতিত্বের একটা অংশ সিপিএমও পাবে।
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২২:৫৭697980
  • এবং থার্ডলি। ডায়ালগ যে এভাবে ইনিশিয়েট করতে হয়, নইলে সরকারি বাবুদের কানে পৌঁছয়না, তার মূল দায়িত্ব সরকারি বাবুদের। মমতার নয়।

    মনে রাখবেন, এই ধর্ণা ইত্যাদি শুরু না হলে সব্বাই বেশ ফিল-গুড মোডে চলে গিয়েছিলেন। সিঙ্গুরে ন্যানো হবে, শিল্পের বন্যা হবে, কি আনন্দ। অ্যাজ ইফ সিঙ্গুরের লোকে ভোটে যে ম্যান্ডেটটা দিল, সেটা জাস্ট কাটিয়ে দেওয়া যায়।

    মমতার শুধু যদি পাগলামিটা না থাকত তাহলে ভালো হত। কি নিয়ে আন্দোলন, কেন আন্দোলন কোনো ডিক্লারেশন নেই। "ঐ ৪০০ একরই চাই' এর একগুঁয়েমি। আলোচনায় না বসার একগুঁয়েমি। অন্য লোকের কথা না শোনার অগণতান্ত্রিকতা। বিপক্ষকে ঘাড় ধাক্কা দেবার প্রবণতা। ইত্যাদি প্রভৃতি। সেই জন্য মমতাকে মসনদে আসীন দেখার কথা কল্পনা করতে বুক কাঁপে। কিন্তু বিরোধী হিসাবে? এক্কেবারে খাপে খাপ পঞ্চার বাপ।
  • aja | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২৩:২৮697981
  • লেট আস স্টিক টু দি ইস্যূ অ্যাট হ্যান্ড।

    কোন কোন ক্ষেত্রে মালিকের সম্মতি ছাড়া জমি অধিগ্রহণ চলতে পারে?
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৪৬697982
  • সেটা নিয়েই তো "আলোচনা' চলছে। জনসমাজ আর সরকার "জনস্বার্থ' বলে যেটায় একমত হবে, সেটাই "জনস্বার্থ'।
  • Blank | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৫০697984
  • আবপ র হিসেব অনুসারে সিঙ্গুরে শিল্প গড়ার পেছনে বিপুল জনসমর্থন। তো সেটা যদি সত্যি হয়, তো কি করা উচিৎ এখন সরকারের?
  • c | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৫২697985
  • সরকার আবাপের হিসাব অনুসারে চলে নাকি?
  • lcm | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৫৪697986
  • কয়েকদিন আগে টাটা-র নিস্পৃহ ভূমিকা নিয়ে আমি দুকথা লিখেছিলাম। তাতে জনগণ প্রতিবাদ করেছে, প্রতিবাদের ধরন দেখে আমার মনে হয়েছে, কি সব ভুলভাল ভাট বকছে, বেশী সিনিক্যাল, টুউউ ফারফেচ্‌ড ... এরকম একটা ধারনা প্রকাশ পেয়েছে।
    এবারে কিছু খবর,

    ২০০৭ নভেম্বর: http://tinyurl.com/6aucx4, প্রথম লাইন ...The first lot of Rs 1-lakh cars may finally roll out from Tata Motors’ Pantnagar facility in Uttaranchal instead of the much-in-news Singur plant in West Bengal....

    ২০০৮ জানুয়ারি : http://tinyurl.com/6kerl6, ৫ নম্বর প্যারার থার্ড লাইন দেখো ... Although Tata Motors had initially planned to roll out the Nano from Singur, this plan is reportedly being reworked to Pantnagar in Uttarakhand....

    এসব কিন্তু, ২০০৮-এর আগষ্ট-সেপ্টে এর আগে।

    নিউক্লিয়ার ডিল কেন টেনেছিলাম এই আলোচনায়, এখানে http://tinyurl.com/5fcqme টাইটেল-এ বলছে যে ..Tata Power eyeing $3 bn nuclear power foray.., এবং এর পরে আছে ...The India-US nuclear deal is necessary to allow the inflow of technologies and fuel..। জুলাই-তে নিউক্লিয়ার ডিল নিয়ে সরকার পড়ে যাবার উপক্রম হয়। আগস্ট-এ টাটা ঘোষনা করে যে তারা সিঙ্গুর প্রকল্প থেকে পিছিয়ে আসতে পারে। একটি ঘটনা অন্যটিকে সামান্য প্রভাবিত করতে পারে বলে আমার মনে হয়েছে।

    সীমাবদ্ধ সিনেমার রেফারেন্স দিয়েছিলাম বলার জন্য যে, শুধু সিপিএম-এর পলিসি অস্বচ্ছ আর কর্পোরেট ক্লিন, তা সবসময় হয় না, জালি সেখানেও হয়।

    মানছি, সবই ভাট, টাইম পাস। কিন্তু, বুদ্ধদেব-কে হিটলার বলা, বা, মমতাকে গাছ থেকে ঝুলিয়ে রাখার প্রস্তাব - এসবও কিন্তু ভাটই :-)
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৫৮697987
  • বিপুল কেন, কোনো সমর্থন না থাকলেও, সরকার যদি শিল্প গড়বে মনে করে গড়বে। কিন্তু জমি নেওয়া "জনস্বার্থ' কিনা আমাদের জানা নেই। আইডিয়ালি সরকারের উচিত আরেকবার ম্যান্ডেট নেওয়া। গণভোট বা হোয়াটেভার।

    দু:খের বিষয় ভারতে ইস্যু বেসড গণভোটের কনসেপ্ট চালু নয়। অতএব বিভিন্ন মতাবলম্বী গোষ্টী/দলের সঙ্গে আলোচনা করে একটা মোটামুটি ঐক্যমত্যে আসতে হবে।
  • aja | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০০:০৩697988
  • মানে মমতার সাথে আলোচনা করে ঐক্যমত্যে আসতে হবে?
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০০:২২697989
  • হ্যাঁ, মমতার সাথে।
  • aja | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০০:২৮697990
  • ঈশেন, এই আলোচনা থেকে আমি রিটায়ার করলুম। বেস্ট অফ লাক।
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩৫697991
  • আরও আগেই করা উচিত ছিল। আইন মানে প্রশ্নচিহ্নের ঊর্ধ্বে, এই ধারণা নিয়ে কোনো আলোচনা শুরুই করা উচিত না।
  • aja | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০০:৪৫697992
  • আইন মানে প্রশ্নচিহ্নের ঊর্দ্ধে, এ কথাটা আমি বলিনি, ফর দি রেকর্ড।

    মমতার সাথে ঐক্যমত্যে না পৌঁছে কিছু করা যাবে না, এই ধারনা নিয়ে কোন আলোচনা শুরু করতে আমি রাজি না বলে রিটায়ার করলাম।
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০০:৫০697993
  • বেশ তো। "মালিকের অমতে জনস্বার্থে জমি অধিগ্রহণ করা যাবেনা' এটায় আপত্তি করার, আইন ছাড়া আর কোনো যৌক্তিক ভিত্তি আছে কি? থাকলে সেটা জানতে চাই।

    দ্বিতীয়ত:। সভ্যভব্য এলিট নেতারা তো মায়াবতীর সঙ্গে আলোচনা করে তাঁকে প্রধানমন্ত্রীর চেয়ারে পাঠাবেন বলে শোনা যাচ্ছে। মমতার বেলায় সেটা করা যাবেনা, কথাটা হাস্যকর।
  • arjo | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০০:৫৩697995
  • ল্যাদোষ দা, ঠিকই কথা, সেদিন পড়ছিলাম এখন পেছলে টাটা মাত্র ১০-২০% ইনভেস্টেড মানি তুলতে পারবে। তাহলে হঠাৎ এখন কেন?

    কর্পোরেটে শেয়ারের দাম কমাই একমাত্র নোংরামো বাকি সব ক্লিন। শুধু এটাই বোঝা যাচ্ছে না সিঙ্গুর থেকে সরলে টাটার শেয়ারের দাম বাড়বে কিনা। নিশ্চয়ই বাড়বে, আমি বুঝতে পারছি না। অবশ্য বুঝতে পারলে তো টাটাই হয়ে যেতাম।
  • aja | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০০:৫৫697996
  • একটা উদাহরণ নেওয়া যাক। ধরা যাক একটা রাস্তা চওড়া করা দরকার। এক জায়গায় দুদিকের জমির মালিকেরা জমি দিতে রাজী নন। কি হবে?

    মমতার কথা থাক। মূল প্রশ্ন থেকে ডাইভার্টেড হতে চাই না।
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০১:০০697997
  • আমারও সেটাই প্রশ্ন। জনতার স্বার্থে জোর করে জমি নেওয়া হবে রাস্তা চওড়া করার জন্য? হলে কেন হবে? যৌক্তিক ব্যাখ্যাটা কি?

    আর মমতার কল্যাণেই আমরা এইসব "মূল' প্রশ্ন নিয়ে আলোচনা করছি কিন্তু। নইলে করতাম না। তখন এগুলো গৌন হয়ে যেত।
  • aja | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০১:১০697998
  • জোর করে নেওয়া হবে না তারই বা কি যুক্তি? জমির মালিকানা একটি সামাজিক কনস্ট্রাক্ট। অর্থাৎ অধিকাংশ মিলে মেনে নিলে তবেই কোন জমি কারুর জমি। এখন অধিকাংশ যদি মেনে না নেয়, তবেই সে জমি আর কারো থাকে না।

    মমতার কল্যানে আলোচনা করা আর মমতার সাথে ঐক্যমত্যে পৌঁছনো জমি অধিগ্রহণের প্রি-রিকুইজিট হওয়া এক ব্যাপার নয়।
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০১:২৯697999
  • ঠিক। সামাজিক ঐকমত্যের উপরেই পুরোটা নির্ভর করছে। আর কোনো যুক্তিটুক্তি নেই। সেই কারণেই সামাজিক শক্তিগুলির সঙ্গে আলোচনা করে ঐকমত্যে পৌঁছনো প্রয়োজন। আর ঐকমত্যে পৌঁছনোর এই প্রক্রিয়াটিকে বাইপাস করে এক লাফে কোথাও পৌঁছতে চাইলে রিটায়ার করাই শ্রেয়।
  • aja | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০১:৩২698000
  • ঐক্যমত্যে পৌঁছনো সম্ভব না হলে ভোট। দেখা যাক পরের ভোটে কি হয়। সিপিএম জিতলে মেনে নিতেই হবে অধিগ্রহণ ঠিক ছিল, হারলে ভুল। ততদিন তবে আর আলোচনার মানে হয় না। প্রোপাগান্ডা চলতে পারে।
  • aja | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০১:৩৩698001
  • ও হ্যাঁ, আমি ঐক্যমত্য বলিনি, অধিকাংশের মত বলেছি।
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০১:৩৯698002
  • উঁহু। সাধারণ নির্বাচনে পুরোটা হয়না। পশ্চিমবঙ্গে নাহয় এই ইস্যুতে সিপিএম তৃণমূলের খাড়াখাড়ি বিভাজন আছে। বাকি দেশে তো আর তা নয়। আর ভোট শুধু একটা ইস্যুতে হয়না।

    এই একটা ইস্যুতে জনতার মতামত কিকরে জানা যাবে তাহলে? ঐকমত্যেই বা পৌঁছনো যাবে কিকরে?
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০১:৪০698003
  • বেশ। অধিকাংশের মত। এই একটা ইস্যুতে অধিকাংশের মতই বা জানা যাবে কিকরে?
  • aja | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০২:১০698004
  • ১। রেফারেন্ডাম।
    ২। ওপিনিয়ন পোল।
    ৩। পরের ইলেকশন।

    আর কিছু?
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০২:১৯698006
  • ১।পরের ইলেকশন নয়, কারণ আগেই বলেছি।

    ২।ওপিনিয়ন পোল কোনো পোল নয়। ঐ ট্রেন্ড যে সোসাইটির ট্রেন্ড সেটা বলা মুশকিল।

    ৩। রেফারেন্ডাম পারফেক্ট সলিউশন। সেটা হলে সবচেয়ে ভালো হত, ব্ল্যাংকির পোস্টের উত্তরে আগেই লিখেছি। কিন্তু রেফারেন্ডম যেহেতু হয়না, তাহলে কি উপায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন