এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯২৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aja | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০২:২১698007
  • রেফারেন্ডাম না হলে বিধানসভার সিদ্ধান্ত।
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০২:২৮698008
  • বিধানসভায় তো বেশিরভাগ লোক কিসের পক্ষে আমরা জানিই। সরকারি পক্ষে। এতো সোজা হলে আর রেফারেন্ডামেরই বা কি দরকার। এর চেয়ে বলে দিলেই হয়, সরকার যা করবে তাইই শিরোধার্য।
  • aja | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০২:৩৩698009
  • আর তো কোন উপায় দেখি না। আছে নাকি আর কোন উপায়?
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০২:৩৬698010
  • হ্যাঁ। বিরোধী দল এবং বিভিন্ন গোষ্ঠীগুলোর সঙ্গে কথা বলা। ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা।

    অথবা আল্লার নামে ছেড়ে দেওয়া। সেটাও একটা উপায় হতে পারে।
  • c | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০২:৩৮698011
  • আরো আছে। গুরু তে আলোচনা করা ও সেখান থেকে সিদ্ধান্তে আসা।:-)))
  • aja | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০২:৪১698012
  • ঐক্যমত্য যে হবে না সে তো আমরা জানিই। তার চেয়ে জমি অধিগ্রহণ হবে না বলে দিলেই হয়।
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০২:৪৫698013
  • ঐকমত্য না হলে তো জমি অধিগ্রহণ হবেই না। এনিয়ে দ্বিমত আছে নাকি? "বেশিরভাগ' লোক না চাইলে যে জোর করে জমি নেওয়া যায়না, সেটাতে আমরা আগেই একমত হয়েছি।

    অল্টারনেভলি সরকার রেফারেন্ডামের ব্যবস্থা করতে পারে। আমার কোনো প্রবলেম নেই।
  • aja | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৩:০৫698014
  • ঐক্যমত্য আর অধিকাংশের মত এক ব্যাপার নাকি? কনসেনশাস আর মেজরিটি ওপিনিয়নে অনেক ফারাক।

    তো রেফারেন্ডাম না হলে ঐ বিধানসভার মতই ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেশন। অ্যাপ্রক্সিমেশন ভুল হলে পরের ইলেকশনে বুদ্ধ ঝাড় খাবে, বেশ হবে।
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৩:০৮698015
  • উঁহু। অ্যাপ্রক্সিমেশনে ভুল হলে লোকে রক্তারক্তি নন্দীগ্রাম করবে। রাস্তা জ্যাম করে সিঙ্গুর করবে। বেশ কিছু লোকের জীবন টীবন যাবে। আমরা চাড্ডি ভাট দেব। এইসব হবে।

    তেমন কি আর। সামান্য অ্যাপ্রক্সিমেশনে ভুল।
  • arjo | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৩:১৪696290
  • তোমরা যে আলোচনা করছ তাতে যাদের জমি তাদেরও একটু নলেজে রেখো। নইলে আমে দুধে এক হয়ে যাবার পর তারা আঁটি কোথায় যায়?

    গায়ের জোর খাটিয়ে হবে না। এটাই বলার। জনস্বার্থ দেখতে হলে জনগণকে বোঝাতে হবে যে সত্যিই ভালো চাওয়া হচ্ছে। ভয় বা আইন দেখিয়ে হবে না। এটা যত তাড়াতাড়ি বোঝা যায় ততই ভালো।
  • aja | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৩:১৫696291
  • লোকে রক্তারক্তি করলে করবে। আমি তার কি করব? রক্তারক্তি বেশী লোকের অসহ্য হলে তারা পাল্টা পেটাবে।

    এখন সে রেফারেন্ডাম নিয়ে জমি নেবার সিদ্ধান্ত হলেই লোকে প্যাঁদাপেদি করবে না এমন গ্যারান্টি কে দিচ্ছে? ও সব মমতার (আর সঙ্গী দু-চারটি কর্মীহীন দলের নেতাদের) পপুলারিটির চক্কর।
  • aja | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৩:১৮696292
  • যাদের জমি তাদের পুনর্বাসন আর ক্ষতিপূরণ নিয়ে কথা আছে। সম্মতি ছাড়া জমি নেওয়া যাবেনা, সে নিয়ে কথা নেই।
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৩:৩১696293
  • তাহলে তো ঠিকই আছে। লোকে রক্তারক্তো করার হলে করবে। মমতা পপুলারিটি বাড়াতে হলে বাড়াবে। তাতে শিল্প না হলে হবেনা। টাটা গেলে যাবে। সবই সামান্য অ্যাপ্রক্সিমেশনের গোলমাল। প্রবলেম টা কি? :)
  • aja | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৩:৩৫696294
  • এখন এতে যাদের অসুবিধা হবে তাদের ক'টি অপশন আছে।

    ১। মমতাকে ভোট দেওয়া, যাতে মমতার গন্ডগোলের ইনসেনটিভ কমে।
    ২। মমতাকে পেটাতে সরকারকে উৎসাহ দেওয়া।
    ৩। নিজেরা তৃনমূলকে পেটানো।
    ৮। সহ্য করা।

    দেখা যাক কোনটা হয়।
  • aja | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৩:৩৬696295
  • অ্যাপ্রক্সিমেশন না হয়ে রেফারেন্ডাম হলেই যে এই সব রক্তারক্তি ইত্যাদি হবে না, তার গ্যারান্টি কে দেবে?
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৩:৪৫696296
  • সেই জন্যই তো আমি ঐকমত্যের পক্ষে।
  • aja | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৪:০৫696297
  • আম্মো ঐক্যমত্যের পক্ষে। কথা হল সেটা প্রায় সবসময়েই ইমপ্র্যাকটিকাল।

    মমতার ঐক্যমত্যে আসার কোন ইনসেনটিভ নেই যে।

    আজ ঘর যাই। সোমবার আবার টই-ভাট হবে।
  • Arijit | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৯:১৯696298
  • অক্ষ বললো কৃষি-জমি-ভূমি ইত্যাদি সংগঠনটার কনট্রোল মমতার দল নিয়ে নিলো - প্রশ্ন হল এই তথাকথিত আন্দোলনকারীদের কোনও সদিচ্ছা থাকলে মমতা এϾট্র পেলো কি করে? সাফ কথাটা বলাই কি ভালো নয় - যে - আদর্শ ইত্যাদি ভাটগুলো জাস্ট ওয়েবসাইটের জন্যে?

    যাই হোক - ওই M Whatever-টা আপাতত: অন্য কাজে লাগছে - ডেনিস ওয়াইজ আর ডেরেক ল্যামবিয়াসের জন্যে। কাজেই ওসব নিয়ে ভেবে পেট খারাপ না করাই ভালো।
  • Arijit | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৯:২৯696299
  • আরেকটা কথাও বলার ছিলো - টাটার কারখানাটা হোক এটা এখন তৃণমূলের ভিতরের লোকজন এবং তাদের সঙ্গী ওই অণুদলগুলোও চায়। মুখে অনেককিছু বললেও। কেন, সেটা যারা রাজনীতি বোঝে তাদের বলে দেওয়ার দরকার নেই।
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৫০696301
  • গতবার যখন সিঙ্গুরে গেলাম বছর দেড়েক আগে, রবীনবাবু তখনও চাইতেন। ঘনিষ্ঠ লোকেদের বলেছিলেন। :)
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৫৩696302
  • অজদাকে।

    মমতা এখন হেবি বাটাম খাচ্ছে তো। সম্মান টম্মান দিলে ঐকমত্যে আসার হেবি চান্স। ঐটাই ইনসেন্টিভ।

    সিপিএমেরও কোনো ইনসেন্টিভ ছিলনা। বহু বাটাম খাইবার পরে তবেই তাঁরা আলোচনার সদিচ্ছা প্রকাশ করেছেন।
  • Arijit | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:০৬696303
  • মমতা যে বাটাম খাচ্ছেন সেই প্রোপোরশনে বাটাম তাঁর পার্টনারদেরও খাওয়া উচিত। হয়তো বেশিই খাওয়া উচিত।
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:২২696304
  • অ্যাকচুয়ালি মমতার সঙ্গে কথা না বলার পিছনে, অজদা স্বীকার করুক না করুক, একটা এলিটিস্ট নোশন কাজ করে। এক মহিলা, যার একে তো মাথার ঠিক নেই, কাজের লোকেদের মতো বাংলা বলে, ইংরিজিতে লবডঙ্কা, এর সঙ্গে কি ভদ্রলোকে কথা বলে? এইরকম একটা মনোভাব আছে। এইটা ঠিক সমর্থনযোগ্য না।
  • Arijit | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৭696305
  • এক নম্বর হল মমতার সাথে কথা বলবোই বা কেন? মমতা কে? কথা বলা উচিত সরাসরি চাষীদের সাথে।

    দুই - এই ইংরিজীতে লবডংকা ইত্যাদি নয়, আসল হল আপাদমস্তক উন্মাদের সাথে কেউ কথা বলতে চায় না। কাল রঙ্গন যেটা লিখেছে সেটাও ফ্যাক্ট - মমতা কেন কথা বলতে চায় না।
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৫696306
  • এক। চাষীদেরকে কে বাদ দিতে বলেছে? নিশ্চয়ই বলা উচিত। কিন্তু মমতা কে মানে? মমতা বঙ্গে ৩৫%-৪০% মতো ভোট পায়। ইয়ার্কি নাকি?

    দুই। তাহলে তো মায়াবতীর সঙ্গেও বলা উচিত নয় কথা। বা লালুপ্রসাদ যাদব। বা জয়ললিতা। আর কথা না বলার গোঁসাটা মমতার মনে হয় সিঙ্গুর এপিসোডের পর থেকে শুরু হয়েছে। সেই সময়ে বুদ্ধবাবু ২৩৫-৩০ এর মোডে ছিলেন। আলোচনা চাননি। চ্যাংদোলা করে সিঙ্গুরের বিডিও অফিস থেকে বার করে এনেছেন। ঐভাবে ট্রিট করার পর, এখন বুদ্ধবাবু আলোচনা করতে চান। চাইলেই রাজি হয়ে যাবে নাকি? একি মামার বাড়ি?
  • Blank | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৯696307
  • মমতা তার আগেও কখনো কোথাও আলোচনায় বসেছে কি?
  • Arijit | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫২696308
  • রঙ্গনের Date:04 Sep 2008 -- 07:30 PM আর Date:04 Sep 2008 -- 08:11 PM-র পোস্ট দেখ। কথা বলবো না এটা সিঙ্গুর এপিসোডের পরে নয়।

    দুই - মমতা ভোট পেলেও যেখানে খুশি গিয়ে গা-জোয়ারি করতে পারেন না যে আমার সাথে কথা বলতে হবে। খবরের কাগজের বিভিন্ন রিপোর্ট পড়ে আদৌ মনে হয় না সিঙ্গুরের লোকজন মমতার সাথে। ধর্নামঞ্চে যারা আছে তারা কেউই ওখানকার নয় - এই নিয়ে TOI থেকে শুরু করে অনেকেই লিখেছে।

    মহিলা ইদানিং এমন সিচুয়েশনে পৌঁছেছেন যে মোহনবাগানের কোচ কে হবে সেটা নিয়েও ওঁর সাথে কথা বলতে হবে এরকম দাবি করে বসবেন যে কোনদিন। তখন কি মমতা ৪০% ভোট পায় বলে ওই দাবিও মানতে হবে?
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫৩696309
  • তার আগে তেমন ক্যাচাল হল কোথায়। এই যে রেলের জমির অধিগ্রহণ করে দিয়েছিল সরকার, মানে সাহায্য করেছিল, তখন নিশ্চয়ই মিটিং ফিটিং হয়েছিল।

    তো সে মরুগ্গে কথা হচ্ছে ৩৫-৪০% লোক দ্বিমত পোষণ করলে কোনো বড়ো প্রজেক্টই হয়না। এই বাণীটুকু দিয়ে আমি ঘুমোতে গেলাম। মমতাকে আলোচনায় কিকরে বসাবে সে তোমরা ঠিক করো। :)
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫৫696310
  • রঙ্গনের পোস্ট কাল দেখব। একটাই কথা বলি। মোহনবাগান কোচ কে হবেন সে নিয়ে মমতা এখনও দাবী পেশ করেননি। কিন্তু সিএবি প্রেসিডেন্ট কে হবেন এই নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী অলরেডি দাবী জানিয়ে ফেলেছেন। সে জন্য কি তাহলে মুখ্যমন্ত্রীকে বাদ দিতে হবে আলোচনা থেকে?

    না: আর না। বাকি কথা কাল।
  • Arijit | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫৭696312
  • সিএবি প্রেসিডেন্ট নিয়ে আলোচনায় অবভিয়াসলি বুদ্ধবাবুর কোনও জায়গা নেই। বরং কেউ আলোচনায় ডাকলে পাঁঠামি করবে।

    আমার মনে হয় না আজকের মিটিনে আদৌ কিছু হবে। কারখানা আর মমতার মুখ - দুটো একসাথে রাখা মুশকিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন