এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৭০৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ভক্ত | ২০ নভেম্বর ২০১৬ ২১:২৫726385
  • এ হেন অপপ্রচার? কেউ কোথাও মরেনি, আর যদি মরেও থাকে তারা এমনিতেও মরতই, শুধু সু্যোগের অপেক্ষায় ছিল!

    উনি ওনার রাজ্যে একটা মাছিকেও কোনদিন বেঘোরে মরতে দেননি, ৫৬" নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন আর সেই মহান ব্যাক্তিত্বের মহানতম প্রচেষ্টা নিয়ে এই অপপ্রচার? ধর্মে সইবে?
  • robu | ২০ নভেম্বর ২০১৬ ২১:২৫726384
  • মৃতদের মাথায় চিপ লাগিয়ে দিতে পারলেই বোঝা যেত কিভাবে বেড়েছে।
  • robu | ২০ নভেম্বর ২০১৬ ২১:২৬726386
  • ক্রিয়াপদবাবু একটু নাম্বারটা কনফার্ম করে জানান, আর থ্রেশোল্ডটা বলে দিন।
  • মাকু ভক্ত | ২০ নভেম্বর ২০১৬ ২১:৪০726387
  • না না তা কেন? নোট বাতিলের পর যতজন মরেছে সবই নোট বাতিলের জন্য। সেই হিসাবে কয়েক হাজার তো বটেই।
  • কি আপদ | ২০ নভেম্বর ২০১৬ ২১:৪৭726388
  • "ক্রিয়াপদবাবু একটু নাম্বারটা কনফার্ম করে জানান, আর থ্রেশোল্ডটা বলে দিন।"

    নাম্বার কনফার্মড নই, তবে হিসাব থেকে টাইমসের ওই গুপিটা বাদ যাবে তো?

    থ্রেসহোল্ড - সে বিরোধীরা বলুক। সারদায় (শুধু বংগে) ১৭০+ হোলে এতে না হয় দেশজুড়ে ৩০০ হল। মানে অবশ্যই চাইছি না আর কোনো মৃত্যু হোক। কিন্তু দিদির খ্যামটা নাচটা ৩০০ পেরোলেই মানায়।
  • robu | ২০ নভেম্বর ২০১৬ ২২:০৬726389
  • বেশ বেশ।
  • ভবানী চাটুজ্যে | ২০ নভেম্বর ২০১৬ ২২:১১726390
  • যে দেশে বছরে দেড়লাখ গাড়ি চাপায় মরে সেখানে দু পাঁচশ নিয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই। ট্রেন উল্টেই আজ একশ জন মারা গেলেন। আমাদের জীবনের দাম নেই এ নিয়ে পাতি পাবলিক সুনিশ্চিত, এ নাটক চলবেনা।
  • pi | ২০ নভেম্বর ২০১৬ ২২:১৭726391
  • একক এদের নিরীহ বলছিলি ? এতো পালের গোদা মনে হয়। নইলে এই কেস হয় ?
  • pi | ২০ নভেম্বর ২০১৬ ২২:২৪726392
  • রোবু। এই খবরের কোন একটাকে দেখলাম ভুয়ো প্রমাণ করেছে। মানে মৃত্যুর খবর ভুয়ো বলাটা ভুয়ো আর কি। গ্রুপে দিয়েছে লোকজন।

    চাড্ডিরা যে কত্ত ঢপবাজ হয় হাতে গরম কিছু প্রমাণ পেলাম। ওদের আর একটা কথাও বিশ্বাস করতে ভয় করে।
  • কি আপদ | ২০ নভেম্বর ২০১৬ ২২:৪৫723926
  • মাকু নকু ধাবুজী রা ঢপবাজ হলে চাড্ডীদের আর কি দোষ?

  • Robu | ২০ নভেম্বর ২০১৬ ২২:৫৪723927
  • ঢপবাজ তো বটেই। জিপিএস, খোশবাগান, কত দেখলাম।
    ও, ডাক্তারদের সুইসাইডগুলো ধরলে অবশ্য ৩০০ ছাড়িয়ে গ্যাছে।
  • PT | ২০ নভেম্বর ২০১৬ ২৩:১৪723928
  • সেই ৭২ ঘন্টার আল্টিমেটামের কি হল?
  • কি আপদ | ২০ নভেম্বর ২০১৬ ২৩:৩২723929
  • PT | ২১ নভেম্বর ২০১৬ ০০:২২723930
  • টাকা কালো-সাদা ও তৎপরবর্তী ঘটনাক্রম নিয়ে মেধা পাটেকর ও স্বামী অগ্নিবেশ কি কিছুই বলছেন না?
  • Robu | ২১ নভেম্বর ২০১৬ ০০:৫৫723931
  • সেই তো অপইন্ডিয়া, ইন্ডিয়াঅ্যারাইজিঙ্গ আর পোস্টকার্ড ঃ-)
    কঙ্গরেসের একটা কাজের আইটি সেল আছে দেখে খুশি হলাম।
  • কি আপদ | ২১ নভেম্বর ২০১৬ ০৫:২৩723933
  • ফেবু থেকে

    সাধারণ লোকের কষ্ট হচ্ছে

    মালতীলতা ইস্কুলের পরিচালন সমিতির প্রধান পলান মন্ডলের মেজাজ ভালো নেই।মিড ডে মিলের ঝাড়া পয়সা,একশো দিনের কাজের ভূয়ো লোকের নাম করে হাতানো পাঁচশো হাজার বান্ডিল গুলো কিভাবে সাদা করবেন ভেবে পাচ্ছেন না।প্রথম কদিন তাও একে তাকে ধরে চারহাজার টাকার স্কীম করেছিলেন, এবার তাও গেল, হাতে কালি লাগানো হবে শুনে সব কেটে পড়েছে।বৌ আর ছেলের একাউন্টে আড়াই করে পাচ ম্যনেজ হবে।বাকি যে আর কি হবে,কে জানে!
    সাধারণ লোকের বড় কষ্ট হচ্ছে

    তপসিয়ার আজমল ভাই বড় কষ্টে আছেন।বে আইনী নির্মাণ করতে ওস্তাদ। প্রশাসন তার হাতের মুঠোয়, সব সময় দু তিন পেটি ঘরে থাকে।ক্লাবের জলসা থেকে ইলেকশন সবেতেই দেদার খরচ করেন।টাকা না ছড়ালে টাকা বাড়ে না।কি হবে এবার কে জানে?
    সাধারণ লোকের বড় কষ্ট হচ্ছে

    শ্যমল মুখুজ্জের মেজাজ সপ্তমে। দু হাতে পয়সা লুটেছেন আবগারি দপ্তরে কাজের সুবাদে।রিটায়ার করার পর থেকে দিব্যি ছিলেন। পেনশনে হাত দিতে হয়না,একটা অংশ সুদে খাটান,বাকিটা জাজিমের মধ্যে।কাউকে বলতে পারছেন না।
    সাধারণ লোকের বড় কষ্ট হচ্ছে

    গাইনী পূততুন্ড বড়ই দুখে আছেন। আজ পর্যন্ত তার হাতে কোন নরমাল ডেলিভারি হয়নি।অনেকে আড়ালে বলে গাইনী না ডাইনি! রুগী দেখতে মন বসেনা,তারপর আবার উড়ো খবর, লকার নাকি রেড হবে।সত্যি ভারী চিন্তায় আছেন।
    সাধারণ লোকের বড় কষ্ট হচ্ছে
  • কি আপদ | ২১ নভেম্বর ২০১৬ ০৫:২৩723932
  • ঠিক যেমন আপনাদের সেই জনতার রিপোর্টার
  • ট্রিডিঙ্গিপিডি | ২১ নভেম্বর ২০১৬ ০৭:৪৫723934
  • বেশ ভালো, প্র্যাকটিস করলে আরো ভালো হবে। মাত্রাবৃত্ত ইত্যাদি ছন্দের ব্যাপারগুলো খেয়াল রাখবেন।
  • sch | ২১ নভেম্বর ২০১৬ ০৭:৪৭723935
  • dr তপনজ্যোতি সরকার এর একটা ইন্টারভিউ দিয়েছে কাল এই সময়ে - উনি জেলে নেই বাইরে আছেন ০ ওনার বাড়িতে কোনো রেড হয় নি। যারা ফেবুতে খবরটা ছড়াচ্ছিল (৮০ কোটী) এবং so-called প্রত্যক্ষদর্শী হয়ে গিয়েছিল তাদের বিচিতে কষে লাথি মারলে তারা কি বলবে "কি আপদ"
  • sch | ২১ নভেম্বর ২০১৬ ০৭:৫৫723937
  • এটাও থাক এখানে

    "ভরতগড় পঞ্চায়েতের প্রধান সঞ্চিতা মণ্ডল বর জানালেন, গোটা এলাকাতেই একই ছবি। ঘরে ঘরে হাহাকার। বললেন, ‘‘আমার পঞ্চায়েতে অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিম্নবর্তী। দিন আনি-দিন খাই অবস্থা। নোটের অভাবে তাঁরা মজুরি পাচ্ছেন না। এ বেলা খাওয়া জুটছে তো ও বেলা জুটছে না।’’
    বাসন্তী ব্লক প্রশাসন সূত্রের খবর, সাড়ে তিন লক্ষের কাছাকাছি জনসংখ্যা গোটা ব্লকে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা মাত্র ৯টি। সম্প্রতি কয়েকটি বেসরকারি ব্যাঙ্কও শাখা খুলেছে। মাত্র এই ১০-১২টি ব্যাঙ্ক শাখা যে সাড়ে তিন লক্ষ মানুষের সঙ্কট কাটানোর পক্ষে মোটেই পর্যাপ্ত নয়, সে কথা ব্লক প্রশাসনও স্বীকার করে নিচ্ছে।"

    (http://www.anandabazar.com/state/no-banks-no-atm-miles-after-miles-currency-struck-elehar-asks-should-we-die-dgtlx-1.517536)

    ফেসবুকের চ্যাংড়ামি না - লিঙ্ক দিয়ে দিলাম। আর ব্যক্তিগত ভাবে সুন্দর বনে কাজ করেছি বলে জানি সমস্যা এর থেকেও একিউট। সাতজেলিয়া, কুমীরমারি এসব জায়গায় গিয়ে জানার চেষ্টা করুন - জানতে পারবেন
  • সিকি | ২১ নভেম্বর ২০১৬ ০৮:০২723938
  • জানার দরকার কী? আমার অসুবিধে হচ্ছে না, অতএব আর কারুর অসুবিধে হতেই পারে না।
  • Robu | ২১ নভেম্বর ২০১৬ ০৮:০৭723939
  • জনতার রিপোর্টারের লিন্ক দিতে হচ্ছে তা হলে। বিশেষ করে ঐ মোদীর ঘুষের ব্যাপারটা ঃ-)
  • Ekak | ২১ নভেম্বর ২০১৬ ০৮:২৭723940
  • কাল দুজন অটোওলায়ার সঙ্গে কথোপকথন।

    ওলা অটো :

    :: বিজনেস কেমন চলছে ?
    :: ফাইন
    :: এই কদিনে মার খায়নি ?
    :: নো স্যার
    :: খুচরো নিয়ে সমস্যা হচ্ছে ?
    :: হচ্ছে। সময় লাগবে। কিন্তু এটা খুব ভালো কাজ হচ্ছে। সব কালো টাকা ধরা পড়বে।

    নন ওলা অটো

    :: খুব খারাপ হাল হালত স্যার, টুয়েন্টি রুপি এক্সট্রা দেবেন।
    :: হোয়াই স্যার ? ওলা অটো তো দিব্যি চলছে !
    :: ওলা খারাপ স্যার।
    :: কেন ?
    :: কোনো গ্যারান্টি নেই। ট্রাফিকে আটকে আছি সেইসময় অন্য অটো পৌঁছে গেলে সেই ভাড়া পেয়ে যায়। বেকার তেল পুড়িয়ে যাওয়া। ওলা করাই নি এইজন্যে, খুব খারাপ।
    ::এই যে টাকা ফাঁকা তুলে নিলো বিজনেস কেমন চলছে ?
    :: ফিফটি পার্সেন্ট কমে গ্যাছে। এরকম আরও দুমাস চলবে।
    :: খুবই বাজে হলো তো তো তাহলে !
    :: নো স্যার। কাজটা ঠিক। কালো টাকা ধরা পড়বে। যদি একশো বেশি ছাড়তো তাহলে একটু সুবিধে হতো।

    সারা রাস্তা তারপর প্রচুর কালো টাকা কীকরে ধরা পড়বে তাই নিয়ে বলে গ্যালো। ষাট টাকা ভাড়া হয়েছিল। একশোর নোট দিলুম। তখন
    বললো ২০ টাকাও নেই ফেরত দেওয়ার। পুরো একশো মেরে দিলো। তাড়া ছিল। মশার বাচ্চা বলে খিস্তি করে হাঁটা দিলুম।
  • Abhyu | ২১ নভেম্বর ২০১৬ ০৮:৩২723942
  • বাহ মশার বাচ্চা টা বেশ ইনোভেটিভ গালি
  • Ekak | ২১ নভেম্বর ২০১৬ ০৮:৩২723941
  • এটা ঘটনা যে এখনো অবধি অসন্তুষ্ট লোক বেশ কিছু পেলেও, মোদীকে খিস্তি করা লোক পাইনি। কালো টাকা ধরা পড়া নিয়ে সবাই উৎসাহী এবং কষ্ট সহ্য করতে রাজি উইথ খানিক ঘ্যানঘ্যান। অবশ্য ব্যাঙ্গালোরের চিত্র এমন হওয়ার একটা বোরো কারণ এখানে যথেষ্ট পরিমানে এটিএম থাকা। যেখানে নেই সেখানকার অসন্তোষ স্বাভাবিকভাবেই অন্য রকম হবে।

    ওদিক এ মোদী জন-ধনে দশ হাজার করে ঢালবে। এরকম একটা পপুলিস্ট মলমই আশা করছিলুম। গরিব এবার দুহাত তুলে ভোট দেবে।
  • Ekak | ২১ নভেম্বর ২০১৬ ০৮:৩৫723943
  • না ইনোভেটিভ না :) কন্নড এ মশার বাচ্চা খুব কাঁচা খিস্তি।
  • PT | ২১ নভেম্বর ২০১৬ ০৮:৩৮723944
  • কেউ কেউ, বিশেষতঃ বাঙালী বুজীরা (কেজরীও হাফ-বাঙালী ও হাফ-বুজী!!) ভেবেছিল যে এই সুযোগে বিজেপির শাসনের বিরুদ্ধে সিঙ্গুর স্টাইলে একটা রামধনু জোট হয়ে যাবে। আর সে সুযোগে আরো একবার ঈশপের শেয়াল ও ছাগলের গপ্পের মত একজন রাইটার্সের বদলে লালকেল্লায় ক্ষমতাসীন হবে।

    কিন্তু সে গুড়ে বালি........ বিজেপি/RSS অনেক গভীর জলের মাছ। কিস্যু না হলেও সেই শ্রীরাম লেখা ইঁট মাথায় করে অযোধ্যা যাওয়ার স্টাইলে ছাগলদের মস্তিষ্ক প্রক্ষালন করে বোঝানো হয়েছে এই পথেই কালোটাকা গিয়ে আচ্ছে দিন আসবে।

    তাই বোধহয় ৭২ ঘন্টা কেটে যাওয়ার পরেও দিল্লী বা কোলকাতা কোথাও-ই বিপ্লবের চিহ্ণমাত্র দেখা যাচ্ছে না।
  • Ekak | ২১ নভেম্বর ২০১৬ ০৮:৪২723945
  • শুধু বোঝানো নয়, সমস্ত জিরো ব্যালান্স জন ধোন একাউন্টে দশ হাজার করে দেওয়া মুখের কথা না। অলরেডি গ্রীন সিগন্যাল হয়ে গেছে নাকি। এটা হলে বিরোধীদের মাইক্রোস্কোপ দিয়ে নতুন স্ট্রাটেজি খুঁজতে হবে।
  • ভবানী চাটুজ্যে | ২১ নভেম্বর ২০১৬ ০৮:৫৪723946
  • পিটিদা ছাগলের কথা বলেন, ভাবতাম শিয়াল নেই কেন! ওটাও আনা জরুরী ছিল।
  • ... | ২১ নভেম্বর ২০১৬ ০৯:০২723948
  • http://www.anandabazar.com/state/do-we-all-indians-have-black-money-1.518066

    FB

    আজ আনন্দবাজারে একটি প্রতিবেদন বেরিয়েছে, তার শিরোনাম হল "মায়ের আঁচলে বাঁধা টাকাও কি তবে কালো"। আনন্দবাজার যখন দেখল কিছুতেই মানুষকে ভুল বোঝানো গেল না, তখন মা বলে emotion এ শুরশুরি দেওয়া শুরু করল। শিরোনাম টা মনে হচ্ছে স্বামী কেন আসামী খ্যাত director স্বপন সাহার থেকে নেওয়া হয়েছে। যাকগে অভীক সরকারই বলতে পারবে কি করে অনুপ্রানিত হয়েছে।
    এবার আমার প্রশ্ন হল দেব শংকর হালদার বাবুকে, engineering complete করার পর, যদি আপনার ছেলে Bangalore e settle হয় আর আপনার বউ যদি আপনার ছেলেকে initial setup এ সাহায্য করার জন্য কিছু বাসন নিয়ে কলকাতা থেকে aeroplane করে Bangalore e যায়, সেই বাসনের মধ্যে ধরুন কড়া, খুন্তি এসব আছে। আপনি কি মনে করেন, Air port authority আপনার বউ কে allow করবে, এই গুলোকে cabin luggage এ রাখার জন্য, যদি না দেয় তখন কি উনি রোদন MP (সন্ধ্যা রায়)র মতো বলবেন "আমিতো মা, আমি কেন কারোর কোনো ক্ষতি করব", ওনাকে ওগুলোকে check in luggage এই নিয়েই যেতে হবে। কারন টাও আমাদের সবার জানা "নিরাপত্তা"। এখন যেটা হচ্ছে সেটার কারনও আশা করি আপনি জানেন। শাড়ীর আঁচলে কেউ আড়াই লক্ষ টাকা রাখেনা দেব শংকর বাবু। আপনার শুভ বুদ্ধির উদয় হোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন