এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৯ এপ্রিল ২০১৬ ১২:২০703305
  • তবে যে বলল এবারে নাকি ভোটে খুনখারাপি হচ্ছে না।
  • PT | ১৯ এপ্রিল ২০১৬ ১২:৪৭703307
  • "গোটা বাঙালি জাতিকেই কি পিটিদা দুর্বৃত্ত বলে দাগলেন?"

    না।
    মূলস্রোতের রাজনৈতিক দলের কথা বলেছি। আর অস্ত্রের সামনে সাধারণ মানুষ অসহায়।
    কিন্তু পেটের টানে মানুষ আরো অসহায়। এই রবিবারে নতুনহাট-গড়িয়ার অটোচালকের সঙ্গে গপ্প হচ্ছিল। সে জানাল যে "ওরা" বলেছে সঙ্গে না থাকলে অটো বসিয়ে দেবে......
  • SC | ১৯ এপ্রিল ২০১৬ ১২:৪৭703306
  • গুরুর ভোট আলাপের টেম্পারেচার দেখে আমার তো মনে হচ্ছে না তিনোদের বিশেষ ডেঞ্জার আছে।
    পরিবর্তন এর জন্য যেভাবে তেড়ে ফুঁড়ে নামতে হয়, এখানে সিপিএম কংগ্রেস কাউকেই সেভাবে দেখছি না।
    অথচ তৃনমূল দলটা পুরো exposed। কোনো সন্দেহই থাকতে পারে না ওদের দিসহ্নেস্তী নিয়ে। দুর্ভাগ্যের বিষয় জোট সেভাবে কোনো
    মুখ্যমন্ত্রীর মুখ সামনে আনতে পারল না। মহম্মদ সেলিম আর অধীর চৌধরী এই দুজনকেই আনা যেত। তাহলে গেম টা অন্যরকম হত।
    এইরকম ম্যারমেরে ভোট করে বাংলার রাজনীতিতে রুটি পাল্টানো যায় না।
    আর আবাপ গোষ্ঠী মোটামুটি বিজেপি কিনে ফেলেছে সেই মোদী জয়ের পর থেকে। ওরা তিনো দের একটু weak করার চেষ্টা করছে, যাতে মোদী কিছুটা upper হ্যান্ড পায়।
  • কল্লোল | ১৯ এপ্রিল ২০১৬ ১২:৪৯703308
  • পিটি। "এই জায়্গাতেই আমার প্রশ্নঃ নকশালদের হিংসাকে অন্ধ্রের কোন মেইনস্ট্রীম রাজনৈতিক দল ভোটে জেতার জন্যে ব্যবহার করেছিল কি?"

    না, হয়নি। কিন্তু আমার প্রশ্ন - কেন হয়নি?

    অন্ধ্রে কংশাল হলো না কেন? পঞ্জাবে কংখালি হলো না কেন? অন্দ্র বা পাঞ্জাবের কং কি পব'র কংএর চেয়ে ভালো?
  • SC | ১৯ এপ্রিল ২০১৬ ১২:৫০703309
  • পি টি দা, দেখলাম আপনাদের জোটের নেতা রাহুল গান্ধী বক্তৃতা করছেন। :(
    ওকে এনে আরো কিছু ভোট খোয়াবেন না প্লিজ। উনি যেখানেই যান, যেটা ম্যাচ হারিয়ে দেওয়ার রেকর্ড আছে, আজহার এর মত।
    ওকে ডাকার দুর্মতি কেন হলো?
  • SC | ১৯ এপ্রিল ২০১৬ ১২:৫৪703310
  • "সে জানাল যে "ওরা" বলেছে সঙ্গে না থাকলে অটো বসিয়ে দেবে......"
    জানতে ইচ্ছে করে, বাই এনি চান্স, আপনি কি এইধরনের আলাপ গুলো ২০১১ র আগেও করতেন?
    নিশ্চয় তখন আপনি অন্যরকম শুনতেন। "বিপ্লবে বিশ্বাস করি বলে দলটা করি, আর যে দলই করি না কেন, এর সাথে আমার অটো চালানোর কোনো সম্পর্ক নেই।"
    শুনেছিলাম পরিবর্তনের পরের দিনই কলকাতার অনেক গুলো অটো ইউনিয়ন এক রাতেই ঝান্ডার রং পাল্টে ফেলেছিল।
    তা এই যারা পাল্টে ফেলল, এরা কেন পাল্টালো, আর পরিবর্তনের আগেই বা এদের সবার ঝান্ডার এক রং ছিল কেন?
  • করঞ্জাক্ষ | ১৯ এপ্রিল ২০১৬ ১৩:১০703311
  • তাহলে কি পিটিদা বলছেন, দুর্বৃত্তদমনে বামফ্রন্টের রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল? আমি অবশ্য শুরুতেই আমার অভিজ্ঞতার কথা লিখেছি। স্মরণে রাখা ভাল, তেমন বিশাল কিছু জনসমর্থন বামেদের ছিলনা। অর্থাৎ ৫০% র কাছাকাছি মানুষ উল্টোদিকেও ছিল। তাই বরুণ বিশ্বাসের উল্টোদিকেও প্রতিরোধী জমায়েত গড়ে ওঠে। কার নেতৃত্বে খেয়াল করাবার প্রয়োজন দেখছিনা। একথা বলা একটাই কারণে, আটআনা পকেটে নিয়ে একটাকার বড়োলোকি দেখানো যায় না। যদিও অনেকেই শিশুর মত প্রত্যাশা করেন কেন দেখামো হয়নি।
  • S | ১৯ এপ্রিল ২০১৬ ১৩:১৮703312
  • এইসব চাপ দেওয়ার ব্যাপার আগেও ছিলো। পার্টির সাথে না থাকলে চাপ আছে ইত্যাদি। কিন্তু পরের দিকে অনেক অটোচালকদেরই দেখতাম অটোতে তিনোছাপ লাগিয়ে চালাতো। একটা ব্যাপার অবশ্যি আগেও ছিলো - আপনি পার্টির সাথে থাকলে পার্টিও আপনাকে দেখবে, যেকারণে অটোয়ালাদের রোয়াব খুব বেশি ছিলো। এখন মনে হয় সেটা হয়েছে - তিনোদের সাথে থাকলে তবেই চালাতে পারবে।
  • PM | ১৯ এপ্রিল ২০১৬ ১৩:২২703313
  • বামনগাছিঃ সৌরভ চৌধুরী হত্যা-মামলায় ৮ জনের ফাঁসির সাজা আদালতের

    http://abpananda.abplive.in/state/bamangachhi-8-get-death-sentence-in-sourav-chowdhury-murder-case-201081

    ছেলেগুলো যা করেছে তা ক্ষমার অযোগ্য কিন্তু যারা ওদের মনের মধ্যে ঢুকিয়েছে যে যাই করো, কোনো সমস্যা নেই--- অমরা ম্যানেজ করে নেবো---- তাদের ও কি ক্ষমা করা যায়? প্রশাসন যদি একটু ফোঁস করার মতো যায়গায়-ও থাকতো---- তাহলে হয়্তো এর এরকম অপরাধ করার আগে ওরা দুবার ভাবতো---- এতোগুলো প্রান নষ্ট হতো না
  • PT | ১৯ এপ্রিল ২০১৬ ১৩:৫৪700902
  • এই দুই জমানার তুলনা টানাটা এখন একটা অর্থহীন পর্যায়ে যাচ্ছে। ২০১১-র ভোট অন্যান্য পাঁচবছুরী ভোটের চাইতে আলাদা ছিল-এটা আগেও বহুবার লিখেছি। যেখানে একটি রাজনৈতিক দল নাগরিক সমাজের সমর্থনে সবকিছু বদলে দেওয়ার আশ্বাস দিয়ে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিল।

    ২০১৬-তে তারাই শাসক। আর ঘটনাক্রম থেকে পরিষ্কার যে চোর-ডাকাত-লুঠেরা-ধর্ষক মোটামুটি জাঁকিয়ে বসেছে গত ৫ বছরে। শিক্ষাক্ষেত্র-পুলিশ দলদাসে ছেয়ে গিয়েছে। তাহলে তারা কি উপকারে লাগল?

    আবার অটোচালককে কোট করিঃ "সে আমলেও টাকা নিত। কিন্তু অল্প-স্বল্প। আর এই রকম দাদাগিরি ছিলনা। কিন্তু তোদের পক্ষে যে কারণে ভোট দিলাম তার পরে তোরা তাদের পানা হবি কেন?"

    আমার ধারণা "আপনি পার্টির সাথে থাকলে পার্টিও আপনাকে দেখবে" ব্যাপারটা আমূল বদলেছে। এখন আর দেখাদেখির কিছু নেই, তাত্বিকতাও কিছু নেই। শুধু লুঠে নিয়ে টাকা বানানোর ব্যাপার-যত তাড়াতাড়ি পারা যায়। তাতে ভয় আর ভিক্ষার মিশ্রণকে কাজে লাগানো হচ্ছে। বোধহয় সে কারণে তিনোদের নিজেদের মধ্যের মারামারি একটা অন্য মাত্রা নিয়েছে।

    SC
    আপনি কোন জোটের সঙ্গে আছেন?
  • PM | ১৯ এপ্রিল ২০১৬ ১৪:৩২700903
  • নোটা নিয়ে পুরন্দর ভাটের বক্তব্য (ওনার ফেসবুক পোস্ট থেকে) ----

    "আমি জানি, যারা ভোট শুরুর সময় নোটার কথা বলে শুরু করেছিল তারা ভোট যতই এগোবে ততই তৃণমূলের দিকে সরবে। এত ঘুরিয়ে নাক ধরা কেন বাপু? সোজা বলে দিলেই হয় তৃণমূলকে ভোট দিন। এর চেয়ে আমার পাড়ার বাপিদা অনেক বেশি সৎ, সিন্ডিকেট করে রোজগার করছেন বলে তৃণমূলকে সমর্থন করেন, যদিও তিনিও এবার ধন্দে। "

    (বিনা মন্তব্যে) ঃ)
  • :) | ১৯ এপ্রিল ২০১৬ ১৫:৩০700904
  • আমরা ঠিক সেগুলোই বিশ্বাস করি, যেগুলো বিশ্বাস করলে আমরা স্বস্তি পাই/ কমফর্ট জোনে থাকি/কনভিনিয়েন্ট লাগে।
  • শোনা কথার কথা | ১৯ এপ্রিল ২০১৬ ১৫:৩৩700905
  • বলছেন নিশ্চয়।
  • কল্লোল | ১৯ এপ্রিল ২০১৬ ১৬:২৭700906
  • কিন্তু আমি তো এখনো নোটাতেই আছি।
    আসলে এটাই সমস্যা।
    পিএম, তোমরা বিশ্বাস করতে ভালোবাসো যে তোমার পক্ষে নয় সে তোমার শত্রু। তাই কেউ তোমার ও তোমার শত্রুর বিপক্ষে একই সাথে থাকতে পারে এটা মেনে নিতে পারো না। এটাই বুশ সিনড্রম।
    কারন তোমরা মনে করো একা তোমরাই দেশের ও দশের ভালো করবে এবং অন্য কেউ তা করবে না।
    এই মাত্র কয়েকদিন আগে বড় এস পবতে অর্থহীন হিংসার এটাই বড় কারন হিসাবে বললেন। এটাই।
    পিএম, অমি কি তোমার শত্রু? তুমি কি তা বিশ্বাস করো? দ্বিমত থাকুক, বহুমত থাকুক, অন্য মতকে বিরোধীতা করো, তার প্রতি শ্রদ্ধা রেখে।
  • PM | ১৯ এপ্রিল ২০১৬ ১৬:৩৭700907
  • একদম মনে করি না কল্লোলদা ঃ)। বরং আপনার কথায় গুরুত্ব দি বলে তর্ক করি।

    কিন্তু ২০১১ তে "যে আসে আসুক" তত্ত্ব আর ২০১৬ তে যখন তিনো বেকায়দায় হাজারো দুর্নীতির জন্য আর মোরে মোরে মনুষ আক্রান্ত তখন সাবধানে "নোটা তত্ত্ব" পেশ করা বেশ বেমানান লাগে। সেটা বলতে অসুবিধা কি ?

    আর আগের পোস্টটা আমার বক্তব্য নয় সম্পুর্নতঃ ---- কোট করেছি মাত্র ঃ)
  • মনে ধরেছে বলেই | ১৯ এপ্রিল ২০১৬ ১৭:০৪700908
  • কোট করেছেন। বিশ্বাস করেছেন বলেই কোট করেছেন। তাই নয় কি?

    আপনার বেমানান লাগতে পারে, হাজারবার এক্সপ্লেন করার পরেও, আমার বেমানান লাগে না, কারণ প্রথম এক্সপ্ল্যানেশন পাবার আগে থেকেই আমার বক্তব্যটা বেমানান লাগে নি।
  • PM | ১৯ এপ্রিল ২০১৬ ১৭:১৭700910
  • ১০০% একমত হলে নিজেই ঐ মতামত দিতাম। ৭৫ % একমত বলেই কোট করেছি দাদা ঃ)। আমার নিজের মতামত আমি আগের পোস্টে বলেছি কল্লোলদাকে --- কাউকে কোট না করেই ঃ)
  • প্রলয়নাথ গুন্ডাস্বামী | ১৯ এপ্রিল ২০১৬ ১৭:১৭700909
  • মুকুল নাকি বলেছে - "ভিডিওতে যাদের ছবি দেখছেন টাকা নিচ্ছে বলে তারা কেউ নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে এক পয়সাও নেয়নি।"
  • কল্লোল | ১৯ এপ্রিল ২০১৬ ১৭:২৮700911
  • পিএম। কারন, আমি মনে করি বাম-কং জোট বা শুধু বামও যদি ক্ষমতায় আসে ঠিক পরের দিনই অটো থেকে সিন্ডিকেট, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরিচালন কমিটি থেকে পুলিশ সব সব সব্বাই বাম হয়ে যাবে এবং সেটা স্বাভাবিক বলে মেনে নেওয়াও হবে।
    তাই নোটা। বলবে, নোটা সত্ত্বেও একটা তো সরকার হবেই। হোক। মানুষের অনাস্থা বাড়ুক এই ব্যবস্থার প্রতি।
    এটা আমার দার্শনিক অবস্থান।
    আগেরবার এই অবস্থান ছিলো না কেন? ৩৪ বছরের জগদ্দল হঠানো জরুরী ছিলো।
    এরা যদি আরও ৫/১০ বছর এই করে থেকে যায়, তখন আবার জগদ্দল হঠাতে সরকার গড়ার সম্ভবনা আছে এমন কাউকে ভোট দিতে হবে। সে যেই হোক বাম বা বিজেপি। এবং পরদিন থেকে তাদের বিরুদ্ধেও লড়তে হবে।
  • PT | ১৯ এপ্রিল ২০১৬ ১৭:৩১700913
  • "তোমরা মনে করো একা তোমরাই দেশের ও দশের ভালো করবে এবং অন্য কেউ তা করবে না।"

    এতদ্বারা তাহলে কি ধরে নেওয়া হচ্ছে যে বিজেপি-ও দেশের ভাল করবে?

    কিন্তু নোটা দিয়ে দেশের কিভাবে ভাল হবে? মানে যেহেতু সবাই না-পসন্দের বলে নোটায় ছাপ-তাহলে বেলাশেষে রাজ্যটা চালাবে কে?
    অথবা এটাই স্থির বিশ্বাস যে বেশীর ভাগ লোকই কারো পক্ষে ভোট দিয়ে লাল/নীল বাড়িতে মন্ত্রী পাঠাবে আর সেই সব মন্ত্রীরা নোটাধারীদের-ও দেখভাল করবে?
  • T | ১৯ এপ্রিল ২০১৬ ১৭:৩৫700914
  • আহা হা, ৫-১০ ক্যানো। একপক্ষ চৌত্রিশ পেলে অন্যদেরকেও সমান সুযোগ দেওয়া উচিত। চৌত্রিশ বছর অন্তর অন্তর না হয় কাউকে ভোট দেবেন। বাদবাকী সময়ে নোটা। :)
  • করঞ্জাক্ষ | ১৯ এপ্রিল ২০১৬ ১৭:৩৬700915
  • বামেরা ক্ষমতায় এলে প্রাইমারি স্কুলে চাকরিতে ঘুষ লাগবেনা। কে বাম হবে না হবে তা নিয়ে আমার মাথা ব্যথা নাই।
  • d | ১৯ এপ্রিল ২০১৬ ১৭:৩৯700916
  • নোটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বারবার নির্বাচন করার পয়সা কোত্থেকে আসবে? আর যদি আসেও সেটা তো ভয়ানক রকম অপচয়। একটা সিতে যদি কেষ্ট আর মজিদ মাস্টার দাঁড়ায় তাহলে সেই পার্টিকুলার সিতে নোটা প্রোমোট করা যায় তাও। কিন্তু মাস স্কেলে নোটা অতীব ভুলভাল লাগে।
  • d | ১৯ এপ্রিল ২০১৬ ১৭:৪১700917
  • *সিটে
  • করঞ্জাক্ষ | ১৯ এপ্রিল ২০১৬ ১৭:৪৮700918
  • কল্লোলদা নোটায় দিতে বলেন, আমরা জ্বালাই বলে। ওনার সব বাবুকেই সমান মনে হয় বা এদের ডিফারেনশিয়েট করার পিছনে সময় আর শক্তি খরচ করতে ভাল লাগেনা।
  • PM | ১৯ এপ্রিল ২০১৬ ১৭:৫৬700919
  • কল্লোলদা, ঐ অবস্থানেই আমার আপত্তি---- সমালোচনাও জারী থাকবে। চাটু থেকে উনুনে পড়া গেছে। পরিস্থিতি কতোটা ডিটোরিয়েট করেছে এখানে না থাকলে ধারনাই করতে পারবেন না।
  • dc | ১৯ এপ্রিল ২০১৬ ১৮:২৬700920
  • "বামেরা ক্ষমতায় এলে প্রাইমারি স্কুলে চাকরিতে ঘুষ লাগবেনা"

    মেরেছে, এরকম স্বপ্ন দেখার কি মানে? আগে যখন বামেরা ক্ষমতায় ছিল তখন তো প্রাইমারি স্কুলে চাকরিতে ঘুষ দিয়ে টিচার হতে দেখেছি, তা এবার ক্ষমতায় এলে সেরকম হবেনা? তা ভালো।
  • কল্লোল | ১৯ এপ্রিল ২০১৬ ১৯:৩৭700921
  • পিটি।
    আমি মনে করি না।
    "তোমরা মনে করো একা তোমরাই দেশের ও দশের ভালো করবে এবং অন্য কেউ তা করবে না।"
    এই তোমরাটি হল বাম, কং, বিজেপি, তৃণ হগ্গলে।

    "কিন্তু নোটা দিয়ে দেশের কিভাবে ভাল হবে? মানে যেহেতু সবাই না-পসন্দের বলে নোটায় ছাপ-তাহলে বেলাশেষে রাজ্যটা চালাবে কে?
    অথবা এটাই স্থির বিশ্বাস যে বেশীর ভাগ লোকই কারো পক্ষে ভোট দিয়ে লাল/নীল বাড়িতে মন্ত্রী পাঠাবে আর সেই সব মন্ত্রীরা নোটাধারীদের-ও দেখভাল করবে?"

    এই মোজার শাসন চিরকাল চলবে না। লোকে মোহমুক্ত হবে ও অন্য কোন ব্যবস্থা চালু হবে।
  • করঞ্জাক্ষ | ১৯ এপ্রিল ২০১৬ ১৯:৪১700922
  • আমি দেখিনি। ওটা আমার বাস্তব। আর দ্বিতীয়তঃ আমরা এখন জানি ঘুষ খেলে সম্পত্তি কিহারে বাড়ে। কিরকম ভিডিও দেখা যায়। গত টেটের পরে টিভি চ্যানেলেই আমরা শুনেছি যে কেবলমাত্র কারাই চাকরি পাবে ইত্যাদি। তাই বামআমলে ঘুষের গল্প লোকে কিছুটা নর্মালাইজ করবে আরকি।

    বুঝতেই পারছেন বিকল্প সম্পর্কে লোকের খানিক ধারণা হয়েছে।
  • dc | ১৯ এপ্রিল ২০১৬ ১৯:৪৬700924
  • বাম আমলে ঘুষ দেওয়া আমি দেখেছি, তাই ওটা আবার আমার বাস্তব। তবে হ্যাঁ আমি ২০১১ তেও চেয়েছিলাম বামেরা ক্ষমতায় থাকুক, আর এবারও চাইবো বামেরা ক্ষমতায় আসুক। কারন ২০০৬ এর পর থেকে বামেরা পবতে শিল্প গড়ে তুলতে আগ্রহী হয়েছিল, আর মমতার আমলে শিল্প শ্রিংক করছে সে তো আরবিআই ডেটাতেই দেখলাম। তাই বামেরা ক্ষমতায় এলে আবার যদি পবতে বড়ো প্রোজেক্ট আনতে পারে তো বামেদেরই ভোট দেব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন