এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ০৪ জুন ২০১২ ০১:১৬10081
  • এক্ষেত্রে জুতো বাদ দিয়ে পাঁচদিনের তিনটে আলাদা রঙের ইউনিফর্ম এক সেট করে সাড়ে পাঁচ ছাড়িয়ে গেছে, সোয়েটার, স্কুল ক্যাপ, টাই, আর বেল্ট সহযোগে। পরের বছর থেকে আড়াইবহাজারি ব্লেজার যোগ হবে ভাবলেই হাতপা ঠান্ডা মেরে যাচ্ছে।
  • ব্ল্যাঙ্ক | ০৪ জুন ২০১২ ০১:১৪10077
  • এগুলো আমি দেখেছি, ব্রাউন পেপারের ওপর সেলফেন মারা। কিন্তু ব্যাং দি বলছে পুরো প্লাস্টিকের
  • Abhyu | ০৪ জুন ২০১২ ০১:১৪10078
  • বাবা মা রা একটা ইউনিয়ন করো - তারপর জুতো পেলে সেই দিনেই সেটার ব্যবহার করো
  • প্পন | ০৪ জুন ২০১২ ০১:১৪10079
  • ব্ল্যাঙ্কি, বইগুলো রঙিন, প্রত্যেক পাতায় ছবি ইত্যাদি।
  • ব্যাং | ০৪ জুন ২০১২ ০১:১৩10075
  • নারে সায়ন, আমাদেরটা ল্যামিনেটেদ ব্রাউন পেপার নয়। ঐ সাদা প্লাস্টিক পেপারেরই ব্রাউন ভেরিয়েশন।
  • প্পন | ০৪ জুন ২০১২ ০১:১৩10076
  • জুতো বাইরে থেকে কেনা যায় এখনো। এইটা বেঁচে গেছি।

    নইলে সব পোষাক নিয়ে ওই চার পেরিয়ে গেছে এইবার।
  • Abhyu | ০৪ জুন ২০১২ ০১:১২10071
  • টিমের সাথে ক' আমারো ঠিক এমনি মনে হয়েছিল :)
  • Div0 | ০৪ জুন ২০১২ ০১:১২10072
  • ব্ল্যাঙ্কি ল্যামিনেটেড ব্রাউন পেপার দ্যাখে নাই! সিরিয়াসলি!!
  • Tim | ০৪ জুন ২০১২ ০১:১২10073
  • সান্দা, ঐটে রান আউটের বল ছিলো। ( রানাউট লিখতে গিয়েও লিখলাম না, কোথায় কোন রানার কুনজরে পড়বো)।
  • ব্ল্যাঙ্ক | ০৪ জুন ২০১২ ০১:১২10074
  • এই তিনহাজারের মধ্যে ৮০% তো বই এর দাম। মানে ২৪০০ ধরি। ঐ টুকুন ছোট দের কি পড়ানো হয় ? মানে বই তে কি থাকে !!! হ্যারি পটার দের বই গুলোর মতন নাকি !! ভেতরে ছবি নাড়া চাড়া করে ???
  • ব্যাং | ০৪ জুন ২০১২ ০১:১১10069
  • জুতো দেড় হাজার। সেটা নিয়েও মহা সমস্যা শুরু হয়েছে। প্রথমে স্কুল থেকেই নিতে হবে রিবক। টাকা জমা দেওয়া হ্ল সাইজ নেওয়া হল, কোন দিনে ডেলিভারি নিতে হবে জানা গেল। ডেলিভারির দিনে ঐ সাইজ পাওয়া এল না, সেটার স্টক আরো দুই উইক পরে আসবে। দুই উইক বাদে স্কুলে গিয়ে দেখা গেল, যারা নিজেদের সাইজ আগেই পেয়ে গেছিল তারা স্কুলে গেছে জুতো জমা দিতে। কারণ পুলিশ থেকে নাকি ঋবকের জুতো স্কুলে বেচা বন্ধ করে সব জুতো রিকল করেছে। তখন জানা গেল টাকা ফেরত হবে না, স্কুলেই অ্যাডিডাস দেওয়া হবে। পরশুদিন আবার স্কুলে গিয়ে জানা গেছে পুলিশ নিষেধ তুলে নিয়েছে, রিবকই পাওয়া যাবে তবে দশ তারিকের পর। শুধু জুতোর জন্যই সব বাবামাকে মিনিমাম পাঁচদিন স্কুলে যেতে হয়েছে কাজকম্মো ছেড়ে।
  • Tim | ০৪ জুন ২০১২ ০১:১১10070
  • বিভীষন্দা একসঙ্গে শিশু ও সাবালাক ? ব্যাঙদি তাও কমপ্লেন কচ্চে?
  • প্পন | ০৪ জুন ২০১২ ০১:১০10067
  • আমার বাড়িতে এসে দেখে যাস।
  • ব্ল্যাঙ্ক | ০৪ জুন ২০১২ ০১:১০10068
  • আমি প্লাস্টিকের ব্রাউন পেপার দেখতে চাই। আমারে কেউ ছবি দেখাও
  • Div0 | ০৪ জুন ২০১২ ০১:০৮10065
  • হলদে-ব্রাউনের শেডস নিয়ে ব্ল্যাঙ্কির আজকের বক্তব্য তাৎপর্যপূর্ণ। গ্রোস, দ্যাট।

    অলরাইটি, ওটে ফুলটসজ্ঞানে খেললেই রানআউট হয়ে যেতেন। ফুলটস ছিল, তবে ওটা নয়, পিছিয়ে পড়ে দেখে এলাম। থাক।
  • প্পন | ০৪ জুন ২০১২ ০১:০৮10066
  • হ্যাঁ, ওই রেটেই বাড়বে।
  • ব্যাং | ০৪ জুন ২০১২ ০১:০৭10064
  • তিনহাজার ক্লাস ওয়ানে। আর আমারটি যাচ্ছেন ক্লাস ফোরে। তার বই খাতার খরচা এবছরে সাড়ে পাঁচ হাজার।
  • প্পন | ০৪ জুন ২০১২ ০১:০৬10062
  • নাঃ স্টেশনারি বাদ।
  • প্পন | ০৪ জুন ২০১২ ০১:০৬10063
  • বই খাতা মলাট স্টিকার স্টেশনারি সব নিয়ে ওই দাম। বেশি তো বটেই। ক্ষী করা যাবে!
  • ব্ল্যাঙ্ক | ০৪ জুন ২০১২ ০১:০৫10060
  • তিনহাজার !! কিন্তু সত্যি এত দাম কিসে ??? আমরা জয়েন্টের আর এইচ এসের বই পত্র কিছু কিনি মাঝে মাঝে। আর কিছু উঁচু ক্লাসেরও। কিন্তু তাতেও ইন্ডিভিডুয়াল লেভেলে ৩০০০ এর অনেক কম হয়। যদিও কলেজ স্ট্রীটে অনেক ডিসকাউন্ট দেয়। তাও।
  • ব্যাং | ০৪ জুন ২০১২ ০১:০৫10061
  • ব্যাংয়ের শেষ প্রেমিক ব্যাংয়ের থেকে আড়াই বছরের বড় ছিল। কিন্তু এখন যখন সে আর প্রেমিক নেই, তার স্বভাব দেখলে মনে হয় সে ব্যাংয়ের থেকে কম করে পঞ্চাশ বছরের বড়। আর তার কাজকর্মগুলো দেখলে মনে হয় সে ব্যাংয়ের ছেলের থেকেও পঞ্চাশ বছরের ছোট। প্রেমের গলা টিপে দিতে হলে প্রেমিকটিকে বিয়ে করে ফেলা উচিৎ।
  • প্পন | ০৪ জুন ২০১২ ০১:০৪10058
  • * মানে আমি যেখানে পড়তে দিয়েছি
  • aka | ০৪ জুন ২০১২ ০১:০৪10059
  • আম্রিগায় প্রায় তিনমাস গরমের ছুটি। কি যে মুশকিল।
  • Abhyu | ০৪ জুন ২০১২ ০১:০৩10056
  • কোনটা হে? ফুলটস কোনটা ছিল? আর পিছিয়ে পড়া পোষায় না
  • প্পন | ০৪ জুন ২০১২ ০১:০৩10057
  • নাঃ, আমি যেখানে পড়াই সেইখানে মধ্যবিত্ত মানুষজনের ছেলেপুলেরাই যায়। আরো ওপরে যারা উঠতে পারে তাদের ছেলেপুলে এসি বাসে স্কুল যায় আর স্কুলের দেওয়া ব্রেকফাস্ট খায়।
  • ব্যাং | ০৪ জুন ২০১২ ০১:০২10054
  • ওহে শিশু, আজকাল আর শুধু ব্রাউন পেপার নেই। একটা খস্খসে প্লাস্টিকের ব্রাউন পেপার। কিন্তু নিয়ম হল সেই খসখসে ব্রাউন রংএর প্লাস্টিক পেপার দিয়ে বইয়ে মলাট দিতে হবে। আর খাতায় মলাট দেওয়ার জন্য সেমিট্রান্সপারেন্ট সাদা প্লাস্টিকের মলাট, যাতে খাতার উপরের ফার্স্ট কভারে প্রিন্ট করা স্কুলের ছবি, নাম আবছ দেখা যায়। আর ঐ প্লাস্টিক ব্রাউন পেপারের উপর স্কুলের নাম ধাম লোগো প্রিন্ট করা থাকে। যাতে বাবামারা বাইরে থেকে ব্রাউন পেপার বা খাতা কোনোটাই কিনতে না পারে।
  • SS | ০৪ জুন ২০১২ ০১:০২10055
  • ডিভো'র ফুলটসটা দেখেছি কিন্তু সবার ঠ্যাং টানতে সাহস পাইনা। তখন কি আর জানতাম...
  • aka | ০৪ জুন ২০১২ ০১:০১10051
  • সে কি ব্যাংয়ের শেষ প্রেমিক ব্যাংয়ের থেকে কত বড় ছিল?
  • ব্ল্যাঙ্ক | ০৪ জুন ২০১২ ০১:০১10052
  • ব্রাউন পেপারের রং হলদে হয়, ব্রাউন হয়, ডিপ ব্রাউন হয়, হাল্কা ব্রাউন হয়, বেশি ডুপ ব্রাউন হয়, খুব হাল্কা ব্রাউন হয়, পারফেক্ট ব্রাউন হয়, সেমি পারফেক্ট ব্রাউন .....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত