এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৬৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৫582335
  • PT বাবু গোলটা কে করল। কেউ যদি হল্টার নেকের ফাঁক দিয়ে অন্তস্থল অব্দি দেখে মনে করে সেটা পরিহিতার টু পিস পরে আসার সমান - তাহলে তার বস্ত্র চেরা চাহনির ও আবিষ্কার শক্তির প্রশংসা করতে হয়। পাব আর ক্লাসরুমের পোষাকের কি পার্থক্য জানি না সত্যি। Ju এর একাধিল লোক কলেজ থেকে বেরিয়ে ভাঁটিখানায় ঢুকতো - ভাঁটিখানাইয় কল্কেগের পোশাকে যাওয়া বেমানান হলে সে কাজ করতো না।

    এত্ত নারীবাদ নিয়ে কথা শুনি এখানে -কিন্তু একটা ব্যাপার আজ ক্লিয়ার হয়ে গেল যে পোষাকের খবরদারীতে এখানের অনেক মুক্তমনাই বিশ্বাস করেন। তাইলে আর নারী স্বাধীনতা টতা নিয়ে কথা না বলাই ভালো। কারো পোষাক দিয়ে যদি তার ভ্যালু সেন্স বিচার করতে হয় তাহলে তার চে বড়ো দুগগি বাজি আর কিছু নেই

    কেসি দা অনেক অফিস আছে যেখানে দ্রেস কোড স্ত্রিক্ট না। আমার এক বন্ধু টলিকম সেক্টরে ছিল - অনেক সময় তার অফিসে গিয়ে তাকে বারমুডা পরিহিত দেখেছি।
  • রোবু | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৫582336
  • সেদিন বড়বাজার দিয়ে বাসে করে যাচ্ছি। একগাদা ধুতি বেনিয়ান বা ধুতি খালিগা লোক। কেউ কাগজ পড়ছে, কেউ রেডিও শুনছে, কেউ ঘুমোচ্ছে, কেউ তামাক কাটছে, কেউ তাস খেলছে, কেউ বিকিকিনি করছে। সকলেরই উরু, এবং বেশিরভাগ এরই অন্তর্বাস দেখা যাচ্ছে।
  • sch | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৯582337
  • তবে আর কি - উহাদের প্রাণদন্ড দাও। সেক্সপোজারের অপরাধে। আর বিপরীলিঙ্গের কেউ যদি উহাদের দেখে কোনোরকম রক্তোচ্ছ্বাস অনুভব করে তো তাহাকে নগরপদনন্দিনী নামে অভিহিত করে জনগন মন করে দাও।
  • :-) | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:০০582338
  • Reshmi কথিত প্রিয়দর্শিনী মাটুর ঘটনাটা কি থিওরিতে ঢোকেনি? ঢুকেছে তো। IPS অফিসারের ছেলে টেলে বলে খামোকা গ্লোরিফাই করেন না। জাঠ পুলিশের ছেলে। ১০০০-২০০০ টাকা ফেলে দিলে যে শরীর চাই সে এসে শায়ার গিঁট খুলে দেবে। এই প্র্যাকটিসে অভ্যস্ত। প্রিয়দর্শিনী মাটু সে কে এমন হনু যে ওকে রিজেক্ট করে? তাও শুধু নয় ওর ওপর কেস করে, বাপের সম্মান প্রতিপত্তির গায়ে আঁচড় কাটে? তো, সুতরাং ...

    ন্যান আর ৭ টা পোস্ট।
  • anirban | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:০০582339
  • হাফ প্যান্ট পরে ক্লাস/ল্যাবে এলে যদি বার করে দিতে হয় তাহলে বিদেশের (বিশেষ করে US) প্রচুর ইউনির প্রফেসর স্টুডেন্ট স্টাফ ডাকবিভাগের লোক (এরা হাফপ্যান্ট পরে) সবাইকেই বার করে দিতে হবে। মে থেকে অক্টোবর অবদি। খুব মুশকিল হবে।
  • kc | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:০১582340
  • কাউকে ইন্টার্ভিউ দিতে দেখেছ কী?
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:০২582341
  • এদের প্রতি ঘৃণা জাত হইবে না ? সেখান থেকে সমগ্র মানবজাতিকে নির্যাতনের ইচ্ছা ?
  • a x | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৫582343
  • সে তো মানুষ বিয়েবাড়িতেও হাপপ্যান্ট পরে যায়না। ফর্মালিটির সাথে স্বাধীনতা সব তো ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে বাবুমশায়রা।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৫582342
  • শরীর দেখানো থেকে শুরু করে নানারকম নৈতিক অবনমন যদি নারী পুরুষ নির্বিশেষে করে থাকে আর তার জন্যে নারী পুরুষ নির্বিশেষে সমগ্র মানবজাতিকেই ঘৃণা করে, ওম্নাথের ৪ঃ১৮ র পোস্ট অনুযায়ী যা দাঁড়ায়, তাহলে আর আলাদা করে মেয়েদের পয়েন্ট আউট করা কেন ?
  • রোবু | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৭579638
  • অক্ষদাকে ১২ঃ০৫ এ সাপোট।
    অ কেসিদা, আমরা তো কলেজে ইউনিয়ন করে থাকি, চাগ্রিতে তো এত বিপ্লবী হয়েও করি না। কন দেহি ক্যানে?
  • rabaahuta | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৭579637
  • সবকিছুর সমাধান হলো লুঙ্গী।
  • a x | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:১১579639
  • সেলাই করা না সেলাই বিহীন লুঙ্গি?
  • kc | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:১৪579640
  • রোবু, দ্বিচারিতার জন্য। আমারতো কোনও সন্দেহ নেই। তোমার আছে নাকি?
  • anirban | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:১৬579642
  • কখনো ফুলপ্যান্ট ও কখনো হাপপ্যান্ট পরা দ্বিচারিতা? সব্বোনাশ।
  • rabaahuta | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:১৬579641
  • ক্লাসরুমে সেলাই করা, পাবে সেলাই বিহীন।
  • a x | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:২১579643
  • হুতো ঃ-))
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:৪৫579644
  • আমি কোত্থাও হাপু পরিনা। দুটো আপিসে পরার চান্স ছিল, তাও পরিনি। কিন্তু সে কেবল চেহারাখানা অ্যাডোনিসের মতো নয় বলে। হলে এখানে দুকুরবেলা ভাটে বসে লিখতাম নাকি? এতক্ষণে কোনো সুন্দরীর সঙ্গে পাড়ার মোড়ে লাঞ্চ খেতাম।
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০১:০৪579645
  • শর্টস আর টি শার্ট পরে এক্কালে পোচুর আপিস করেচি বটে, R & D-তে, এক্জন বাটিকের পাঞ্জাবি পরে আসত।
    হায়, সে সব সুখের দিন বিগত
  • Atoz | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০১:১৪579646
  • আমি একবার মাত্র বার্মুডা পরে কাজে গেছিলাম, সেটা ছিল একটা কফি মেকারের কোয়ালিটি কন্ট্রোলের কারখানা, চাইনিজ লোকের। আমাদের ঠিকা কাজে নিয়েছিল দুই তিন দিন সকাল থেকে শেষ বিকাল। তখন ছুটি চলছিলো কিনা, তাই আমরা সেই কারখানায় কাজ করতাম। খুব আনন্দ পেয়েছিলাম সেই কাজে, বার্মুডা পরে কাজ করা যেতো বলে তো বটেই, আর দিনের শেষেই মজুরি দিতো, হাতে হাতে। সবাই মিলে সেখান থেকেই বাজারে চলে যেতাম, অনেক আখ্রোট আর কাজুবাদাম কিনতাম। ঃ-)
  • sm | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০১:৪৯579648
  • @সচ, দেখুন ড্রেস কোড, ক্ষেত্রাবিশেসে নির্ভর করে,।বিদেশে অনেক seaside দোকানে বা আমুসেমেন্ট সেন্টারে এ বিকিনি পরে চলে আসতে দেখেছি। তাদের মধ্যে অনেকে শিক্ষিকা আছেন হয়ত, তাহলে পরের দিন কি স্কুল এ তিনি বিকিনি পরিহীতা অবস্থা ই যাবেন ? খুব গরম লাগছে বলে, আমাদের দেশে পুরুষ মানুষেরা কি খালি গেঞ্জি, জাঙ্গিয়া পরে অফিস যাবেন? বিচার পতি কি বারমুডা পরে রায় শোনাবেন? অবশ্যি কালের পরিবর্তন এর সাথে ড্রেস কোড চেঞ্জ হবে। যেমন বাস কন্ডাকটর রা অনেকেই trouser ছেড়ে বারমুডা পরেন বা স্কুল টিচার রা সাল্বর কামিজ পরছেন। বেসি তাড়াতাড়ি মাংশ সিদ্ধ হয় না, স্লো কুকিং করতে হয়।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০২:০৩579649
  • এঃ, মামু ঢপ দিচ্ছে। মামুকে যখন প্রথম দেখলাম, তখনি তো হাপু পরে ছিল। নায়াগ্রায়।
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০২:১২579650
  • আব্বে জলের পাড়ে লোকে কী পরে যাবে? থ্রি পিস সুট?
    ডিঃ আমার কোনো সুট নাই।
  • sahana | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৩:০৭579651
  • স্মইলির বক্তব্য কি আশ্চয্যজনক
    ! আমার ব্যক্তিগত ওভিমত হল, মেয়েদের নাভি, স্তন সন্ধি, কটিদেশ, ইত্যদি দেখে কোন পুরুষের কোন পুরুষাঙ্গের কি দশা হবে তার দায় সেই মেয়েটি নিতে যাবে ক্যনো? যদি এমন মেয়ে হয় যার কছে তার চোখ, নাক, কান, গলা র মতই তার বুক, পাছা, নাভি শর্রীরের অঙ্গমাত্র হয়, এবঙ্গ একই ভাবে পুরুষাঙ্গ পুরুষের অঙ্গমাত্র হয়, ও তার ফলে শরীর সনক্রান্ত কোন ত্যাবু তার না থাকে, সে যা খুশী পোশাক বাছুক তাতে পুরুষের চাপ ভাই পুরুষকেই সামলাতে হবে। ধরা যাক স্মাইলি র স্মাইল ই আমার অন্তর দ্রব করে ফেল্লো, মনে হল একে অমায় পেতে হবে আমি মওকা বুঝে ঝাপিয়ে পড়লাম আপনার উপর।আপানি বাধা দিয়ে কিস্যু করতে পার্লেন না, রেপড হলেন। আপনি নিজের হাসি মুখ নিয়ে লজ্জিত হয়ে স্মইল দেওয়া বন্ধ করে দেবেন তো?
    একটু এভাবেও ভেবে দেখলেও পারেন। ২০০ টাকা দিয়ে কেউ যদি কারো শরীর ভোগ করার জন্য কিনেও থাকেন,সেটা যিনি কিন্ছেন আর যিনি বেচছেন তাদের ব্যাপার। সেখানে ক্রেতা আর বিক্রেতার বিনিময় সম্পর্ক। কেউ কাউকে অসম্মান করার অধিকার পায় কোথ্থেকে?
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৩:২৯579652
  • abused goddess বলে একটা অ্যান্টি ডোমেস্টিক ভায়োলেন্স ক্যাম্পেন ফেবুতে খুব ঘুরছিলো। খুব পপুলার হয়েছে। প্রায় ভাইরাল বলা যায়। প্রচুর ছেলেরাও শেয়ার করছেন।


    এটাকে আচ্ছা করে ঝাড় দিয়েছে এখানে। ভাল করেছে।
    http://www.openthemagazine.com/article/arts-letters/no-more-goddesses-please-bring-in-the-sluts

    বেশ কিছু অবজেকশন তোলা হয়েছে। এই দুটির সাথে বিশেষ করে সহমত।

    '..Put her right up there with Durga and her daughters, worship her, strip her of individuality, sexuality, emotion, agency, power, politics. And if/when she is raped, beaten, silenced—Save her, of course: she is your Sister...

    ...Why is she a goddess and not a slut? Why is she Durga/Saraswati/Laskhmi and not Kali, whose nude monstrosity makes genteel society squeamish at the best of times? If she was a slut/monster, would she be worthy of being saved in society’s terms? And why does she need to be ‘saved’, in that most patriarchal rhetoric?...

    শেষ কথাগুলো ওমনাথের জন্য বিশেষ করে রইলো ঃ)
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৩৩579653
  • মামু, ওটা 'কোত্থাও পরি না' প্রসঙ্গে ছিলো ঃ)
  • SD | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৩৪579655
  • don't remember wearing a "full pant" after 30. Not sure if I even own one.
    এই অভ্যাসটা করিয়েছে ব্রুটো=my first pet। বিকেলের লেকচার শেষ হতে না হতেই ব্রুটোকে নিয়ে নদীর ধারে দশপাক দৌড় কম্পাল্সরি। আই লাভ শর্ট্স। আমার বৌ হাসে, আজকালকার মেয়েরা যে নাইক শর্ট্স পরে, সেটা পরেও আমি ক্লাস নিয়েছি। আই এম মোর এক্টিভ ইন শর্ট্স।

    আপনাদের ম্যাগাজিন আমি দুবার পড়েছি, প্লেনে। একবার এয়ার ইন্ডিয়ায়, একবার আইসল্যান্ড যাবার পথে। এই ম্যাগাজিন নিয়ে আমার মাথায় কিছু business proposition আছে।

    on topic: we need a sexual revolution. Sooner, the better. More later. Love, SD.
  • s | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৪:১৫579656
  • সাহানাকে বিরাট ক।
    কিন্তু স্মাইলি বোধহয় বলতে চেয়েছে, এই কথাটা মন্ত্রীর ছেলে, ধনী ব্যবসাদারের লাডলা ছেলে, মোড়ের পোটু মস্তান বা বস্তির ট্যারা কানাই এরা জানে তো?
  • sch | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৭:১০579657
  • sm আপনার একদম গুলিয়ে গেছে। আমি ড্রেস কোড নিয়ে কিছু বলি নি কিন্তু, সে যেখানে যেরকম খুশি হতেই পারে। সমস্যা হল ফতোয়া নিয়ে। আপনি বললেন কলেজে সালোয়ার পরে আসতে হবে। এবার যেই কেউ টাইট সালোয়ার পরে এল আপনি বললেন না "শালীন" সালোয়ার পরে আসতে হবে - ঢিলে ঢোলা। এইটা প্লেন আন্দ সিম্পল গা জোয়ারী। আপনি ড্রেস কোড দিতেই পারেন, এবার সেটা মেনে যদি কেউ নিজের সুবধে মতো পোষাক পরে তাহলেও আপনার ব্যক্তিগত অসুবিধে হয় - তখন আপনি ফতোয়া দেবেন। আপনার মনে হল আপনাকে সে সিডিউস করার চেষ্টা করছে - অথচ হয়তো মেয়েটি হঠাৎ করে মোটা হয়ে গেছে - তার পক্ষে সমস্ত ওয়ারদ্রোব চেঞ্জ করা মুস্কিল।

    কেউ হল্টার নেক জামা পরে ঝুঁকে কাজ করলে কেউ যদি তার জামার ভেতর দিয়ে দৃষ্টি চালায় - সে একটা peeping Tom. মেয়েটি সিডাকট্রেস না।
    :) কি বোঝাতে চেয়েছন তা ওনার ওই কুনুইবাজি আর আপ্রনের গপ্প থেকেই খুব পরিষ্কার বোঝা গেছে। আরও বেশী এলাবোরেট করলে আরও ছড়াবে
  • san | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৩৬579659
  • স্মাইলি সেটা বলতে চেয়েছেন তো বটেই। কিন্তু খুব একটা ইমপার্শিয়ালি বলেন নি, নিজের মরাল অবস্থানটাও গোপন রাখেন নি। লেখার টোন থেকে সেটা স্পষ্ট।
    শ্চ কে কয়েকটা পোস্টে ক দিয়ে গেলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন