এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২২৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SG | ২৮ নভেম্বর ২০১২ ১৬:২৩557235
  • পাল এর কপাল ভাল, ও একটা ফাইনাল পাস দিয়েছিল salgaukar এর প্লেয়ার কে, সে ছড়ালো, bodhhoi gaurmangi সেভ করলো।
  • SG | ২৮ নভেম্বর ২০১২ ১৬:২৯557236
  • salgaukar নই।।।। CB
  • গান্ধী | ২৮ নভেম্বর ২০১২ ১৬:৩২557237
  • খেলাটা দেখিনি, মোবা ম্যাচ দেখতে হবে বলে

    আপডেটে দেখলাম। আপডেট দেখে মনে হল প্রয়াগ ভালো ই খেলেছে। প্রয়াগ ৪, চার্চিল ২ এ।

    মোবার ডিফেন্স নিয়ে এত কথা হচ্ছে, কিন্তু এখনো অব্দি ইবে (১) বাদ দিলে মোবাই সবথেকে কম গোল খেয়েছে (৬)
  • SG | ২৮ নভেম্বর ২০১২ ১৬:৩৫557238
  • আমি বাড়ি তে লঞ্চ করতে গিয়েছিলাম, তখন একটু দেখলাম। কব অনেক ভালো খেলছিল
  • গান্ধী | ২৮ নভেম্বর ২০১২ ১৬:৩৯557239
  • হুম্ম
  • ঊমেশ | ২৮ নভেম্বর ২০১২ ১৯:৪৮557240
  • গো মোবা গো।
    আজ ড্র করতেই হবে।
  • Tim | ২৮ নভেম্বর ২০১২ ২০:৩৮557241
  • আর ড্র !

    তিন গোলে হারছে এখন।
  • de | ২৮ নভেম্বর ২০১২ ২০:৪৪557242
  • বাজে খেলছে তো !! (খারাপ নয় ঃ))

    করিমচাচা এসেও টেনে তুলতে পারছে না -- হলো কি দলটার?
  • ঊমেশ | ২৮ নভেম্বর ২০১২ ২০:৪৯557243
  • আজ সকাল থেকে আমি মোবা দের সাপোর্ট করে যাচ্ছিলাম।
    কিন্তু ড্র করে আমাদের একটু সাহায্য করার বদলে গুচ্ছ গোল খেয়ে ওদের গোল-ডিফারেন্স টাও ভালো করে দিল।
  • প্পন | ২৮ নভেম্বর ২০১২ ২০:৫১554466
  • গান্ধী ঠিকই লিখেছিল। আমি ভুল স্বীকার করে নিচ্ছি।

    মোবার খেলা দেখে শালা ঘুমনোও যায় না। ঘুমের মধ্যে আতংক তাড়া করে।
  • গান্ধী | ২৮ নভেম্বর ২০১২ ২১:১২554467
  • প্পনদা বোধহয় ফার্স্ট হাফ দেখোনি

    আমি নিজে ফার্স্ট হাফটা দেখেছি, তারপর নিজের খেলা ছিল বলে দেখতে পাইনি। ফার্স্ট হাফে দুটো গোলই কাউন্টার অ্যাটাক থেকে। সেই সময় মোবা অ্যাটাক বেশি করছিল। ওডাফা-ফেলা-সাবীথ তিনটে ওপেন মিস করে। ২ন্ড হাফের গল্প জানিনা। কিন্তু ফার্স্ট হাফের খেলা ভালই ছিল। তবে এই ডিফেন্স মাঝমাঠ নিয়ে ডেম্পোর সাথেও ড্র হয়না। একমাত্র আই লিগে মোবার ডিফেন্সই দুবছর ধরে বিদেশীহীন। সাপোর্টারদের আর কি করণীয়?

    তবে হেরেছি সেটাই আসল।
  • প্পন | ২৮ নভেম্বর ২০১২ ২১:১৬554469
  • ডিফেন্স বিদেশীহীন কোথায়? ইচে না কে যেন আছে না?
  • প্পন | ২৮ নভেম্বর ২০১২ ২১:১৬554468
  • না, এইবার বুঝেছি।

    সেকন্ড হাফ দশজনে খেলেছে। ফার্স্ট হাফ দেখিনি।
  • গান্ধী | ২৮ নভেম্বর ২০১২ ২১:১৮554470
  • যথারীতি এই টিম নিয়ে প্রথম ৫-এ থাকলেই যথেষ্ট।

    যে মেহরাজউদ্দীন সালগাঁওকারে প্রথম ১৮য় চান্স পেতোনা সে আমাদের স্টপার। আরেকজন আইবার, লাজং-এর ১১য় চান্স পেতনা আর ইবেতে ০৯-১০ সালে ছিল। গোটা মরশুমে একটা ম্যাচেও চান্স পায়নি। এদের দিয়ে এর থেকে বেশী কিছু হয়না। মাঝেমাঝে কিছু ম্যাচে একা ওডাফার কৃতিত্বে গোল হলেও হতে পারে। বেকার আমরা সাপোর্টাররা ঝামেলা করি। ধুর
  • গান্ধী | ২৮ নভেম্বর ২০১২ ২১:২১554471
  • ইচে !!

    সে কোতায়? গোটা আই লীগে ৪টে ম্যাচে খেলেছে, যেগুলোয় খেলেছে টোটাল ৫ গোল খেয়েছি। ইচে ডিফেন্সে না থাকা অবস্থায় এর আগের ৩টে ম্যচে ১টা। ওটাকে নামানো যাচ্ছেনা বলে চোট বলা হচ্ছেঃ(
  • গান্ধী | ২৮ নভেম্বর ২০১২ ২১:২৮554472
  • তারথেকে লিভারপুলের ম্যাচ দেখি। অনেক বছর বাদে এবার তাও ভালো লাগছে। জানি এবার কিছু হবেনা কিন্তু রজার্স এক বছরের মধ্যে টিম গুছিয়ে নেবে
  • ঊমেশ | ২৯ নভেম্বর ২০১২ ০১:১৯554473
  • তোমরা ভালো করেই জানতে যে তোমাদের ভালো বিদেশী ডিফেন্ডার নেই। কিন্তু সেই সমস্যা না মিটিয়ে ওডাফা থাকতে বিশাল পয়সা দিয়ে ঝগড়া করে টোলগে কে নিলে।
    এখন সব মোবা দের বদলে শুনছি টোলগে ফালতু প্লেয়ার।
  • গান্ধী | ২৯ নভেম্বর ২০১২ ০৩:১৯554474
  • টোলগে কখনই ফালতু নয়, স্কোরিং রেট বেশ ভালো। কিন্তু সাথে যদি ওডাফা থাকে, তখন টোলগে ফালতু, কেউই নেবেনা (আমাদের মাথামোটাগুলো বাদে)

    লিভারপুল থেকে একটা প্লেয়ার মোবা নিতে পারে। জনসন। সে যা খেলছে তার থেকে আমাদের নির্মল ছেত্রী ভালো খেলবে। ব্যাটাচ্ছেলের স্পীড তো এখন মোটামুটি স্কুটারের মত। কিন্তু বক্সের চৌষট্টি হাত দুরে বল পেলেও কাউকে পাস দেবেনা, একাই গোল দেবে। ওদিকে ডিফেন্স করার বেলা অষ্টরম্ভা। বেল প্রথম গোলের সময় ওর পাশ দিয়ে ছুটে গেল। ও হাঁ করে তাকিয়ে দেখল, একটা সুখী-সুখী ট্যাকল করতে গেছিল, বেল ছোট্ট টোকা মারতেই উল্টোল। তবে সুয়ারেজকে আটকানোর ফরমুলা সবাই জেনে গেছে, মনের সুখে কেলাও। বক্সে সুয়ারেজকে মারলে পেনাল্টী হয়না।
  • Tim | ২৯ নভেম্বর ২০১২ ১১:৪৫554475
  • ভালোই হয়েছে। মোবা বেশি পহা দিয়ে বাজে প্লেয়ার নিলে আমাদের তো ভালোই। ডেম্পোতেও যদি টুটু-অঞ্জনের মত বোকাটাইপের দুয়েকটা কর্তা গছিয়ে দেওয়া যেত তো ভালো হত!
  • de | ২৯ নভেম্বর ২০১২ ১২:১২554478
  • অতো তিনোমুলী কত্তা যে দলে, বুদ্ধি ব্যাপারটা তাদের কয়েক যোজন দূরে থাকবে -- সাপোর্টারদের জন্য সত্তি কষ্ট হয়!
  • SG | ২৯ নভেম্বর ২০১২ ১২:১২554477
  • আমাদের কেষ্ট বিস্টু রা position wise দল বানায় না, না হলে odafa থাকতে tolge কে নেবার কোনো মানে হই না, ফুটবল টীম এ চারজন লিডার থাকা দরকার, goalkeeper, সেন্ট্রাল difender, সেন্ট্রাল midfielder আর striker, যারা খেলার pace তা কন্ট্রোল করবে, মোবা তে সেটা কোথায়?
  • গান্ধী | ২৯ নভেম্বর ২০১২ ১২:২৬554479
  • দে'দি - তিনো কর্তা সব দলেই। ইবের কর্তারাও তিনো। তবে তারা হাইপ্রোফাইল নন বলে ইগো কম।

    SG একদম ঠিক।
    একমাত্র গাধার মত টিম আমরাই বানাই। পরপর ৪বছর মাঝমাঠে ভালো বিদেশী নেই। সেই লাস্ট ঠিকঠাক জুটি ছিল ওডাফে-মার্কোস-ব্যারেটো। ফেড জিতেছিল, আই লীগ রানার্স।

    সব টিমেই এটা আছে

    ইবে- ওপারা-পেন-চিডি
    প্রয়াগ- বেলো-কার্লোস-র‌্যান্টি
    চার্চিল - বিলাল-বেটো-আক্রাম
    ডেম্পো- লিস্টীর বাইরে কারণ ওরা একই দল ধরে রাখে
  • SG | ২৯ নভেম্বর ২০১২ ১২:৩৬554480
  • ইবে : opara - পেন -মেহতাব - চিডি
    মোর স্ট্রং
  • ঊমেশ | ২৯ নভেম্বর ২০১২ ১৩:১০554481
  • যতোটা না টিমের কথা ভেবে টোলগে কে নেওয়া, তার থেকে বেশী ছিল গা-জোয়ারী, টাকার গরম আর ক্ষমতার প্রদর্শন।
    এমন কি আইন পর্যন্ত মেনে চলে নি।

    "দিদি ক্ষমতা তে, এখন আমরা য করবো তাই আইন" পুরো এই ভাবে টোলগে কে নিয়ে গেছে।
  • ঊমেশ | ২৯ নভেম্বর ২০১২ ১৩:১৩554482
  • এবার কাল রাতের ম্যাচঃ
    ১ মিনিটে ওয়ালকটের গোল এর সাথে সাথে আমি ভাবছি "র‌্যামজে নিয়ে জনশ্রুতি টা বোধহয় এই ম্যাচে খাটবে না"।

    কিন্তু তারপর যা হলো সেটা তো দেখলাম। জনশ্রুতি কখনো মিথ্যা হবে না।
  • গান্ধী | ২৯ নভেম্বর ২০১২ ২৩:২৫554483
  • কি নাটক মাইরি !!! সন্ধ্যেবেলা শুনলাম দেবাশীষ দত্ত রিজাইন করেছে, এখন শুনলাম অন্জন মিত্র ওকে ফিরিয়ে এনেছে। শালারা নাটক করে করেই ক্লাবটাকে শেষ করে দিল
  • গান্ধী | ৩০ নভেম্বর ২০১২ ১৫:২৫554484
  • ডেম্পো এ এফ সি কাপ খেলবেনা। চার্চিল নেক্স্ট চান্স পাবে যদি খেলতে চায়
    ফেড চ্যাম্পিয়ন বলে ইবে আছেই।
  • ঊমেশ | ০১ ডিসেম্বর ২০১২ ১৬:০৯554485
  • আজ ০-০ হলো।
    খুব একটা খারাপ নয়। প্রিভিউ পড়ে মনে মনে এরকম একটা রেজাল্ট ধরে রেখেছিলাম।

    ভালো কথা হলো, হারিনি, আর "পেন" কার্ড দেখেনি। ডার্বি ম্যাচে থাকবে।

    ঘরোয়া ম্যাচে ৩২ নট-আউট।
  • ঊমেশ | ০১ ডিসেম্বর ২০১২ ২২:২৭554486
  • বলতে হচ্ছেইঃ যোগ্য দল জিতলো। সোয়ানসি জেতার মতো খেলে জিতে গেল।
  • কৃশানু | ০১ ডিসেম্বর ২০১২ ২২:৩১554488
  • একদম। কিন্তু আর্সেনালকে এত খারাপ খেলতে, এত মিস্পাস করতে দেখিনি কখনো। গোটা খেলায় আর্সেনাল এর বলার মতো কিছু নেই। ভার্মেলীন আর সেজ্নি বাদে আর একজনকে চোখে পড়ল না। সেকেন্ড হাফ এর শুরুর আধ ঘন্টা মতো বাদে মনে হলো আওয়ে ম্যাচ খ্লেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন