এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৭ অক্টোবর ২০১৩ ২২:০২609062
  • আর আমিও আগেই বলেছি স্রেফ গোল আটকে জেতা যায়না, গোল করতে হয় (যেটা আজকেও করেছে, পেনাল্টিটা মিস না করলে দুটো গোল হত, যা এইরকম বাজে দিনেও ইন্টারেস্টিং ফ্যাক্ট)। এবার ইবে তে জোয়াকিম বলজিত চিডি মোগা এরা যে কেউ গোল করে দিতে পারে। উপরি মেহতাব ডিকা। এইটা দরকার ছিলো। মাঝমাঠ সোনা দিয়ে বাঁধিয়ে কুনো লাভ নেই, কারণ বেসিক স্কিলই সেই পর্যায়ের না, কারুরই না, যদিনা আট নটা করে বিদেশী খেলাতে পারে। যা করার দৌড়োদৌড়ি আর গুঁতোগুঁতি করেই হবে। এই জেজে ইত্যাদিদের তো সাফে দেখলাম, একটা বল রিসিভ করতে পারেনা ঠিকঠাক ডিফেন্স থাকলে। বেটো কেমন সুন্দর নাচিয়ে গেল সারাক্ষণ, যেন মেসি এসেচেন। তো, এই বিপুল পার্থক্য দূর করার মত একসেট মিডফিল্ডার ভারতে নেই।
    ইবের সবথেকে দুব্বল জায়গা কোচিং স্টাফ। মর্গ্যান থাকলে এই টিম নিয়ে ব্যাপক রেজাল্ট দিত।
  • cb | ১৮ অক্টোবর ২০১৩ ০০:২৪609063
  • আজ আফ্রাতে দেখলাম সুয়োকা আর তার বউ খেতে এল। একটু পরে এসে যোগ দিল কাটসুমি আর একটি জাপানি (চিনি না)। একটা পিজা নিয়ে চারজনে খেল। এরা বোধ হয় একটু কম কম খায় :)

    সুয়োকা কি খেলছে না বা অসুস্থ?

    খালি বলছিল শীত করছে, ৪ বার জায়্গা পাল্টালো। বেশ রোগা।
  • রোবু | ১৮ অক্টোবর ২০১৩ ০০:২৮609064
  • একটা চোট লেগেছে।
  • potke | ১৮ অক্টোবর ২০১৩ ০০:৩৩609065
  • আফ্রা বোধহয় এদের ফেভ প্লেস, নবি-মেহতাব-টোলগে দের অনেকবার দেখেছি।
  • + | ১৮ অক্টোবর ২০১৩ ২৩:০৯609066
  • নাহ অন্য গল্পও হতে পারেঃ) আফ্রাতে হয়ত ইউবি কোনো স্পেশাল ছাড় দেয়ঃ(

    সুয়োকা হয়ত ডিসেম্বর থেকে খেলতে পারবে।

    @টিমদা
    আই লীগ কবে কোন টিম শুধু ফরোয়ার্ডের জোরে জিতেছে, ব্যারেটো-স্টিফেন-ইগরের মোবা বাদে?? সেইরকম ফরোয়ার্ড লাইন তো ইবের নেই, তাই না?
  • Tim | ১৯ অক্টোবর ২০১৩ ১৫:৫৮606611
  • না আইডিয়ালি ভালো মাঝমাঠ আর ব্যাপক ফরোয়ার্ড লাইন দরকার। নইলে ঐ প্রথম পাঁচ বড়োজোর।
    এবার ইবের ফরোয়ার্ড লাইন কাগজে কলমে বেশ ভালো। চিডি, মোগা, সুয়োকা, জোয়াকিম। আবার কি চাই? আর বলজিত রোজই পরে নেমে বেশ খেলছে। কোচের কাজটা খুব ক্রুশিয়াল, সেটাই অনেকটা পার্থক্য গড়ে দেয়। পেনটাকে রেখে দিলে ভালো করতো। কিন্তু আবার পেন থেকেও তার আগের দুবছর কিসু হয়নি।
  • Arpan | ১৯ অক্টোবর ২০১৩ ১৯:৫৪606612
  • ভালো মাঝমাঠ হলে এই জিনিস হয়। ঃ)

    Brilliant. Absolutely brilliant one-touch play from Arsenal sees them weave through the Norwich defence. Santi Cazorla, Jack Wilshere and Olivier Giroud are all involved before Giroud flicks one of those lovely little lay-offs he's so good at into the path of Wilshere, and he steers home. He's onside, and that is a great opener.
  • potke | ১৯ অক্টোবর ২০১৩ ২১:৪০606613
  • আর হুইলচেয়ারকে নিজের জায়্গায় খেলালে কি হয় আজকের ম্যাচ তার প্রমাণ।
  • রোবু | ১৯ অক্টোবর ২০১৩ ২২:২১606614
  • কিছু গোল দিয়েছে এটা। মন ভরে গেল। স্টার স্পোর্টস টুতে ছিল। দেখতে পাইনি। হাইলাইটস দেখলাম। যারা যারা দেখতে চায় এটা দেখুক। ফুল স্ক্রিন করে দেখুক।
  • | ১৯ অক্টোবর ২০১৩ ২২:৫৪606615
  • এই ৩-০ এ ই বে র হার সম্পর্কে স্যার অর্পনের বক্তব্য জানতে চাই !!ঃ))
  • Tim | ১৯ অক্টোবর ২০১৩ ২৩:০২606616
  • স্যার বোতিন অন্তত স্কোরলাইনটাও তো নেট দেখে টুকতে পারেন। সবই উটের কুঁজের মত পোস্ট হচ্ছে। আর স্যার, একটু খেটে ও খুঁটে মোবার খেলার স্কোরগুনো দেখে নিয়ে খোঁচা দিতে আসুন।
  • Tim | ১৯ অক্টোবর ২০১৩ ২৩:০৪606617
  • আর্সেনালের গোলটা হেব্বি।
  • | ১৯ অক্টোবর ২০১৩ ২৩:০৮606618
  • যা, অর্পনের আগেই টিম খচে গেল !! ঃ))
  • | ১৯ অক্টোবর ২০১৩ ২৩:০৯606619
  • আহা না হয় ৩-১ ই। অত চটো কেন? ঃ))
  • Tim | ১৯ অক্টোবর ২০১৩ ২৩:১৫606621
  • চটি নাই, বিশেষতঃ মোবার খেলা দেখার পর তো চটার কুনো চান্সই নাই। ;-))
    তোমরা আপাতত নিজের চরকায় তেল দাও, আমাদের খোঁচাটোচা নাহয় মোবা জিতলে দিও। ঃ-)
  • | ১৯ অক্টোবর ২০১৩ ২৩:১৮606622
  • আহা বাঘের শত্রু কে ষাঁড়ে মারলো তাই আর কী!! ঃ)
  • Arpan | ২০ অক্টোবর ২০১৩ ১৪:২২606623
  • এইবার র‌্যামসের গোলটা।

  • potke | ২০ অক্টোবর ২০১৩ ১৪:৪৬606624
  • র‌্যামসেকে কত গাল দিয়েছি আগের বার,অনুতাপ হতিছে।
  • + | ২০ অক্টোবর ২০১৩ ২০:৩৪606625
  • আমরা ইবের ভালো চাই বলে পোস্ট করছি, উত্তর দিতে না হলে দেবেন্নাঃ) মোবার ভালো চেয়ে তো লাভ নেই, দুটো (নাকি তিনটে ) ইবে ফ্যান (অঞ্জন, দেবাশীষ, টুটু??) মিলে আমাদের চাওয়ার কিছু রাখেনি। শুনছি এদের এবার ইবে-রত্ন দেওয়া হবে
  • | ২০ অক্টোবর ২০১৩ ২২:৪৭606626
  • গান্ধী ভুলে গেলে চলবে না এই ইবে যখন ক দিন আগে বিদেশী দলের বিরুদ্ধে দারুন খেলেছিল তখন আমি গুচ্ছ প্রশংসা করেছিলাম ক্লাব স্তরীয় রাজনীতির উর্দ্ধে উঠে..
  • Arpan | ২০ অক্টোবর ২০১৩ ২২:৫৮606627
  • তা ভালো। ঃ)

    কিন্তু কাল যে বাঘের বিচি কাকে নিয়ে চলে গেল! ঃ P
  • | ২০ অক্টোবর ২০১৩ ২৩:০৪606628
  • ছি ছি অর্পন প্রকাশ্য নৈশালোকে অসভ্য কথা কয়েচে। ওকে হালকা করে বকে দেওয়া হোক!! ঃ))
  • ঊমেশ | ২১ অক্টোবর ২০১৩ ০১:৩৯606629
  • যাক আমাদের ইবে হেরে গিয়ে একটা লাভ হলো।
    গুরুতে যে গান্ধী ছাড়া আরো মোবা সাপোর্টার আছে, সেটা প্রায় ভুলতে বসেছিলাম।

    আমরা (ইবে'র দল) চায় মোবারাও নিয়মিত এখানে আসুক।

    ব্রতীন, তার জন্যে আমাদের কি আমাদের মাঝে মাঝে হারতে হবে?
  • ঊমেশ | ২১ অক্টোবর ২০১৩ ০১:৪২606630
  • লাস্ট টাইম ইবে কলকাতা'র মুখ রেখেছিল, এবারে মহামেডান আই-লিগে কলকাতার মুখ রাখলো।
  • + | ২১ অক্টোবর ২০১৩ ১৩:১৪606632
  • শেষ অব্দি কেউ রাখলে হয়, তবে মন বলছে মোবা আগেরকবারের থেকে ভালো করবে

    এটা ইব্রার গোলটা


    আর এটা আরেকটা, ইউটিউবে পেলাম

  • Arpan | ২১ অক্টোবর ২০১৩ ১৩:২৮606633
  • ইব্রার গোলটা অসাধারণ বললেও কম বলা হয়, কিন্তু হিগুইতার শটটা আরো কঠিন ছিল। পুরো শরীর শূন্যে রেখে, বলের দিকে চোখ নেই - অমন একটা শট স্বপ্নেও কেউ কোনদিন কল্পনা করতে পারবে না।

    কেউ যদি এখনো না দেখে থাকেনঃ

  • + | ২১ অক্টোবর ২০১৩ ১৩:৩৪606634
  • হিগুইতার আরো বড় ক্যাপা ছিল যে ও খেয়েও যেতে পারত, তবু করেছে।
  • ঊমেশ | ২১ অক্টোবর ২০১৩ ১৩:৪৩606635
  • কেউ চেলসী'র প্রথম গোলটা নিয়ে কথা বললো না!!!!

    আমার তো মনে হচ্ছিল এতো'র পাছায় লাথি মারি।
    ব্যাঁটা গোল পাচ্ছে না এরকম করে গোল করার চেষ্টা করবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন