এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৬৫৭০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২১ মে ২০১৯ ১১:৫৯379823
  • S, মোদির সাথে রাহুলের কোন তুলনাই করিনি। মোদি ডেমাগগারি করে গেছে কিন্তু কাজ করেনি, এটা ইরেলিভ্যান্ট। আমি বলতে চেয়েছি রাহুল অ্যাজ এ পলিটিশিয়ান একেবারেই ব্যর্থ। তার কারন এই না যে রাহুল ভালো বক্তা না। রাহুলের সিম্পলি ন্যাশনাল লেভেলে খেলার মতো স্কিল নেই।
  • lcm | ২১ মে ২০১৯ ১২:০০379825
  • খেলা? গেম? স্কিল?
  • dc | ২১ মে ২০১৯ ১২:০২379826
  • lcm দা, এর বেশী কিছু আমার বলার নেই। এর বেশী বলতে গেলে গুচ্ছের বিহেভিয়রাল থিওরি ইত্যাদি আনতে হবে, সে আরেক মাইনফিল্ড। মোট কথা রাহুল এখনো অবধি অ্যাজ আ পলিটিশিয়ান কিছু করে উঠতে পারেনি।
  • S | ২১ মে ২০১৯ ১২:০৫379827
  • আমরা এম্বিএ পড়ার সময় বিহেভিয়রাল সায়েন্সকে বিএস বলে ডাকতাম।
  • Amit | ২১ মে ২০১৯ ১২:০৮379828
  • ডিসি, আর একটু ক্লিয়ার করে দিন। খেলার স্কিল বলতে ঠিক কি ? আমি রাহুল কে সাপোর্ট করছি না, কিন্তু ও একটা নিজের স্ট্যান্ড নিয়ে ইলেকশন লড়ার চেষ্টা করেছে যে কংগ্রেস নিজের জোরে যে কটা সিট্ পায় পাক। ওর ঠিক কি করা উচিত ছিল ন্যাশনাল লেভেল এ খেলতে গেলে ?

    আর কিছু না পেলে কিন্তু সেই দেমাগগি তেই চলে যায় ব্যাপারটা। ফেকু কাজ ঘন্টা করুক, কিন্তু বক্তিমে দিয়ে লোকে কে ভ্যাট পেরেছে যে কাজ করছে। হয়তো অনেকের ইটা ভালো লাগে। কিন্তু আমি নিজে এমন লিডার দেখতে চাই, যার একটি ভিশন আছে, যুদ্ধবাজ নয় আর ধর্ম কে মাথার ওপরে বসাবে না, অ্যাডমিনিস্ট্রেশন কে যেকোনো কম্যুনাল একটিভিটি থেকে দূরে রাখবে, সিম্পল।

    রাহুল যদিও মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছিল, এতে একদমই সাপোর্ট নেই।
  • dc | ২১ মে ২০১৯ ১২:১৭379830
  • S, বিএস খুবই অ্যাপ্ট নাম ঃ-)

    অমিত, এর বেশী সত্যিই বলার কিছু নেই। আমি যেটা বলতে চাইছি তার মধ্যে অনেক কিছুই ইনট্যান্জিবল আছে, অনেকটা লিখতে হবে, অতো লেখার সময় নেই।

    তবে একটা কথা মনে হলো, আমি বোধায় আমার বক্তব্য ঠিক বোঝাতে পারিনি।

    রাহুল গান্ধী ডিসেন্ট, ভদ্র, সভ্য, হয়তো অনেস্ট (হয়তোর ওপর বোল্ড আর আন্ডারলাইন)। আমি এগুলো নিয়ে কিছু বলিনি। এগুলো রাহুল গান্ধীর অ্যাট্রিবিউট। আমি বলতে চেয়েছি রাহুল গান্ধীর যে অ্যাট্রিবিউটটা নেই, অর্থাত লিডারশিপ স্কিল। রাহুল গান্ধীর ন্যাশনাল লেভেলে পলিটিশিয়ান হওয়ার স্কিল নেই।

    যাদি মনে করেন আমি ভুল বলছি, নো প্রব্লেমো। ফল তো দেখাই যাবে।
  • dc | ২১ মে ২০১৯ ১২:১৮379831
  • " কিন্তু আমি নিজে এমন লিডার দেখতে চাই, যার একটি ভিশন আছে, যুদ্ধবাজ নয় আর ধর্ম কে মাথার ওপরে বসাবে না, অ্যাডমিনিস্ট্রেশন কে যেকোনো কম্যুনাল একটিভিটি থেকে দূরে রাখবে, সিম্পল।"

    আপাতত নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রীকে আমার বেশ পছন্দ হয়।
  • S | ২১ মে ২০১৯ ১২:১৯379832
  • বুঝেছি আপনার কথা। মোদির মধ্যে একটা ন্যাতা ন্যাতা ভাব আছে। ঃ))
  • T | ২১ মে ২০১৯ ১২:২১378121
  • মোদির মধ্যে লীডারশিপ স্কিল আছে!!! হো হো হো হো হো...
  • Amit | ২১ মে ২০১৯ ১২:২২378122
  • যাক গে। যেতে দেন। আর দুটো দিন কোনো মতে কাটাই। টেনশন হচ্ছে বেশ এবার।
  • Amit | ২১ মে ২০১৯ ১২:২৮378124
  • যাক গে। যেতে দেন। আর দুটো দিন কোনো মতে কাটাই। টেনশন হচ্ছে বেশ এবার।
  • dc | ২১ মে ২০১৯ ১২:২৮378123
  • হ্যাঁ কাটানো যাক। কিভাবে যে রাহুল গান্ধীর সাথে মোদিকে বারবার তুলনায় আনা হচ্ছে কিছুতেই বুঝতে পারছি না। আমি আদৌ মোদির কথা বলছিই না। অতএব কাটানো যাক।
  • Amit | ২১ মে ২০১৯ ১২:২৯378125
  • যা শালা। দুবার হয়ে গেলো
  • de | ২১ মে ২০১৯ ১২:৩৮378126
  • পরিবারতন্ত্র কোথায় নেই? দোষ শুধু গান্ধী ফ্যামিলির বেলাতেই -

    এই নির্বাচনে রাহুল গান্ধীকে অনেক পরিণত দেখিয়েছে - প্রিয়াংকাকেও - মন্দির তো শুধু নয়, অনেক মসজিদ আর গুরুদোয়ারাতেও তো গেছেন দুজনে - সামহাউ মন্দিরটা হাইলাইটেড হয়েছে বেশী-
  • lcm | ২১ মে ২০১৯ ১২:৫৯378127
  • আই থিং মোদি ডিড ওয়ান ইউনিক থিং - হি ক্রায়েড সেভারেল টাইম্‌স্‌ --- ক্যান্‌ট্‌ রিমেম্বার এনি আদার পিএম অফ্‌ ইন্ডিয়া উইপিং ইন মাল্টিপ্‌ল্‌ ওকেসন্‌স্‌
  • | ২১ মে ২০১৯ ১৩:০১378128
  • আহা এই লিঙ্কটা কেউ দেয় নি গো

  • T | ২১ মে ২০১৯ ১৩:১৫378130
  • অ্যাই, এই লিংক একটু আগে আমিই দিয়েশি। ট
  • অনামী | ২১ মে ২০১৯ ১৪:০২378132
  • যারা বলছে রাহুল গান্ধীর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই, তারা বিজেপির প্রচার গিলে বসে বিজেপির বিরোধিতা করছে।বিজেপি তাদের মগজে ঢুকিয়ে দিয়েছে রাহুল পাপ্পু।সেইটা থেকে বেরোতে পারছেনা।রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি হওয়ার পরে বিজেপিকে ১০০র নিচে নিয়ে এসেছে গুজরাটে।কর্নাটকে সরকার করতে দেয়নি।মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, রাজস্থানের মতন গোবলয়ের রাজ্যেও বিজেপিকে ফেলে দিয়েছে।এরপর যদি এক্সিট পোল মিথ্যে হয়, যদি UPA সরকার বানায়, তাহলে ৪৪ তা এমপিওয়ালা দলের দায়িত্ব নিয়ে সরকার গড়ে ফেলা রাহুল গান্ধী নিঃসন্দেহে স্বাধীন ভারতের ইতিহাসের শ্রেষ্ট কংগ্রেস প্রেসিডেন্ট হিসেবে গণ্য হবে।
  • de | ২১ মে ২০১৯ ১৪:৩১378134
  • সমস্ত আঞ্চলিক দলগুলো একসাথে এসে সরকার গড়ুক -
  • ষষ্ঠ পাণ্ডব | ২১ মে ২০১৯ ১৪:৫৬378135
  • আমি ভারতীয় নই, তবে ভারতের রাজনীতির খবর যথাসম্ভব অনুসরণ করি, বড় দলগুলো আর বড় নেতাদের ব্যাপারেও যৎসামান্য খোঁজ রাখি। ভারতের নির্বাচনে কারা জিতল সেটা বাংলাদেশের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এই কারণে ২৩ তারিখে কারা দিল্লীর মসনদে বসতে যাচ্ছে সেটা নিয়ে এখানেও আলোচনা হয়। এখানে নিরপেক্ষ অবস্থান থেকে আমি আমার পর্যবেক্ষণ বলে যাই, বলাই বাহুল্য মতামত একান্তই আমার।

    স্বাধীন ভারতে দীর্ঘ দিন পর্যন্ত বেশিরভাগ রাজ্যে স্থানীয় বা আঞ্চলিক দলগুলো শক্তিশালী না থাকায় একক সর্বভারতীয় দল হিসাবে ভারতীয় জাতীয় কংগ্রেস বেশিরভাগ রাজ্যে সপাটে ব্যাটিং করে গেছে এবং কেন্দ্রে সরকার গড়েছে। পরে স্থানীয় বা আঞ্চলিক দলগুলো শক্তিশালী হতে থাকলে নির্বাচনী জোট গঠনের ব্যাপারটি জোরদার হতে থাকে, এবং একইসাথে ক্রমাগত ভাঙনে কংগ্রেস দুর্বল হতে থাকে। ইন্দিরা গান্ধী পরবর্তী সময়ে কংগ্রেসে ক্যারিশম্যাটিক লিডারের অভাব এবং আঞ্চলিক দলগুলোর সংখ্যায় ও শক্তিতে বাড়া কংগ্রেসের একক সর্বভারতীয় পরিচয়টিকে ম্লান করতে থাকে। এই শূন্যস্থান পূরণে এগিয়ে আসে সংঘ পরিবার। অটল বিহারী বাজপেয়ীকে সামনে রেখে পেছনে লাল কৃষ্ণ আদভানীদের মতো নেতাদের দিয়ে তারা দীর্ঘ পরিকল্পনা নিয়ে আগাতে থাকে। অচিরেই আরও দুর্বল হতে থাকা কংগ্রেস তার সর্বভারতীয় নেতৃত্বের ধ্বজাটা বিজেপির কাছে হারায়। মাঝখানে একটু উত্থান-পতন হলেও বাইরের দুনিয়ায় প্রবল ডান, রক্ষণশীল ও সাম্প্রদায়িক মতের জয় শুরু হলে তার প্রভাব ভারতেও পড়ে। সংঘ পরিবার এই পর্যায়ে তার ক্যারিশম্যাটিক নেতাটিকেও পেয়ে যায়। কংগ্রেসের ক্রমাগত ব্যর্থতার ফলে নরেন্দ্র মোদীর পক্ষে শুধু ভারতের প্রধানমন্ত্রী হওয়া নয়, দেশের সবচে' বড় ও প্রভাবশালী জীবিত নেতা হওয়া সম্ভব হয়ে যায়। অন্য দলগুলোর কোনটিই প্রকৃতপক্ষে সর্বভারতীয় নেতৃত্ব বা সংগঠন কখনো গড়ে তুলতে পারেনি। এই ২০১৯ সালের নির্বাচনেও মোদীর বিপক্ষে একক সর্বভারতীয় কোন নেতৃত্ব জোরালো ভাবে দৃশ্যমান হচ্ছে না। বরং মোদীবিরোধীদের মধ্যে কয়েক গণ্ডা নেতা আছেন যারা প্রকাশ্যে বা ঠারেঠোরে ভারতের প্রধানমন্ত্রী হবার খায়েশ ব্যক্ত করছেন। এতে আখেরে এমনটা দৃশ্যমান হচ্ছে যে মোদীর বিপক্ষে একককভাবে দাঁড়াবার মতো কেউ নেই। রাজ্যসভার ভোট আর লোকসভার ভোট যে এক বস্তু নয় সেটা ভারতের ভোটাররা ভালোই জানেন। ফলে রাজ্যের উন্নয়ন-অনুন্নয়নের হিসাবনিকাশ লোকসভা ভোটে খুব প্রভাব ফেলবে না। বরং অনেকে এমনটা ভাবতে পারেন কেন্দ্রে যারা যাবে তারা আমার রাজ্যেও জিতলে রাজ্য কিছু বেশি পেতে পারে। তাছাড়া বাইরের দুনিয়াতে সাম্প্রদায়িক শক্তিদের ফের উত্থান, উপমহাদেশে আইএস-এর উপস্থিতি বৃদ্ধি, পাকিস্তানের সাথে টানাপোড়েন, শ্রীলঙ্কার ঘটনায় ভারতের ভোটারের মনে শঙ্কা তৈরি করার অবকাশ আছে। সেই শঙ্কার প্রতিক্রিয়ায় আরও কিছু ভোট গেরুয়া শিবিরের দিকে যাওয়া খুবই সম্ভব। সব মিলিয়ে আমার মনে হচ্ছে ভারতে 'আচ্ছে দিন' প্রলম্বিত হতে যাচ্ছে। আমার এই ধারণা সত্যি হোক বা না হোক একটা বিষয় মোটামুটি স্পষ্ট যে, বামেদের অবস্থান আরও খারাপ হয়েছে। ত্রিপুরা আর পশ্চিমবঙ্গ তো গেছে সামনে কেরালাতেও হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে।
  • dc | ২১ মে ২০১৯ ১৬:২৬378136
  • অন্যদের যা বল্লাম সেটা অনামীকেও বলিঃ আমি রাহুল গান্ধীর লিডারশিপ এবিলিটি নিয়ে বলেছি, বিজেপি/মোদি কাউকে নিয়েই কিছু বলিনি। বিজেপি রাহুল গান্ধীকে নিয়ে কি বললো সেটা আমার কাছে ইরেলিভ্যান্ট।
  • PT | ২১ মে ২০১৯ ১৬:৩৪378137
  • ভাটপাড়ায় নাকি যা তা কান্ড চলছে?
  • T | ২১ মে ২০১৯ ১৬:৪৬378138
  • বিজেমুলের আভ্যন্তরীণ শুভেচ্ছা বিনিময় চলচে।
  • | ২১ মে ২০১৯ ১৭:০৬378139
  • ওদিকে দেশের যেখানে সেখানে ইভিএম পাওয়া যাচ্ছে!
  • dc | ২১ মে ২০১৯ ১৭:১০378140
  • আর তো ইভিএম দরকার হবেনা, তাই ওগুলো এদিক সেদিক ফেলে দিচ্ছে।
  • মানিক | ২১ মে ২০১৯ ১৭:২৪378141
  • কে কে আম্বানীকে শর্ট করলেন বলুন তো।

    ও ডিসিবাবু।
  • dc | ২১ মে ২০১৯ ১৭:৩২378143
  • আমি অনেকদিন হলো ডে ট্রেডিং ছেড়ে দিয়েছি। এই দুদিন বড়ো দাঁও মিস করলাম ঃ-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন