এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২১৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ০১ ডিসেম্বর ২০১২ ২২:৪৩554489
  • খুব খারাপ। খুব খারাপ। একটাই সান্ত্বনা, চেলসিও সমানে ছড়িয়ে চলেছে। ঃ)

    এই কোচ দিয়ে আর চলবে না, গত সিজন থেকেই বলে আসছি। ওঁয়ার একমাত্র বলার মত পারফরম্যান্স বছর বছর চ্যাঃ লিঃর গ্রুপ স্টেজ পার করানো। এইবার প্রথম চারের মধ্যে না থাকলে সামনের সিজনে সেই গুড়েও বালি।
  • গান্ধী | ০২ ডিসেম্বর ২০১২ ০৮:৪৪554490
  • প্পনদার আব্রামোভিচ সিন্ড্রোম হল নাকি !!!

    কাল সবদিকেই বেশ স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট। আই লীগে ডেম্পোটা হারলে বা ড্র করলে ভালো হত আর লাস্ট ম্যাচে রিডিং আর একটা দিলে ভালো হত

    লিভারপুল গুছিয়ে খেললো এবং ছ্ড়াল। এতো দিন বাদে লুকাস ৮৫মিনিট খেলল, এখনো একটু শেকি, ট্যাকলগুলো ফুল গেলনা বোঝা গেল, কিন্তু তাও যেকোনো দিন জোয়ে অ্যালেনের থেকে ভালো।।। ২৩টা গোল অ্যাটেম্প করে ১টা গোল। সুয়ারেজ প্রোচুর ভালো খেলেও গোলটা পেলনা, আর মাঝখান থেকে হাত দিয়ে গোল করতে গিয়ে কার্ড দেখে নেক্ষ্ট ওয়েস্টহ্যাম ম্যাচে নেই

    আর্সেনাল এত্ত এত্ত কথা বলে আমাদের জাস্ট একঘর উপরে এসেছে। ম্যানু-রিডিং ১স্ট হাফটা দারুন হল, ২ন্ড হাফে ঘুমিয়েই পড়লামঃ(
  • ঊমেশ | ০২ ডিসেম্বর ২০১২ ১৩:২০554491
  • ক্লাবের সেরা প্লেয়ার দের ধরে রাখতে না পারলে কিছু করা মুশকিল।

    আমার বন্ধুরা বলে, তোদের ক্লাবটা হলো ট্রেনিং সেন্টার, কম দামে প্লেয়ার কিনে ওয়েঙ্গার কে দিলে ট্রেনিং দিয়ে ভালো বানিয়ে বেশী দামে বিক্রি করা।
    এতে ক্লাবের ভালো প্রফিট হয় কিন্তু কাপ জেতা যায় না। আমার তো মনে হচ্ছে জানুয়ারি তে ওয়ালকট ও বিক্রি হচ্ছে, লিভারপুলে যাচ্ছেই
  • গান্ধী | ০২ ডিসেম্বর ২০১২ ১৩:৩৩554492
  • ওয়ালকট লিভারপুলে এলে ভালো তো হয়ই, তবে আসবে কি? হুইলচেয়ারকে নিয়ে যে নাচানাচিটা করে সেটা ওয়ালকটকে নিয়ে করলে কাজে দিত। তবু জুনিয়র প্লেয়ার হিসেবে ভালই। আর শেষ দুবছরে ফ্যাব্রিগাস-পার্সীকে ছেড়ে টিমটা গেছে। আর আর্সাভিনের মত প্লেয়ারকে নষ্ট করেছে বসিয়ে আর লেফ্টে খেলিয়ে। ট্রফি জেতার আশা মানে কি লীগ?? নিশ্চই করনা তোমরা, এই সময়ে দাঁড়িয়ে??? এফএ-কার্লিং কাপের চেষ্টা করাই তো ভালো। লীগ এখন ৩দলের খেলা সিটি-ম্যানু-চেলসী। আর পরের বছর আশা জাগছে রজার্সের জন্য।
  • ঊমেশ | ০২ ডিসেম্বর ২০১২ ১৩:৫০554493
  • ওয়েঙ্গার কোনো প্লেয়ার নিয়ে যখন বলে যে "নট ফর সেল", সেটা সবার আগে বিক্রি হয়।
    লাস্ট মান্থে ওয়েঙ্গার এই কথা বলেছে ওয়ালকট কে নিয়ে।
    তাই বলছি, ওয়ালকট বিক্রি হচ্ছেই, আর এখন ওয়ালকটের জন্যে বেস্ট ক্লাব হবে লিভারপুল।

    আমি লাস্ট উইকে বলেছিলাম, আবার বলছি, এবারের ছোটো দল গুলোর মধ্যে সব থেকে ভালো খেলছে সোয়ানসি। জানুয়ারি তে টিম ধরে রাখতে পারলে প্রথম ১০ এ থাকতে পারে।
  • গান্ধী | ০২ ডিসেম্বর ২০১২ ১৩:৫৯554494
  • সোয়ানসিতে রজার্স যেখান থেকে শেষ করেছিল, লাউড্রপ সেখান থেকে শুরু করেছে। মিচু-পাবলো হার্নান্ডেজ দুটো সাইন ফাটাফাটি হিট
  • উমেশ | ০২ ডিসেম্বর ২০১২ ১৯:০৬554495
  • ভালো খবর CB ড্র করেছে।
    কিন্তু প্রয়াগ টিমের কি হলো?
    ঘরের মাঠে মুম্বাই এর কাছে হেরে গেল।
  • গান্ধী | ০৩ ডিসেম্বর ২০১২ ০৯:০৭554496
  • কে যেন ইচেকে খুঁজেছিল, কালকের ইচের লাথিটা যে দেখেছে, সে দ্বিতীয় দিন থেকে ইচেকে ডিফেন্ডার বলবেনা, ফ্লিন্টফের কাছে পাঠিয়ে দেবে ট্রেনিং নিতে
  • Treebeard | ০৩ ডিসেম্বর ২০১২ ১০:১২554497
  • প্পন - সোয়াপ করো আমাদের সঙ্গে।

    আজ উইগ্যানের সাথে হোম ম্যাচ। কোনোমতেই হারা চলবে না। নিউক্যাসলের ইতিহাসে কখনো কোনো দল পর পর পাঁচটা ম্যাচে হারেনি। হিউটন কাল নিউক্যাসলকে একটা ফেবার করেছে সান্ডারল্যান্ডকে হারিয়ে, অন্ততঃ আরেকটা হপ্তা দুই পয়েন্ট পিছনে থাকবে।

    খুব খারাপ, হাল খুব খারাপ। সামারে বেশি কিপটেমি করতে গিয়ে ঝুলিয়ে দিয়েছে।
  • প্পন | ০৩ ডিসেম্বর ২০১২ ১০:২২554499
  • খুব খারাপই তো। ওয়েস্ট ব্রমকে যদি হারাতে না পারি তালে এই সিজনে টপ ফোরে থাকার কোন সিন নেই।
  • Treebeard | ০৩ ডিসেম্বর ২০১২ ১০:২৪554500
  • আর্ধুর। কোতায় আগের বছরের পাঁচ নং, আর কোতায় এই বছর রেলিগেশন জোনের দুই পয়েন্ট ওপরে। খারাপের ডেফিনেশনটা বড়ই রিলেটিভ...
  • stoic | ০৩ ডিসেম্বর ২০১২ ১৩:৩৬554501
  • তোমরা কিন্তু শুরু টা ব্যাপক করেছিলে এই সীজনে।
    আর্সেনাল টপ ফোরে শেষ করবে বলেই আমার মনে হয়। যতই ছড়াক, আফটার অল আর্সেনাল। দিল্লী এখনও বেশ দুরে। আদ্ধেক ম্যাচ ও খেলা হয়নি এখনও।
    তবে ওয়েস্ট ব্রম আর ওয়েস্ট হ্যাম এই দুটো টিম বেশ অবাক করেছে। তবে কদ্দিন টানতে পারবে জানি না।
    সিটি কিন্তু এখনও আনডিফিটেড। ঃ(
  • Marveaux | ০৪ ডিসেম্বর ২০১২ ১০:২০554502
  • যাক বাবা, জিতেছি। পোজিশন এগলো না বটে, কিন্তু রেলিগেশন জোন থেকে দূরত্বটা বাড়লো।
  • গান্ধী | ০৪ ডিসেম্বর ২০১২ ১০:২৫554503
  • হুম্ম বা দুটো, কিন্তু নাম অন্য কারো?? আজ তো ডেম্বাবা নাম হওয়ার কথা ছিল?
  • Marveaux | ০৪ ডিসেম্বর ২০১২ ১০:৩১554506
  • *অফার*
  • Marveaux | ০৪ ডিসেম্বর ২০১২ ১০:৩১554505
  • ভুল বল্লাম। ৬০ হাজারের ফার ছিলো। ও ৯০ চাইছে। টু মাচ।
  • Marveaux | ০৪ ডিসেম্বর ২০১২ ১০:৩১554504
  • মিডফিল্ড সামলালো তো Marveaux। অন্য বাচ্চাটার নাম দিলেও হত - Gael Bigrimana

    বা নাকি হপ্তায় ৯০ হাজারের অফার ফেরৎ দিয়েছে। জানুয়ারীতে ছেড়েই দেবে মনে হয়।
  • গান্ধী | ০৪ ডিসেম্বর ২০১২ ১০:৩৭554507
  • ওহ, খেলা দেখিনি বলে জানতে পারিনিঃ) সীসে থাকলে বা কে ছাড়াই যায়। দুজনে একই টাইপ ফরোয়ার্ড, দুজনকে একসাথে ফরোয়ার্ডে রাখলে তো লাভ হচ্ছেনা
  • Marveaux | ০৪ ডিসেম্বর ২০১২ ১০:৩৯554508
  • সেটাই। ব্যাপারটা ইংল্যান্ড মিডফিল্ডের জেরার্ড-ল্যাম্পার্ড কেস হয়ে গেছে। তারওপর কাউকে একটু উইং-এর দিকে সরিয়ে দিলে সে গাঁইগুঁই করছে।
  • গান্ধী | ০৪ ডিসেম্বর ২০১২ ১০:৪২554510
  • গোটা ইংল্যান্ড টিমে ৩টে দুটো প্লেয়ার আছে, তাও দুজনের পজিশন এক

    এই খবরটা ভালো

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=1245&boxid=152711921
  • aranya | ০৪ ডিসেম্বর ২০১২ ১১:০৪554512
  • শুধু ভাল কি, বল মারাত্মক ভাল!! পুণে যদি সত্যিই এভাবে একাডেমি করে কমবয়েসী ছেলেদের নিয়ে ফুটবলার তৈরীর চেষ্টা করে আর প্রজেক্টটা সিরিয়াসলি কন্টিনিউ করে, আমি পুণে-কে আই লীগ চ্যাম্পিয়ন দেখতে রাজি আছি।
    ওপরের লাইনের 'পুণে-কে আই লীগ চ্যাম্পিয়ন' পার্ট-টা লিখতে গিয়ে কেমন একটা বুক-ভাঙা টাইপস দুঃখ হল। সে যাই হোক, ভারতীয় ফুটবলের স্বার্থে ...

    এককালে ময়দানে খিদিরপুর ছিল নতুন প্লেয়ার তোলার আঁতুড়ঘর, অচ্যুত ব্যানার্জীর কোচিং-এ
  • গান্ধী | ০৪ ডিসেম্বর ২০১২ ১১:১১554513
  • খিদিরপুর-এরিয়ান্স-উয়াড়ি

    এরা এখনো প্রিমিয়ার ডিভিশনে নতুন প্লেয়ার আনার ক্লাব,

    মোবার অ্যাকাডমির কন্সেপ্ট ভালো ছিলো, খালি দুর্গাপুরে করে আর অন্জন মিত্র নিজের মেয়ে-জামাইকে দায়িত্ব দিয়ে পুরো ^^^ মেরে দিল। নাহলে ওখান থেকেও ভাসুম-রাহুলকুমার-মনীশ ভার্গভ-সৌরভ চক্রবর্তী-সৌভিক চক্রবর্তী র বেরচ্ছে (এরা প্রত্যেকেই ইন্ডিয়া জুনিয়রে চান্স পেয়েছিল)
  • Marveaux | ০৫ ডিসেম্বর ২০১২ ১০:২৫554514
  • ম্যান সিটি হল প্রথম প্রিমিয়ার লীগ দল যারা চ্যাঃ লীগ গ্রুপ স্টেজের ছয়টা খেলায় একটাতেও জেতেনি। এবং গত বিশ বছরে সবচেয়ে কম পয়েন্ট - ইংলিশ টীমগুলোর মধ্যে। ইউরোপা লীগেও জায়গা পেলো না।

    খ্যাঁক।
  • গান্ধী | ০৫ ডিসেম্বর ২০১২ ১০:৩২554515
  • কাকা আবার গোল দিল, খেলাটা দেখতে হবে আজ একবার। কাকা ঠিকঠাক ফর্মে ফিরলেই আশা জাগে
  • গান্ধী | ০৫ ডিসেম্বর ২০১২ ১১:৩২554516
  • কালকের খেলাগুলো দেখলাম। আর্সেনালকে বিচ্ছিরি ভাবে হারিয়েছেঃ)

    জাগ্রেব-কিয়েভের ম্যাচটা হচ্ছিল কিকরে সেটাই আশ্চর্যের, মাঠে নয় মনে হচ্ছিল বরফে খেলা হচ্ছে। পুরো মাঠে বরফ
  • ঊমেশ | ০৫ ডিসেম্বর ২০১২ ১২:৫২554517
  • ম্যান সিটি'র মতো গ্রুপে পড়লে আমার মনে হয় না ইংলিশ লিগের কোনো টিম (ম্যানু সমেত ২০ টা ) প্রি-কোঃ তে এবারে কোয়ালিফাই করতো।

    আমাদের ভাগ্য ভালো আমরা পট-১ এ থাকি, তাই এরকম গ্রুপে পড়ার সম্ভাবনা একদম নেই। নাহলে আমাদের অবস্থা ম্যান সিটি'র থেকে খারাপ হতো। র‌্যামজে তো মনে হয় "মোবা" দের টিমেও প্রথম ১১ তে আসবে না। অথচ প্রায় সব ম্যাচে খেলছে।
  • গান্ধী | ০৫ ডিসেম্বর ২০১২ ১৩:০৫554518
  • কালকের ডিফেন্ডারটার নাম ভুলে গেছি, ইচের থেকেও বাজে
  • ঊমেশ | ০৫ ডিসেম্বর ২০১২ ১৩:২৩554519
  • ওটা রো স্কিলাচি (Squillaci)।
    বেশ ছড়ু, আগে নিয়মিত খেলতো, কিন্তু মার্টেসাকার টিমে আসার পর আর চান্স পায় না।
  • গান্ধী | ০৭ ডিসেম্বর ২০১২ ০১:৪১554521
  • গ্রুপ টপ করে নক আউটে

    ওদিকে নিউক্যাসল আবার হারল, যদিও নকাঅউটে গেছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন