এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৮৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Toon Army | ২৫ মে ২০১২ ১৬:০৮526526
  • ইন্টারেস্টিং হল যেখানে যেখানে টাকা ছড়ানো হচ্ছে সেগুলো সবই খুব ব্রাদারলি ফিলিংওয়ালা ধর্মীয় গোষ্ঠী - মানে খুব কোহেসিভ গ্রুপ। যেমন ইমাম, মতুয়া, এখন মিশন। জেনারেলাইজড কিছু নয়। ভালো ডিভাইড অ্যান্ড রুল পলিসি।
  • অপু | ২৫ মে ২০১২ ১৬:০৯526528
  • না। তোমার আমার মনে হওয়া কী যায় আসে বলো। বেশীর ভাগ লোক যা মনে করবে সেই ভাবে সরকার থাকবে বা পাল্টাবে।

    অপ্পন। বেলুড় বিদ্যামন্দির র অ্যালামনী অ্যাসো গত বেশ ক বছর ধরে একটা স্বামীজি দিবস করে আসছে। প্রতি বছর একটি জেলায়। তাৎক্ষনিক বক্তৃতা,রচনা লেখা,আবৃত্তি এই সব নিয়ে স্কুল ভিত্তিতে প্রতিযোগিতা হয়। বেশ কিছু বই দেওয়া হয়। স্বামীজি এবং তার ভাবধারা ছড়িয়ে দেওয়াই এর লক্ষ্য। কলকতা আর দার্জিলিং বান দিয়ে সব জেলা টেই এটি হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকার ১ লক্ষ টাকা করে দেন। বাকী খরচ দেয় অ্যালুমনি।
  • কোয়ার্ক | ২৫ মে ২০১২ ১৭:৫৩526529
  • @ Date:25 May 2012 -- 03:34 PM

    তাইলে সামান্য কিছু কিছু অগ্রহণযোগ্য জিনিস শুধরে নিলেই রাম রাজত্ব প্রতিষ্ঠা সম্পূর্ণ! বেশ।

    আশা নিয়ে ঘর করি, আশায় পকেট ভরি
    পড়ে গেছে কোন্‌ ফাঁকে চেনা আধুলি
  • পাই | ২৫ মে ২০১২ ১৮:১০526530
  • হ্যাঁ, রা মি তে তো প্রচুর ভক্ত। মমতা ভোটব্যাংক ভালোই বোঝে।
    নানা জায়গায় কথা বলে মনে হয়, এই কার্টুন ফার্টুন কাণ্ড কি তানিয়াকে সিপিএম/মাওবাদী বলটলা নিয়ে খুব বেশি লোকজনের মাথাব্যথাট্যথা নেই। এসব আলোচনাতেও উঠে আসেনা। নোনাডাঙ্গার মতন ইস্যু সেভাবে তো হাইলাইটেডই হয়না। সিপিএম কংগ্রেসও তাই নিয়ে তেমন হল্লা মাচায় নি। বেশিরভাগ লোকজনের কাছে সেভাবে কম্যুনিকেটেডই হয়নি। সুমন পুকুর নিয়ে যা লিখেছেন, সেটাও বহুজনের কাছেই কোন ইস্যু বলে মনে হয়না। এসব নিয়ে টুকটাক ভুরু কুঁচকানো লোকজনের মুখে রা মি তে এক কোটি টাকা সুন্দর হাসি এনে দেবে।
  • কোয়ার্ক | ২৫ মে ২০১২ ১৮:২৬526531
  • এইটে সত্যি দামি কথা। নোনাডাঙার উচ্ছেদ, যদুপুরের প্রফেসরের হাজতবাস কিংবা পেসিডেন্সির ছাত্রীকে ক্যাডার বলা সমাজের বৃহদংশ বিশেষ ক'রে গ্রামগঞ্জে বা শহুরে মধ্যবিত্ত ভোটব্যাঙ্কে কিস্যু ম্যাটার করে না। আসল হ'ল ঐ ইমামের ভাতা, ওদিকে লোন শোধ না দেবার ফতোয়া, ক্লাবে ক্লাবে অর্থসাহায্য, অথবা রামকৃষ্ণ মিশনের উন্নতিকল্প। এই ব্যাপারে ওনাকে কেউ বোকা বলতে পারবেন না।
  • PM | ২৫ মে ২০১২ ২০:১৯526532
  • কে বলে মমতা বোকা? ডজন দশেক বুদ্ধিজীবিকে যে নিজের কথায় ওঠবোস করাতে পারেন, CPM কে ল্যজে গোবরে করতে পারেন তিনি আর যাই হোন বোকা নন কোনোমতেই। যদি করোর এই নিয়ে বিন্দুমাত্র কনফিউসন থাকে তো শুধরে নিন।

    সুনন্দ সান্যাল কাল বললেন "আমি প্রতারিত"। শুনে হাসবো কি কাঁদবো বুঝে পেলাম না।
  • bb | ২৫ মে ২০১২ ২১:০৫526533
  • সে সুনন্দ সান্যালের খেলাটা অনেকেই খেলেন- যেন তাঁরা জানতেন না মমতা কি জিনিষ।।
  • aranya | ২৫ মে ২০১২ ২২:২৯526534
  • পুকুর সংস্কার বোধহয় এখানেও অনেকের কাছেই কোন ইস্যু নয় - সুমনের লেখাটার প্রতিক্রিয়া দেখে মনে হল। অথচ পানীয় জল, বিশেষতঃ আর্সেনিক মুক্ত জল - এর চেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কমই আছে।
  • aranya | ২৫ মে ২০১২ ২২:৩৩516798
  • অপু, গ্রামের অভিজ্ঞতা শেয়ার করলে খুবই খুশী হব - সিপিএম, তৃণমূল দুই জমানার অভিজ্ঞতাই। গ্রামে নিয়মিত যায়, এমন লোক বোধহয় এখানে খুব বেশী নেই।
    টই রাজনৈতিক না অন্য কোন বিষয়ের - তাতে কি এল গেল ?
  • অপু | ২৫ মে ২০১২ ২২:৫৯516799
  • আমাকে ক্ষমা করুন অরন্য দা। রাম রাজ্যত্ব থেকে রাবন রাজ্যত্বে এসে কোনমতে এখনো বেঁচে আছি ঃ-))
  • S | ২৫ মে ২০১২ ২৩:৪৭516800
  • আমার বেসিক রুলটার লক্ষ্য একটাই - এই সরকারের সমালোচনাটা অনেক শার্প হবে, এবং পক্ষপাতহীন হবে। মানে আগের সরকারের বিরুদ্ধে যদি কেউ দোষ দেয় যে কর্মসঙ্গস্থান করতে পারেনি, আর তার উত্তর যদি হয় যে এই সরকার কত করছে দেখতেই পাচ্ছি - তখনও খুব বিরক্ত লাগে।
  • কোয়ার্ক | ০১ জুন ২০১২ ১৭:১৮516801
  • ইনি তো বলছেন কিছু জানতেন না - http://tinyurl.com/d8xjuzm
  • S | ০১ জুন ২০১২ ১৭:৩৬516802
  • আমি এখনো ভেবে যাচ্ছি - হোয়াই হাঙ্গেরি? এখন কেউ মুখ থেকে এই দেশটার নাম বলবেন না কিন্তু কোলকাতায় বসে। প্লেন ক্যাল খেয়ে যেতে পারেন।
  • PT | ০১ জুন ২০১২ ১৮:১০516803
  • ইতিহাস আর ভূগোল নিয়ে তেনার সমস্যা চিরকালের। হয়্ত ঐ জন্যে হাঙ্গেরি চলে এসেছে। কিন্তু এখানেও একটা চালাকি আছে। ষড়যন্ত্রে মাও আছে, সিপিএম আছে কিন্তু চীন নেই!!! কেননা মণীষ গুপ্তের নেতৃত্বে কাক বাবু সহ আরও অনেকে চীনের কুনমিং-এ শহরে ট্রেড ফেয়ারে গিয়েছে।। থাকা খাওয়ার পয়সা চীন দেবে!!!http://www.indianexpress.com/news/those-close-to-mamata-find-place-in-bengal-delegation-to-china-trade-fair/954184/।
  • Toon Army | ০১ জুন ২০১২ ১৮:২২516804
  • হাঙ্গেরির পূর্বতন প্রেসিডেন্ট কিছুদিন আগে রিজাইন করেছেন - ডক্টরেটে plagiarism সংক্রান্ত একটি স্ক্যান্ডালে। তো ব্যাপারটা অবভিয়াস নয় কি? হাঙ্গেরির প্রেসিডেন্টকে যদি ওই কারনে রিজাইন করতে হয়, তো এনার তো আরো বড় স্ক্যান্ডাল;-)
  • S | ০১ জুন ২০১২ ১৮:২৭516805
  • এই ভিডিওটা দেখা যেতে পারে। রেলমন্ত্রী পোডিয়ামের উপরে ফুলের তোড়া সাপ্লাই করছেন দিদিকে।
  • S | ০১ জুন ২০১২ ১৮:৪১516806
  • এইটা ব্যাপক।
  • S | ০১ জুন ২০১২ ১৯:০৯516807
  • এটা কি ভরসা পুর্তি পার্টি ছিলো?
  • bb | ০১ জুন ২০১২ ১৯:২০516809
  • আমার মনে হয় উনি হুগো চ্যাভেজ কে মাথায় রেখে ভেনিজুয়ালার জায়গায় হাঙ্গেরি বলেছেন। ভুগোলের জ্ঞানত অসাধারণঃ)
  • PT | ০১ জুন ২০১২ ১৯:২৭516810
  • ভেনেজুয়েলাও হাঙ্গেরির সঙ্গে লিস্টে ছিল - কিন্তু কেন ""হাঙ্গেরি"" সেটা এখন লিচ্চয় গবেষণার বিষয়!!
  • maximin | ০১ জুন ২০১২ ২০:১৩516811
  • গতবছর ভোটের সময় দেশে ছিলাম না। কলেজ আমলের বন্ধুদের সঙ্গে ফোনে কথা হত। ভোটের ফল বেরোনর পর বলেছিলাম, 'তাহলে মমতা শেষ পর্যন্ত চিফ মিনিস্টার হচ্ছেন? শুনে বলেছিল 'যদি বাঁচতে দেয়, তবে।'
  • maximin | ০১ জুন ২০১২ ২০:১৮516812
  • সে সিচুয়েশন যে এখন আর নেই, মমতা সেটা বুঝছেন না।
  • maximin | ০১ জুন ২০১২ ২১:০৭516814
  • 'CPM, they compose photo, the Maoists, it is there' -- সো সুইট।
  • কোয়ার্ক | ০২ জুন ২০১২ ০৯:২০516815
  • প্পন পিছিয়ে পড়েছে। ছাপানোর পরেই তো আগের সব পোস্টগুলো।
  • Du | ০৩ জুন ২০১২ ১৯:৩৮516817
  • সো সুইট কথাটাও কিন্তু ইভটিজিং এর ধারায় পড়তে পারে, বলা যায় না, সাবধানে থাকাই ভাল।
  • b | ০৪ জুন ২০১২ ১৭:৩২516821
  • আরামবাগ থেকে কলকাতা রেল চালু হল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন