এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ১৯ এপ্রিল ২০১৬ ০৭:৫৬703272
  • মানে, মমতা ব্যানার্জির ভাইয়ের কিকরে পুরীতে হোটেল হল, এই প্রশ্ন নিশ্চয়ই তোলা যায়। কিন্তু আপনি যে রহস্য রোমাঞ্চ সিরিজের ভঙ্গীতে কেসটা নামালেন, দেবব্রত বাবু না খোলসা করলে আমি জেনুইন ভাবতাম, গূঢ়তর কোনো ব্যাপার আছে এর মধ্যে। :-)
  • আর | ১৯ এপ্রিল ২০১৬ ০৮:০২703273
  • যত্তো ঠোঙা খবরগুলোকে নিয়ে রহস্য রোমাঞ্চ বানানোর চেষ্টা।
  • কল্লোল | ১৯ এপ্রিল ২০১৬ ০৮:০৬703274
  • ঈশান।
    ১)স্বাধীনতার আগে "অগ্নিযুগ"-এ বঙ্গলী ভদ্রলোক হাতে বোমা পিস্তল ধরেছে ঠিকই কিন্তু সে বস্তু পাড়ায় পাড়ায় নকশাল আমলের মতো এমন সুলভ ছিলো না।
    ২) "অগ্নিযুগ"এর হিংসা রাজপুরুষদের উপর সীমাবদ্ধ ছিলো। বড়জোর পুলিশের দালাল। অন্য গোষ্ঠীর মানুষ, অন্য রাজনৈতিক দলের মানুষ এর শিকার হয় নি।
    ৩) এলাকা ভাগাভাগির কলে বহু নিরীহ মানুষ এই হিংসার বলি হয়েছে।
    ৪) তখনও সাধারণ মানুষের লব্জে "স্বদেশী ডাকাত" কথাটা ঢুকিয়ে দেওয়া গেছিলো। নকশালরা কিন্তু "ভালো ছেলে"/"সোনার টুকরো" আখ্যা পেয়েছিলো। আজও সাধারণ মানুষ নকশালদের কোনধরনের "ডাকাত" আখ্যা দেয় না। মাওবাদীদেরও না।

    এই mass levelএ হিংসা নকশাল আমলের আগে দেখা যায় নি।

    উপ্র, বিহার, ছত্তিশগড়ে কোথায় কবে পাটনা, লখ্ণৌ, রায়পুর, কানপুর, মোকামা, বারঔনি, বেনারস, বিলাসপুরের অলিগলিতে এই ধরনের হিংসা দেখা গেছে?
    উপ্র, বিহার, ছত্তিশগড়ের হিংসার চরিত্র সম্পূর্ণ আলাদা। ওখানে কিছু মাফিয়ার রাজত্ব আর জাতপাত। এখানে গ্রামে-গঞ্জে-পাড়ায়-পাড়ায় মাফিয়া, জাতপাতের জায়গায় এ-দল ও-দল। এই ব্যাপকহারে হিংসা আর কোথাও হয় না।

    পাঞ্জাবের খালিস্তান আন্দোলনে হিংসার ব্যাপকতা হয়তো নকশাল আমলের মতো-ই ছিলো (নইলে আর সিধুব্যাটাকে রাজ্যপাল করে নিয়ে যায়?)। কিন্তু তারপর? আকালী-আনাকালী ক্যালাকেলি তেমন শুনি নাতো?
  • sm | ১৯ এপ্রিল ২০১৬ ০৮:১৫703275
  • এরকম অর্ধসত্য, অপসত্য, কাঁচা সত্য উনি বহুদিন থেকেই নামিয়ে যাচ্ছেন।
  • PT | ১৯ এপ্রিল ২০১৬ ০৮:১৯703276
  • "আপনি যে রহস্য রোমাঞ্চ সিরিজের ভঙ্গীতে কেসটা নামালেন"
    আমি নামাইনি। নামিয়েছেন পুরন্দর ভাট। আর "গূঢ়তর কোনো ব্যাপার" না থাকলে দেবব্রতর উত্তরটা তো ফেসবুকে যাঁকে প্রশ্ন করা হয়েছিল তাঁর কাছ থেকেই পাওয়া যেত। তা না করে পুরন্দরকে "ব্লক" করে দেওয়াতেই তো "রহস্য রোমাঞ্চ" সৃষ্টি হল!!
    এখনো এত মায়া.........!!
  • PT | ১৯ এপ্রিল ২০১৬ ০৯:৪৩703278
  • কল্লোলদাঃ
    হিংসার অ্যানালিসিসে বোধহয় আরো একটা দৃষ্টিকোণ সামনে আনা উচিত। নকশালরা "সমাজ বদলের" জন্যে হিংসার আশ্রয় নিয়েছিলে ঠিক-ই। কিন্তু শুধুমাত্র ভোটে জেতার জন্যে ৭১-এর আগে পরের নব কং-এর সহিংস দৌরাত্ম্য আমার পরিষ্কার মনে আছে। সেই হিংসা কিন্তু একেবারে খুব কাছের থেকে সাধারণ মানুষকে ঝাঁকিয়ে দিয়েছিল। নকশালদের হিংসা কিন্তু সেইভাবে সব স্তরের মানুষকে স্পর্শ করেনি।
  • . | ১৯ এপ্রিল ২০১৬ ১০:১৬703279
  • এই দেবব্রতটা মুলোদের দালাল নাকি? তা ওদের হয়ে খেললেই হয়।
  • প্রলয়নাথ গুন্ডাস্বামী | ১৯ এপ্রিল ২০১৬ ১০:২৬703280
  • এই আলোচনাটা (মানে ভায়োলেন্স সংক্রান্ত) একটু সময় নিয়ে ভালো করে করেন্না? একটা টই খুলে। সিরিয়াসলি।
  • কল্লোল | ১৯ এপ্রিল ২০১৬ ১০:৩২703283
  • পিটি। ৭১এ যারা নব-যুবদের হয়ে সন্ত্রাস নামিয়েছিলো তাদের একটা বড় অংশই কংশাল।
    নকশালদের কোমর ভেঙ্গে যায় ১৯৭০এই। ৭১এ সিপিঅইএমএল ভাঙ্গছে। পবর গ্রামে শহরে আর নকশালদের রমরমা নেই। পুলিশের তাড়া খেয়ে, গ্রেপ্তার হয়ে, পুলিশের কচুয়া খেয়ে নকশাল লুম্পেন ক্যাডারদের বিশাল অংশ তখন পিয়-সুব্বোতোর পায়ে।
  • PM | ১৯ এপ্রিল ২০১৬ ১০:৪০703284
  • কি মুস্কিল হোটেল, ইন্ভেস্টমেন্ট কালো টাকায় হলে তো বেনমী-ই হয়। মানে আত্মীয় স্বজনদের নামে। দেবব্রতবাবু এত জানেন আর এটুকু জানেন না !!!!

    ঐ প্রশ্নাবলীতে আর একটা প্রশ্ন আছে। কলকাতা সহরে নীল-সাদা রঙের সাপ্লাই কে দেয় ? এটাও তো একটা লেজিটিমেট ব্যবসা থেকেই আসে!!!!

    পানামা পেপার্স আনুযায়ী পুতিনের টাকা আছে ওর ছোটো বেলার বন্ধুর নমে। চীনের প্রধানমন্ত্রীর টাকা আছে জামাইএর নামে। মাঝে মাঝে বাঙালী বুদ্ধিজীবী জনগন এতো সারল্যে ভরপুর হয়ে ওঠেন যে ভারী অবাক লাগে
  • sm | ১৯ এপ্রিল ২০১৬ ১০:৪৫703285
  • চন্দন বাবুর কেস টা কি পন্ডিত ?
  • PM | ১৯ এপ্রিল ২০১৬ ১০:৫৮703286
  • আবাপর আজকের হেডলাইন নক্কারজনক। আপন মনের মাধুরী--- এক পয়সার খবর নেই তাতে। মিডিয়ার মাফিয়াগিরি ছাড়া আর কিছু নয়

    অনলাইনে আবাপ তে খবরের আইটেমটা নেই। লিন্ক দিতে পারলাম না। ( নারদ নিয়ে দিদির মন্তব্যে টাকা নেওয়া বিধায়ক দের প্রতিক্রিয়া)
  • PT | ১৯ এপ্রিল ২০১৬ ১০:৫৯703287
  • কল্লোলদা, সেটা মানছি।
    কিন্তু ভোটে জেতার জন্য ভোটারকে চমকানো-ধমকানোর জন্য মাস স্কেলে হিংসার আমদানীর কি সেই শুরু?
    অর্থাৎ কিনা নক্শালদের প্রাক্টিশ করা হিংসা ৭১-এ ব্যবহার না করলে আমরা হয়্ত আজকে এই জায়গায় পোঁছতাম না!!
  • S | ১৯ এপ্রিল ২০১৬ ১১:১০703289
  • যা খবর, এখন তিনো সমর্থক না হলে টালিগন্জে কাজই পাওয়া যায়্না।
  • কল্লোল | ১৯ এপ্রিল ২০১৬ ১১:৩১703290
  • পিটি। বিষয়টা আরও গভীর। পব নকশালদের মতো-ই হিংসা প্রাকটিস করেছে অন্ধ্রও। সেখানে তো আজ এরকম হিংসা নেই। পাঞ্জবেও খালিস্তানিরা করেছিলো। সেখানে তো আজ এরকম হিংসা নেই।
  • কল্লোল | ১৯ এপ্রিল ২০১৬ ১১:৩৩703291
  • পিএম। তাহলে, চন্দনের ব্যবসাটা কি আসলে জ্যোতিবাবুর?
  • S | ১৯ এপ্রিল ২০১৬ ১১:৩৬703293
  • না ওগুলো মনে হয় চন্দনের নিজেরই। নইলে সবকটা এমন ফ্লপ করতো না ঃ))
  • sm | ১৯ এপ্রিল ২০১৬ ১১:৪৮703294
  • নাও, প্রশ্ন যখন করেছ; তুমি মুলো হয়ে গেলে।আর কিচ্ছুটি করার নেই।
  • lcm | ১৯ এপ্রিল ২০১৬ ১১:৫৪703297
  • হ্যাঁ, কোয়ালিটি স্পিকার হলে ভালো হয় - বোস বা পোক অডিও বা জেবিএল।
  • cb | ১৯ এপ্রিল ২০১৬ ১১:৫৬703298
  • অথবা টেস্টি, যেমন হালিম :)

    লসাগুদা ব্যাপারটা অ্যাস ইউসুয়াল লঘু করে দিলেন, কিন্তু এটা সিরিয়াস ছিল
  • lcm | ১৯ এপ্রিল ২০১৬ ১২:০৫703299
  • ধুস্‌, সুবোধরা প্রেস ক্লাবে ভোট চাইতে গেছেন। সাংবাদিকদের ভোট আর কজন, তাছাড়া ভোটের দিন খবর সংগ্রহ করতে গোয়ে ওরা নিজেরা ভোট দেবার সময় পান না। রোববার সকালের মাছের বাজার হল শহুরে ভোট চাইবার আদর্শ জায়গা, প্রচুর লোক হয়।
  • PT | ১৯ এপ্রিল ২০১৬ ১২:১২703300
  • " পব নকশালদের মতো-ই হিংসা প্রাকটিস করেছে অন্ধ্রও"

    এই জায়্গাতেই আমার প্রশ্নঃ নকশালদের হিংসাকে অন্ধ্রের কোন মেইনস্ট্রীম রাজনৈতিক দল ভোটে জেতার জন্যে ব্যবহার করেছিল কি?

    অর্থাৎ কিনা হিংসার ব্যাপারে যতই নকশালদের দুষি না কেন তাদের হিংসাকে মূল রাজনীতির মধ্যে আশ্রয় দিয়েছে ভোটে লড়াই করে এমন দল গুলো। যার শুরু ৭১-এ আর যার শেষতম উল্লেখযোগ্য ব্যবহার জঙ্গল মহলে কয়েকশ লোকের হত্যা। শোনা খবর যে মাঝে কেশপুর ইত্যাদি জায়গাতে বামেরাও নাকি এদের ব্যবহার করেছিল। তবে "শোধনবাদী" বামেদের চাইতে নকশাল/মাওবাদীরা চিরকালই "বুর্জোয়া" দলগুলোকে বেশী পছন্দ করেছে।

    আর এইসব হত্যাকান্ডে বেশ গরিষ্ঠ সংখ্যক শিক্ষিত উচ্চ-শিক্ষিত মানুষের সমর্থন ছিল। হত্যাকারীরা কিন্তু মূলস্রোতের রাজনৈতিক দলের আশ্রয়ে আইনকে কলা দেখিয়ে দিব্য জেলের বাইরে রয়েছে। প্রয়োজনে এদেরকে আবার ব্যবহার করা হবে।

    এই (অ)সংস্কৃতি চলতে থাকলে সম্ভব্তঃ অদূর ভবিষ্যতে পব-র এই রক্তপাত থেকে মুক্তি নেই।
  • PM | ১৯ এপ্রিল ২০১৬ ১২:১৪703301
  • cb এটার কথাই বলছিলাম--এটা একটা ভদ্র কাগজের হেড লইন হতে পরে !!!!

    পুরো পঃ বঃ টাই চালাচ্ছে মফিয়ারা এদিকে রাজনৈতিক মাফিয়া, সিন্ডিকেট মাফিয়া----- ওদিকে মিডিয়া মফিয়া ঃ( দুর্ভাগ্য আমাদের ঃ(
  • করঞ্জাক্ষ | ১৯ এপ্রিল ২০১৬ ১২:১৬703302
  • কল্লোলদার গল্পে আরো বছর দশেক এগিয়ে যাওয়া যাক। শ্রীরামপুরে ওসি হয়ে এলেন শ্যামল কুন্ডু। সময়টা যদ্দুর মনে পড়ে ৮২-৮৪। বেশ গোটাকতক এনকাউন্টার ডেথ হল। আমরা সবাই জানলাম এনকাউন্টার মানে এনকাউন্টার নাও হতে পারে। মাহেশ / শ্রীরামপুর শান্ত হয়ে গেল। প্রশ্ন সারা পবয় বেছে শুধু শ্রীরামপুরেই পুলিশকে ফ্রীহ্যান্ড দেওয়া হয়েছিল? এটা মানতে অসুবিধে হয়।

    গোটা বাঙালি জাতিকেই কি পিটিদা দুর্বৃত্ত বলে দাগলেন? সেটাও মানতে বেশ অসুবিধে হয়। যারা ক্ষীর খেয়েছেন তাদের দাগুন আপত্তি নেই, গ্রামগঞ্জের সাধারণ লোককে দেগে দেবেননা। কারা ক্ষীর খেয়েছেন সে তো বাধ্যতামূলক সম্পত্তির হিসেবেই পরিষ্কার।
  • করঞ্জাক্ষ | ১৯ এপ্রিল ২০১৬ ১২:১৮703304
  • মীরাতুন দেবীর একটি কথা বিশেষ করে মনে পড়ছে বাম আমলে বরুণকে মরতে হয়নি। আমরা এগুলোকে গুলিয়ে ফেলছি কি করে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন