এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | ০৪ জুন ২০১২ ১০:৩৭10200
  • কবি নেতাই-এর একটা চটি হোক। সেখানে কবির বিশ্লেষনও লেখা হোক যে কবি কি বোঝাতে চেয়েছেন।
  • নেতাই | ০৪ জুন ২০১২ ১০:২৭10199
  • তারও আগে কবি যখন প্রায় সিসু। তখন একদিন খপ করে কলম তুলে চাট্টি লাইন লিখলেন-
    "এই আমদের বাড়ি
    নেই ঝগড়া মারামারি
    এই আমাদের ঘর
    হেথায় নেইকো আপন পর"

    পাবেন এমন মুক্ত হৃদয় আর কোথাও?
  • নেতাই | ০৪ জুন ২০১২ ১০:২৫10198
  • কবির কবিজীবন নিয়ে যাদের সম্যক ধারনা নেই তাদের জন্য বলে রাখি, কবির কাব্যপ্রতিভা ছিল ছাই চাপা আগুনের মত। ধিকিধিকি করে জ্বলতো সেই ছোটবেলা থেকেই। সাথে ছিল তীব্র, প্রখর বিজ্ঞান চেতনা। এই দুইয়ের মিশেলে, অনাবিল আনন্দে কবি কমকরে দুটি কবিতা রচনা করেছিলেন যা কাল যুগের সীমারেখা অতিক্রম করে রকেটের গতিতে দূরে চলে যায়।

    প্লেগ নিয়ে কবির কবিতার শুরুর দুই লাইন ছিল,-
    "চুরানব্বইয়ের প্লেগ,
    ওরে বাবা, দিল কি ভীষন বেগ'
    প্রথম দুই লাইনেই কি অকাট্য যুক্তিবাদী চিন্তাভাবনা!!!!!
  • Toon Army | ০৪ জুন ২০১২ ১০:১৫10197
  • এক হপ্তাই বা কে দেয়?
  • প্পন | ০৪ জুন ২০১২ ১০:১৩10196
  • মোটে এক হপ্তা? আমি ছ'হপ্তা ছিলাম।
  • Toon Army | ০৪ জুন ২০১২ ১০:০৫10195
  • শনিবার থেকে আমি ব্যাচেলর - এই হপ্তা পুউউউউরো। মনের আনন্দে আছি, বিছানার চাদর অবধি তুলছি না, বালিশ দুইখানও গোছানোর কোনো দরকার নাই, শুধু সিনিমা দেখছি...
  • pi | ০৪ জুন ২০১২ ০৮:৪৭10194
  • ওহে অভ্যু, ওটা রাজস্থানী মতে মসুড্ডাল।
  • প্পন | ০৪ জুন ২০১২ ০৮:৪৪10193
  • খুব তেতো লাগে কিন্তু প্রথম প্রথম - অরিজিত আবার পচা বাদামের গন্ধ পায়।
  • | ০৪ জুন ২০১২ ০৮:৪২10192
  • সহজলভ্য হলে ভালুক মন্দ না- তবে ভালো করে লোম ছাড়িয়ে খেও।
  • | ০৪ জুন ২০১২ ০৮:৪১10191
  • পেয়ারার গন্ধে আমার ওয়াক আসেঃ(
    আর পিয়ারটা কেন জানি ভাল্লাগে না।
  • Tim | ০৪ জুন ২০১২ ০৮:৩৯10190
  • তাও তো এখানে ল্যাম্ব পাওয়া যায়। অনেক জায়গায় সেটুকুও মেলেনা।

    মামী, এবার থেকে ভল্লুকের মাংস খাবো ভাবছি।
  • Abhyu | ০৪ জুন ২০১২ ০৮:৩৭10189
  • ডাঁশা পেয়েরা ভাল্লাগে না? কচি-ডাঁশা?
  • Abhyu | ০৪ জুন ২০১২ ০৮:৩৫10188
  • গুন্নাইট। কাল আবার সকালে উঠতে হবে। ফোঁস।
  • Abhyu | ০৪ জুন ২০১২ ০৮:৩৩10187
  • ঐ অ্যাপেল-পিয়ারটা খেয়ে দেখো মিঠুদি। দিব্যি খেতে।
  • Abhyu | ০৪ জুন ২০১২ ০৮:৩২10186
  • ঘটিমতে ডাল - তেলে রসুন, আদা, পেয়াজ, টম্যাটো দিয়ে, তারপর হলুদ নুন চিনি দিয়ে সেদ্ধ মুসুর ডাল দিতে হয়। ফুটে উঠলে নামিয়ে নেওয়ার বিধান।
  • | ০৪ জুন ২০১২ ০৮:৩০10185
  • মুসুর ডালে চিনি দিতে গেলে যে পরিমাণ বুকের পাটা দরকার তা কেবল মাত্র সিংহহৃদয় ঘটিদের আছে
  • প্পন | ০৪ জুন ২০১২ ০৮:২৯10184
  • ঘটিমতে মুসুড্ডাল কোনটা? প্রচুর চিনি গুলে যে ডালে দেয় না অন্য কিছু?
  • | ০৪ জুন ২০১২ ০৮:২৮10183
  • আমি কলা,আপেল, আঙুর, বেদানা,রকমারি লেবু, আম, লিচু, বেরি, চেরি, কুল, তরমুজ, শসা, আনারস,জামরুল ছাড়া আর বিশেষ কোনো ফল খাই না।

    দুই চক্ষে দেখতে পারি না, পেয়ারা,সবেদা, ন্যাসপাতি,ফুটি, কিউয়ি,পেঁপে ইত্যাদিদের।
  • | ০৪ জুন ২০১২ ০৮:২১10182
  • জ্বরের দুর্বলতা কেটে যাবে।
  • Abhyu | ০৪ জুন ২০১২ ০৮:১৯10181
  • কেন?
  • Abhyu | ০৪ জুন ২০১২ ০৮:১৮10180
  • তোমরা এই অ্যাপল-পিয়ার বলে ফলটা খেয়েছো? কি ভালো না? http://en.wikipedia.org/wiki/Pyrus_pyrifolia
  • | ০৪ জুন ২০১২ ০৮:১৬10178
  • আর অভ্যু বাইসনের।
  • | ০৪ জুন ২০১২ ০৮:১৬10179
  • তিমি, এখন থেকে চমরি গাই এর মাংস খাওয়া অভ্যাস করো।
  • Abhyu | ০৪ জুন ২০১২ ০৮:০৬10177
  • আগে যেত না, এই কদিন হল যাচ্ছে - আর সে কি ভালো খেতে রে !
  • Tim | ০৪ জুন ২০১২ ০৭:৫৫10176
  • না না ফেলবি কেন? কিন্তু তোদের ওখানে ক্রোগারে পাঁঠা পাওয়া যায়?
  • aranya | ০৪ জুন ২০১২ ০৭:২৯10175
  • 'ভরহীন কনসেপ্টের' পাই পাথর 'বইতে' না চাওয়ায় আমি খুবই খুশী হয়েছি ঃ-)। অন এ সিরিয়াস নোট, পাইয়ের প্রভূত জনহিত্কর কাজকম্মো aka ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোয় আমি এতই ইমপ্রেসড্‌, সামান্য রক ক্লাইম্বিং না করলে তাতে কোন ইতরবিশেষ হবে না।
    কেকে, লিখে ফেলুন, মোটিভেশনাল লেখার প্রয়োজন সর্বদাই অনুভব করি।
  • Abhyu | ০৪ জুন ২০১২ ০৭:২৮10174
  • পাঁঠার মত কিছু হয় না রে - কিন্তু এই ল্যাম্বটা কেনা ছিল - ফেলে দেব, বল?
  • Tim | ০৪ জুন ২০১২ ০৭:২৭10173
  • ল্যাম্ব ভালো, কিন্তু পাঁঠার মত কি আর কিছু হয়। গত হপ্তায় খেলাম কালচে করে কষানো মাংস ( কলিদি নির্ঘাৎ এসব দেখে ঘাবড়ে যাবে) আর এই হপ্তায় সিম্পল কারি। কালোজিরে ফোরনের মুসুর ডাল আর আলুভাজাও থাকছে।
  • Abhyu | ০৪ জুন ২০১২ ০৬:৪৭10172
  • হেউ! ল্যাম্ব ভালো, কিন্তু মিষ্টি ডাল আর টক-ঝাল ফুলকপির তরকারী খেয়ে ভারী খুসি হলাম।
  • | ০৪ জুন ২০১২ ০৬:২২10171
  • কিছুতেই পর্কের ঝোল খাওয়াটা প্র্যাকটিশ করতে পারলাম নাঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত