এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৮৭১ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 111.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১২:৩৪511085
  • কুমু। অতো দুষ্কু করিস না। এই নে আগে থে বলে দিলুম। ডিসেম্বরের ৭ এ বরুণ চন্দকে নিয়ে আড্ডা হবে। ঐ একই জায়গায়। ফলে আড্ডা শেষ টুন্ডে হতেই পারে। অনেক আগে জানালুম। চলে আয়।
  • dd | 132.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২০:০৬511086
  • ঠিক সেরম একটা মহতী সমাবেশ কিছু নয়, জাস' ভিকিদা ও আমি। আমার বাড়ীতে।।

    সর্ব জন শ্রদ্ধেয় ভিকিদা অবতীর্ণ হলেন। আমার পর্ণো কুটীরেই ছ্যাৎ প্যাৎ দিয়ে দুকুরের লাঞ্ছনা সমাপন করলেন। ও স্বলিখিত উৎসর্গাদি করে এক কাপি "পাঁইট পুরাণ" দিলেন।

    পাঁ পু, নিজ হাতে গন্ধো শুঁকে,নেড়ে চেড়ে গুরুতে কি আমিই ফাস'?
  • কল্লোল | 125.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৯511087
  • ভিকি মানে আমাদের বাংলা বয়েজ স্কুলের বিক্রম কি?
    সে যদি হয় তো ডিডিকে কোটি কোটি হিংসে। আমি বলে কবেত্থে বসে আছি বাংলা বয়েজ স্কুলের স্রষ্টাকে দেখবো বলে।
  • siki | 131.*.*.* | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৩511088
  • শ্রদ্ধেয় ভিকিদা লুরুতে নাকি? দর্শন পাওয়া যায় তার?
  • π | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৩৯511089
  • কাল বিকেল থেকে কাব্লিদার বাড়িতে ভাট,গানবাজনা ইঃ ইঃ...
  • Ishan | 120.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২১:১৮511090
  • বিকেলে কাবলিদার বাড়িতে। সক্কলে আসুন। এই হল নেমন্তন্নপত্তর। তাড়াহুড়োর অ্যারেঞ্জমেন্ট। আলাদা করে সকলকে বলা যায়নি। না মিসিয়ে চলে আসুন।
  • kumu | 133.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৩511091
  • আশা করি কেডিদা অন্তত জানেন।
  • π | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৪৬511092
  • ঃ)
    কাব্লিদা বোধহয় সবার শেষে জেনেছে ঃ)
  • ম্যামি | 69.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:০১511093
  • পথ নির্দেশিকা প্লিজ।
  • π | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:০৫509042
  • ভবানীপুরে পূর্ণ সিনেমার কাছে গিয়ে কাউকে জিগেশ করা। মানে, আমি এভাবেই যাই।
  • Ranjan Roy | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০২:১১509043
  • ম্যামি,
    কৈলাস বসু ঘাট রোড হরিশ মুখার্জি রোডকে মিত্র ইন্স্টিটুশন স্কুলকে ডান হাতে রেখে perpendicularly ক্রস করেছে।এই রাস্তাটি ধরে চলতে থাকুন। এগিয়ে যান। ডান হাতে মিত্র ইন্স্টিটুশনের বাড়িটি ছাড়িয়ে হরিশ মুখুজ্জে ক্রস করুন। একটু এগিয়ে ডান হাতে একটি ছোট্ট কিন্তু অপূর্ব মিষ্টির দোকান। কাব্লিদার কথা জিগ্যেস করুন। আর গায়ে লাগা সরু গলি ধরে ঢুকে পড়ুন।
  • Abhyu | 34.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৩509044
  • আমি যেতে পারছি না। মামুর মত ডেলি প্যাসেঞ্জারি তো করি না, সে হানুদা যাই ভাবুক।
  • kd | 69.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪০509045
  • "বলরাম" "গুরু"ত্ব পেয়ে এখন "কৈলাস" হয়েচে না কি?
  • kumu | 133.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৪509046
  • প্রবল হিংসে, নজর ইত্যাদি।
  • pi | 69.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৪509047
  • আজ কাব্লিদার বাড়ি সারারাত্রিব্যাপী ভাট !
  • Ranjan Roy | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:১১509048
  • সরি কেডিদা, সরি! সরি!
    এবার সত্যি বুড়ো হচ্ছি।
  • dd | 132.*.*.* | ০৫ এপ্রিল ২০১৪ ২০:৫৩509050
  • প্রেক্ষিতটা না বোঝালে ক্যামনে বুঝবেন আপনেরা? প্রেক্ষিতটা বুঝুন।

    কথা ছ্যালো সশ্যামোল কুমু এসবে লুরু আলো করে। সেই উপলক্ষ্যে সাজ সাজ রব। খুব স্বাত্তিক আয়োজন। রজনীগন্ধা, বেলফুল, হাল্কা মাছের ঝোল। শেষ পাতে খুব একটা নরোম পাকের সন্দেশ। কিন্তু কুমু এলো নি। আমরাও দুদ্দাড় বীয়রের বোতোল টোতোল খুলে একশা। তার সাথে অর্ডার করা চীনা খাবার। রকমারী নুডুল আর ফ্রায়েড রাইস ছাড়াও একটি চমোৎকার শোর ছ্যালো। ভেনু কল্লোল গৃহে।

    অনেকদিন পরে দেফুর সাক্ষাৎ মিললো। এ ছাড়াও একক, রাষ্ট্রপতি সায়ন, অপ্পন, ভুতো। অমিতাভো লাস' মোমেন্টে এসলো না।

    তকে তক্কে থাকুন। খোলা পাতায় নাম নেওয়া যাবে না। আর কোনো পার্সোনাল ডিটেইল দেওয়াও উচিৎ নয়। তাই পরের পাট্টী যে দেফুর আইবুরো ভাতের খাওয়া সেটা আর উল্লেখ কল্লেম না। সেটি আমার প্রাসাদে হবে। আর বেজায় মোচ্ছোব হবে। আজই ড্রিংসের মেনু ঠিক হয়ে গ্যাছে। এখোন থেকেই পুলকিত হন স্বচ্ছন্দে।
  • Abhyu | 107.*.*.* | ০৫ এপ্রিল ২০১৪ ২১:০১509051
  • ছবিগুলোর তলায় নাম দে। গিটার হাতে উনিই কি ডিডিদা?
  • সিকি | ০৫ এপ্রিল ২০১৪ ২১:১৩509053
  • গীটার হাতে উটি কল্লোলদা। কল্লোলদা কী চশমা নামিয়েছো গুরু! পুউরো ঝিনচ্যাক।
  • সিকি | ০৫ এপ্রিল ২০১৪ ২১:১৪509054
  • পরের্দিকে গীটার হাতে উটি ভূতো।

    ভূতো আজ বাজার যায় নাই?
  • ঈশান | ০৫ এপ্রিল ২০১৪ ২১:২১509055
  • কল্লোলদা কি আজও বিয়ার ফুটিয়ে খেলো?
  • Abhyu | 107.*.*.* | ০৫ এপ্রিল ২০১৪ ২১:৩৬509056
  • আর ঐ কালো চশমা কালো চুল কালো দাড়ি কালো গোঁফ কালো জামা শান্ত মতন সৌম্য শুভ্র ভদ্রলোক? উনি কিনি?
  • সিকি | ০৫ এপ্রিল ২০১৪ ২১:৪৮509057
  • উনিই একমেবাদ্বিতীয়ম একক।
  • bratin | 122.*.*.* | ০৫ এপ্রিল ২০১৪ ২১:৫৫509058
  • আমার একটি ই মন্তব্য। ডিডি র জামার রঙ সবুজ।
  • kumu | 52.*.*.* | ০৫ এপ্রিল ২০১৪ ২২:৫৫509059
  • আর ডিডিদা আমায় বল্লেন নেবুর জল দিয়ে ভাত খে শুয়ে পড়তে-
    ঈশ্বর,তোমার কঠিন হাতে বজ্র কি নাই
  • bratin | 122.*.*.* | ০৫ এপ্রিল ২০১৪ ২৩:২৮509060
  • হিংসার করো অবসান
    ঘন ঘন ( যারা) খায় লেবুর জল
    তুমি মা তাদের করো ত্র্রাণ!! ঃ))
  • কল্লোল | 111.*.*.* | ০৬ এপ্রিল ২০১৪ ০৭:৩৫509061
  • সে আর বলিস না রে ঈশেন। লুরুতে যা এক্ষানা গরোম পড়েছে, বল্লে পেত্যয় যবি না, আমা হেন ইসে পজ্জন্তো না ফুটিয়ে বিয়র খ্যালো। ক্ষি গরোম ক্ষী গরোম।
  • bratin | 122.*.*.* | ০৬ এপ্রিল ২০১৪ ০৮:০৫509062
  • কল্লোল দা কলকাতায় আসছো কবে? বহু দিব ঠিলেক দেওয়া বা গান শোনা হয় নি তোমার
  • kumu | 52.*.*.* | ০৬ এপ্রিল ২০১৪ ০৮:৪৭509064
  • দেফুর আইবুড়ো পার্টি কবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন