এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কাজু | ০৪ জুন ২০১২ ১৮:০৭10320
  • ২:০১
  • kumu | ০৪ জুন ২০১২ ১৮:০৫10319
  • কাজু, এট্টু কিলিয়ার করো,হাতে সময় কম।কদ্দুর পিছিয়ে যাব,মানে কোন পাতায় যাব?
  • কাজু | ০৪ জুন ২০১২ ১৮:০১10318
  • কুমুদি পিছিয়ে পড়ুন এট্টু।
  • কুমু | ০৪ জুন ২০১২ ১৭:৫৭10317
  • বৃষ্টিকে মনে আছে অল্প,
    কতকাল ভুলে যাওয়া গল্প।

    আশা করি বলে দিতে হবে না, ইটি আমার লেখা নয়।
  • Abhyu | ০৪ জুন ২০১২ ১৭:৫৩10316
  • বৃষ্টি পড়ে টাপুর টুপুর
    নদে এলো বান
    ঝাঁকামুটের মাথায় চেপে
    তিনটি বাবু যান
    তিমি বাবু বগল বাজান
    অভ্যু বাবু গান
    বুনু বাবু নাচতে উঠে
    ডিগবাজি এক খান
  • achintyarup | ০৪ জুন ২০১২ ১৭:৪২10315
  • আগেকার দিনে ধাপার ট্রেন ছিল, বর্ষায় জোড়া ইলিশ হাতে ঝুলিয়ে বাড়ি ফেরা ছিল, পথে জল জমলে ঝাঁকামুটের মাথায় করে আপিস যাওয়া ছিল, ইস্কুলে রেনি ডে ছিল...
  • কাজু | ০৪ জুন ২০১২ ১৭:২০10314
  • আগেকার দিনে হত হয়ত সব সময়, কারণ আগেকার ভোরগুলো অনেক কম পলিউটেড ছিল। সকাল থেকে ভস ভস করে ধোঁয়া বের করে গাড়ি যেত না। রাস্তা ধোয়া হত হোস পাইপ দিয়ে। এখন তো কিছুই নেই। সকাল হয় মুরগি বোঝাই ঝাঁকা আর লরি দেখে। স্বপ্ন সত্যি হবে কী করে?
  • কাজু | ০৪ জুন ২০১২ ১৭:১৮10313
  • কোনটা?
  • Achintyarup | ০৪ জুন ২০১২ ১৭:১৭10312
  • আগেকার দিনে হয়ত হত
  • কাজু | ০৪ জুন ২০১২ ১৭:১২10311
  • হুম, সেদিন আমিও ভোরে স্বপ্ন দেখছিলাম, কত করে রেজার চালাচ্ছি, গাল দুটো যে খরখরে সেই খরখরে রয়ে যাচ্ছে। এ কী রে বাবা ! অথচ আজ একবারেই নির্ঝঞ্ঝাট দাড়ি কামানো হল। যত্ত ভুলভাল স্বপ্ন।

    তবে একদিন ভোরবেলা স্বপ্ন দেখছিলাম স্টার জলসায় যেন কাহানি দেছে। হিন্দি বই, বাংলা চ্যানেলে, দেয় কহনো? অথচ কাল দিল !
  • achintyarup | ০৪ জুন ২০১২ ১৭:০৬10310
  • ভোরের স্বপ্ন মোটেও সব সময় সত্যি হয় না। এই আজকে ভোরে আমি স্বপ্ন দেখলুম মেট্রো স্টেশনে এসে দাঁড়িয়েছি, আর সঙ্গে সঙ্গে একটা এসি ট্রেন চলে এল। কিন্তু বাস্তবে দেখলুম একেবারেই অন্যরকম হল।
  • প্পন | ০৪ জুন ২০১২ ১৬:৫১10309
  • ডিডির 2:33 PM-এর পোস্টে ক্ক।
  • কাদা | ০৪ জুন ২০১২ ১৬:৪১10308
  • শেষ প্রেমিক? না শেষ-১?
  • কাজু | ০৪ জুন ২০১২ ১৫:২৭10307
  • ইস গোসাপ খাওয়ার কথা বলছে ! সে তো গোঁসা করবে শুনলে।
  • Blank | ০৪ জুন ২০১২ ১৫:১৩10306
  • গোসাপ তো এখনো পুকুরে মেলে। পানা ভর্তি পুকুরে কেমন দাগ কেটে যায়। খেতেও শুনেছি বেশ।
  • ঝিকি | ০৪ জুন ২০১২ ১৫:০৮10305
  • আর ঐ গোসাপেরই মত দেখতে কমোডো ড্রাগন দেখবার জন্য এখানে লোকে গুচ্ছের টাকা খরচ করে কমোডো আইল্যান্ডে বেড়াতে যায়! আমি যাই নি তা বলাই বাহুল্য, অনেক কনভিন্স করার চেষ্টা হয়েছিল এককালে, এখন তিনি হতোদ্যম!
  • ডিডি | ০৪ জুন ২০১২ ১৫:০৫10304
  • ঠিক লুরুতে নয়, কিন্তু শহরের বাইরে আমাদের ফেকটরী, তার চারপাশে বন জংগল। হোথায় বাস করে অগুন্তি গোসাপ।ন্যাজ টাজ ধরলে আরামসে দু হাত লম্বা।

    খুব গর্বিত ভাবে ঘাড় বেঁকিয়ে গোল্লা গোল্লা চোখ করে তাকাতো আর চিড়িক চিড়িক করে জিভ বার করে ভ্যাংচাতো। পুরো ডায়নোসর। কুমু, ব্যাং - এরা সেসব দেখলে কি করতো কে জানে ?
  • lcm | ০৪ জুন ২০১২ ১৫:০০10303
  • গৌতম ঘোষ-এর ডকুমেন্টারি বিসমিল্লা খান-এর ওপর, ১৯৮৯ ঃ
  • Blank | ০৪ জুন ২০১২ ১৪:৫২10302
  • এই সব ছোট ছোট ছেলে মেয়েরা টিকটিকিকে ভয় পায় রে। আমাদের সময় ছিল তক্ষক। এই এত্তবড় - কালচে মতন।
  • bb | ০৪ জুন ২০১২ ১৪:৪১10301
  • আমিও গত চারবছর ধরে গোদরেজের পেস্ট কন্ট্রোল ব্যবহার করি, তিনমাস অন্তর আসে, নির্গন্ধ (আমার মেয়ের অ্যাজমা আছে বলে আমরা এই ব্যাপারে ভীষণ সতর্ক) কোন সাইড এফেক্ট নেই- ঘরে কোন আরশোলা বা পিঁপড়ে নেই- কোন টিকটিকিও নেই।
  • নেতাই | ০৪ জুন ২০১২ ১৪:৩৯10300
  • টিকটিকি নিয়ে কবির কোন নষ্টলজিক নেই।
  • ডিডি | ০৪ জুন ২০১২ ১৪:৩৩10299
  • আজকালকার ছেলেমেয়েরা ক্যামন জানি হয়ে গ্যাছে।

    সন সন করে হাওয়া বইবে সাঁঝের বেলায়, কাঠের জালনা ঠক ঠক করে আওয়াজ করবে, হলদেটে বাল্ব ভোল্টেজের ওঠানামায় মাঝে মাঝে কেমন ফ্যাকাশে হয়ে আসবে। জালনার পাশের ঝাঁকড়া গাছের পাতায় সর সর করে আওয়াজ। বাড়ীর বাইরে জমাট অন্ধকার।

    আর মাঝে মাঝেই দেওয়াল থেকে হেঁড়ে গলায় টিক টিক টিক করে উঠবে ড্যাবড্যাবে চোখের কেঁদো টিকটিকিরা।

    এই হলো আমার ছোটোবেলার সন্ধ্যাবেলা। টিকটিকির আওয়াজ ছাড়া নস্টালজি হয় না কি ?
  • ডিডি | ০৪ জুন ২০১২ ১৪:২৮10298
  • লুরুতে ভীষন চলে এক ধরনের পেস্ট কন্ট্রোল। প্রতি মাসে এসে সারা বাড়ীর ঘুপচি ঘাপচায় একটা ময়দার গুলির মতন একটা জিনিস সেঁটে দিয়ে যায়(বাচ্চারা খেলেও কোনো ক্ষতি নেই, বিষাক্ত কিছু নয়)। আর্শোলা একেবারে ১০০% হাওয়া।

    আমরা ইউজ করছি বছর নয়েক। ভেরী স্যাটিসফায়েড।
  • কাজু | ০৪ জুন ২০১২ ১৪:১৭10297
  • কেসিদা প্লিজ নামটা জেনে বলুন, আমার তো ডেস্পারেটলি দরকার। নাজেহাল হয়ে গেলাম বাড়িতে টিকি আর্শোলা নিয়ে।
  • kc | ০৪ জুন ২০১২ ১৪:১৪10296
  • একটা কেমিক্যাল হয়, কালো রঙের পেস্টের মতন, বড় সাইজের প্লাস্টিকের সিরিঞ্জে পাওয়া যায়। সেই জিনিসের যাস্ট একটা ড্রপ ছোট্ট একটা প্লাস্টিকের টুকরোয় করে বাড়ির কিছু স্ট্র্যটেজিক পয়েন্টে রেখে দিলে আরশোলা আর টিকটিকি কিছুতেই আসেনা। সামনের বাড়িতে এলেও নিজের বাড়িতে কিছুতেই আসেনা। নামটা মনে পড়ছেনা। রাত্রে ঘরে ফিরে মনে করে দেখে লিখে দেব।

    জিনিসটা জার্মানিতে তৈরী হয়। ব্যাপ্পক। ইদানিং কালে যখন দেশে যাই অনেকের জন্যই নিয়ে গেছি। আত্মীস্বজনেরা, সবাই অনেক আশীর্বাদ করে থাকেন আমাকে এই দাওয়াইটার জন্য।
  • ব্যাং | ০৪ জুন ২০১২ ১৪:০২10295
  • কুমুদি, পেস্ট কন্ট্রোলের লোকরা কিন্তু উইকডেতেও রাত সাড়ে আটটার পরেও আসে। তুমি ফোন করে একটু কান্নাকাটি কর, ওদের মন ভেজাতে পারলেই আসবে।
  • কাজু | ০৪ জুন ২০১২ ১৪:০১10294
  • কুমুদি স্টার জলসায় শনি-রোববার চেক মেট দেখেন? কাল তো কাহানী দিল টিভিতে।
  • kumu | ০৪ জুন ২০১২ ১৩:৫৭10293
  • পাই,জেরি মার্চ দিয়ে আজ রাত্তিরে ট্রাই করি।ভাল করে সাহস সঞ্চয়ের চেষ্টা কচ্ছি।
    ব্যাঙের লেখা পড়ে এই অবস্থাতেও প্রবল হাসি পেল।শ্যামলদা ইমামীর R & Dতে ছিলেন,ঐ ফে অ্যান্ড হ্যা-টা ওনার সময়েরই প্রোডাক্ট তো।ব্যাংএর লেখার কথা বলব।
  • ব্যাং | ০৪ জুন ২০১২ ১৩:৪৮10292
  • এক্ষুনি বিভীষণকে ফোন করে শুধালুম "তোমাদের কানপুরের হোস্টেলে যে বাঁদরগুলো আসত, বলেছিলে, সেগুলো বাঁদর ছিল নাকি মুখপোড়া হনুমান? মুখপোড়া হনুমান না হলে তোমার ঘর থেকে বেরিয়ে মেয়েদের ঘরে গিয়ে ফেয়ার অ্যান্ড লাভলি মাখত কেন?" আমি নেহাত অ্যাকাডেমিক কৌতূহল থেকেই শুধিয়েছিলাম। ওমা, ওনার কী মেজাজ!! দাঁতে দাঁত চেপে হিসহিসে স্বরে বলল "আমি একটা মিটিংয়ে আছি, বাজে কথার সময় নেই।" খটাং। অথচ এই লোকই আমাকে কানপুরের বাঁদরের খাদ্যাভ্যাস নিয়ে কত কথা বলেছিল প্রেম্পর্বে!! ক্ষী পরিবত্তোন, ক্ষী পরিবত্তোন!!
  • ব্যাং | ০৪ জুন ২০১২ ১৩:৪০10291
  • তবে কানপুরের বাঁদরগুলোর রূপ্চর্চার রুটিন দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। প্রথমে ছেলেদের হোস্টেলে গিয়ে টুথপেস্ট খেয়ে মুখের গন্ধ তাড়াও। তারপর মেয়েদের হোস্টেলে গিয়ে ফেয়ার অ্যান্ড লাভলি মাখ। অবিশ্যি তখন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম পাওয়া যেত না কিনা, নয়তো আর কষ্ট করে মেয়েদের হোস্টেলেও যেতে হত না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত