এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭২৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৭666901
  • " দু নৌকোয় পা রাখতে গেলেই চ্যুতি ঘটে। কোনভাবেই আগের আন্ডারস্ট্যান্ডিং থেকে সরে সিপুএম শিল্পের জায়গা দিতে পারতোনা সোজা পথে। তাই আঙ্গুল বেঁকাতে গিয়ে ফেঁসে যায়। এতে আলাদা করে জ্যোতি খারাপ-বুদ্ধ ভালোর কিছু দেখিনা। "

    আমার মনে হয় প্র্যাগমাটিসম বলে একটা কথা আছে, যেটা অন্তত রাজনীতি-সমাজনীতিতে তত্ত্বের থেকে অনেক বেশী জরুরি। এই প্র্যাগমাটিসম আআপ নেতাদের আছে, বুদ্ধবাবুরও ছিল। এই প্র্যাগমাটিসম জ্যোতিবাবুর ছিলনা। রাজ্যের অর্থনৈতিক উন্নতির জন্য আর কর্মসংস্থানের জন্য বড়ো-মেজ-ছোট শিল্প দরকার, এটা হলো বাস্তব কথা। আর এই শিল্প গড়তে হলে শিল্পপতিদের ইনভেস্ট করতে হবে এটাও হলো বাস্তব। এই বাস্তবকে স্বীকার করেছিলেন বলেই বুদ্ধবাবু টাকার রং না দেখে শিল্পপতিদের উত্সাহ দিতে চেয়েছিলেন। এই বাস্তব স্বীকার করে বলেই আপ সরকার দিল্লীতে ছোট-মাঝারি শিল্পের জন্য পরিবেশ আইন কিছুটা শিথিল করেছে। আসল কথা হলো ইকনমিক ডেভেলপমেন্ট। বাস্তবসম্মত ভাবে এটা করতে পারলে আপনি যে থিওরিই আওড়ান না কেনো, কিছু আসে যায়্না।
  • aranya | 154.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১৬666902
  • ইকনমিক ডেভেলপমেন্ট, পরিবেশ বাঁচানো, উচ্ছেদ হওয়া মানুষ-দের ঠিকঠাক পুনর্বাসন - এই সবের একটা ব্যালান্স দরকার
  • একক | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১৮666903
  • আপনার বেসিক কমিটমেন্ট এর সঙ্গে ম্যাচ না করলে আসে যায় বৈকি। বামপন্থা ব্যাপারটাই প্রাগ্ম্যাতিক নয়। আপ কিছু কথা বলে ক্ষমতায় এসেছে। ওর পেছনে আগরওয়াল ব্যবসায়ী রা আছে। দিল্লী তে নতুন ডেভেলপমেন্ট কম। মেইন্তেনাস বেশি। বাইরে ছড়াতে গেলেই ওদের ডেভেলপমেন্ট মডেল ক্লিয়ার করতে হবে তখন বামপন্থা -অমুকের অধিকার-তমুকের অধিকার হ্যাজালেই দল ভাঙবে। দেখে নেবেন। আপনি চাষীকে বলবেন তার পুনর্বাসনের অধিকারের কথা, নোনাডাঙ্গার লোকরা নোংরা আবাসনে থাকলে বলবেন অন্যায় আবার শিল্প টাও কোথা জানি কীভাবে হয়ে যাবে এটাকে প্রাগ্ম্যাতিস্ম নয় উদোর পিন্ডি বুধোর ঘাড়ে বলে :) শিল্প "আনা" যায়না, শিল্পপতিরা "উত্সাহ" নয় স্বার্থ দেখে। বুদ্ধ শিল্প "আনবে" এটা এইজন্যেই কোনদিন বিশ্বাসযোগ্য মনে হয়নি। এস এম কৃষ্ণা পারে, ইউইদুরপ্পা ও পারে। ওরা প্রাগম্যাটিক। ওদের কোনো সেন্ট্রাল ইদীয়লোজি নেই। মানুষ ও এক্সপেক্ট করেনা। দ্যাটস প্রাগম্যাতিস্ম। বুদ্ধ আবার কিসের প্রাগমাটিক। পলিটবুরোর কথায় ওঠে-বসে পায়জামার বুকপকেট হওয়ার চেষ্টা শিল্পের হাওয়া তুলে।

    আর এইযে আপনারা বারংবার বলেন "আন্দোলন কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছে "। "হয়েছে" না হতই। পশ্চিমবঙ্গ রাষ্ট্রশাসিত রাজ্য নয়, সমাজশাসিত। সিপুএম তার পার্টি নেটওয়ার্ক দিয়ে সমাজ্শাসনকেই মডেল দেওয়ার চেষ্টা করেছিল মাঝে বামপন্থার ঢপ রেখে। তাই এতো দাদাদের উত্থান। এবং পরে যখন রাষ্ট্র শাসন করতে গেল তখন ছড়িয়ে ফেলল। আপনারা বাকি যে শিল্পোন্নত অঞ্চলের সঙ্গে তুলনা করছেন তারা হয় রাস্ত্রসাশিত নয় এতটাই ডাইগ্রেসড যে প্রাইভেট উদ্যোগের সামনে লোকাল জনতা অসহায়। কারোর ই এই বামপন্থী সমাজ্সাসনের শাঁখের করাত ছিলোনা।
  • dc | 132.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৩৪666904
  • অরন্য - একমত। মুশকিল হলো, পবতে এমন আন্দোলন হয়েছে আর পলিটিকাল ক্ষমতা দখলের জন্য আন্দোলন হয়েছে যে সেই ব্যালেন্স কখনো মেইনটেইন হয়নি। একটা প্রোজেক্টে আশি শতাংস চাষী জমি দিতে সম্মত হয়েছে, তার পরেও বাকি কুড়ি শতাংশকে না বুঝিয়ে তাদেরকে ক্ষেপিয়ে তুলে, তাদের সঙ্গত ইনসিকিউরিটিগুলোকে খুঁচিয়ে তুলে আন্দোলন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সবাই যাতে বেশী ক্ষতিপূরন পায় তা না দেখে, জমি ফেরত দেওয়ার একটা অবাস্তব দাবী তোলা হয়েছে।

    "বামপন্থা ব্যাপারটাই প্রাগ্ম্যাতিক নয়। "

    একক একেবারে আমার মনের কথা বলেছেন। ওটা একেবারে থান ইঁট একটা ঃ-)

    " আপ কিছু কথা বলে ক্ষমতায় এসেছে। ওর পেছনে আগরওয়াল ব্যবসায়ী রা আছে। দিল্লী তে নতুন ডেভেলপমেন্ট কম। মেইন্তেনাস বেশি। বাইরে ছড়াতে গেলেই ওদের ডেভেলপমেন্ট মডেল ক্লিয়ার করতে হবে তখন বামপন্থা -অমুকের অধিকার-তমুকের অধিকার হ্যাজালেই দল ভাঙবে। "

    হতেও পারে, নাও হতে পারে। যদি আপ কখনো ন্যাশনাল গর্মেন্ট ফর্ম করার জায়গায় যায় তখন দেখবেন ওরাও শিল্প তৈরি করার ব্যাপারটায় অগ্রাধিকার দিচ্ছে, পরিবেশ-টরিবেশ ব্যাপারগুলোয় একটু কম ইম্পর্ট্যান্স দিচ্ছে। আসলে সরকার ফর্ম করলে নানান দয়িত্ত্বগুলোও এসে যায়, তখন বাস্তবসম্মতভাবে চলতেই হয়।

    "আর এইযে আপনারা বারংবার বলেন "আন্দোলন কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছে "। "হয়েছে" না হতই। পশ্চিমবঙ্গ রাষ্ট্রশাসিত রাজ্য নয়, সমাজশাসিত। সিপুএম তার পার্টি নেটওয়ার্ক দিয়ে সমাজ্শাসনকেই মডেল দেওয়ার চেষ্টা করেছিল মাঝে বামপন্থার ঢপ রেখে। "

    হতেও পারে, এগুলো তো হাইপোথেটিকাল সিচুয়েশন। বুদ্ধবাবুর জায়গায় অন্য কেউ থাকলে হয়তো আন্দোলন সামলে নিতেও পারতেন। অনেক রাজ্যেই তো আন্দোলন হয়, আবার অনেক সরকার সেসব আন্দোলন সামলেও নেয়। তবে হ্যাঁ বামপন্থা নামক ঢপটা যে পবকে আন্দোলন ছাড়া আর কিছু দেয়নি, এটা ঠিক।
  • aranya | 154.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪০666905
  • 'পার্টি নেটওয়ার্ক দিয়ে সমাজশাসন' - বাম সমর্থকরা হয়ত মানবেন না, তবে এটাই চলত বটে, খুবই সত্য কথা। রাষ্ট্র বা সো কলড আইনের শাসন ছিল মিনিমাল।

    এখন অবস্থা আরও খারাপ
  • dc | 132.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪৪666906
  • হ্যাঁ এটা খুবই ঠিক কথা। পার্টির দাদাদের কি লেভেলের ক্ষমতা ছিল আর কিভাবে সব জায়গায় নাক গলাতো সেটা আমরা সবাই জানি। আর সব কিছুই হতো মহান লেনিনের নামে। আর নাতো চীনের চেয়ারম্যানের নামে। সেই দাদারা এখনও নাক গলিয়ে চলেছে, তবে এখন বোধায় মহান নীল-সাদার নামে।
  • T | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪৯666907
  • ধুর মশাই, নতুন কিছু লিখুন। এসব তো সবাই জানে।
  • sm | 233.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১০:০৯666909
  • সিপিএমের ভোট কমছে কেন তাই বাম-বিরোধীরাই বেশী আছাড়ি-পিছাড়ি খাচ্ছে।
    আমার চিত্ত প্রশান্ত থাকলে আপনার আপত্তি কিসের?
    ----
    স্ববিরোধী উক্তি। বাম বিরোধীরা কেন আছাড়ি-পিছাড়ি খাচ্ছে, প্রশ্ন তুলছেন আর লোকে আপনি কেন প্রশান্ত চিত্ত জিগালে ভুরু কুঁচ কোচ্চেন। রোম সাম্রাজ্য পুড়ে যাওয়া, সম্রাট নিরো বেহালা বাদন ইত্যাদি।।।

    সেটার জন্য আপনাকে একটু পড়াশুনো করতে হবে। আমার কাছে সব হিসেব নেই তবে একটা খবর দিতে পারি। ৭০-এর দশকে স্কুলের মাস্টার আর শিক্ষাকর্মীদের কি মাইনে-পত্তর ছিল আর বামেদের জন্য সেটা বেড়ে কোথায় উঠেছিল সে খবর আপনি রাখেন না বোঝা যাচ্ছে।
    ---
    আবার সত্য ও তথ্য দুটোরই বিকৃতি। টিচার দের বেতন বেড়েছে সেন্ট্রাল গভ এর পে কমিশন বেতন স্কেল বাড়িয়েছে বলে।
    প্রায় সমস্ত রাজ্যেই বেড়েছে। এখনো কেন্দ্রীয় সরকারী টিচারদের তুলনায় পব টিচারদের বেতন যথেষ্ট কম।
    টিচার দের কথায় যখন তুললেন, তখন একটা কথা বলি বাম আমলে গাধার খাটুনি খেতে, সহ শিক্ষকরা স্কুল ও কলেজে ৩-৪ হাজার টাকারও কম মাস মাইনে পেত। আর প্রাইমারি স্কুলের ফুল টিম শিক্ষকরা জবে ঢুকে, কত টাকা মাইনে পায়, সেটা জানালে বাধিত হব।আপনি নিশ্চয় এ নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন।
    --
    বাম আমলে, হলদিয়া ব্যতিরেকে বড় শিল্প হয়েছে উদাহরণ দিন। আপনি একটা জিনিস বার বার গুলিয়ে ফেলছেন, এখানে যাদের কে বদ, নচ্ছার এসব বিশেষণে ভূষিত করছেন,তারা মূলত জোর করে কৃষি জমি কেড়ে নেবার বিরুদ্ধে, আর শিল্পের নাম করে শিল্পপতিদের অকাতরে দান খয়রাতির বিপক্ষে।
  • PT | 213.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১০:০৯666908
  • "বুদ্ধ শিল্প "আনবে" এটা এইজন্যেই কোনদিন বিশ্বাসযোগ্য মনে হয়নি"
    Buddhadeb Bhattacharjee steered West Bengal to 4th position in industrial growth
    http://articles.economictimes.indiatimes.com/2011-05-24/news/29577861_
    1_mses-credit-west-bengal
  • একক | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১১658230
  • নতুন আর কী লিকবো :( আমরা পাপী তাপী লেভি না দেওয়া লোভী মানুষ :(

    শুধু পিটি বাবুরা যখন সিপুএম কে কমিউনালিস্মের বিরোধী বলেন তখন পাপী মন আরও প্রশ্ন তোলে। এই যে মুজাফফর আহমেদের সমসাময়িক ও পরে পার্টিতে শিক্ষিত মুসলিম নেতারা তো উঠে আসছিলেন। হটাত এমন কী স্টান্স চেঞ্জ হলো যাতে মুসলিম শিক্ষিত কমরেড প্রতিনিধি রা কমে দুনিয়ার মাদ্রাসা-ধর্মগুরু রা সেই কমিউনিটির সঙ্গে যোগাযোগের মাধ্যম হয়ে উঠলেন ??

    নালন্দা বিহারের ব্রাহ্মন দের গপ্প বলার সময় পিটি বাবুর এটা মনে থাকেনা যে সিপুএম নেতৃত্ব নিজেই একটা ব্রাহ্মণ্য উত্থান ? যারা একচুয়ালি কমিউনালিস্ম আটকানোর নামে কংগ্রেসী রাস্তায় হেঁটে একটা কমিউনিটি কে রাজনৈতিক নেতৃত্ব শুন্য করে রেখেছে। তবে এসব ও সবাই জানে। অন্যকে খন্চাবার সময় মনে থাকেনা :)
  • PT | 213.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১৫658232
  • নতুন কিছু না লেখার না থাকলেও অন্ততঃ মিথ্যে তথ্য বা বিকৃত ইতিহাসের চর্চা না করাটাই শ্রেয়।
  • একক | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১৫658231
  • পিটি

    ওরকম রিপোর্ট মমতাও বের করেছে :) ইভেন আপনি জানলে খুশি হবেন গত মার্চ কোয়ার্টারে পব র "ইন্দাস্ত্রিয়াল গ্রোথ" কর্ণাটকের চে বেশি ছিল। এটা ঘটনা। মিথ্যে নয়। তো ? ভুটানের জিডিপি ইন্ডিয়ার চে হাই। ভুটান মোর ডেভেলপড কান্ট্রি ? :)) কী যে বলেন। সাস্তেনেব্ল ডেভেলপমেন্ট এক জিনিস আর তলায় পরে থাকা ইকনমির গ্রাফ হটাত একটু বাড়া আরেক।
  • PT | 213.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১৬658233
  • "ওরকম রিপোর্ট মমতাও বের করেছে"
    আমার দেওয়া রিপোর্টটা বুদ্ধের তৈরি করা নয়।
  • সিকি | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১৭658234
  • অতঃপর, যাও সবে নিজ নিজ কাজে। :P
  • Ekak | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১৯658235
  • উইমাআ :)))) নালন্দার কেসে ব্রাহ্মন রা কী আপনার কানে কানে এসে বলে গেসলো কোন ইতিহাস টা সত্যি ? এইসব গলা গম্ভীর করে অন্যের তথ্যকে বিকৃত বলার সিপুএমগিরি হাটান মশাই। যে লেভেলের তথ্য দেবেন সেরকমই উত্তর পাবেন।
  • s | 117.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৯658236
  • নিরূপণ সোমের কি খবর কেউ জানেন? গত বিধানসভা নির্বাচনের পর ভদ্রলোক কেমন হারিয়ে গেলেন।
  • j | 230.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৫১658237
  • হঠাৎ সেরিব্রাল অ্যাটাক হয়ে প্রায় কোমায় চলে গিয়েছিলেন গতবছর

    এখন কিছুটা সুস্থ ও হুইলচেয়ারে
  • যম | 193.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১১:০২658238
  • বিজেপি কাঁচা খেলছে। সারদার চার্জসীটে মুকুল নেই। মুকুলকে দিয়ে কাঁটা তুলতে চাইলে বিজেপির ভোট বাড়বে কিনা সন্দেহ, তবে মমতার ভোট কমবে না এটা নিশ্চিত।
  • de | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১১:০৫658239
  • মুকুল ঝরার আশায় আছি - চতুর্মুখী লড়াই হলে পুরভোট ইন্টারেস্টিং হবে!
  • Ekak | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১১:০৯658241
  • কিছু বিধায়ক কিনতে না পারলে বিজেপির এখনো আশা নাই। কিনে নেবে আশা করি। মুকুল যদি দালালি করতে পারে দেখাই যাক।
  • de | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১২658242
  • তৃণমূলে থেকে মমতার অটোক্রেসিকে চ্যালেঞ্জ করতে পারাটাই অনেক - করতে পারলে হ্যাটস অফ টু মুকুল রায়! মোটেও সোজা কাজ নয়!
  • ন্যাড়া | 172.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৩658243
  • প্রশ্ন-টশ্ন করা পিটিবাবু একদম পছন্দ করেন না। মুখ বুজে শুধু ওনার বচনসুধা পান করে যান। প্রশ্ন পেলে কড়ে আঙুল তুলে জল খেয়ে আসুন। কারণ পিটিবাবু প্রশ্নের জবাব দেন না। নেহাতই "কেন রে নটে মুড়োলি" প্রশ্ন করলে জবাব পাবেন "ছাগলে কেন খায়?" সাবেক পাঠশালার মাস্টারি স্টাইল। কালচারটা বাঁচিয়ে রাখতে হবে তো!
  • - | 109.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪২658244
  • আজকের আবাপ থেকে, "কিন্তু পশ্চিমবঙ্গের ভোটে ভাল ফল করতে গেলে সংগঠন মজবুত করা যে সবচেয়ে বড় প্রয়োজন, সেই বার্তা আজ কৌশলে দিয়ে রেখেছেন মুকুল। তাঁর কথায়, “কাঁচরাপাড়ায় আমার এক শিক্ষক আমাকে বলতেন, পশ্চিমবঙ্গে জয়-পরাজয় ভোটের মাধ্যমে হয় না। বামেদের হারাতে গেলে তাদের মতোই সমান্তরাল একটি সিস্টেম (সংগঠন) গড়ে তুলতে হবে। ২০০৮ সাল থেকে ওই সিস্টেম কাজ করতে শুরু করে। যে কারণে ক্রমাগত সাফল্য এসেছে।” মুকুলের দাবি, উপনির্বাচনের ফল প্রকাশের পর বনগাঁর দায়িত্বে থাকা এক শীর্ষ তৃণমূল নেতা ফোন করে বলেছেন, ‘মুকুল এটা সিস্টেমের জয়।’
    মুকুল ঘনিষ্ঠের মতে, এই মন্তব্যের মধ্য দিয়ে তৃণমূল এবং বিজেপি, দুই শিবিরকেই বার্তা দিতে চেয়েছেন মুকুল। বিজেপি-কে তিনি বলতে চেয়েছেন, সংগঠন না-গড়ে পশ্চিমবঙ্গে তৃণমূলের মোকাবিলা করা যাবে না। এবং এই কাজে তাঁর দক্ষতা প্রশ্নাতীত। ফলে তাঁকে দলে নিলে বিজেপি আখেরে লাভবানই হবে। অন্য দিকে তৃণমূলের প্রতি মুকুলের সাবধানবাণী, নিজে হাতে যে সিস্টেম তিনি গড়ে তুলেছেন, দল থেকে বেরিয়ে গেলে সেই সিস্টেম ভেঙে পড়বে। যদিও এ নিয়ে তাঁর অনুপস্থিতিতে তৃণমূলের সিস্টেম ভেঙে পড়ার সম্ভাবনা প্রকাশ্যে খারিজই করছেন মুকুল। তিনি বলেন, “সিস্টেম কোনও ব্যক্তি বিশেষের উপর নির্ভরশীল নয়। এমন কিছু হাসপাতাল রয়েছে যারা ডাক্তারের নামে চলে। সেই ডাক্তার না থাকলে হাসপাতালের রমরমা শেষ হয়ে যায়। যেমন বি আর সিংহ হাসপাতাল। কিন্তু কিছু হাসপাতাল যারা নিজের নামে চলে তারা টিকে থাকে। যেমন এইমস।” মুকুলের এই মন্তব্য শুনে তাঁর ঘনিষ্ঠ এক নেতার প্রতিক্রিয়া, “তৃণমূল বি আর সিংহ না এইমস, তা কিন্তু মুকুলদা স্পষ্ট করে বলেননি।”
    এইখানে পিটির মত জানতে আগ্রহী। “তৃণমূল বি আর সিংহ না এইমস"?
  • Arpan | 233.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৪658245
  • মুকুলকে নিয়ে বিজেপির ভোট না-ও বাড়তে পারে। শর্ট টার্মে কমেও যেতে পারে। কিন্তু মুকুল যেটা পারে সেটা হল বিজেপির সংগঠন মুকুল একার হাতে বানিয়ে দিতে পারে। বালের রাহুল সিনহা আর তথদধ রায়েদের দিয়ে ওসব হবার নয়।

    এ গেল একটা অপশন। আরেকটা অপশন হল মুকুলকে দিয়ে বিক্ষুব্ধ তৃণমূল গঠন করা ও ভোটে নামিয়ে দেওয়া। তাতে করে তৃণমূলের ভোটব্যাঙ্কে কিছুটা হয়ত ধস নামতে পারে। হবেই কিনা বলা যাচ্ছে না।

    বেসিকালি অ্যানালিটিক্স দিয়ে কিছু হবে না।
  • - | 109.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০১658247
  • কিন্তু এই কোশ্নটা হারালে চলবে না, যেটা উত্তর মুকুল পরিস্কার করে দেননি, “তৃণমূল বি আর সিংহ না এইমস"?
    সকলের মত-ই জানতে পারলে ভালো, বিশেষ করে পিটির বা সিয়েমের।
  • dc | 132.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০১658246
  • বিহারের ভোট গুরুত্ত্বপূর্ণ হবে। বিহারে ভালো ফল করতে পারলে বিজেপি পবতে দ্বিগুন ইত্সাহ নিয়ে ঝাঁপাবে, সাধারন লোকও ভোট দেওয়ার কথা ভাববে।

    আর অ্যানালিটিক্স দিয়ে কিছু হয়না, এটার সাথে পুরো একমত হলাম না। এসব দিয়ে কিছুটা কাজ হয়। যেমন আমার আগের কোম্পানিতে যখন স্যাপ ইম্প্লিমেন্ট হয়েছিল আমি নিজেই বলতাম ওসব স্যাপ-ট্যাপ দিয়ে কিস্যু হয়্না, সেলসের কাজ মাঠেঘাটে ঘোরা, সেই কাজ কি স্যাপ করে দেবে? তারপর আমি নিজেই দেখলাম নানারকম সব রিপোর্ট দেয় আর এক্সেল শিট ধরিয়ে দেয়, তাতে সত্যিই বেশ সুবিধে হয়। আমি যখন আমার এখনকার দোকানে জয়েন করলাম তখন এদের স্যাপ ছিলনা। আমি এমডিকে কনভিন্স করেছিলাম, তারপর এখানেও স্যাপ ইম্প্লিমেন্ট করে। এখন এরাও বলে, আগের থেকে সিস্টেমটা অনেক ইমপ্রুভ করেছে। আসলে ঠিকঠাক রিপোর্ট বানাতে পারাটা জরুরী, বাকি আইটির লোকেরা আরো বলতে পারবে।
  • de | 69.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০২658248
  • তৃণমূল চলে মমতার নামে - সেটা তো কোশ্ন থেকেই পষ্টো!
  • - | 109.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১০658249
  • আচ্ছা, বি আর সিং এক পয়েন। এইমস না।
  • Arpan | 233.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১২658250
  • আমি মোবাইল থেকে পুরো লেখার চাপ নেইনি।

    বেসিকালি সংগঠন না থাকলে অ্যানালিটিক্স দিয়ে কিস্যু হবে না।

    এই ছিল বক্তব্য।
  • Arpan | 233.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১৫658252
  • সে বিজেপিও নমোর নামেই ইদানীং চালাবার চেষ্টা হচ্ছে। ঐ বিআর্সিংই হল!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন