এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৬২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | ১০ নভেম্বর ২০১৬ ১৭:২৪716226
  • পিটি। সিপিএমের ফয়দা।
    ১) তিনো-সিপিএম আঁতাত। এটা হলে সিপিএম ক্ষমতায় থাকাকালীন নানান ঘাপলা তিনোরা চেপে যাবে। এখন প্রশ্ন সিপিএম ক্ষমতায় থাকাকালীন ঘাপলা করেছিলো কি না?
    তার উত্তর পিটি আগেই দিয়ে দিয়েছে -
    Name: PT IP Address : 213.110.242.4 (*) Date:02 Nov 2016 -- 11:01 PM
    কিন্তু যেখানে সিপিএম আছে (আর ছিল) সেখানে RSS-এর বাড়-বাড়ন্ত খুব খুব কম। সেসব রাজ্যে RSS/বিজেপি একেবারেই থাকবে না সেটা ধরে নেওয়াটা বালখিল্যতা হবে আর একেবারেই কোন দুর্নীতি থাকবে না সেটা ধরে নেওয়াও হাস্যকর।
    সিপিএমের ফয়দা।
    ২) বিজেপি-সিপিএম আঁতাত। এটা হলে সিপিএমের উপর থেকে তিনোদের ফোকাস সরে গিয়ে বিজেপির উপর পড়বে। তখন তিনোরা বিজেপি পেটাবে। বিজেপি যেহেতু কেন্দ্রে আছে, তারা পড়ে পড়ে মার খাবে না, পাল্টা মারও দেবে। এতে দুদলই দুর্বল হবে। একে বলে যা শত্রু পরে পরে। সিপিএমের ক্ষীর খাবার রাস্তা কিঞ্চিত প্রশস্ত হবে।
  • PT | ১০ নভেম্বর ২০১৬ ১৯:০২716227
  • ঘাপলা এখনো ধরে উঠতে পারেনি? তাপসী মালীকের হত্যাকারীকে এখনো ধরা গেল না? মুকুল রায়কে ১৯ বার আদালত ডেকে পাঠিয়েছিল গৌতম দেবের বিরুদ্ধে বক্তব্য রাখার জন্যে। রায় বাউ ঐ দিগড় পানে হাঁটেন নি।
    ঐ আঁতাতের জন্যে বুঝি?

    এবারে তোমার মনস্থির করার সময় এসেছে। সিপিএমের বিজেপির সঙ্গে আঁতাত না তিনোদের সঙ্গে আঁতাত? মনে করিয়ে দিই যে শুরু করেছিলে সিপিএম-বিজেপি আঁতাত দিয়ে। গোলপোস্ট এখন সাইবেরিয়ার পৌঁছে গিয়েছে!!
  • কল্লোল | ১০ নভেম্বর ২০১৬ ২২:৪৫716228
  • আমি আর মনস্থির কি করবো। আমি তো অমিতের প্রশ্নের উত্তরে বলেই দিয়েছি তৃণমুল বা সিপিএম কারুর পক্ষেই বিজেপির সাথে এই পরিস্থিতিতে আঁতাত করা সম্ভ্বব নয়। তোমার তৃণ-বিজেপি আঁতাতের অপযুক্তির পাল্টা হিসাবে এগুলো লিখেছি। কোন দল ক্ষমতায় থাকলে সেই রাজ্যে যদি একটি রাজনৈতিক দলের প্রভাব বাড়ে তাতে কখনো-ই প্রমাণ হয় না যে ক্ষমতাসীন দলের সাথে ঐ প্রভাব বেড়ে যাওয়া দলের আঁতাত আছে। এই যুক্তি ধরলে বামেদের সাথে তৃণমূলের আঁতাত ছিলো বলতেই হয়। বাম আমলেই তো তৃণমূলের উত্থান।
  • Arpan | ১০ নভেম্বর ২০১৬ ২৩:২৬716229
  • ঃ)
  • PT | ১১ নভেম্বর ২০১৬ ০৭:৪৩716230
  • কল্লোলদা তিনোদের ডিফেন্ড করার জন্যে এমন উঠে-পড়ে লেগেছে কেন কে জানে!!
  • PT | ১১ নভেম্বর ২০১৬ ০৮:০৪716231
  • "শৌচাগার করে দেওয়া হয়েছে৷ ওদের দাবি, সেটা নাকি মুসলিমদের ব্যবহারযোগ্য নয় ৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=27441&boxid=15112653

    এসব উদ্ভুতুরে আব্দার পব-তে এর আগে কেউ শুনেছে? বিজেপির সমর্থন বাড়ানোর জন্য তো আঁতাতের দরকার নেই। তিনো নেতাদের এইসব কর্মকান্ডই যাথেষ্ট। এসব কল্লোলদা বুঝতে চাইলে তবে না!!
  • কল্লোল | ১১ নভেম্বর ২০১৬ ১০:৫৯716232
  • তসলিমাকে পব থেকে তাড়ানো দিয়ে বিজেপির সমর্থন বাড়ানোর শুরু - তাই কি?

    সিপিএমের প্রতিবাদহীণ ক্যাবলা বিরোধী হয়ে থাকার ফয়দা লুটছে বিজেপি, সেটা কি আর পিটি মানবে? আঁতাতের দরকার নেই।
  • রোবু | ১১ নভেম্বর ২০১৬ ১১:১৬716233
  • সিপিএমের ক্যাবলা হয়ে থাকার ফায়দা লুটে লুটে তিনো জিতলো, বিজেপি জিতলো। মায় সিপিএমের ক্যাবলাত্বের জন্য ওদিকে ট্রাম্প অবধি জিতে গ্যালো, ব্রেক্সিট হয়ে গ্যালো।
  • hate garam | ১১ নভেম্বর ২০১৬ ১৩:৩৩716234
  • PT ৮।০৪ am লিংকের সূত্রে

    ১) ডিসেম্বর 2013 নিউ দিল্লীর irctc ওয়েটিং হল, ইভনিং স্নাক্স, চিকেন পকোড়া ছিল, একজন খোঁজ নিলেন ওটা হারাম না হালাল।
    ২) ওই দিন দিল্লি কলকাতা দূরান্ত। কুপের সঙ্গী একটি কলেজে ছাত্র। পার্ক স্ট্রিটের নামি কলেজে। বাড়ি পার্ক সার্কাস, বাবা চামড়া ব্যাবসায়ী। মা এবং ভাই পাশের কূপে। জয়পুর থেকে ফিরছে ভাইয়ের আর্টিফিয়্যাল লিম্ব রিপ্লেস করে, সকল বেলায় কোররিডোরে পায়চারি করছে, গুডমর্নিং বলে নিজের কাজ করে এলেম। তখনও পায়চারি চলেছে, মাঝে মাঝে টয়লেটর দিকে যাচ্ছে এবং ফিরে আসছে। আমি বললাম এইদিকেরটা তো ফ্রি আছে। বললো ওটা ওনাদের জন্য না, কেন নয়, কি সব বল ধর্মের কথা,ওটা ওয়েস্টার্ন ছিল।
    ৩) ২১০৬ সেপ্টেম্বর দিল্লী মুম্বাই দূরান্ত, ছয় জন মহিলা বোরখা পড়া এবং দুই জন পুরুষ, দুই মহিলার সিট অন্য কামরায় ছিল। অন্য দুই সহযাত্রী সগে এডজাস্ট করে সিট চেঞ্জ করলো। দুই পুরুষ সাইড বির্থে। এবার ছয় মহিলারা বাসার পার তাদের coupe টিকে আগা পাস্তলা কাপড় দিয়ে মুড়ে ফেলা হলো। চেকের এলো, দুই পুরুষ টিকেট দেখালো, tt সঙ্গে কি কথা হল, tt পাশের কূপে টিকেট চেক করতে লাগলো।
    প্রশ্ন ভেতর ছয় না দশ তা tt জানলোনা বা জানতে দেয়া হলো না। জানতে চাইলে কি হতো কে জানে।

    এগুলো সব পার্সকাতর বিষয় বলে এবং সংখ্যা লঘুৰ অনুভূতি বলে পাশ কাটান এবং বিজেপি কে গাল দিন।
  • pi | ১১ নভেম্বর ২০১৬ ১৪:১১710373
  • সুজন চক্রবর্তী নাকি একটু বাদে প্রেস কনফারেন্স করে বিজেপি আকাউণ্টের ঐ তিন কোটি টাকার ট্রান্স্যাকশান ডিটেইল্স দেখাবেন। করলে ভাল হয়।
  • ভবানী চাটুজ্যে | ১১ নভেম্বর ২০১৬ ২১:৫৭710375
  • hate garam একটি দারুণ শব্দ সৃষ্টি করেছেন পার্সকাতর। ইদানীং ৫০০/১০০০ খুইয়ে সবার ঐ দশা।
  • PT | ১২ নভেম্বর ২০১৬ ০৭:৪৯710376
  • "`তসলিমাকে পব থেকে তাড়ানো দিয়ে বিজেপির সমর্থন বাড়ানোর শুরু - তাই কি?"
    তসলিমাকে নিয়ে অর্ধসত্যের প্রচার বন্ধ হোক।
    তসলিমা সুইডেনের নাগরিক ছিলেন-অন্ততঃ সেই সময়ে। (ট্যুইটারঃ "`হা হা হা কী করে পেলাম আমি? আমাকে নাগরিকত্ব দেওয়ার জন্য পশ্চিমের দেশগুলোয় কাড়াকাড়ি পড়ে গেছিল কিছুই জানেন না?")
    সুইদিশ সরকার কিভাবে তাদের নগরিকদের রক্ষণাবেক্ষণ করে সেটা আমি নিশ্চিত কল্লোলদার জানা নেই। সেক্ষেত্রে তসলিমার সামান্যতম কোন ক্ষতি হলেও সুইডিশ সরকার ভারত সরকারের পেন্টুল খুলে নিত। কাজেই বাম সরকারের কোন ক্ষমতাই ছিল না তসলিমাকে কলকাতায় রাখার।

    ২০০৮ সালে কেনই বা তসলিমাকে দিল্লী ছাড়তে হয়? Exiled Bangladeshi author Taslima Nasreen has again been "forced" to leave India after her brief stay here......
    http://www.dnaindia.com/india/report-taslima-nasreen-forced-to-leave-india-again-1206369

    মহাশ্বেতা দেবী-জয় গোস্বামী-পল্লব কীর্তনীয়া-সুজাত ভদ্র ইত্যাদিরা ২০১০ পর্যন্ত বিস্তর লাফালাফি করেছেন তসলিমাকে কলকাতায় আনার জন্যে।
    `http://www.sify.com/news/allow-taslima-to-return-to-kolkata-mahasweta-devi-news-national-klwwOcjdibfsi.html
    কিন্তু পব-র সরকার পরিবর্তনের পরে এইসব বিপ্লবীরাও ঠন্ডা মেরে যান। কেন?

    এমনকি বিজেপি সরকারও তসলিমার রেসিডেন্ন্স পারমিট বাতিল করে দিয়েছে ২০১৪ সালে।
    http://www.firstpost.com/living/support-pours-in-for-taslima-nasreen-after-modi-govt-cancels-resident-permit-1644979.html
    এখন তিনি কোথায়? বিজেপি বা তিনো সরকার তাঁকে ভারতে বা কলকাতায় আনছে না কেন?
    "The Center for Inquiry (CFI) that helped evacuate her to USA on 27 May gave an official statement in June 2015 stating that her safety "is only temporary if she cannot remain in the U.S., however, which is why CFI has established an emergency fund to help with food, housing, and the means for her to be safely settled"

    কাজেই সিপিএম তসলিমাকে কলকাতায় না রাখতে দিয়ে বিজেপির সমর্থন বাড়িয়েছে এই জাতীয় আরশোলায় হাসার তত্ব কাঁচা অর্ধসত্য ও অপসত্য ছাড়া আর কিছু নয়।
  • কল্লোল | ১২ নভেম্বর ২০১৬ ০৮:২৬710377
  • তসলিমাকে পব থেকে তাড়ানোর জন্য যখন মৌলবাদীরা অশান্তি সৃষ্টি করে, তখন ঐ অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, তাদের কাছে মাথা নুইয়ে বাম সরকার তসলিমাকে পব থেকে তাড়ায়।
    তসলিমার সামান্যতম ক্ষতি আটকানোর ক্ষমতা বাম সরকারের ছিলো না - একথায় ঘুড়া না গাধা ক্যাডায় হাসবো, তা জানি না। তবে জানি বাএরা সেদিন মৌলবাদীদের পায়ে মাথা রেখেছিলো।

    অন্য আর কে কে বা কারা কারা একই অন্যায় করেছে তার তালিকা দিয়ে বামেদের মৌলবদের কাছে আত্মসমর্পনকে মান্যতা দেওয়া যায় না।
  • PT | ১২ নভেম্বর ২০১৬ ০৮:৪০710378
  • আমি বলতে বাধ্য হচ্ছি যে এই ব্যাপারে তুমি অসত্য ভাষণ করছ।
    রিজানুর থেকে তসলিমা-সবটাই একটা রাজনৈতিক ছক ছিল।সবাই জানে মৌলবাদীরা কাদেরকে ক্ষমতায় আসতে সাহায্য করেছিল। অন্যদিকে যারা মৌলবাদীদের সাহায্যে ক্ষমতায় এসেছে ২০১১ সালে তাদের তুমি, সুজাত ভদ্র, মহাশ্বেতা দেবী ইত্যাদিরা সমর্থন করেছ ও করেছেন সেই সময়ে।

    এখন তস্লিমাকে নিয়ে এইসব ফাঁকা বিপ্লবী কথাবর্তা বলার কোন মানে হয়না।
  • কল্লোল | ১২ নভেম্বর ২০১৬ ১১:৫৫710379
  • হুম। গায়ে লেগেছে। সত্যি কথা গায়ে লাগলেই "অসত্য" তকমা পায়। ২০১১ সালে নন্দীগ্রাম ও সিঙ্গুর প্রধান বিষয় ছিলো। এর মধ্যে কোনটি মৌলবাদীদের তৈরী করা?

    আর সিপিএম তসলিমাকে তাড়ানোর সময় আইন শৃঙ্খলার অবনতি নিয়ে খুব চিল্লেছিলো - এই মহিলার উপস্থিতি আইন শৃঙ্খলাকে বিঘ্নিত করছে - এরকম গান গেয়েছিলো। নিজেরা মৌলবাদীদের পায়ে মাথা রেখে কান্না কাটি করেছে - কিন্তু আইন শৃঙ্খলা যাদের হাতে বিঘ্নিত হচ্ছিলো তাদের গায়ে আঁচড়টি দেয় নি। এটাই সত্য।
  • কল্লোল | ১২ নভেম্বর ২০১৬ ১২:০২710380
  • রিজানুর নিয়ে বাম সরকারের পুলুশ কি ভূমিকা নিয়েছিলো সে তো সকলেরই জানা। টোডিদের দালাল হিসাবে কাজ করেছিলো তারা, সেটাও প্রমাণিত। মৌলবাদী? সে তো বটেই মৌলবাদীদের হাতের পুতুল হয়ে গেছিলো তখন বাম সরকারের পুলুশ। এভাবেই বারে বারে বিভিন্ন মৌলবাদীদের পা চেটেছে বামেরা। সেসব অসত্য বলে চোখ ঠাড়লে চবলে?

    এতোসব অপোকম্মো করে আজ ক্যাবলা বিরোধী হয়ে ল্যাজ নাড়ছে।
  • PT | ১২ নভেম্বর ২০১৬ ১৩:০৩710381
  • শুধু সিপিএমকে গাল দেওয়ার জন্যে অসত্যের চর্চা করাটা দেখছি কল্লোলদা অব্বেশে পরিণত করে ফেলেছেঃ

    'কিন্তু আইন শৃঙ্খলা যাদের হাতে বিঘ্নিত হচ্ছিলো তাদের গায়ে আঁচড়টি দেয় নি। এটাই সত্য।"
    The President of All India Minority Forum Idris Ali, alleged to be behind the large-scale violence during a strike in Kolkata to press for revocation of visa for controversial Bangladeshi writer Taslima Nasreen, was arrested on the charge of rioting .
    Ali was charged with rioting, causing injury to police and public and damaging public property, Deputy Commissioner of Police (Detective Department) Vishal Garg said.
    http://archive.indianexpress.com/news/kolkata-violence-aimf-president-idris-ali-arrested/243000/

    "রিজানুর নিয়ে বাম সরকারের পুলুশ কি ভূমিকা নিয়েছিলো সে তো সকলেরই জানা।"
    রিজানুর সুইসাইড করেছিল সেটাই সত্যি। তার সঙ্গে টোডিরা কি করেছিল সেটা প্রমাণ সাপেক্ষ। এতদিনেও কিছু প্রমাণ করা যায়্নি কেনা (বোধহ্য) প্রমাণ করার মত কিছু ছিল না। কিন্তু রিজানুরের মাকে যে ব্যাটারা "ইনসাফ" দেবে বলে পিতিগ্গে করেছিল তারা কোথায়? "ইনসাফ" দেওয়া গিয়েছে না দেওয়া যেত না বলেই কিছু করা যায় নি? শুধু সংখ্যালঘু ভোট ভাঙানোর জন্যে গোলমাল পাকানোর শুরু হয়েছিল?

    "২০১১ সালে নন্দীগ্রাম ও সিঙ্গুর প্রধান বিষয় ছিলো। এর মধ্যে কোনটি মৌলবাদীদের তৈরী করা?"
    সিদ্দিকুল্লা আর তার দলবল সিঙ্গুর-নন্দীগ্রামে শুধু মুসলমানদের জমি, কবরখানা, মসজিদ ইত্যাদি সরকার নিয়ে নেবে বলে গুজব রটিয়েছিল সব চাইতে আগে। সেটা শুরুর শুরু। সেই সব ইতিহাস ভুলে যাওয়ার চেষ্টা করে কি লাভ?

    যেটা আসল সত্যি সেটা হচ্ছে যে বুজীরা (তার মধ্যে তুমিও আছ) বুঝে বা না বুঝে তিনোদের তোল্লাই দিতে গিয়ে পরোক্ষে "মৌলবাদীদের হাতের পুতুল হয়ে গেছিলো"। যেটা এখন চোখে কট্কট করে লাগছে কিন্তু কিস্যু করার নেই।

    কল্লোলদা, আমার মনে হয় তোমার রাজনৈতিক আলোচনা থেকে অব্সর নেওয়ার সময় হয়েছে কেননা তুমি সঠিক ও সত্য ইতিহাস আর মনে রাখতে পারছ না বা চাইছ না।
  • কল্লোল | ১২ নভেম্বর ২০১৬ ২১:৫২710382
  • নন্দীগ্রামে সিদিকুল্লারা ছিলো, কিন্তু নন্দীগ্রামের বিষয়টি শুধু মুসলমানদের জমি নেওয়া - এটা বল্লে বুধ্হ-বিমানও হাসবে। আর সিঙ্গুর? সেখানেও কি মুসলমানদের জমি?

    পুলুশ কাদের গ্রেপ্তার করেছিলো তাই নিয়ে কোন সরকারী তথ্য আছে? ইন্টারেস্টেড পqঅট্টির বিবৃতি পড়ে কি করবো!!

    তসলিমাকে তাড়ানো - মৌলবাদীদের পায়ে মাথা নুইয়ে দেওয়া। রিজানুরের ঘটনায় পুলুশের ভূমিক সেদিনের মিডিয়ায় আজও জ্বলজল করছে। টোডিদের দালালের ভূমিকা।

    এতো অনেক হলো। ওদিকে মোদীর বিরুদ্ধে মমতা সিপিএমকেও পাশে চাইছে। দেখা যাক কি করে সিপিএম।
  • PT | ১২ নভেম্বর ২০১৬ ২২:৩৮710384
  • তার আগে দেখতে হবে যে ঘুষখোর সাংসদদের ধরার জন্যে গঠিত কমিটি, যার মাথায় আদবানীজি আছেন-সেই কমিটি আদৌ আছে না উবে গিয়েছে। সিপিএম কি কুণাল ঘোষ, সৌগত রায় ইত্যাদি মার্কামারা ঘুষখোরদের হাত ধরে কালোটাকার বিরুদ্ধে লড়বে?

    বাকিগুলো ফাটা রেকর্ড ও পুনরায় অর্ধসত্য ও বিকৃত ইতিহাস। কিন্তু এটা ভুলে যাওয়া অন্যায় হবে যে মৌলবাদীদের সঙ্গে মাওবাদী (ও মাওব্যথীরা) হাত ধরাধরি করে তৃতীয় ম-কে ক্ষমতায় পাঠিয়েছে। সেই সব মৌলবাদীভক্ত মাওব্যথীরা দেখছি হঠাৎ ঘাড় থেকে ঝেড়ে ফেলা বিপ্লবের জাবর কাটা শুরু করেছে!!
  • কক্ষনো না | ১৩ নভেম্বর ২০১৬ ০১:৫৫710385
  • সিপিএম রাহুল বাবার হাত ধরে দুর্নীতির বিরুদ্ধে লড়বে। ঃ-)
  • PT | ১৩ নভেম্বর ২০১৬ ১১:০৭710386
  • কেন্দ্রের বিরুদ্ধে অভিযানে সিপিএমকে নেতৃত্ব দেবে কল্লোলদার যে সকল পছন্দের নেতা-নেত্রীরা তাদের পেছনে সিবিআই!!

    "`সুদীপ-শতাব্দীকে সিবিআই নোটিস"
    ".......সিবিআইয়ের সূত্রের মতে, এঁরা ছাড়াও সারদা ও রোজ ভ্যালি কাণ্ডে তৃণমূলের আরও কিছু রাঘব বোয়াল নেতার বিরুদ্ধে তাঁদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ ও নথি রয়েছে। তাঁদেরও সিবিআই দফতরে তলব করা হতে পারে। প্রসঙ্গত, সিবিআইয়ের নোটিসের পাশাপাশি সম্প্রতি আয়কর দফতর তৃণমূলের চার জন নেতা-মন্ত্রীকে নোটিস ধরিয়েছে বলেও খবর। এর মধ্যে এক তৃণমূলের নেতার মিজোরামের ব্যবসার কাগজপত্র নিয়ে প্রশ্ন তুলেছে আয়কর দফতর। বাকি তিন জন মমতা-মন্ত্রিসভার শীর্ষ সারির সদস্য।।।।।।।"
    http://www.anandabazar.com/state/sudip-satabdi-received-notice-from-cbi-1.512964#
  • কল্লোল | ১৩ নভেম্বর ২০১৬ ২১:৪৩710387
  • বিষয়টা নোট বাতিলে সাধারণ মানুষের হয়রানি। তার বিরুদ্ধে একজোটে লড়াইয়ের কথা হচ্ছে পার্লামেন্টে।
    দেখা যাক সিপিএম কি করে।
  • PT | ১৩ নভেম্বর ২০১৬ ২৩:৩২710388
  • এবারে গোলপোস্ট অদৃশ্য!!! হ্যাঃ, হ্যাঃ, হ্যাঃ......
    সারদার নোট ফেরত কে দেবে?
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৬ ০৫:২৮710389
  • আহা আহা আহা কল্লোলের সেই পরম কল্যাণময় অ্যানার্কির কী হল? এই যে রাষ্ট্র ডাকাতি করে ট্যাক্স নিচ্ছে?
    ঃ-)
  • কল্লোল | ১৫ নভেম্বর ২০১৬ ০৯:২৯710390
  • নৈরাজ্য/নৈরাষ্ট্র তার জায়গাতেই আছে।
    আমি নৈরাজ্য/নৈরাষ্ট্রবাদী দর্শনে আস্থা রাখি। মনে করি রাষ্ট্র একটি পীড়নমূলক প্রতিষ্ঠান। ডাকাতি করাই তার কাজ।

    কিন্তু কথা হচ্ছিলো নত বাতিলের ফলে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদ হওয়া উচিৎ - তাই নিয়ে। কালো টাকার বড় বড় রাঘব বোয়ালদের ছোঁয়ার ক্ষমতা রাষ্ট্রের নেই। তারা কালোটাকার চুনোপুঁটিদের মতো গদির তলায় বা বালিশের খোলে টাকা রাখে না। তাদের টাকা সম্পদে লগ্নি করা থাকে, বড় জোর বিদেশী ব্যাঙ্কে থাকে। সেসবে তো হাত দেবে না রাষ্ট্র। কারন যারা রাষ্ট্র চালায় তাদের ভোটের খরচ তো কালোটাকার রাঘব বোয়ালেরাই দেয়।
    অবশ্যই কালোটাকার চুনোপুঁটিরা বি[অদে পড়বে। সেটাও কাম্য। কিন্তু সাধারণ মানুষের যে অপরিসীম ভোগান্তি তার প্রতিবাদ করতে হবে তো!
  • কল্লোল | ১৫ নভেম্বর ২০১৬ ০৯:৩০710391
  • *নোট
  • PT | ১৫ নভেম্বর ২০১৬ ২২:৫২710392
  • রাঘব বোয়াল কোন রাজনীতিবিদ হয়্না? আশ্চজ্জি হলাম!! পার্লামেন্টে ৭০%-ই নাকি কোটিপতি! তারা সব ধোতু? তা না হলে তো রাষ্ট্রের একাংশই রাঘল বোয়াল। তাহলে কে কার সঙ্গে দল পাকিয়ে রাস্তায় নামবে? এমন তো হতে পারে যে রঘল বোয়াল রাজ্নীতিবিদ এই সুযোগে ত্যাগী বুদ্ধ সেজে বসল!!
  • কল্লোল | ১৬ নভেম্বর ২০১৬ ০৭:৫১710393
  • কালো টাকার রাঘব বোয়াল হলো এদেশের মস্তো মস্তো শিল্পপতিরা। এরাই নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে কোটি কোটি টাকা দেয়। তাদের গায়ে হাত পড়বে না, সেটা বলাই বাহুল্য। বরং একটি লেখায় অন্য এক দৃষ্টিকোন পেলাম - পড়ে দেখতে পারেন সকলে। http://ekakmatra2013.blogspot.in/2016/11/blog-post_14.html

    কোটিপতি সাংসদরা এদের কাছে শিশু। তাই বলে ধোতু নয়। এরাও বিপদে পড়বে হয়তো। পড়ুক। সেটাও কাম্য। বিপদে পড়ুক অসাধু প্রোমোটারেরা, সিন্ডিকেটের গুন্ডা ও তাদের রাজনৈতিক নেতারা।

    কিন্তু সাধারন মানুষের যে অপরিসীম হয়রানি হচ্ছে তার প্রতিবাদ হওয়া জরুরী। কত ১০০০ ও ৫০০র নোট বদল হবে তার তথ্য নিশ্চই ছিলো সরকারের কাছে। সমপরিমান ১০০টাকার জোগান না রেখে এটা করায় সাধারণ মানুষ ভুগছেন।
  • PT | ১৬ নভেম্বর ২০১৬ ১০:০৮710395
  • এটা এমন একটা ইস্যু যে বিস্তর লাফালাফি করে বিশেষ কোন লাভ নেই। হাতের ঢিল ছুটে যাওয়ার মত। তবে এই সব ঘটনা থেকে শিখে ছাগলেরা মানুষ হবে আশা করি। এর পরে কোন সময়ে এই সব কেলেংকারির নেতারা ডাক দিলে পুনারায় ছাগলেরা "শ্রীরাম" লেখা ইঁট মাথায় নিয়ে অযোধ্যার দিকে যাত্রা করবে না!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন