এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৬১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ০৪ নভেম্বর ২০১৬ ০৯:০২716193
  • কল্লোলদা তোমার যদি RSS ও বিজেপির বক্তব্যের ওপরে বেশী আস্থা ও বিশ্বাস থাকে তাতে আমার তো কিছু করার নেই।
    যারা রাজনীতি তোমার চাইতে কম বোঝে তারা এইসব বলছেঃ
    West Bengal paradox: BJP needs TMC as Mamata Banerjee needs the Centre
    http://blogs.economictimes.indiatimes.com/paint-it-black/west-bengal-paradox-bjp-needs-tmc-as-mamata-banerjee-needs-the-centre/
  • PT | ০৭ নভেম্বর ২০১৬ ০৯:৩৯716194
  • রাজ্যে শিল্প নেই বল্লে হবে?

  • কল্লোল | ০৭ নভেম্বর ২০১৬ ০৯:৪৭716195
  • উপরের খবরটা নিয়ে রাজ্য সরকারের ইস্তফা দাবী করা উচিৎ। লাগাতার অন্দোলন হওয়া উচিৎ। কিন্তু করবে কে? বিরোধী বামেরা তো আন্দোলন করতে চায় না। কেউ আন্দোলন করলে তাকে হুড়ো দেয়।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=27358&boxid=142149783
  • PT | ০৭ নভেম্বর ২০১৬ ১০:৫১716196
  • কেন, বামেরা এ নিয়ে আন্দোলন করবে কেন? কয়েক মাস আগেই রাজ্যের মানুষ আবার নতুন করে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা সিঙ্গুর-নন্দীগ্রামে শিল্প-টিল্প চায় না। তারা তেলেভাজা শিল্পের দলে। ওদিকে বোলানদির মত বিপ্লবীরা এখনো " বড় শিল্প" কত খারাপ তাই নিয়ে লিখে চলেছেন। এখানেও কেউ কেউ এমন মত ব্যক্ত করে থাকেন প্রায়শঃই।

    সেক্ষেত্রে এই অস্ত্র-শিল্প আমার ধারনায় একটি শ্রমনিবিড় শিল্প যার সাহায্যে অনেক মানুষের সংসার চলছে। আর আমার দৃঢ় বিশ্বাস এই কারখানার সঙ্গে যুক্ত মালিক, শ্রমিক ও তাদের সংসারের মানুষের একটা বৃহদাংশই বর্তমান সরকারের সমর্থক।

    সেক্ষেত্রে বামেরা এই শিল্প বন্ধ করার ব্যাপারের মাতব্বরি করার কে?
  • sm | ০৭ নভেম্বর ২০১৬ ১০:৫৮716197
  • তাহলে বামেরা মুখে আঙ্গুল দিয়ে বসে থাকুক। ক্ষমতায় আসার ইচ্ছে ষোলো আনা;মন্ত্রী হবার লোভ রাবড়ি খাবার চেয়েও বেশি। আন্দোলন মিটিং মিছিল কিছুই করবো না।
    আরাম সে শীত ঘুম দেবো আর বড়ো বড়ো বাত চালা চালি করবো; বললে হয়!
  • কল্লোল | ০৭ নভেম্বর ২০১৬ ১৬:১০716198
  • পিটি। কারন সেটাই বিরোধী দলের কাজ। যারা সরকারে থাকে তাদের লোকে ভোট দিয়েই সরকারে বসায়। তোমার কথা মানলে বিরোধীদের তবে গণতন্ত্রে কোন ভূমিকাই থাকে না। তা যখন নয়, তখন আন্দোলন করাই তো বিরোধীদের কাজ। সেটাও করতে এতো ভয়? নাকি বিজেপির সাথে বোঝাপড়া হয়ে গেছে, পবতে প্রধান বিরোধী শক্তি হতে সাহায্য করার। কোনটা?
  • PT | ০৭ নভেম্বর ২০১৬ ১৭:৫৬716199
  • মাত্র কয়েক মাস হল ভোট হয়েছে। তোমাদের অনেকের কথাবার্তা শুনলে তো মনে হয় যে লোকে দারুণ রাজনীতি বোঝে এবং সেই কারনই তিনোদের ক্ষমতায় ফেরত পাঠিয়েছে। তাহলে তাদের কানের কাছে গিয়ে এক্ষুণি ঘ্যানর, ঘ্যানর করার করার কোন মানে হয়না। লোকে বুঝুক যে তারা একদল লুম্পেন বন্দুকবাজদের পালক পিতা-মাতাদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। কাজেই এখন ঐ বন্দুক শিল্পই তাদের কপালে আছে কেননা সেটাই তারা চেয়েছিল। এই উন্নয়নের জোয়ারকে আটকানো চেষ্টা করা বিরোধী দলের মোট্টে উচিত নয়।

    আর তোমার কথা অনুসারে মেনে নিলাম যে সিপিএম-বিজেপি বোঝাপড়া হয়েছে। তাহলে সিপিএম রাস্তায় নামবে না কেন? বামেরা তো তিনোদের সরিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে আর তাতে তো দিল্লী থেকে সব রকমের মদত পাবে।
  • cm | ০৭ নভেম্বর ২০১৬ ১৯:১২716200
  • কল্লোলদাকি বামফ্রন্টের কাজের খবর আবাপ থেকে নিচ্ছেন?
  • sm | ০৭ নভেম্বর ২০১৬ ২৩:১৮716201
  • আজকে দেখলাম শ্যাম বাজারে গুটি কয়েক জনতা লালঝাণ্ডা নিয়ে বসে আছেন। সঙ্গে কয়েক টা পোস্টের,তাতে লেনিন এর ছবি।নিচে লেখা নভেম্বর এর বিপ্লব এর স্মরণে।
    ভালো কথা। একজন মহিলা কমরেড হাতে লেনিনের ক্ষুদ্র পোস্টার দিয়েই বললেন;দাদা -ডোনেশন।বুঝলাম বামেরা এখনো ও সেই তিমিরে।
    বলতে যাচ্ছিলুম;পার্টির লেভির কি হলো?কিন্তু তাড়া ছিল বলে পলাইলাম।
  • Ranjan Roy | ০৭ নভেম্বর ২০১৬ ২৩:৩০716203
  • এসএম,
    "একজন মহিলা কমরেড হাতে লেনিনের ক্ষুদ্র পোস্টার দিয়েই বললেন;দাদা -ডোনেশন।"
    --সিপিএম নয়, সিপিএম নয়।
    এ তো সুসি। ওদের মোডাস অপারেন্ডি! ৫০ বছর আগেও তাই ছিল। এবং ২০১১তে তিনোর সাথে যুক্তফ্রন্ট করেছিল। সেটা বেশি টেঁকে নি,

    ডিঃ কোন সুসি বন্ধু ভুল বুঝবেন না। এই পোস্টের পেছনে কোন লুক্কায়িত কটাক্ষ নেই।
  • sm | ০৭ নভেম্বর ২০১৬ ২৩:৩৪716204
  • ঠিক বলেছেন তো দাদা
  • sm | ০৭ নভেম্বর ২০১৬ ২৩:৩৫716205
  • #তবে
  • Ranjan Roy | ০৭ নভেম্বর ২০১৬ ২৩:৪৭716206
  • আছে আছে!
    তবে হাতে ছোট ফ্ল্যাগ ধরিয়ে ডোনেশন--এটা ওদের।
    অন্য বামেরা কৌটো নাড়ায়,, স্বাধীনতার আগে থেকেই। আম্মো করেছি। কিন্তু আমাকে কেউ দিত না। বন্যার জন্যে চাইলেও না।
  • কল্লোল | ০৮ নভেম্বর ২০১৬ ০৮:০৫716207
  • সিএম। আপনি গণশক্তি থেকে সিভিক পুলিশ ইস্যুতে দুর্নীতি নিয়ে সিপিএম-এর অন্দোলনের খবর দিতে পারলে দিন। এই যে পব বেআইনী আস্ত্রের কারবারে মুঙ্গেরকেও ছাপিয়ে গেছে - এর বিরুদ্ধে আন্দোলনের খবর গণশক্তিতে থাকলে দিন।
    নানা বিষয়ে পছন্দমতো খবরের আবাপ লিংক তো আপনিও দিয়ে থাকেন।

    পিটি। তোমার যুক্তি অনুযায়ী বিজেপির বিরুদ্ধে তবে কোন আন্দোলন করা যাবে না। তাই তো? কারন মানুষ বিপুল সাংখ্যায় তাদের জয়ী করে কেন্দ্রে এনেছে।

    কি যুক্তি মাইরী!!!

    আসলে বিজেপির সাথে বোঝাপড়াটা হয়েই গেছে সিপিএম-এর।
  • PT | ০৮ নভেম্বর ২০১৬ ০৮:১৩716208
  • তাই যদি হয়ে গিয়েই থাকে, তাহলে তো কোন তক্ক নাই!!
    কিন্তু বিজেপিকে সাহায্য করতে সিপিএম কেন পব-তে আন্দোলন করবে না তিনোদের বিরুদ্ধে শুধু সেটুকু বোঝা গেল না!!
  • কল্লোল | ০৮ নভেম্বর ২০১৬ ১৩:০৫716209
  • বুঝিয়ে দেই তাহলে?
    সিপিএম তৃণমূলের বিরুদ্ধে নিষ্কৃয় হয়ে থাকলে, আর বিজেপি নানান ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নামলে তৃণমূলের ওপর বিতশ্রদ্ধ সাধারণ মানুষ বিজেপিকেই ভোট দেবে। এইভাবে সিপিএম তিনোদের বিরুদ্ধে আন্দোলন না করে পবর প্রধান বিরোধী দল হিসাবে বিজেপিকে উঠে আসতে সাহায্য করবে।
    এরকম বোঝাপড়া হয়ে গেছে কি?
  • PT | ০৮ নভেম্বর ২০১৬ ১৪:০২716210
  • হাঃ! হাঃ!! হাঃ!!!
    এর জন্যে তো বোঝাপড়ার দরকার নেই। সেরেফ ঘরে বসে থাকলেই হয়। কিন্তু তাতে সিপিএমের রাজনৈতিক লাভ?
  • amit | ০৮ নভেম্বর ২০১৬ ১৪:০৫716212
  • আন্দোলন।
  • amit | ০৮ নভেম্বর ২০১৬ ১৪:০৫716211
  • কল্লোলদা লিখছেন:

    ""সিপিএম তৃণমূলের বিরুদ্ধে নিষ্কৃয় হয়ে থাকলে, আর বিজেপি নানান ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নামলে তৃণমূলের ওপর বিতশ্রদ্ধ সাধারণ মানুষ বিজেপিকেই ভোট দেবে। এইভাবে সিপিএম তিনোদের বিরুদ্ধে আন্দোলন না করে পবর প্রধান বিরোধী দল হিসাবে বিজেপিকে উঠে আসতে সাহায্য করবে।"" -???????

    ধরে নিচ্ছি একদম সত্যি কথা। এবার প্রশ্ন - নিজের পা কেটে বিজেপিকে ওপরে ওঠালে তাতে সিপিএম এর নিজের কি লাভ, আর কোথায় লাভ -? এটা কি ক্যালকুলাস টাইপের খুব জটিল কিছু ? একটু সোজা ভাষায় বোঝাবেন প্লিজ ?

    আর বারবার অদ্যলনের নাম সিপিএম কে ধরে টানাটানি কেন আর ? ধরে নিচ্ছি বামেরা শেষ হয়ে গেছে, মানুষ ওদের চায়না, ব্যস, মিতে গেলো।

    এবার যারা এতো আন্দোলনের ashay রয়েছেন, তাদের কি করা উচিত ? বসে বসে সিপিএমের শ্রাদ্ধ ? (সেটাই হচ্ছে যদিও)
  • কল্লোল | ০৮ নভেম্বর ২০১৬ ১৫:২৩716214
  • অমিত। সিপিএম-বিজেপি আঁতাত হচ্ছে পিটির তৃণমূল-বিজেপি আঁতাতের জবাব।
    পিটি এবং বামেরা তৃণ-বিজেপি আঁতাত নিয়ে খুব নাচানাচি করেন। পিটি এক খবরের কাগজের লিংক দিলেন - পবতে RSS বাড়ছে। অতএব তৃণমূল-বিজেপি আঁতাত। সেই একই খবরে ছিলো কেরালায়-ও RSS বাড়ছে। আমার বলার ছিলো তাহলে কেরালায় বাম-বিজেপি আঁতাত হয়েছে। সেটায় পিটির খুব আপত্তি।
    সেই রকম এখানে (পবতে) সিপিএম-এর আন্দোলনহীণতাকেও এভাবে ব্যখ্যা করা যায় - পবতেও সিপিএম-বিজেপি আঁতাত।
    বাস্তবে আমি মনে করি না সিপিএম বা তৃণমূল বর্তমান পরিস্থিতিতে বিজেপির সাথে কোন আঁতাতে যাবে। গেলে উভয়েরই ক্ষতি।

    বামেরা শেষ হয়ে গেছে/মানুষ ওদের চায়না - এসব বলে কি লাভ? বিরোধী দল হিসাবে বিধানসভায় আছেন তো ওঁরা। তাহলে বিধানসভার বাইরে বিরোধী দলের ভূমিকা পালনে এতো অনীহা কেন? আর যদি এমনটাই মনে হয় যে - মানুষ আমাদের চায় না, তো যে আসনগুলোয় জয়ী হয়েছেন সেখানকার মানুষের আশা-আকাঙ্খার কি হবে?
  • PT | ০৯ নভেম্বর ২০১৬ ২১:১৭716215
  • " পিটি এক খবরের কাগজের লিংক দিলেন - পবতে RSS বাড়ছে। অতএব তৃণমূল-বিজেপি আঁতাত। সেই একই খবরে ছিলো কেরালায়-ও RSS বাড়ছে।"

    সেই কোন কালে রামছাগলের দাড়ি ও রবীন্দ্রনাথের দাড়ির তুলনা করতাম-কল্লোলদা কি সেই জাতীয় লজিকে আটকে আছে নাকি?

    "খবরে ছিলো কেরালায়-ও RSS বাড়ছে। আমার বলার ছিলো তাহলে কেরালায় বাম-বিজেপি আঁতাত হয়েছে। "
    একমাত্র কল্লোলদা ছাড়া আরো কয়েকজনের এইরকম ভাবনার আভাস পেলে ভাল লাগত। এমনকি কেরালার কংগ্রেস নেতারাও এমন কোন বক্তব্য রেখেছে বলে দেখিনি। একটু অন্যদের কথা না জানালে তো দাড়ির লজিক হয়ে ব্যাপারটা আটক থাকবে!!

    তাছাড়া সংখ্যা তত্ব বলছে যে কেরালায় RSS-এর সাম্প্রতিক বাড় বাড়ন্ত হয়েছে কংগ্রেসের শাসনকালে। বাম আমলে ভোটের শতাংশ ছিল ১০-এর কাছাকাছি। কংগ্রেসের আমলে সেটা ১৫%-এ ঠেকেছে।

    অর্থাৎ কিনা বামেরা ক্ষমতায় না থাকাকালীন কেরলা এবং পব-তে বিজেপি/RSS-এর বাড়-বাড়ন্ত তাৎপর্যপূর্ণ। কোন অর্ধসত্য দাড়িতত্বই একে অপ্রমাণ করতে পারবে না।
  • কল্লোল | ১০ নভেম্বর ২০১৬ ০৭:৩০716216
  • পবতে প্রচুর ইস্যু থাকা সত্ত্বেও তিনোদের বিরুদ্ধে সিপিএমের রাস্তায় না নামা (অজুহাত - লোকে তো আমাদের ভোট দেয় নি) তবে - ১) তিনো-সিপিএম আঁতাত। নয়তো ২) সিপিএম-বিজেপি আঁতাত (ইজেপিকে প্রাধান বিরোধী দল হয়ে উঠতে সাহায্য করা)।
    এই তো লজিক।
  • PT | ১০ নভেম্বর ২০১৬ ০৮:৩২716217
  • দু ক্ষেত্রেই সিপিএমের কি রাজনৈতিক ফয়দা?
  • sm | ১০ নভেম্বর ২০১৬ ০৮:৪০716218
  • জাদে নিরুপদ্রবে থাকা যায়।অতীতে কৃত অপকর্মগুলো নিয়ে লোকজন কম মাথা ঘামায়।অলরেডি যা গোছানোর ছিল তা তো হয়েই গেছে।
  • PT | ১০ নভেম্বর ২০১৬ ০৯:৪৩716219
  • ৫০০ না ১০০০এর নোটে?
  • sm | ১০ নভেম্বর ২০১৬ ১২:৫০716220
  • সেটা আপনি ই ভালো জানবেন।কিভাবে গুছিয়ে নিয়েছে।
  • PT | ১০ নভেম্বর ২০১৬ ১৪:০৭716221
  • আপনার তাহলে কিছু না জেনে লেখার অব্বেশটা কিছুতেই যাচ্ছে না?
  • sm | ১০ নভেম্বর ২০১৬ ১৫:৪৪716222
  • আপনি তো জেনে শুনে ভুল ভাল তথ্য দিয়ে থাকেন। বহু লোক ই বহু সময় এই কথা বলেছেন। সকালে উঠে একটু আচমন করে লিখতে বসলেও তো পারেন।
  • PT | ১০ নভেম্বর ২০১৬ ১৭:১৪716223
  • "কেরালাতে সিপিএম বিজেপিকে তোল্লাই দিচ্ছে" এমৎ হরিকথা প্রসঙ্গে কল্লোলদা বাদে বহুর তালিকায় আর কে কে আছে?
  • sm | ১০ নভেম্বর ২০১৬ ১৭:১৫716225
  • আপনি আছেন আর আমি আছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন